English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালেগীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

    890 views (↑261 from yesterday)275,275,298,312,233,629, 890

    6+ day streak

    🔍 🗞️
  2. 2

    ধ্রুব রাঠী

    ধ্রুব রাঠী

    ধ্রুব রাঠী (হিন্দি: ध्रुव राठी, হিন্দুস্তানি উচ্চারণ: [d̪ʰrʊʋ raːʈʰiː]; জন্ম: ৮ই অক্টোবর ১৯৯৪) একজন ভারতীয় বংশদ্ভূত জার্মান ইউটিউবার, ভ্লগার ও সক্রিয়তাবাদী। তিনি সামাজিক, রাজনৈতিক ও পারিবেশিক নানান বিষয় নিয়ে তৈরি তাঁর ইউটিউব ভিডিওর জন্য সুপরিচিত। ২০২৪ সালের নভেম্বর নাগাদ তাঁর সকল চ্যানেল মিলিয়ে মোট ৩৩.১৪ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ৫.৮৪ বিলিয়ন ভিউ রয়েছে।

    650 views (↓363 from yesterday)0,0,0,879,633,1013, 650

    4 day streak

    🔍 🗞️
  3. 3

    মুহাম্মাদ আবদুল মালেক

    মুহাম্মাদ আবদুল মালেক

    মুহাম্মাদ আব্দুল মালেক (জন্ম: ২৯ আগস্ট ১৯৬৯) হলেন একজন বাংলাদেশি আলেম, হাদিস বিশেষজ্ঞ ও হানাফী ফকিহ, যিনি ২০২৪ সালের অক্টোবর মাস থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছন। ফিকহ, উসুলে ফিকহ ও হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আলেমদের মধ্যে নেতৃস্থানীয় আসন লাভ করেন। তিনি আব্দুর রশীদ নোমানী, তাকি উসমানি ও আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর প্রসিদ্ধ ছাত্র হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ১৯৯৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমানে এর শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে ২০০৫ সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামি ফিকহ একাডেমির একজন সদস্য।

    557 views (↓302 from yesterday)161,292,415,759,1018,859, 557

    6+ day streak

    🔍 🗞️
  4. 4

    মিয়া খলিফা

    মিয়া খলিফা

    মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৯৩), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানীয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং সাবেক প্রাপ্তবয়স্ক মডেল। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করার মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

    447 views (↑43 from yesterday)361,357,367,400,353,404, 447

    6+ day streak

    🔍 🗞️
  5. 5

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।

    444 views (↓36 from yesterday)440,422,430,427,438,480, 444

    6+ day streak

    🔍 🗞️
  6. 6

    আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

    আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

    আন্তর্জাতিক কন্যাশিশু দিবস গোটা বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল।

    430 views (↑430 from yesterday)0,0,0,0,0,0, 430

    1 day streak

    🔍 🗞️
  7. 7

    নানা পাটেকর

    নানা পাটেকর

    বিশ্বনাথ পাটেকার (১ জানুয়ারি ১৯৫১ – ৮ অক্টোবর ২০২৬), যিনি নানা পাটেকার নামে অধিক পরিচিত, ছিলেন একজন ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা, যিনি প্রধানত হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কাজ করেছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী অভিনেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত পাটেকার তাঁর অভিনয়শৈলীর জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার মারাঠি পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র ও শিল্পকলায় তাঁর অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।

    392 views (↓399 from yesterday)0,0,0,9955,2106,791, 392

    4 day streak

    🔍 🗞️
  8. 8

    দুর্গাপূজা

    দুর্গাপূজা

    দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

    380 views (↑35 from yesterday)194,201,219,230,330,345, 380

    6+ day streak

    🔍 🗞️
  9. 9

    বাংলা বাগধারার তালিকা

    বাংলা বাগধারার তালিকা

    বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

    357 views (↓82 from yesterday)370,437,484,450,374,439, 357

    6+ day streak

    🔍 🗞️
  10. 10

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

    351 views (↑69 from yesterday)194,191,221,208,153,282, 351

    6+ day streak

    🔍 🗞️
  11. 11

    বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

    337 views (↑10 from yesterday)353,398,375,335,330,327, 337

    6+ day streak

    🔍 🗞️
  12. 12

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা (ইংরেজিঃ এমএসএম) হচ্ছে এমন এক প্রকার যৌনাচারণ; যেখানে পুরুষ তার সমলিঙ্গের সদস্যের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের যৌনাচারণ যারা করে; তারা সবাই সুনির্দিষ্টভাবে সমকামী বা উভকামী হবে; এমন কোনো কথা নেই। একজন বিষমকামী ব্যক্তিও জীবনের কোনো পর্যায়ে এই যৌনাচারণে লিপ্ত হতে পারে।

    335 views (↓24 from yesterday)284,281,326,362,288,359, 335

    6+ day streak

    🔍 🗞️
  13. 13

    মহালয়া

    মহালয়া

    মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবীমাহাত্ম্যম্ শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে। মহিষাসুরমর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলির শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তাঁর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে 'জলদান' বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বারাক উপত্যকায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে পালন করা হয়। 1931 saler 11 October Kolkata-y Birendra Krishna Bhadra-r konthe prothom Mahalaya radio-te prothom broadcasting shuru hoy. Echarao Uttam Kumar-er Mahalaya sara banglay famous.

