English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    পরীমনি

    পরীমনি

    শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    3.6K views (↓2.4K from yesterday)5966, 3555

    1+ day streak

    🔍 🗞️
  2. 2

    ইশরাক হোসেন

    ইশরাক হোসেন

    ইশরাক হোসেন (জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।

    1.3K views (↑829 from yesterday)454, 1283

    1+ day streak

    🔍 🗞️
  3. 3

    মেহজাবীন চৌধুরী

    মেহজাবীন চৌধুরী

    মেহজাবীন চৌধুরী একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও খন্ড নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ, ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।

    1.2K views (↓380 from yesterday)1599, 1219

    1+ day streak

    🔍 🗞️
  4. 4

    লরেন্স বিষ্ণোই

    লরেন্স বিষ্ণোই

    লরেন্স বিষ্ণোই (হিন্দি: लॉरेंस बिश्नोई; জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন ভারতীয় গ্যাংস্টার। তিনি বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালাকে হত্যার পরিকল্পনার জন্য অধিক পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার গ্যাং ৭০০'র বেশি শুটারের সাথে যুক্ত।

    1.1K views (↑913 from yesterday)153, 1066

    1+ day streak

    🔍 🗞️
  5. 5

    সাদেক হোসেন খোকা

    সাদেক হোসেন খোকা

    সাদেক হোসেন খোকা (জন্ম: ১২ মে ১৯৫২ - মৃত্যু: ৪ নভেম্বর ২০১৯) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী ছিলেন। এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন। তিনি পরপর চারবার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

    825 views (↑659 from yesterday)166, 825

    1+ day streak

    🔍 🗞️
  6. 6

    সন্ধি পূজা

    সন্ধি পূজা

    শারদীয়া দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট হল সন্ধিক্ষণ।তন্ত্রমতে সন্ধিক্ষণের এই আটচল্লিশ মিনিটের মধ্যে দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধিপূজা — দেবী দুর্গার অসুরদলনীরূপের পূজা। অর্থাৎ, অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা হল সন্ধিপূজা। অসুরদলনীরূপে তথা চামুণ্ডীরূপিনী দেবী দুর্গা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে 'চণ্ড' ও 'মুণ্ড' নামের দুই অসুরকে নিধন করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়।

    740 views (↑580 from yesterday)160, 740

    1+ day streak

    🔍 🗞️
  7. 7

    মাছরাঙ্গা

    মাছরাঙ্গা

    মাছরাঙা কোরাসিফরমিস বর্গের অন্তর্গত একদল অত্যন্ত উজ্জ্বল রঙের ছোট বা মাঝারি আকৃতির একদল পাখি। অ্যান্টার্কটিকা বাদে প্রায় সারা পৃথিবীতেই মাছরাঙা দেখা যায়। পুরাতন বিশ্ব আর অস্ট্রালেশিয়াতে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি। Alcedinidae (অ্যালসিডিনিডি) গোত্র এবং কখনো কখনো Alcedines (অ্যালসিডিনিস) উপবর্গের সকল প্রজাতিই মাছরাঙা নামে পরিচিত। এ উপবর্গের তিনটি গোত্র রয়েছে। গোত্রগুলো হল Alcedinidae (গাঙ মাছরাঙা)Halcyonidae (গেছো মাছরাঙা) ও Cerylidae (পান মাছরাঙা)। সারা পৃথিবীতে প্রায় ৯০ প্রজাতির মাছরাঙা দেখা যায়। এদের প্রায় সবারই দেহের তুলনায় মাথা বড়, লম্বা, ধারালো, চোখা চঞ্চু, খাটো পা ও খাটো লেজ রয়েছে। বেশিরভাগ মাছরাঙার দেহ উজ্জ্বল রঙের আর স্ত্রী-পুরুষে সামান্য ভিন্নতা দেখা যায়। অধিকাংশ মাছরাঙা বিষুবীয় অঞ্চলে বসবাস করে এবং এদের বড় একটা অংশকে কেবলমাত্র বনে দেখা যায়। এরা অনেক ধরনের প্রাণী শিকার করে, তবে তার বড় একটি অংশ জুড়ে রয়েছে মাছ। এরা সাধারণত ডালে থেকে ডাইভ দিয়ে পানির মধ্যে থেকে মাছ শিকার করে। অন্যান্য শিকারের মধ্যে রয়েছে পোকামাকড়, ব্যাঙ, সরীসৃপ, পাখি এমনকি ছোট আকারের স্তন্যপায়ী বর্গের অন্যসব সদস্যদের মত মাছরাঙারাও গর্তে বাসা করে। সাধারণত জলাশয়ের পাশে খাড়া পাড়ের গর্তে এরা বাসা বানায়। কয়েক প্রজাতির দ্বীপবাসী মাছরাঙা বৈশ্বিকভাবে বিপদগ্রস্ত বলে বিবেচিত।এছাড়া বন উজাড় করার ফলে বনের মাছরাঙাগুলোর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে।

    734 views (↑30 from yesterday)704, 734

    1+ day streak

    🔍 🗞️
  8. 8

    দুর্গাপূজা

    দুর্গাপূজা

    দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

    671 views (↑22 from yesterday)649, 671

    1+ day streak

    🔍 🗞️
  9. 9

    মাছরাঙা টিভি

    মাছরাঙা টিভি

    মাছরাঙা টিভি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র। ২০১০ সালে এটি বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্প্রচারের অনুমতি লাভ করে। ২০১১ সালের ৩০ জুলাই থেকে এটি পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম শুরু করে।