    332 views (↓2.4K from yesterday)137,170,202,311,1843,2749, 332

    6+ day streak

    🔍 🗞️
  14. 14

    বাংলা ভাষা

    বাংলা ভাষা

    বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    320 views (↓46 from yesterday)316,283,377,289,310,366, 320

    6+ day streak

    🔍 🗞️
  15. 15

    চ

    চ

    চ হল বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

    314 views (↓125 from yesterday)398,455,379,357,408,439, 314

    6+ day streak

    🔍 🗞️
  16. 16

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম মূলতঃ নারী-পুরুষের মধ্যকার একটি শারীরিক ও জৈবিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে প্রজনন বা বংশবিস্তার ঘটে থাকে। এই প্রক্রিয়ার প্রধান আঙ্গিক হচ্ছে স্ত্রীর যোনীতে পুরুষের লিঙ্গ প্রবিষ্টকরণপূর্বক অঙ্গচালনা যার ফলে যোনী অভ্যন্তরে পুরুষের বীর্যস্খলন ঘটে। বই-পত্রে ও কথ্যভাষায় একে মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন, যৌনমিলন, সঙ্গম, নারীসঙ্গম, যৌনসংসর্গ, যৌনসহবাস, সহবাস, রমণক্রিয়া, চোদাচুদি বলেও আখ্যায়িত করা হয়। সাধারণভাবে যৌনসঙ্গম বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য জীবনের একটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়া। যৌনসঙ্গমের মধ্য দিয়ে কেবল প্রজনন বা বংশবিস্তার ঘটে তা নয়, এই প্রক্রিয়ায় নারী-পুরুষ উভয়ের চরমানন্দ বা যৌনসুখ লাভ হয়।

    309 views (↓25 from yesterday)278,333,382,449,348,334, 309

    6+ day streak

    🔍 🗞️
  17. 17

    হুতি আন্দোলন

    হুতি আন্দোলন

    হুতি আন্দোলন (অন্যান্য বানান: হুথি বা হুসি; আরবি: الحوثيون আল-হুসিইয়ুন), যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ (أنصار الله, আক্ষ.

    307 views (↑307 from yesterday)0,0,0,0,0,0, 307

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    অভিজিৎ দীপকে

    অভিজিৎ দীপকে

    অভিজিৎ দীপকে (জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৯৫) একজন ভারতীয় রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা। ২০২৬ সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের প্রসঙ্গে করা একটি মন্তব্যের পর দীপকের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ভাইরাল হলে সেটিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির সূচনা হয়। পরবর্তীকালে প্রশ্নফাঁস, বেকারত্ব, শিক্ষা সংস্কার এবং সরকারি জবাবদিহির দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

    303 views (↓9 from yesterday)0,0,0,0,0,312, 303

    2 day streak

    🔍 🗞️
  19. 19

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!

    302 views (↓74 from yesterday)236,227,219,212,315,376, 302

    6+ day streak

    🔍 🗞️
  20. 20

    অনন্ত সিং

    অনন্ত সিং

    অনন্ত সিং বা অনন্ত লাল সিং (জন্ম: ১ ডিসেম্বর, ১৯০৩ - মৃত্যু: ২৫ জানুয়ারি, ১৯৭৯), চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন।

    293 views (↑2 from yesterday)0,0,0,0,204,291, 293

    3 day streak

    🔍 🗞️
  21. 21

    .বিএফ

    .বিএফ

    .বিএফ বুর্কিনা ফাসোর কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ১৯৯৩ সালে এটি চালু হয়।

    267 views (↓116 from yesterday)259,250,330,278,216,383, 267

    6+ day streak

    🔍 🗞️
  22. 22

    বীথিকা বিনতে হোসাইন

    বীথিকা বিনতে হোসাইন

    বীথিকা বিনতে হোসাইন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

    247 views (↑247 from yesterday)0,0,0,0,0,0, 247

    1 day streak

    🔍 🗞️
  23. 23

    শৈলপুত্রী

    শৈলপুত্রী

    শৈলপুত্রী পর্বতরাজ হিমাবতের কন্যা এবং মহাদেবীর একটি রূপ। তিনি দেবী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসেবে পরিচিত। তিনি নবরাত্রি উৎসবে পূজিত নবদুর্গার প্রথম রূপ এবং উৎসবের প্রথম দিনে তার পূজা করা হয়। তিনি দেবী সতীর পুনর্জন্ম।

    241 views (↑241 from yesterday)0,0,0,0,0,0, 241

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    ১১ অক্টোবর

    ১১ অক্টোবর

    ১১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৪তম (অধিবর্ষে ২৮৫তম) দিন। বছর শেষ হতে আরো ৮১ দিন বাকি রয়েছে।

    234 views (↑52 from yesterday)0,0,0,0,0,182, 234

    2 day streak

    🔍 🗞️
  25. 25

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।

    223 views (↓43 from yesterday)229,204,198,225,191,266, 223

    6+ day streak

    🔍 🗞️
  26. 26

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।

    221 views (↑21 from yesterday)132,135,260,232,168,200, 221

    6+ day streak

    🔍 🗞️
  27. 27

    ১২ অক্টোবর

    ১২ অক্টোবর

    ১২ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৫তম (অধিবর্ষে ২৮৬তম) দিন। বছর শেষ হতে আরো ৮০ দিন বাকি রয়েছে।

    220 views (↑220 from yesterday)0,0,0,0,0,0, 220

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    ইলন মাস্ক

    ইলন মাস্ক

    ইলন মাস্ক () হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ধারী। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির " সিনিয়র উপদেষ্টা " হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের (বর্তমান নাম এক্স) প্রধান নির্বাহী-কর্মকর্তা।

    212 views (↓6 from yesterday)0,0,0,0,84,218, 212

    3 day streak

    🔍 🗞️
  29. 29

    ননীবালা দেবী

    ননীবালা দেবী

    ননীবালা দেবী (১৮৮৮ ― ১৯৬৭) একজন বাঙালী বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দী। পিতার নাম সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম গিরিবালা দেবী। নিবাস বালি, হাওড়া।

    204 views (↑31 from yesterday)295,220,225,213,191,173, 204

    6+ day streak

    🔍 🗞️
  30. 30

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৬৪) হলেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তিনি 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং পদের মেয়াদ) আইন, ২০২৩'-এর অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যক্তি। এর আগে তিনি নির্বাচন কমিশনার এবং একজন আইএএস (IAS) আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    203 views (↓12 from yesterday)110,104,116,163,146,215, 203