    620 views (↓341 from yesterday)961, 620

    1+ day streak

    🔍 🗞️
  10. 10

    লালন

    লালন

    লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

    483 views (↓251 from yesterday)734, 483

    1+ day streak

    🔍 🗞️
  11. 11

    দুর্গা অষ্টমী

    দুর্গা অষ্টমী

    দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী হল দেবী দুর্গার উপাসনায় হিন্দুদের দ্বারা উদযাপিত নবরাত্রি উৎসবের অষ্টম দিন। পূর্ব ভারতে, দুর্গা অষ্টমী পাঁচ দিনব্যাপী উদযাপিত দুর্গাপূজা উৎসবের অন্যতম শুভ দিন। ঐতিহ্যগতভাবে, হিন্দু পরিবারগুলোতে এই উৎসবটি ১০ দিন ধরে পালন করা হয়, তবে প্যান্ডেলগুলোতে যে আসল পূজা হয় তা ৫ দিন ধরে (ষষ্ঠী থেকে শুরু করে) অনুষ্ঠিত হয়। ভারতে, এই পবিত্র উপলক্ষে হিন্দুরা উপবাস করেন। লোকেরা এই দিনে লোকনৃত্য গরবা করতে এবং রঙিন পোশাক পরতে একত্রিত হয়। এই দিনটি অস্ত্র পূজার (অস্ত্রের আনুষ্ঠানিক উপাসনা) জন্যও পরিচিত; এই দিনে দুর্গার অস্ত্রের পূজা করা হয়। এই দিনে অস্ত্র বা সমরকলার ব্যবহার চিহ্নিত করতে উপলক্ষটি বীর অষ্টমীকেও উপস্থাপিত করা হয়।

    449 views (↑242 from yesterday)207, 449

    1+ day streak

    🔍 🗞️
  12. 12

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।

    434 views (↓46 from yesterday)480, 434

    1+ day streak

    🔍 🗞️
  13. 13

    মিয়া খলিফা

    মিয়া খলিফা

    মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৯৩), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানীয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং সাবেক প্রাপ্তবয়স্ক মডেল। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করার মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

    430 views (↑5 from yesterday)425, 430

    1+ day streak

    🔍 🗞️
  14. 14

    বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

    396 views (↑27 from yesterday)369, 396

    1+ day streak

    🔍 🗞️
  15. 15

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!

    387 views (↓64 from yesterday)451, 387

    1+ day streak

    🔍 🗞️
  16. 16

    চ

    চ

    চ হল বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

    368 views (↓46 from yesterday)414, 368

    1+ day streak

    🔍 🗞️
  17. 17

    বাংলা বাগধারার তালিকা

    বাংলা বাগধারার তালিকা

    বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

    355 views (↓11 from yesterday)366, 355

    1+ day streak

    🔍 🗞️
  18. 18

    কুমারী পূজা

    কুমারী পূজা

    কুমারী পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের অরজঃস্বলা কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়।

    339 views (↑248 from yesterday)91, 339

    1+ day streak

    🔍 🗞️
  19. 19

    দুর্গা

    দুর্গা

    দুর্গা (সংস্কৃত: दुर्गा; অর্থাৎ "যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন"; এবং "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন") হলেন হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করেন। তিনি চণ্ডিকা, যোগমায়া, চামুন্ডা, অম্বিকা, কালী, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, তারা, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গার বাহুসংখ্যা অনেক। তার শতভুজা, সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তার বাহন সিংহ (উত্তর ও পশ্চিমভারতে আঞ্চলিকভাবে বাঘ)। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাঁকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায়। তার অনেক রূপ, যার মধ্যে কালী রূপটি অন্যতম জনপ্রিয়‌।

    307 views (↑88 from yesterday)219, 307

    1+ day streak

    🔍 🗞️
  20. 20

    বাংলা ভাষা

    বাংলা ভাষা

    বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    304 views (↓25 from yesterday)329, 304

    1+ day streak

    🔍 🗞️
  21. 21

    ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে

    ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে

    ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে (জার্মান: Johann Wolfgang von Goethe, উচ্চারণ [ˈjoːhan ˈvɔlfɡaŋ fɔn ˈɡøːtə] (); ২৮ আগস্ট ১৭৪৯ – ২২ মার্চ ১৮৩২) ছিলেন একজন জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস, মহাকাব্য ও গীতিকাব্য, গদ্য ও গদ্যকাব্য, নাটক, স্মৃতিকথা, একটি আত্মজীবনী, সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক সমালোচনা এবং উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা ও রং বিষয়ক রচনা। এর পাশাপাশি রয়েছে অসংখ্য সাহিত্যিক ও বৈজ্ঞানিক খণ্ডরচনা, ১০ সহস্রাধিক চিঠি এবং প্রায় ৩ হাজার চিত্রকর্ম। তাঁকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক বিবেচনা করা হয়।

    281 views (↑6 from yesterday)275, 281

    1+ day streak

    🔍 🗞️
  22. 22

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম মূলতঃ নারী-পুরুষের মধ্যকার একটি শারীরিক ও জৈবিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে প্রজনন বা বংশবিস্তার ঘটে থাকে। এই প্রক্রিয়ার প্রধান আঙ্গিক হচ্ছে স্ত্রীর যোনীতে পুরুষের লিঙ্গ প্রবিষ্টকরণপূর্বক অঙ্গচালনা যার ফলে যোনী অভ্যন্তরে পুরুষের বীর্যস্খলন ঘটে। বই-পত্রে ও কথ্যভাষায় একে মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন, যৌনমিলন, সঙ্গম, নারীসঙ্গম, যৌনসংসর্গ, যৌনসহবাস, সহবাস, রমণক্রিয়া, চোদাচুদি বলেও আখ্যায়িত করা হয়। সাধারণভাবে যৌনসঙ্গম বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য জীবনের একটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়া। যৌনসঙ্গমের মধ্য দিয়ে কেবল প্রজনন বা বংশবিস্তার ঘটে তা নয়, এই প্রক্রিয়ায় নারী-পুরুষ উভয়ের চরমানন্দ বা যৌনসুখ লাভ হয়।

    263 views (↓60 from yesterday)323, 263

    1+ day streak

    🔍 🗞️
  23. 23

    টাইগার শ্রফ

    টাইগার শ্রফ

    টাইগার শ্রফ (জন্ম ২ মার্চ ১৯৯০) একজন ভারতীয় অভিনেতা এবং মার্শাল আর্টিস্ট। তার পুরো নাম জয় হেমন্ত শ্রফ। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত রোমাঞ্চধর্মী অ্যাকশন চলচ্চিত্র হিরোপান্তিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয়। এই সিনেমায় অভিনয়ের জন্য টাইগার ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে সেরা নবাগত অভিনেতার মনোনয়ন পান। ২০১৬ সালে তিনি বাগী সিনেমায় অভিনয় করেন। বাগী বিশ্বব্যাপী দেড় কোটি মার্কিন ডলার আয় করে।তার সর্বশেষ ছবি বাগী ৩