    6+ day streak

    🔍 🗞️
  31. 31

    নাভি পিল্লাই

    নাভি পিল্লাই

    নাভানেথাম "নাভি" পিল্লাই (তামিল ভাষা: நவநீதம் பிள்ளை ''নাভানীদাম পিল্লাই'' অর্থাৎ "নবনীতি"; জন্ম নাম নাইডু; জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৪১) একজন দক্ষিণ আফ্রিকান আইনবিদ, যিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পিল্লাই ছিলেন দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের প্রথম অ-শ্বেতাঙ্গ নারী বিচারক। ২০২৬ সালে, শান্তি প্রচার এবং আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রাখার কাজের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্বও পালন করেছেন। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে তার চার বছরের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০০৮-এ শুরু হয় এবং ২০১২ সালে আরও দুই বছরের জন্য বাড়ানো হয়। সেপ্টেম্বর ২০১৪-এ প্রিন্স জেইদ বিন রাদ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হন। এপ্রিল ২০১৫-এ, পিল্লাই মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক কমিশনের ১৬তম কমিশনার হন। তিনি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক চালু করা তথ্য ও গণতন্ত্র কমিশনের ২৫ জন নেতৃস্থানীয় ব্যক্তির একজনও। ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পিল্লাই ছিলেন দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের প্রথম অ-শ্বেতাঙ্গ নারী বিচারক। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতির দায়িত্বও পালন করেছেন। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে তাঁর চার বছরের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০০৮-এ শুরু হয় এবং ২০১২ সালে আরও দুই বছরের জন্য বাড়ানো হয়। সেপ্টেম্বর ২০১৪-এ প্রিন্স জেইদ বিন রাদ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হন। এপ্রিল ২০১৫-এ, পিল্লাই মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক কমিশনের ১৬তম কমিশনার হন। তিনি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক চালু করা তথ্য ও গণতন্ত্র কমিশনের ২৫ জন নেতৃস্থানীয় ব্যক্তির একজনও। পিল্লাই ডারবান, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন, যেখানে পরে তিনি নাটাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৩ সালে বিএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের পর, পিল্লাই একজন অ্যাটর্নি হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ফৌজদারি প্রতিরক্ষা আইনজীবী এন.টি.

    187 views (↓262 from yesterday)0,0,0,0,486,449, 187

    3 day streak

    🔍 🗞️
  32. 32

    নবরাত্রি

    নবরাত্রি

    নবরাত্রি (সংস্কৃত: नवरात्रि, আক্ষ.

    185 views (↑98 from yesterday)0,0,0,0,0,87, 185

    2 day streak

    🔍 🗞️
  33. 33

    দুর্গা

    দুর্গা

    দুর্গা (সংস্কৃত: दुर्गा; অর্থাৎ "যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন"; এবং "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন") হলেন হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করেন। তিনি চণ্ডিকা, যোগমায়া, চামুন্ডা, অম্বিকা, কালী, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, তারা, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গার বাহুসংখ্যা অনেক। তার শতভুজা, সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তার বাহন সিংহ (উত্তর ও পশ্চিমভারতে আঞ্চলিকভাবে বাঘ)। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাঁকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায়। তার অনেক রূপ, যার মধ্যে কালী রূপটি অন্যতম জনপ্রিয়‌।

    182 views (↓12 from yesterday)0,0,0,120,141,194, 182

    4 day streak

    🔍 🗞️
  34. 34

    সানি লিওন

    সানি লিওন

    করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

    176 views (↓21 from yesterday)196,158,171,162,143,197, 176

    6+ day streak

    🔍 🗞️
  35. 35

    ইয়েমেন

    ইয়েমেন

    ইয়েমেন ( (); আরবি: ٱلْيَمَن, প্রতিবর্ণীকৃত: আল-ইয়ামান; আরবি: ٱلْجُمْهُورِيَّةُ ٱلْيَمَنِيَّةُ, প্রতিবর্ণীকৃত: আল-জুমহূরিয়্যাহ আল-ইয়ামানিয়্যাহ) মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।

    175 views (↑175 from yesterday)0,0,0,0,0,0, 175

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    আসসালামু আলাইকুম

    আসসালামু আলাইকুম

    আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) () আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ:

    173 views (↑10 from yesterday)178,193,165,168,108,163, 173

    6+ day streak

    🔍 🗞️
  37. 37

    আমার সোনার বাংলা

    আমার সোনার বাংলা

    আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সংগীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সংগীত উদ্ভূত।

    172 views (↑172 from yesterday)0,0,0,0,0,0, 172

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (৪ অগস্ট, ১৯০৫ - ৩ নভেম্বর, ১৯৯১) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। তিনি কলকাতার বাসিন্দা ছিলেন। পঙ্কজকুমার মল্লিক ও কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্রকৃষ্ণ ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতায় বেতার সম্প্রচারকের কাজ করেছেন। এই সময় তিনি একাধিক নাটক রচনা ও প্রযোজনাও করেন।

    166 views (↓441 from yesterday)0,0,0,0,469,607, 166

    3 day streak

    🔍 🗞️
  39. 39

    পরীমনি

    পরীমনি

    শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    163 views (↓63 from yesterday)0,80,0,115,185,226, 163

    4 day streak

    🔍 🗞️
  40. 40

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।

    159 views (↓57 from yesterday)136,167,224,185,225,216, 159

    6+ day streak

    🔍 🗞️
  41. 41

    নাসিমা খান

    নাসিমা খান

    নাসিমা খান (জন্ম ১৯৪৪) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মালেও নাসিমা খানের পৈত্রিক নিবাস ঢাকা জেলারই বিক্রমপুর অর্থাৎ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রাড়িখাল গ্রামের উকিল বাড়ি, তাঁর বাপ দাদার পূর্ব পুরুষের বাড়ি ছিলো একই জেলার লৌহজংয়ের পদ্মাপাড় মান্দ্রা গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ মাসুদ খান। তার দাদা খান বাহাদুর আব্দুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন । তিনি ঢাকার লালবাগে এসে বাড়ি করে বসবাস শুরু করেন ১৯৪০ এর দশকে । নাসিমা খান সিনেমায় যখন আসেন তখন ঢাকার নায়িকা ছিলেন সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী, চিত্রা সিনহা প্রমুখ। নায়ক আনিসের (খান আতা) বাসা ছিল তাদের বাসার কাছাকাছি। তার সঙ্গে নাসিমার বাবা আবুল মাসুদ মোহাম্মদ খানের ভালো সম্পর্ক থাকায় তিনি একদিন বললেন, মেয়েকে ফিল্মে দিলে নাম ধাম করবে। আনিসের প্রস্তাবে রাজি হলেন তার বাবা। আর এভাবেই ফিল্ম জগতে জড়িয়ে পড়লেন নাসিমা খান।

    156 views (↑156 from yesterday)0,0,0,0,0,0, 156

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    ইয়াসের খান চৌধুরী

    ইয়াসের খান চৌধুরী

    ইয়াসের খান চৌধুরী (জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৮২) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

    153 views (↑153 from yesterday)0,0,0,0,0,0, 153

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (সংক্ষেপে: আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, স্বেচ্ছা-সেবক অর্ধ-সামরিক সংগঠন। আরএসএস সংঘ পরিবার নামে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশ। ১৯২৫ সালে নাগপুর-বাসী ডাক্তার কে. বি.