    260 views (↑188 from yesterday)72, 260

    1+ day streak

    🔍 🗞️
  24. 24

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালেগীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

    221 views (↓82 from yesterday)303, 221

    1+ day streak

    🔍 🗞️
  25. 25

    ঢাকা-৬

    ঢাকা-৬

    ঢাকা-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৯নং আসন। এ আসনের সর্বশেষ সংসদ সদস্য ইশরাক হোসেন

    209 views (↑209 from yesterday)0, 209

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা (ইংরেজিঃ এমএসএম) হচ্ছে এমন এক প্রকার যৌনাচারণ; যেখানে পুরুষ তার সমলিঙ্গের সদস্যের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের যৌনাচারণ যারা করে; তারা সবাই সুনির্দিষ্টভাবে সমকামী বা উভকামী হবে; এমন কোনো কথা নেই। একজন বিষমকামী ব্যক্তিও জীবনের কোনো পর্যায়ে এই যৌনাচারণে লিপ্ত হতে পারে। ১৯৯০-এর দশকে রোগতত্ত্ববিদরা গবেষণা ও আলোচনা করার অভিপ্রায়ে এই শব্দটি প্রচলন করেন। যেসব পুরুষ যৌনজীবনে সক্রিয় তাদের মধ্যে এইচআইভি/এইডস এর মত যৌনবাহিত রোগ কতটা বিস্তৃত তা নিয়ে তথ্য অনুসন্ধান করার নিমিত্তে একক বা সুনির্দিষ্ট শব্দপুঞ্জের প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এই শব্দপুঞ্জের আওতায় পুরুষ সমকামী, উভকামী বা সর্বকামী ব্যক্তিসহ পুরুষ যৌনকর্মীরাও অন্তর্ভুক্ত। চিকিৎসা বিষয়ক বইপত্র ও সামাজিক গবেষণায় এই ধরনের পুরুষদের একটি গোষ্ঠী হিসেবে বোঝাতে প্রায়ই শব্দটি ব্যবহার করা হয়। এটি কোনো নির্দিষ্ট ধরণের যৌন আচরণকে নির্দেশ করে না; বরং পরিস্থিতির ওপর নির্ভর করে; যে এর আওতায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে। আর যেসব ক্ষেত্রে আইনগতভাবে অপ্রাপ্তবয়স্করা সমলিঙ্গে যৌনাচারণ করে, সেখানে 'পুরুষে পুরুষে যৌনতা'র পরিবর্তে 'পুংলিঙ্গে পুংলিঙ্গে যৌনতা'—বিকল্প এই পরিভাষাটিকে অধিক উপযুক্ত মনে করা হয়।

    202 views (↓13 from yesterday)215, 202

    1+ day streak

    🔍 🗞️
  27. 27

    সৌদি আরব

    সৌদি আরব

    সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব রাজ্য (আরবি: المملكة العربية السعودية) পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম দেশ। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাখস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের ৩য় বৃহৎতম দেশ।

    194 views (↑101 from yesterday)93, 194

    1+ day streak

    🔍 🗞️
  28. 28

    এমিল জোলা

    এমিল জোলা

    এমিল জোলা (ফরাসি: Émile Zola) (জন্ম: এপ্রিল ২, ১৮৪০, প্যারিস, ফ্রান্স - মৃত্যু: সেপ্টেম্বর ২৯, ১৯০২ প্যারিস, ফ্রান্স) পিতা ইতালীয় এবং মাতা ছিলেন ফরাসি। ঊনবিংশী শতাব্দীর একজন ফরাসি ঔপন্যাসিক। বিশ্বের "ঔপন্যাসিকদের ঔপন্যাসিক" হিসেবে খ্যাত ছিলেন তিনি। ১৮৭১ থেকে ১৮৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার প্রসিদ্ধ উপন্যাসমালা 'লে রুঁগ-মাকার' (Les Rougon-Macquart) ২০ খণ্ডে প্রকাশিত হয়। এগুলির মধ্যে কয়লাখনির শ্রমিকদের নিয়ে লিখিত 'ঝে য়ারমিনাল' তার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি রূপে স্বীকৃত। প্রকৃতিবাদী চিন্তাধারার অত্যন্ত জোরালো প্রবক্তা ছিলেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক উদারনৈতিকতার জন্য সবসময় কাজ করেছেন এমিল জোলা। দ্য আর্থ (বাংলায় অনুদিত গ্রন্থ মাটি) বা দ্য জার্মিনাল (বাংলায় অনুদিত গ্রন্থ অঙ্কুর) এর মতো উপন্যাস সহ আরো অনেক কালজয়ী উপন্যাসের রচয়িতা ছিলেন এমিল জোলা। জীবনের শুরুতে তিনি ফরাসি শুল্ক বিভাগের একজন করণিক ছিলেন।

    191 views (↓32 from yesterday)223, 191

    1+ day streak

    🔍 🗞️
  29. 29

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।

    190 views (↑80 from yesterday)110, 190

    1+ day streak

    🔍 🗞️
  30. 30

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

    185 views (0 from yesterday)185, 185

    1+ day streak

    🔍 🗞️
  31. 31

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।

    184 views (↑47 from yesterday)137, 184

    1+ day streak

    🔍 🗞️
  32. 32

    দুর্গার ১০৮ নাম

    দুর্গার ১০৮ নাম

    হিন্দু পুরাণ ও শাক্ত ধর্মতত্ত্ব অনুসারে, দেবী দুর্গার ১০৮টি নাম বা অষ্টোত্তরশতনাম প্রচলিত রয়েছে। নিম্নে এই নামসমূহের একটি তালিকা প্রদত্ত হলো:

    182 views (↑14 from yesterday)168, 182

    1+ day streak

    🔍 🗞️
  33. 33

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।

    180 views (↓20 from yesterday)200, 180

    1+ day streak

    🔍 🗞️
  34. 34

    তাসনিয়া ফারিণ

    তাসনিয়া ফারিণ

    তাসনিয়া জামিল ফারিণ (জন্ম: ৩০ জানুয়ারি ১৯৯৭) একজন বাংলাদেশী মডেল,অভিনেত্রী ও গায়িকা। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলমেনে (২০২১) কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে (২০২১) ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। ২০২২ সালে ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরো এক পৃথিবী চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন।

    175 views (↓14 from yesterday)189, 175

    1+ day streak

    🔍 🗞️
  35. 35

    .বিএফ

    .বিএফ

    .বিএফ বুর্কিনা ফাসোর কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ১৯৯৩ সালে এটি চালু হয়।

    172 views (↓53 from yesterday)225, 172

    1+ day streak

    🔍 🗞️
  36. 36

    সানি লিওন

    সানি লিওন

    করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

    167 views (0 from yesterday)167, 167

    1+ day streak

    🔍 🗞️
  37. 37

    মৌসুমী

    মৌসুমী

    আরিফা পারভিন জামান মৌসুমী (জন্ম: ৩ নভেম্বর, ১৯৭৩) যিনি মৌসুমী নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী সফল চলচ্চিত্র অভিনেত্রী। নব্বই দশকের শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত মৌসুমী অভিনীত প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)। মেঘলা আকাশ (২০০১), দেবদাস (২০১৩) ও তারকাঁটা (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি ছয়বার বাচসাস পুরস্কার ও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

    163 views (↑69 from yesterday)94, 163

    1+ day streak

    🔍 🗞️
  38. 38

    মো. কামরুজ্জামান রতন

    মো. কামরুজ্জামান রতন

    মো.

    162 views (↑162 from yesterday)0, 162

    1 day streak

    🔍 🗞️
  39. 39

    আসসালামু আলাইকুম

    আসসালামু আলাইকুম

    আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) () আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ:

    153 views (↑5 from yesterday)148, 153

    1+ day streak

    🔍 🗞️
  40. 40

    শামা ওবায়েদ

    শামা ওবায়েদ

    শামা ওবায়েদ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা। শামা ওবায়েদ ইসলাম সোভন ইসলামকে বিয়ে করেন।

    149 views (↑13 from yesterday)136, 149

    1+ day streak

    🔍 🗞️
  41. 41

    ভারত

    ভারত

    ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

    148 views (↓36 from yesterday)184, 148

    1+ day streak

    🔍 🗞️
  42. 42

    অনন্ত সিং

    অনন্ত সিং

    অনন্ত সিং বা অনন্ত লাল সিং (জন্ম: ১ ডিসেম্বর, ১৯০৩ - মৃত্যু: ২৫ জানুয়ারি, ১৯৭৯), চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন।

    148 views (↑13 from yesterday)135, 148

    1+ day streak

    🔍 🗞️
  43. 43

    মুহাম্মাদ

    মুহাম্মাদ

    মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু.  ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।

    148 views (↑30 from yesterday)118, 148

    1+ day streak

    🔍 🗞️
  44. 44

    গোত্র (হিন্দুধর্ম)

    গোত্র (হিন্দুধর্ম)

    হিন্দু সংস্কৃতিতে, "গোত্র" (সংস্কৃত: गोत्र) শব্দটি বংশ পরম্পরার সমতুল্য বলে বিবেচিত হয়। এটি মূলত একটি অবিচ্ছিন্ন পিতৃপুরুষীয় রেখা বা পিতৃপরম্পরায় একটি সাধারণ পুরুষ পূর্বপুরুষের বংশধরদের ব্যক্তিদের নির্দেশ করে। সাধারণত, গোত্র একটি বহির্গামী একক গঠন করে। একই গোত্রের মধ্যে বিবাহকে অজাচার হিসেবে গণ্য করা হয় এবং প্রথাগতভাবে নিষিদ্ধ। গোত্রের নাম কখনও কখনও উপাধি হিসেবে ব্যবহার করা হয়। পাণিনি গোত্রকে সংজ্ঞায়িত করেছেন: "আপত্যম পৌত্রপ্রভৃতি গোত্রম (IV.1.162)"। যার অর্থ—"গোত্র শব্দটি একটি দম্পতির (পুত্র ও ভর্তৃ, অর্থাৎ পুত্রবধূ) বংশধরদের নির্দেশ করে।

    147 views (↓9 from yesterday)156, 147

    1+ day streak

    🔍 🗞️
  45. 45

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।

    145 views (↓14 from yesterday)159, 145

    1+ day streak

    🔍 🗞️
  46. 46

    তারেক রহমান

    তারেক রহমান

    তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান ১১ তম (ক্রমে ১৭ তম) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।

    145 views (↓11 from yesterday)156, 145

    1+ day streak

    🔍 🗞️
  47. 47

    দৈনিক প্রথম আলো

    দৈনিক প্রথম আলো

    দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রচারিত দৈনিক সংবাদপত্রের একটি।

    142 views (↑142 from yesterday)0, 142

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    ১৯ অক্টোবর

    ১৯ অক্টোবর

    ১৯ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯২তম (অধিবর্ষে ২৯৩তম) দিন। বছর শেষ হতে আরো ৭৩ দিন বাকি রয়েছে।

    134 views (↑2 from yesterday)132, 134

    1+ day streak

    🔍 🗞️
  49. 49

    মাতঙ্গিনী হাজরা

    মাতঙ্গিনী হাজরা

    মাতঙ্গিনী হাজরা (১৯ অক্টোবর ১৮৭০–২৯ সেপ্টেম্বর ১৯৪২) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলার বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। তিনি 'গান্ধীবুড়ি' নামে পরিচিত ছিলেন।