    152 views (↓65 from yesterday)0,85,0,83,81,217, 152

    4 day streak

    🔍 🗞️
  44. 44

    নেহা বোরা

    নেহা বোরা

    নেহা বোরা একজন ভারতীয় ছাত্র আন্দোলনকর্মী। তিনি নিখিল ভারত ছাত্র সমিতি (এআইএসএ)-এর জাতীয় সভাপতি। সংগঠনটি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন-এর ছাত্র সংগঠন। ২০২৬ সালের দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেওয়ার পর তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে ওঠেন। ওই বিক্ষোভে প্রশ্নপত্র ফাঁস ও জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (NEET)-এ অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভের অংশ হিসেবে তিনি সোনম ওয়াংচুক-এর সঙ্গে ২৩ দিন অনশন করেন। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন; এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    149 views (↑36 from yesterday)144,149,145,0,0,113, 149

    2 day streak

    🔍 🗞️
  45. 45

    মুহাম্মাদ

    মুহাম্মাদ

    মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু.  ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।

    146 views (↑5 from yesterday)97,119,114,98,137,141, 146

    6+ day streak

    🔍 🗞️
  46. 46

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

    143 views (↑17 from yesterday)178,201,162,186,164,126, 143

    6+ day streak

    🔍 🗞️
  47. 47

    সৌদি আরব

    সৌদি আরব

    সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব রাজ্য (আরবি: المملكة العربية السعودية) পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম দেশ। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাখস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের ৩য় বৃহৎতম দেশ।

    142 views (↑142 from yesterday)0,0,0,0,0,0, 142

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    ভারত

    ভারত

    ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

    141 views (↓63 from yesterday)174,203,152,176,155,204, 141

    6+ day streak

    🔍 🗞️
  49. 49

    ঢাকা বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয়

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাকায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। সূচনালগ্নে ছাত্র-শিক্ষকদের প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি "প্রাচ্যের অক্সফোর্ড" নামে খ্যাতি লাভ করে।

    138 views (↑35 from yesterday)0,0,0,0,0,103, 138

    2 day streak

    🔍 🗞️
  50. 50

    নরেন্দ্র মোদী

    নরেন্দ্র মোদী

    নরেন্দ্র দামোদর দাস মোদী (গুজরাতি: નરેન્દ્ર દામોદરદાસ મોદી; ; জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৫০) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারানসীর সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক দলের সদস্য। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন।

    138 views (↑24 from yesterday)0,85,129,90,0,114, 138

    2 day streak

    🔍 🗞️
  51. 51

    ককরোচ জনতা পার্টি

    ককরোচ জনতা পার্টি

    ককরোচ জনতা পার্টি (আক্ষ. 'আরশোলা জনতা দল', সংক্ষেপে সিজেপি) হলো ভারতের একটি সমসাময়িক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। এটি ২০২৬ সালের ১৬ মে আম আদমী পার্টির সাবেক সামাজিক যোগাযোগ-মাধ্যম কৌশলবিদ অভিজিৎ দীপকে প্রতিষ্ঠা করেন।

    137 views (↓55 from yesterday)0,0,0,0,89,192, 137

    3 day streak

    🔍 🗞️
  52. 52

    রাহুল গান্ধী

    রাহুল গান্ধী

    রাহুল গান্ধী (ইংরেজি উচ্চারণ: /rɑːˈhuːl ˈɡɑːndi/ (অসমর্থিত টেমপ্লেট); হিন্দি: राहुल गांधी; জন্ম ১৯ জুন, ১৯৭০) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা এবং লোকসভার ১২তম বিরোধী দলনেতা ও রায়বারেলি লোকসভা কেন্দ্রের সাংসদ।

    135 views (↑7 from yesterday)0,0,125,146,0,128, 135

    2 day streak

    🔍 🗞️
  53. 53

    নোয়াখালী দাঙ্গা

    নোয়াখালী দাঙ্গা

    নোয়াখালী দাঙ্গা ব্রিটিশ ভারতে ১৯৪৬ সালের অক্টোবর-নভেম্বরে সংগঠিত তৎকালীন পূর্ববঙ্গের নোয়াখালী ও ত্রিপুরা জেলার স্থানীয়দের দ্বারা সংঘটিত ধারাবাহিক গণহত্যা, ধর্ষণ, অপহরণ, হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা। কলকাতা দাঙ্গার রেশ ধরে এই ভয়াবহ দাঙ্গা ঘটে। যদিও এর পূর্ববর্তী কলকাতা দাঙ্গা ও পরবর্তী বিহার দাঙ্গার থেকে হতাহত সংখ্যা অপেক্ষাকৃত কম। নোয়াখালী জেলার রামগঞ্জ, বেগমগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া ও সন্দ্বীপ থানা এবং ত্রিপুরা (বর্তমান বৃহত্তর কুমিল্লা) জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লাকসাম ও চৌদ্দগ্রাম থানার অধীনে সর্বমোট প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

    133 views (↓76 from yesterday)0,0,0,0,0,209, 133

    2 day streak

    🔍 🗞️
  54. 54

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    132 views (↓12 from yesterday)225,260,228,252,202,144, 132

    6+ day streak

    🔍 🗞️
  55. 55

    অমিতাভ বচ্চন

    অমিতাভ বচ্চন

    অমিতাভ বচ্চন (হিন্দি: अमिताभ बच्चन; জন্ম: অমিতাভ শ্রীবাস্তব, ১১ অক্টোবর ১৯৪২) হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ 'বিগ বি' বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ২০০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাঁকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন।

    131 views (↑131 from yesterday)0,0,0,0,0,0, 131

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    নবদুর্গা

    নবদুর্গা

    নবদুর্গা (দেবনাগরী: नवदुर्गा) বলতে আভিধানিক ভাবে দেবী পার্বতীর দুর্গার রূপের নয়টি রূপকে বোঝানো হয় ৷ হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ ৷ এই নয় রূপ হল যথাক্রমে - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী ৷ প্রতি শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গা রূপের এই নবরূপের এক একজনকে পূজা করা হয় ৷আসলে এই নয়টি রূপের সব গুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গা রূপে, যেই রূপে দেবী পার্বতী বধ করেন হিরণ্যাক্ষাসুরের বংশধর অসুররাজ দুর্গমাসুরকে। দেবী দুর্গার অপর নাম "দুর্গতিনাশিনী"।

    128 views (↑128 from yesterday)0,0,0,0,0,0, 128

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

    127 views (↓2 from yesterday)102,90,92,107,118,129, 127

    6+ day streak

    🔍 🗞️
  58. 58

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮ ; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১),বিপ্রদাস(১৯৩৫) শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

    125 views (↑15 from yesterday)127,103,119,136,0,110, 125

    2 day streak

    🔍 🗞️
  59. 59

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (১০ অক্টোবর) হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন। এটি ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয় । বিকৃত মানসিক স্বাস্থ্য দেখা দিলে দেরি না করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা দরকার। মানুষের সুস্থ জীবন যাপন এবং কর্মক্ষেত্রে ঠিকমতো কর্ম সম্পাদন উপযুক্ত মানসিক স্বাস্থ্যের মাধ্যমে সম্ভব। তাই প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য ঠিকমতো বজায় রাখা অত্যন্ত জরুরী। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানব সমাজে যাতে মানসিক স্বাস্থ্যের অবনতি না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং সচেতন করার একটি গুরুত্বপূর্ণ দিবস।

    122 views (↑7 from yesterday)0,0,0,0,78,115, 122

    3 day streak

    🔍 🗞️
  60. 60

    দুর্গার ১০৮ নাম

    দুর্গার ১০৮ নাম

    হিন্দু পুরাণ ও শাক্ত ধর্মতত্ত্ব অনুসারে, দেবী দুর্গার ১০৮টি নাম বা অষ্টোত্তরশতনাম প্রচলিত রয়েছে। নিম্নে এই নামসমূহের একটি তালিকা প্রদত্ত হলো:

    121 views (↓41 from yesterday)0,0,0,81,100,162, 121

    4 day streak

    🔍 🗞️
  61. 61

    পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী

    পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী

    একজন পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনেতা/অভিনেত্রী, প্রাপ্তবয়স্ক বিনোদনদানকারী অথবা পর্ন স্টার বলতে বোঝায় যিনি পর্নোগ্রাফিক চলচ্চিত্রে যৌনতার অভিনয় করেন। পর্নোগ্রাফিক ভিডিওগুলো তৈরির পূর্বে এর শাখা এবং উপশাখার উপর ভিত্তি করে অভিনেতা/অভিনেত্রী এমন ভাবে চয়ন করা হয় যেন তারা মানুষের সেক্সুয়াল ফ্যান্টাসি পূরণ করতে সক্ষম হয়। সাধারণত দুটি প্রধান শাখা; "লঘু পর্নোগ্রাফি", যেখানে "যৌন প্রবেশক্রিয়া" বা "মাত্রাতিরিক্ত যৌনতা" দেখা যায় না এবং "হার্ডকোর পর্নোগ্রাফি", যেখানে অনুপ্রবেশীয় যৌনতা এবং মাত্রাতিরিক্ত যৌনতা বা লাস্যময়ীতা দেখা যায়। মূলত মানুষের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো তৈরি করা হয়। পর্নোগ্রাফিক ভিডিওগুলোর শাখা এবং উপশাখার উপর ভিত্তি করে চরিত্রকে বাস্তবিক রূপ প্রদানের লক্ষ্যে দৃশ্যপট, অভিনেতা/অভিনেত্রীর বয়স, অভিনেত্রীর লাস্যময়ীতা, শারীরিক সক্ষমতা, মানসিক ভাবে উত্তেজিত করার সক্ষমতা ইত্যাদি ব্যপার বিবেচনা করা হয়। এছাড়া জনপ্রিয়তার উপর নির্ভর করে অভিনয়শিল্পীরা সাধারণত কিছু বিশেষ শাখা যেমন পুরুষ সমকামী পর্নোগ্রাফি, নারী সমকামী পর্নগ্রাফি, বিডিএসএম, পেগিং, পায়ুসঙ্গম, জোড়া সঙ্গম, বীর্য গ্রাস, কিশোরী মহিলা, নানা জাতির মধ্যে অথবা মিল্ফ পর্নোগ্রাফি গুলোতেও অভিনয় করেন। পর্নগ্রাফিতে অভিনয়ের সময় সকল অভিনেতা-অভিনেত্রীকেই আংশিক কিংবা সম্পূর্ণ নগ্ন হতে হয়।

    120 views (↓8 from yesterday)0,0,131,145,131,128, 120

    5 day streak

    🔍 🗞️
  62. 62

    তারেক রহমান

    তারেক রহমান

    তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান ১১ তম (ক্রমে ১৭ তম) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।

    117 views (↓44 from yesterday)152,170,190,147,161,161, 117

    6+ day streak

    🔍 🗞️
  63. 63

    ওসমান হাদি

    ওসমান হাদি

    শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি (১ জানুয়ারি ১৯৯৩ – ১৮ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।

    117 views (↓45 from yesterday)0,0,0,0,128,162, 117

    3 day streak

    🔍 🗞️
  64. 64

    যন্তর মন্তর, নতুন দিল্লি

    যন্তর মন্তর, নতুন দিল্লি

    নয়াদিল্লির যন্তর মন্তর একটি মানমন্দির, যা খালি চোখে ব্যবহারের জন্য তৈরি। এটি ভারতের পাঁচটি যন্তর মন্তরের মধ্যে একটি। "যন্তর মন্তর" অর্থ "আকাশের সামঞ্জস্য পরিমাপের যন্ত্র"। এটি ১৩টি স্থাপত্য জ্যোতির্বিদ্যা যন্ত্র নিয়ে গঠিত।