    125 views (↑125 from yesterday)0, 125

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী, ইংরেজিতে উওম্যান অন টপ, হল একধরনের যৌনাসন যেখানে যৌনক্রিয়া সম্পাদনের সময় একজন নারী তার পুরুষ যৌনসঙ্গীর দেহের উপর অবস্থান করেন। একজন রাখাল বালিকার "ঘোড়ায় আরোহনের" সাথে সাদৃশ্য থাকায় এই যৌনাসনকে বোঝাতে কাউগার্ল অথবা শুধুমাত্র রাইডিং বা আরোহন শব্দও ব্যবহার করা হয়ে থাকে। এই আসনে পুরুষ সঙ্গী সাধারণত চিৎ হয়ে শুয়ে থাকে এবং নারী সঙ্গী তার উপরে সামনে বা পিছনের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে তার সঙ্গীর উত্থিত শিশ্নকে নিজের যোনি বা পায়ুতে প্রবেশ করান।

    124 views (↓42 from yesterday)166, 124

    1+ day streak

    🔍 🗞️
  51. 51

    যোনি

    যোনি

    যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

    122 views (↓1 from yesterday)123, 122

    1+ day streak

    🔍 🗞️
  52. 52

    ইলন মাস্ক

    ইলন মাস্ক

    ইলন মাস্ক () হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ধারী। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির " সিনিয়র উপদেষ্টা " হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের (বর্তমান নাম এক্স) প্রধান নির্বাহী-কর্মকর্তা।

    120 views (↓30 from yesterday)150, 120

    1+ day streak

    🔍 🗞️
  53. 53

    ননীবালা দেবী

    ননীবালা দেবী

    ননীবালা দেবী (১৮৮৮ ― ১৯৬৭) একজন বাঙালী বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দী। পিতার নাম সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম গিরিবালা দেবী। নিবাস বালি, হাওড়া।

    116 views (↓6 from yesterday)122, 116

    1+ day streak

    🔍 🗞️
  54. 54

    অকালবোধন

    অকালবোধন

    অকালবোধন হল শারদীয়া দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু দেবীপার্বতীর দুর্গা রূপের পূজারম্ভের প্রাক্কালে এই অনুষ্ঠান আয়োজিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে, শরৎকাল দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত। তাই এই সময় দেবপূজা করতে হলে, আগে দেবতার বোধন (জাগরণ) করতে হয়। একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছে যে, রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন। শরৎকাল দেবপূজার ‘শুদ্ধ সময়’ নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন ‘অকালবোধন’ নামে পরিচিত হয়। উল্লেখ্য, শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার প্রশস্ত সময় হলেও, আধুনিক যুগে শারদীয়া দুর্গাপূজাই অধিকতর প্রচলিত।রাবণ বসন্ত কালে চৈত্র মাসে দেবী পার্বতী কে পুজো করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু যদি সে দেবীর পূজা মন্ত্রে শ্রী শ্রী চন্ডিতে কোনো রূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন। এই কারণে রামের সকল অস্ত্র রাবণের উপর বিফল হয়ে যায়। তখন ব্রহ্মা রামচন্দ্র কে দেবী পার্বতীর পুজো করতে বলেন। কারণ দেবী এই সময় মর্ত্যে তাঁর মাতা পিতা র গৃহে আসেন। রাম দেবী পার্বতীর পুজো করলে দেবী কর্তৃক তাঁর উদ্দেশ্যে আনা একটি পদ্ম তিনি হরণ করেন। তখন রামচন্দ্র নিজ চক্ষু দেবী কে দান করতে চাইলে দেবী পার্বতী তাঁকে বিরত করেন ও বর দেন। তার পর হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রী চন্ডী পাঠ রত বৃহস্পতি কে অজ্ঞান করে শ্রী চন্ডী অশুদ্ধ করলে রাবণ কে ত্যাগ করেন দেবী। রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরে তাকালেন না। তারপর রামচন্দ্র রাবণ বধ করেন।বর্তমান যুগে দেবীর অকাল বোধন রূপটির ও পূজা করা হয়ে থাকে।

    115 views (↑39 from yesterday)76, 115

    1+ day streak

    🔍 🗞️
  55. 55

    ফররুখ আহমদ

    ফররুখ আহমদ

    ফররুখ আহমদ (জুন ১০, ১৯১৮ – অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙ্গালী কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে সুপরিচিত। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তাঁর কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তাঁর কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্‌প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তাঁর কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিলক্ষিত হয়। 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে তিনি যে-কাব্যভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ-গ্রন্থ তাঁর এক অমর সৃষ্টি।

    114 views (↑114 from yesterday)0, 114

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

    113 views (↑35 from yesterday)78, 113

    1+ day streak

    🔍 🗞️
  57. 57

    দাউদ ইব্রাহিম

    দাউদ ইব্রাহিম

    দাউদ ইব্রাহিম কাসকার, (জন্মঃ ২৭ ডিসেম্বর, ১৯৫৫) দাউদ ইব্রাহিম নামেই বেশি পরিচিত যিনি ভারতের মুম্বাই এর অপরাধ চক্রের প্রধান। তার সিন্ডিকেটের নাম হলো ডি-কোম্পানি। তিনি সংগঠিত অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের ২০১১ এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০০৮ সালেও তিনি ফোর্বস-এর তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। এছাড়া ভারতীয় পুলিশের পলাতক মুসলিম অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে।

    113 views (↑113 from yesterday)0, 113

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    ২০ অক্টোবর

    ২০ অক্টোবর

    ২০ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৩তম (অধিবর্ষে ২৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ৭২ দিন বাকি রয়েছে।

    109 views (↑109 from yesterday)0, 109

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    নাগিব মাহফুজ

    নাগিব মাহফুজ

    নাগিব মাহফুজ(আরবি: نجيب محفوظ) (জন্ম: ডিসেম্বর ১১, ১৯১১ - মৃত্যু: আগস্ট ৩০, ২০০৬) নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। জীবদ্দশায় ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়রো ট্রিলজি তাকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। এতে তিনি ইংরেজ শাসন থেকেমুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন । এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশীর চলচ্চিত্রায়ন হয়েছে। উপন্যাসের পাশাপাশি তিনি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। এগুলির বেশীর ভাগই পরে ইংরেজিতে অনুদিত হয়েছে।