    113 views (↓23 from yesterday)0,0,0,0,0,136, 113

    2 day streak

    🔍 🗞️
  65. 65

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যানের উদ্দেশ্যে ২০১৯ সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের ২ টি সময় (খারিফ ও রবি) কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক ₹১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    112 views (↑11 from yesterday)132,189,186,136,153,101, 112

    6+ day streak

    🔍 🗞️
  66. 66

    বালট (খাদ্য)

    বালট (খাদ্য)

    বালট একটি হাঁসের ক্রমবিকাশমান ভ্রূণ (নিষিক্ত হাঁসের ডিম), যা সেদ্ধ করে ডিমের খোসার মধ্যে খাওয়া হয়। এটা সাধারণত ফিলিপাইনের রাস্তায় খাদ্য হিসেবে বিক্রি করা হয়। বালট দক্ষিণ পূর্ব এশীয় দেশ যেমন লাওস (লাও ভাষায় খাই লুক ໄຂ່ລູກ), কম্বোডিয়া (কম্বোডিয় ভাষায় পং টিয়া কুন ពងទាកូន) এবং ভিয়েতনামে (ভিয়েতনামী ভাষায় ত্রুন ভিত লন বা হট ভিত লন) খুব পরিচিত খাবার। এটি প্রায়ই বিয়ারের সাথে পরিবেশিত হয়। তাগালোগ এবং মালয় শব্দ "বালট" মানে "আবৃত"।

    111 views (↑111 from yesterday)0,0,0,0,0,0, 111

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    ঢাকা

    ঢাকা

    ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। জিডিপির দিক থেকে ঢাকা দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং বিশ্বের ৫৫তম শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতিমহানগরী বা মেগাসিটি। ২০২৫ সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ যা জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর; ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৩০ হাজার লোক বাস করে।

    108 views (↑108 from yesterday)69,0,0,0,0,0, 108

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা নিচে দেওয়া হয়েছে।

    108 views (↑9 from yesterday)129,143,175,141,90,99, 108

    6+ day streak

    🔍 🗞️
  69. 69

    আবুল আ'লা মওদুদী

    আবুল আ'লা মওদুদী

    সাইয়েদ আবুল আ'লা মওদুদী (উর্দু: ابو الاعلیٰ المودودی‎‎; (১৯০৩-০৯-২৫)২৫ সেপ্টেম্বর ১৯০৩ – ২২ সেপ্টেম্বর ১৯৭৯(১৯৭৯-০৯-২২)) ছিলেন একজন ইসলামী পণ্ডিত, ইসলামপন্থী মতাদর্শী, মুসলিম দার্শনিক, আইনবিদ, ইতিহাসবিদ, সাংবাদিক, কর্মী এবং গবেষক, যিনি ব্রিটিশ ভারত এবং পরবর্তীতে দেশভাগের পর পাকিস্তানে সক্রিয় ছিলেন। উইলফ্রেড ক্যান্টওয়েল স্মিথ তাঁকে "আধুনিক ইসলামের সবচেয়ে সুসংবদ্ধ চিন্তাবিদ" হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অসংখ্য রচনা, যা "কুরআন ব্যাখ্যা, হাদিস, আইন, দর্শন এবং ইতিহাসের মতো বিভিন্ন শাখা আবৃত করে, যেগুলো উর্দুতে লেখা হয়েছিল, কিন্তু পরে ইংরেজি, আরবি, হিন্দি, বাংলা, তেলুগু, তামিল, কন্নড়, বর্মি, মালয়ালম এবং আরও অনেক ভাষায় অনূদিত হয়। তিনি ইসলামকে পুনরুজ্জীবিত করতে এবং "প্রকৃত ইসলাম" বলতে তিনি যা বুঝেছিলেন তা প্রচার করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ইসলাম রাজনীতির জন্য অপরিহার্য এবং শরিয়া প্রতিষ্ঠা করা ও রাশেদুন খলিফাদের শাসনের সময়কার মতো ইসলামিক সংস্কৃতি সংরক্ষণ করা এবং ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের মতো পাশ্চাত্য সাম্রাজ্যবাদের প্রভাব থেকে উদ্ভূত অনৈতিকতা পরিত্যাগ করা প্রয়োজন।

    108 views (↓70 from yesterday)73,0,76,124,176,178, 108

    5 day streak

    🔍 🗞️
  70. 70

    ইন্দিরা গান্ধী

    ইন্দিরা গান্ধী

    ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী (হিন্দুস্তানি: [ˈɪnd̪ɪɾɑː ˈɡɑːnd̪ʰi] (); বিবাহের পূর্বে: নেহরু; ১৯ নভেম্বর, ১৯১৭ – ৩১ অক্টোবর, ১৯৮৪) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র নারী যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনিই ভারতে তৃতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন (জওহরলাল নেহরু ও নরেন্দ্র মোদীর পরে)।

    105 views (↑7 from yesterday)0,0,77,92,0,98, 105

    2 day streak

    🔍 🗞️
  71. 71

    লিওনেল মেসি

    লিওনেল মেসি

    লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।

    104 views (↑16 from yesterday)79,126,379,177,123,88, 104

    6+ day streak

    🔍 🗞️
  72. 72

    যোনি

    যোনি

    যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

    104 views (↑1 from yesterday)109,99,109,129,120,103, 104

    6+ day streak

    🔍 🗞️
  73. 73

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। ১৯৪৬ সালে ১৬ আগস্ট মুসলিম লিগ কর্তৃক প্রত‍্যক্ষ সংগ্রামের ডাকে কলকাতা শহর জুড়ে হিন্দু গণহত্যা শুরু হলে, তিনি হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।