    104 views (↑21 from yesterday)83, 104

    1+ day streak

    🔍 🗞️
  60. 60

    মহিষাসুর (হিন্দু পুরাণ)

    মহিষাসুর (হিন্দু পুরাণ)

    মহিষাসুর (সংস্কৃত: महिषासुर) হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। মহিষাসুর ছিলেন রম্ভাসুরের পুত্র এবং ব্রহ্মর্ষি কশ্যপের প্রপৌত্র। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে।

    102 views (↑102 from yesterday)0, 102

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    টিকেইন্টার (পাইথন গুই ফ্রেমওয়ার্ক)

    টিকেইন্টার (পাইথন গুই ফ্রেমওয়ার্ক)

    টিকেইন্টার (ইংরেজি: Tkinter) হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষার ষ্ট্যাণ্ডার্ড গ্রাফিকাল ইউজার ইন্টারফেস বা গুই (GUI) টুলকিট বা ফ্রেমওয়ার্ক। টিকেইন্টার একটি ক্রস প্লাটফর্ম গ্রাফিকাল ইউজার ইন্টারফেস বিল্ডার। পাইথন ইন্টারপ্রেটারের সাথে এই টুলকিটটি বিল্ট ইন অবস্থায় থাকে। টিকেইন্টার পাইথনের ডি ফ্যাক্টো ষ্ট্যাণ্ডার্ড গুই।

    102 views (↑102 from yesterday)0, 102

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    হস্তমৈথুন

    হস্তমৈথুন

    হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

    100 views (0 from yesterday)100, 100

    1+ day streak

    🔍 🗞️
  63. 63

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বাংলাদেশের বর্তমান ১৭ তম (ক্রমে ২৩ তম) রাষ্ট্রপতি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি সবচেয়ে দীর্ঘসময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    100 views (↑24 from yesterday)76, 100

    1+ day streak

    🔍 🗞️
  64. 64

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।

    100 views (↓23 from yesterday)123, 100

    1+ day streak

    🔍 🗞️
  65. 65

    কোয়েল মল্লিক

    কোয়েল মল্লিক

    কোয়েল মল্লিক (জন্ম: ২৮ এপ্রিল ১৯৮২, জন্ম নাম রুক্মিণী মল্লিক) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। টলি-কুইন হিসেবে পরিচিত কোয়েল একবার ফিল্মফেয়ার পুরস্কার বাংলা, দুইবার বিএফজেএ পুরস্কার, একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে। বর্তমানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের মনোনয়নে ৩ রা এপ্রিল, ২০২৬ থেকে রাজ্যসভার সদস্য।

    99 views (↑99 from yesterday)0, 99

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮ ; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১),বিপ্রদাস(১৯৩৫) শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

    99 views (↑99 from yesterday)0, 99

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    সালমান বিন আবদুল আজিজ

    সালমান বিন আবদুল আজিজ

    সালমান বিন আবদুল আজিজ আল সৌদ (আরবি: سلمان بن عبد العزيز بن عبد الرحمن آل سعود, সালমান বিন আব্দ্ আল-আজিজ আল সাউদ, ; জন্মঃ ডিসেম্বর ৩১, ১৯৩৫) হলেন সৌদি আরবের রাজা, দুই পবিত্র মসজিদের খাদেম এবং আল সৌদের প্রধান। তিনি ২০১১ সাল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারও আগে ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রিয়াদ প্রদেশের গভর্নর নিযুক্ত ছিলেন। সালমান জানুয়ারি ২৩, ২০১৫ তারিখে তার সৎভাই রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হন।

    99 views (↑99 from yesterday)0, 99

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ এবং সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    99 views (↑99 from yesterday)0, 99

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    বাআল

    বাআল

    বাআল (হিব্রু בַּעַל) উত্তর-পশ্চিমের সেমিটিক ঈশ্বর এবং শব্দটির অর্থ প্রভু। ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং এশিয়া মাইনরের বিস্তৃত এলাকায় শহরসমূহের রক্ষক দেবতাদেরকে বাআল নামে সম্বোধন করা হত। বাআল উপাসকগণ বাআলাইত নামে পরিচিত ছিলো।

    99 views (↑99 from yesterday)0, 99

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ – ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হিন্দুত্ববাদী কর্মী এবং প্রাদেশিক ও জাতীয় সরকারের মন্ত্রী। কংগ্রেসের বিরোধিতা করলেও জওহরলাল নেহরু তাঁকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু মহাসভা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের শিল্প ও সরবরাহমন্ত্রী (বর্তমান নাম: বাণিজ্য ও শিল্পমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেহরুর সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলে এবং লিয়াকত–নেহরু চুক্তির প্রতিবাদে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর সহায়তায় তিনি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।

    97 views (↑97 from yesterday)0, 97

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    জনি সিন্স

    জনি সিন্স

    স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল

    96 views (↑3 from yesterday)93, 96

    1+ day streak

    🔍 🗞️
  72. 72

    মেঘালয়

    মেঘালয়

    মেঘালয় (ইংরেজি: Meghalaya; , or অর্থ "মেঘের আবাসস্থল" সংস্কৃত মেঘা মানে "মেঘ" + আ-লয়া মানে "আবাস"), উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। ১৯৭২ সালের ২১ জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল: ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তীয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু ১৯৭২ সালের ২১ জানুয়ারি খাসি, গারো এবং জৈন্তিয়া হিলস জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। ২০১৪ সালের হিসাবে মেঘালয়ের জনসংখ্যা অনুমান করা হয় ৩,২১১,৪৭৪ জন। মেঘালয় প্রায় ২২,৪৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য-থেকে-প্রশস্ত অনুপাত প্রায় ৩:১।