    102 views (↑102 from yesterday)0,0,0,0,0,0, 102

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী, ইংরেজিতে উওম্যান অন টপ, হল একধরনের যৌনাসন যেখানে যৌনক্রিয়া সম্পাদনের সময় একজন নারী তার পুরুষ যৌনসঙ্গীর দেহের উপর অবস্থান করেন। একজন রাখাল বালিকার "ঘোড়ায় আরোহনের" সাথে সাদৃশ্য থাকায় এই যৌনাসনকে বোঝাতে কাউগার্ল অথবা শুধুমাত্র রাইডিং বা আরোহন শব্দও ব্যবহার করা হয়ে থাকে। এই আসনে পুরুষ সঙ্গী সাধারণত চিৎ হয়ে শুয়ে থাকে এবং নারী সঙ্গী তার উপরে সামনে বা পিছনের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে তার সঙ্গীর উত্থিত শিশ্নকে নিজের যোনি বা পায়ুতে প্রবেশ করান।

    101 views (↓3 from yesterday)91,104,76,101,83,104, 101

    6+ day streak

    🔍 🗞️
  75. 75

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।

    101 views (↓9 from yesterday)100,115,138,123,150,110, 101

    6+ day streak

    🔍 🗞️
  76. 76

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত স্মারক এবং ভূতপূর্ব সরকারি ছুটির দিন। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মূলত ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে। এই বিপ্লবের বিরোধী ও সমালোচক গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী লীগের সদস্যগণ, বিপ্লবীদের আক্রমণে খালেদ মোশাররফসহ আরও কয়েক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরদের মৃত্যুর প্রতিবাদে এই দিনটিকে "মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস" হিসাবে আখ্যা দেয়।

    101 views (↑101 from yesterday)163,591,203,0,0,0, 101

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।

    99 views (↓1 from yesterday)123,161,145,137,116,100, 99

    6+ day streak

    🔍 🗞️
  78. 78

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

    95 views (↓76 from yesterday)135,150,122,95,160,171, 95

    6+ day streak

    🔍 🗞️
  79. 79

    ফ্রিডরিখ বের্গিউস

    ফ্রিডরিখ বের্গিউস

    ফ্রিডরিখ বের্গিউস (জন্ম: ১১ অক্টোবর, ১৮৮৪, গোল্ডশমিডেন, ব্রেসলাউয়ের নিকটবর্তী , জার্মানি [বর্তমানে ভ্রোক্লাভ, পোল্যান্ড]—মৃত্যু: ৩০ মার্চ , ১৯৪৯, বুয়েনস আইরেস , আর্জেন্টিনা) ছিলেন একজন জার্মান রসায়নবিদ। তিনি এবং কার্ল বশ, যৌথভাবে ১৯৩১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ।

    95 views (↑95 from yesterday)0,0,0,0,0,0, 95

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    প্রদীপ ভট্টাচার্য (অভিনেতা)

    প্রদীপ ভট্টাচার্য (অভিনেতা)

    প্রদীপ ভট্টাচার্য ( জন্ম:- ৯ জুলাই ১৯৩২ ) হলেন একজন ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য নির্দেশক, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। সংশোধনাগারে নাটক ও সংস্কৃতি চর্চার বাতাবরণ সৃষ্টির পুরোধা মানুষ ছিলেন তিনি। জেল বন্দী অপরাধীদের জেলের বাইরে পুলিশি পাহারা ছাড়াই তাদের মূলস্রোতে আনতে "থিয়েটার থেরাপি ইন প্রিজনস" প্রকল্পের মাধ্যমে বিশেষ অবদান রাখেন। পশ্চিমবঙ্গ সরকার ২০২২ খ্রিস্টাব্দে নাট্য আকাদেমি পুরস্কার প্রদান করে।

    95 views (↓57 from yesterday)0,0,0,0,145,152, 95

    3 day streak

    🔍 🗞️
  81. 81

    কামালুদ্দীন জাফরী

    কামালুদ্দীন জাফরী

    ওস্তাদুল আল্লামাত আল-মুহাক্কিক ফদিলাত আশ-শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী একজন বাংলাদেশি ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও লেখক। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরবসহ সমগ্র বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠানে বিশেষত আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা। কামালুদ্দীন জাফরী বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ ধর্মীয় পণ্ডিত হিসেবে সর্বজনশ্রদ্ধেয়। তাঁকে 'আল্লামা আল-আকবার' ও 'বহর আল-উলুম' (জ্ঞানের মহাসাগর) বলা হয়ে থাকে।

    94 views (↓86 from yesterday)0,0,75,266,185,180, 94

    5 day streak

    🔍 🗞️
  82. 82

    তনুশ্রী দত্ত

    তনুশ্রী দত্ত

    তনুশ্রী দত্ত (জন্ম: ১৯ মার্চ ১৯৮৪) একজন ভারতীয় সাবেক মডেল এবং অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দত্ত ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্সের সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ দশজন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করছেন।

    92 views (↓50 from yesterday)0,0,0,135,195,142, 92

    4 day streak

    🔍 🗞️
  83. 83

    মহাত্মা গান্ধী

    মহাত্মা গান্ধী

    মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাতি: મોહનદાસ કરમચંદ ગાંધી ; মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তাঁকে গান্ধীজি, বাপু, বাপুজি, গান্ধীবুড়ো বা ভারতের জাতির জনক নামেও ডাকা হয়। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল

    92 views (↓1 from yesterday)128,150,127,130,93,93, 92

    6+ day streak

    🔍 🗞️
  84. 84

    জনি সিন্স

    জনি সিন্স

    স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল

    90 views (↓85 from yesterday)128,158,179,142,202,175, 90

    6+ day streak

    🔍 🗞️
  85. 85

    বাংলাদেশ ছাত্রলীগ

    বাংলাদেশ ছাত্রলীগ

    বাংলাদেশ ছাত্রলীগ (সংক্ষেপে ছাত্রলীগ) হলো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, যেটিকে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। প্রতিষ্ঠার পর এটি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে পরিচিত ছিল। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শেখ মুজিবুর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।

    89 views (↓27 from yesterday)0,0,0,0,0,116, 89

    2 day streak

    🔍 🗞️
  86. 86

    ভারতীয় জনতা পার্টি

    ভারতীয় জনতা পার্টি

    ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হলো ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান দুটি দলের অন্যতম। ২০১৪ সালের হিসেব অনুসারে, ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলির প্রতিনিধি সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যপদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপি একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল। জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এই দলের আদর্শগত ও সংগঠনগত নৈকট্য রয়েছে।