    96 views (↑96 from yesterday)0, 96

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

    95 views (↓14 from yesterday)109, 95

    1+ day streak

    🔍 🗞️
  74. 74

    একাত্তর টিভি

    একাত্তর টিভি

    একাত্তর টিভি বাংলাদেশের একটি বিতর্কিত টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ২১ জুন এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এটি দেশের সংবাদ ভিক্তিক চ্যানেল যার স্লোগান হল "সংবাদ নয় সংযোগ"। চ্যানেলটির সদরদপ্তর ৫৭, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ বারিধারায় অবস্থিত। রিউমর স্ক্যানার ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী একাত্তর টিভিকে বাংলাদেশে ভুয়া সংবাদ পঞ্চম বৃহত্তম প্রকাশক হিসাবে তালিকাভুক্ত করেছে।

    95 views (↓32 from yesterday)127, 95

    1+ day streak

    🔍 🗞️
  75. 75

    ইউটিউব

    ইউটিউব

    ইউটিউব (ইংরেজি: YouTube) হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। ইউটিউব বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে, গুগল সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

    95 views (↑95 from yesterday)0, 95

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    ঢাকা

    ঢাকা

    ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। জিডিপির দিক থেকে ঢাকা দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং বিশ্বের ৫৫তম শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতিমহানগরী বা মেগাসিটি। ২০২৫ সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ যা জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর; ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৩০ হাজার লোক বাস করে।

    93 views (↓3 from yesterday)96, 93

    1+ day streak

    🔍 🗞️
  77. 77

    সমু চৌধুরী

    সমু চৌধুরী

    সমু চৌধুরী (জন্ম: ৮ জুন ১৯৬৪) একজন বাংলাদেশি অভিনেতা। তিনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে অভিনয় করেছেন। ১৯৯০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে তিনি পাঁচ শতাধিক নাটক এবং প্রায় ১২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    93 views (↓21 from yesterday)114, 93

    1+ day streak

    🔍 🗞️
  78. 78

    মুহাম্মদ বিন সালমান

    মুহাম্মদ বিন সালমান

    মুহাম্মদ বিন সালমান আল সৌদ (আরবি: محمد بن سلمان بن عبد العزيز آل سعود; জন্ম ৩১ আগস্ট ১৯৮৫) হলেন সৌদি আরবের যুবরাজ, প্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কমবয়সী প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আল সৌদ রাজদরবারের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান। তার পিতা রাজা সালমানের পরেই তার ক্ষমতা বিবেচনা করা হয়, ২০১৭ সালের ২১ জুন মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মুহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয় একই সাথে রাজকীয় ফরমানের মাধ্যমে নায়েফকে তার সব পদ থেকে অপসারণ করে তার সকল ক্ষমতা মুহাম্মদ বিন সালমানকে দেয়া হয়।

    93 views (↑93 from yesterday)0, 93

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।

    92 views (↓20 from yesterday)112, 92

    1+ day streak

    🔍 🗞️
  80. 80

    ঢাকা-৭

    ঢাকা-৭

    ঢাকা-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন। লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালীর আংশিক সমন্বয়ে গঠিত।

    92 views (↑92 from yesterday)0, 92

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    বাবা সিদ্দিকী

    বাবা সিদ্দিকী

    বাবা জিয়াউদ্দিন সিদ্দিকী (১৩ সেপ্টেম্বর ১৯৫৮ - ১২ অক্টোবর ২০২৪) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি মহারাষ্ট্র রাজ্যের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইনসভার সদস্য (এমএলএ) ছিলেন। তিনি ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে টানা তিনমেয়াদে বিধায়ক ছিলেন এবং ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের অধীনে খাদ্য ও বেসামরিক সরবরাহ (FDA) এবং শ্রম প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

    91 views (↑91 from yesterday)0, 91

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    শুভেন্দু অধিকারী

    শুভেন্দু অধিকারী

    শুভেন্দু অধিকারী (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭০) একজন ভারতীয় রাজনীতিবদ, যিনি ২০২৬ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি ২০২১ সাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

    89 views (↑12 from yesterday)77, 89

    1+ day streak

    🔍 🗞️
  83. 83

    বাংলাদেশের পদমর্যাদা ক্রম

    বাংলাদেশের পদমর্যাদা ক্রম

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম (দাপ্তরিক নাম ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স) হলো রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদধারী এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আপেক্ষিক অগ্রাধিকার নির্ধারণকারী একটি সরকারি তালিকা। রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই ক্রম অনুসরণ করা হয়।

    89 views (↑16 from yesterday)73, 89

    1+ day streak

    🔍 🗞️
  84. 84

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

    85 views (↑85 from yesterday)0, 85

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    সোনাগাছি

    সোনাগাছি

    সোনাগাছি কলকাতা শহরে অবস্থিত ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লি। এই পতিতালয়ের কয়েকশত বহুতল ভবনে প্রায় ১০০,০০০ যৌনকর্মী বসবাস করেন। এখানে যারা থাকে তারা সবাই খানকি মাগী। এবং এদেত জন্মের থিক নেই।সোনাগাছি উত্তর কলকাতার মার্বেল প্যালেসের উত্তরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শোভাবাজার ও বিডন স্ট্রিটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। নিষিদ্ধ পল্লিটির যৌনকর্মীরা দুর্বার মহিলা সমন্বয় সমিতি নামে একটি সমিতির অধীনে গণস্বাস্থ্য ও সচেতনতামূলক কার্যক্রম চালায়।

    84 views (↑84 from yesterday)0, 84

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    বাফোমেট

    বাফোমেট

    বাফোমেট হলো গুপ্ত এবং পশ্চিমা রহস্যাবৃত ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত একটি চরিত্র বা সত্তা। চতুর্দশ শতাব্দীতে নাইটস টেম্পলারদের বিচারকাজ চলাকালীন সময়ে এই নামটি প্রথম প্রকাশ্যে আসে; সেসময় বাফোমেটকে একটি পৈশাচিক মূর্তি হিসেবে উপাসনা করার কারণে ঐ সংঘের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল।

    84 views (↑84 from yesterday)0, 84

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা নিচে দেওয়া হয়েছে।

    84 views (↓10 from yesterday)94, 84

    1+ day streak

    🔍 🗞️
  88. 88

    নবপত্রিকা

    নবপত্রিকা

    নবপত্রিকা বাংলা, অসম ও ওড়িশার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয়, নয়টি উদ্ভিদ।