    85 views (↑85 from yesterday)0,0,77,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    বাংলাদেশ জামায়াতে ইসলামী

    বাংলাদেশ জামায়াতে ইসলামী

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।

    85 views (↓21 from yesterday)87,74,0,107,107,106, 85

    4 day streak

    🔍 🗞️
  88. 88

    লালন

    লালন

    লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

    85 views (↑85 from yesterday)84,0,103,0,0,0, 85

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।

    84 views (↓39 from yesterday)104,95,101,118,93,123, 84

    6+ day streak

    🔍 🗞️
  90. 90

    হস্তমৈথুন

    হস্তমৈথুন

    হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

    84 views (↓9 from yesterday)77,84,109,86,117,93, 84

    6+ day streak

    🔍 🗞️
  91. 91

    ঢাকা-৭

    ঢাকা-৭

    ঢাকা-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন। লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালীর আংশিক সমন্বয়ে গঠিত।

    81 views (↑81 from yesterday)0,78,0,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাতে ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে ভারত স্বাধীন হওয়ার দিন থেকে বর্তমান কাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করা সকল ব্যক্তির নাম সন্নিবিষ্ট করা হয়েছে।

    81 views (↑81 from yesterday)0,76,92,0,0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা

    পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মহামান্য আর. এন.

    80 views (↓27 from yesterday)70,0,0,0,0,107, 80

    2 day streak

    🔍 🗞️
  94. 94

    সোনিয়া গান্ধী

    সোনিয়া গান্ধী

    সোনিয়া গান্ধী (; জন্ম: এদভিগ এনতোনিয়া এ্যালবিনা মেইনো, ৯ ডিসেম্বর ১৯৪৬) হলেন একজন ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ। তিনি প্রাক্তন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী।

    79 views (↑79 from yesterday)0,0,0,93,0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    উমর খালিদ

    উমর খালিদ

    উমর খালিদ (জন্ম:১৯৮৭) একজন মানবাধিকার কর্মী এবং সাবেক ছাত্রনেতা। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়নের নেতা ছিলেন। কাশ্মীরি নেতা আফজাল গুরু ও মকবুল ভাটের ফাঁসির দন্ডের বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে তিনি অংশ নিয়েছিলেন।

    79 views (↓22 from yesterday)0,0,0,0,0,101, 79

    2 day streak

    🔍 🗞️
  96. 96

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ – ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হিন্দুত্ববাদী কর্মী এবং প্রাদেশিক ও জাতীয় সরকারের মন্ত্রী। কংগ্রেসের বিরোধিতা করলেও জওহরলাল নেহরু তাঁকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু মহাসভা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের শিল্প ও সরবরাহমন্ত্রী (বর্তমান নাম: বাণিজ্য ও শিল্পমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেহরুর সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলে এবং লিয়াকত–নেহরু চুক্তির প্রতিবাদে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর সহায়তায় তিনি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।

    78 views (↑78 from yesterday)86,95,107,117,104,0, 78

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    শিশু যৌনতা

    শিশু যৌনতা

    শিশুদের মধ্যে যৌন আচরণ একটি সাধারণ ঘটনা। এই আচরণ স্বাভাবিক ও বিকাশগতভাবে উপযুক্ত হতে পারে। আবার এটি আপত্তিজনক বা ক্ষতিকারকও হতে পারে। এই আচরণের নানারকম প্রকাশ দেখা যায়। এর মধ্যে আত্ম-উদ্দীপনা বা যৌনতার প্রতি আগ্রহ থাকতে পারে। নিজের বা অন্যের লিঙ্গ সম্পর্কে কৌতূহল থাকাও স্বাভাবিক। প্রদর্শন বাতিকতা বা ‘এক্সিবিশনিজম’ এর একটি উদাহরণ। এর অর্থ হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্ককে নিজের শরীর দেখানো। এছাড়া দর্শনকামিতা বা ‘ভয়রিজম’ দেখা যেতে পারে। এটি হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্কের শরীর দেখার প্রচেষ্টা। লিঙ্গভিত্তিক আচরণ, ও পারস্পরিক যৌন ক্রিয়াকলাপও এর অন্তর্ভুক্ত।

    78 views (↑78 from yesterday)79,92,78,0,0,0, 78

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    রবি চৌধুরী

    রবি চৌধুরী

    রবী চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী যিনি ১৯৯০-এর দশকে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ৭০ থেকে ৮০টি বাংলাদেশী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন।

    78 views (↑78 from yesterday)0,0,0,0,95,0, 78

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    ইয়াবা

    ইয়াবা

    ইয়াবা (থাই: ยาบ้า; পাগল করার ওষুধ) একধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এটি মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রণ।

    77 views (↑77 from yesterday)0,75,79,0,86,0, 77

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ

    আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ

    আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ (আরবি: المدخل إلى علوم الحديث الشريف) বাংলাদেশি হাদিস গবেষক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত মুহাম্মদ আব্দুল মালেকের রচিত একটি উলুমুল হাদিস বিষয়ক গ্রন্থ। হাদিসের গ্রন্থগুলো বিভিন্ন ধাঁচে সংকলন করা হয়েছে। সব গ্রন্থের সংকলন পদ্ধতি এক নয়। অসংখ্য গ্রন্থাদির কোন কিতাব থেকে কীভাবে কোন বিষয়ের হাদিস বের করা হবে, সহজভাবে এর মৌলিক ধারণা দিয়েছে এই গ্রন্থটি। এটি সর্বপ্রথম ১৯৯৮ সালে প্রকাশিত হয়। গ্রন্থটির ভূমিকা লিখেছেন আব্দুর রশিদ নোমানী। প্রকাশের পর বইটি ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে বড় প্রতিষ্ঠানের মধ্যে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াতে সর্বপ্রথম আল মাদখালকে সিলেবাসে অন্তর্ভুক্ত করেন হারুন ইসলামাবাদী। এটি ২০২১ সালে মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কায়রো আন্তর্জাতিক বইমেলায় প্রকাশনীর ‘বেস্ট সেলার’ বই নির্বাচিত হয়েছে।

    76 views (↑76 from yesterday)0,0,0,100,102,0, 76

    1 day streak

    🔍 🗞️

This data from .