    83 views (↓21 from yesterday)104, 83

    1+ day streak

    🔍 🗞️
  89. 89

    শাকিব খান

    শাকিব খান

    শাকিব খান (জন্ম: ২৮ মার্চ ১৯৭৯) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে "মেগাস্টার" "কিং খান" ও "ঢালিউড কিং" হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

    83 views (0 from yesterday)83, 83

    1+ day streak

    🔍 🗞️
  90. 90

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান মধ্য বা মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।

    81 views (↑81 from yesterday)0, 81

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।

    81 views (↑81 from yesterday)0, 81

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    আবদুল আজিজ ইবনে সৌদ

    আবদুল আজিজ ইবনে সৌদ

    আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান ইবনে ফয়সাল ইবনে তুর্কি ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল সৌদ (আরবি: عبد العزيز بن عبد الرحمن آل سعود) (১৫ জানুয়ারি ১৮৭৬ – ৯ নভেম্বর ১৯৫৩) আরব বিশ্বে সাধারণভাবে আবদুল আজিজ এবং পশ্চিমা বিশ্বে বা ইবনে সৌদ বলে পরিচিত। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা ও সৌদি আরবের প্রথম বাদশাহ।

    81 views (↑81 from yesterday)0, 81

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা (জন্ম: মার্চ ৩০, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

    80 views (↓28 from yesterday)108, 80

    1+ day streak

    🔍 🗞️
  94. 94

    আমার সোনার বাংলা

    আমার সোনার বাংলা

    আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সংগীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সংগীত উদ্ভূত।

    80 views (↓9 from yesterday)89, 80

    1+ day streak

    🔍 🗞️
  95. 95

    পাতি মাছরাঙা

    পাতি মাছরাঙা

    পাতি মাছরাঙা (বৈজ্ঞানিক নাম: Alcedo atthis) আলসেডিনিডি (Alcedinidae) গোত্র বা পরিবারের অন্তর্গত আলসেডো (Alcedo) গণের অন্তর্গত রঙচঙে ক্ষুদে মৎস্যশিকারী পাখি। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও ইউরেশিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। আকারে পাতি চড়ুইয়ের সমান এ পাখিটির লেজ খাটো ও মাথা দেহের তুলনায় স্বাভাবিকের চেয়ে বড়। দেহের উপরিভাগ নীল বা নীলচে-সবুজ, দেহতল কমলা এবং ঠোঁট চোখা ও লম্বা। এর প্রধান খাদ্য মাছ হলেও ব্যাঙাচি, জলজ পোকা ইত্যাদিও এর খাদ্য। পানিতে ঝাঁপিয়ে এরা মাছ ধরে। পানির নিচে শিকার দেখার জন্য এরা বিশেষভাবে অভিযোজিত। এরা জলস্রোতের পাড়ের গর্তে বাসা করে। ডিমের রঙ চকচকে সাদা। সাধারণত এরা অপরিযায়ী; তবে যেসব জায়গায় শীতকালে পানি জমে যায়, সেসব জায়গার মাছরাঙারা অন্যত্র পরিযান করে।

    79 views (↓7 from yesterday)86, 79

    1+ day streak

    🔍 🗞️
  96. 96

    অনাভেদী যৌনক্রিয়া

    অনাভেদী যৌনক্রিয়া

    অনাভেদী যৌনক্রিয়া হচ্ছে অন্তর্ভেদী যৌনসঙ্গমের বিপরীত অর্থাৎ এই ধরনের যৌনক্রিয়াতে কোনো প্রকারের শিশ্ন প্রবেশ করানো হয়না। এই ধরনের যৌনক্রিয়ার মধ্যে রয়েছে চুম্বন, মর্দন বা লেহন। অনাভেদী যৌনক্রিয়া শৃঙ্গারের মতো হলেও এটি মূলত তা নয়। অনেকে এটাকে মূল যৌনকর্ম বা শুধু ভালোবাসার প্রকাশ হিসেবে ব্যবহার করেন।

    79 views (↑79 from yesterday)0, 79

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    ২০২৬ কলকাতা দুর্গাপূজা পদদলন

    ২০২৬ কলকাতা দুর্গাপূজা পদদলন

    ২০২৬ কলকাতা দুর্গাপূজা পদদলন হলো ২০২৬ সালের ১৭ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা চলাকালীন সংঘটিত একটি প্রাণঘাতী জনসমাগম দুর্ঘটনা। ওই দিন সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে দর্শনার্থীরা পদদলিত হন। এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।

    78 views (↓137 from yesterday)215, 78

    1+ day streak

    🔍 🗞️
  98. 98

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সংক্ষেপে এসআরবি; ইংরেজি: Special Response Battalion, SRB) হলো বাংলাদেশ পুলিশের অধীনে গঠিত একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে বিলুপ্ত করে তার স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়, এর মাধ্যমে র‍্যাব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। খসড়াটি ২০২৬ সালের ১৭ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করেছিল, যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাস হওয়া আইন অনুযায়ী, নতুন বাহিনীটি বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে।

    77 views (↓21 from yesterday)98, 77

    1+ day streak

    🔍 🗞️
  99. 99

    উত্তম কুমার

    উত্তম কুমার

    উত্তম কুমার (৩ সেপ্টেম্বর ১৯২৬ - ২৪ জুলাই ১৯৮০) (প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়) ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন‍্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ‍্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম‍্যাটিনি আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে “গুরু” বলে ডাকে। তার খ‍্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ, এছাড়াও পৃথিবী ব‍্যাপি বাঙালিদের মধ‍্যে বেষ্টিত। তিনি ২ বার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) লাভ করেন। তিনি ৮ বার বি এফ জে পুরস্কার (২য় সর্বাধিক) এবং ১ বার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার (১৯৭৬) লাভ করেন।

    77 views (↑7 from yesterday)70, 77

    1+ day streak

    🔍 🗞️
  100. 100

    পথের দাবী

    পথের দাবী

    পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি রাজনৈতিক ও সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।

    76 views (↑76 from yesterday)0, 76

    1 day streak

    🔍 🗞️

This data from .