English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    মহাত্মা গান্ধী

    মহাত্মা গান্ধী

    মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাতি: મોહનદાસ કરમચંદ ગાંધી ; মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তাঁকে গান্ধীজি, বাপু, বাপুজি, গান্ধীবুড়ো বা ভারতের জাতির জনক নামেও ডাকা হয়। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল

    2.4K views (↑1.1K from yesterday)284,1299, 2397

    2+ day streak

    🔍 🗞️
  2. 2

    আখতারুজ্জামান (মেজর)

    আখতারুজ্জামান (মেজর)

    মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন যিনি (মেজর আখতারুজ্জামান নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা, কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি ছিলেন।

    1.4K views (↑1.2K from yesterday)0,157, 1395

    2 day streak

    🔍 🗞️
  3. 3

    লাল বাহাদুর শাস্ত্রী

    লাল বাহাদুর শাস্ত্রী

    লাল বাহাদুর শাস্ত্রী(উচ্চারিত [laːl bəˈɦaːd̪ʊr ˈʃaːst̪ri]; , ২ অক্টোবর ১৯০৪ – ১১ জানুয়ারি ১৯৬৬) ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা।

    928 views (↑708 from yesterday)0,220, 928

    2 day streak

    🔍 🗞️
  4. 4

    গান্ধী জয়ন্তী

    গান্ধী জয়ন্তী

    গান্ধী জয়ন্তী হল ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণকারী মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে ভারতে উদযাপিত একটি অনুষ্ঠান।

    778 views (↑414 from yesterday)0,364, 778

    2 day streak

    🔍 🗞️
  5. 5

    চ

    চ

    চ হল বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

    512 views (↑15 from yesterday)409,497, 512

    2+ day streak

    🔍 🗞️
  6. 6

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।

    509 views (↓36 from yesterday)508,545, 509

    2+ day streak

    🔍 🗞️
  7. 7

    বাংলা বাগধারার তালিকা

    বাংলা বাগধারার তালিকা

    বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

    480 views (↑25 from yesterday)511,455, 480

    2+ day streak

    🔍 🗞️
  8. 8

    ননীবালা দেবী

    ননীবালা দেবী

    ননীবালা দেবী (১৮৮৮ ― ১৯৬৭) একজন বাঙালী বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দী। পিতার নাম সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম গিরিবালা দেবী। নিবাস বালি, হাওড়া।

    439 views (↓181 from yesterday)409,620, 439

    2+ day streak

    🔍 🗞️
  9. 9

    তৌফিক ইমরোজ খালিদী

    তৌফিক ইমরোজ খালিদী

    তৌফিক ইমরোজ খালিদী একজন বাংলাদেশী সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    393 views (↑393 from yesterday)0,0, 393

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা (ইংরেজিঃ এমএসএম) হচ্ছে এমন এক প্রকার যৌনাচারণ; যেখানে পুরুষ তার সমলিঙ্গের সদস্যের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের যৌনাচারণ যারা করে; তারা সবাই সুনির্দিষ্টভাবে সমকামী বা উভকামী হবে; এমন কোনো কথা নেই। একজন বিষমকামী ব্যক্তিও জীবনের কোনো পর্যায়ে এই যৌনাচারণে লিপ্ত হতে পারে।

    348 views (↓18 from yesterday)335,366, 348

    2+ day streak

    🔍 🗞️
  11. 11

    মিয়া খলিফা

    মিয়া খলিফা

    মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৯৩), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানীয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং সাবেক প্রাপ্তবয়স্ক মডেল। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করার মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

    347 views (↓4 from yesterday)371,351, 347

    2+ day streak

    🔍 🗞️
  12. 12

    বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

    326 views (↓42 from yesterday)361,368, 326

    2+ day streak

    🔍 🗞️
  13. 13

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম মূলতঃ নারী-পুরুষের মধ্যকার একটি শারীরিক ও জৈবিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে প্রজনন বা বংশবিস্তার ঘটে থাকে। এই প্রক্রিয়ার প্রধান আঙ্গিক হচ্ছে স্ত্রীর যোনীতে পুরুষের লিঙ্গ প্রবিষ্টকরণপূর্বক অঙ্গচালনা যার ফলে যোনী অভ্যন্তরে পুরুষের বীর্যস্খলন ঘটে। বই-পত্রে ও কথ্যভাষায় একে মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন, যৌনমিলন, সঙ্গম, নারীসঙ্গম, যৌনসংসর্গ, যৌনসহবাস, সহবাস, রমণক্রিয়া, চোদাচুদি বলেও আখ্যায়িত করা হয়। সাধারণভাবে যৌনসঙ্গম বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য জীবনের একটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়া। যৌনসঙ্গমের মধ্য দিয়ে কেবল প্রজনন বা বংশবিস্তার ঘটে তা নয়, এই প্রক্রিয়ায় নারী-পুরুষ উভয়ের চরমানন্দ বা যৌনসুখ লাভ হয়।

    305 views (↑46 from yesterday)240,259, 305

    2+ day streak

    🔍 🗞️
  14. 14

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালেগীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

    279 views (↑18 from yesterday)348,261, 279

    2+ day streak

    🔍 🗞️
  15. 15

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    259 views (↓49 from yesterday)489,308, 259

    2+ day streak

    🔍 🗞️
  16. 16

    বাংলা ভাষা

    বাংলা ভাষা

    বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    253 views (↓9 from yesterday)293,262, 253

    2+ day streak

    🔍 🗞️
  17. 17

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।

    249 views (↓22 from yesterday)274,271, 249

    2+ day streak

    🔍 🗞️
  18. 18

    ৩ অক্টোবর

    ৩ অক্টোবর

    ৩ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৬তম (অধিবর্ষে ২৭৭তম) দিন। বছর শেষ হতে আরো ৮৯ দিন বাকি রয়েছে।

    241 views (↑241 from yesterday)0,0, 241

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    .বিএফ

    .বিএফ

    .বিএফ বুর্কিনা ফাসোর কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ১৯৯৩ সালে এটি চালু হয়।

    234 views (↓3 from yesterday)274,237, 234

    2+ day streak

    🔍 🗞️
  20. 20

    নাসিরউদ্দিন আহমেদ পিন্টু

    নাসিরউদ্দিন আহমেদ পিন্টু

    নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৬৭ - মৃত্যু: ৩ মে ২০১৫) একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ছিলেন। তিনি ঢাকা-৮ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ-এ সংসদ সদস্য ছিলেন।

    233 views (↓197 from yesterday)0,430, 233

    2 day streak

    🔍 🗞️
  21. 21

    ২ অক্টোবর

    ২ অক্টোবর

    ২ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৫তম (অধিবর্ষে ২৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ৯০ দিন বাকি রয়েছে।

    231 views (↑43 from yesterday)0,188, 231

    2 day streak

    🔍 🗞️
  22. 22

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যানের উদ্দেশ্যে ২০১৯ সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের ২ টি সময় (খারিফ ও রবি) কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক ₹১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    225 views (↓2 from yesterday)180,227, 225

    2+ day streak

    🔍 🗞️
  23. 23

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!

    213 views (↑37 from yesterday)213,176, 213

    2+ day streak

    🔍 🗞️
  24. 24

    রাফিয়াথ রশিদ মিথিলা

    রাফিয়াথ রশিদ মিথিলা

    রাফিয়াত রশিদ মিথিলা (জন্ম: ২৫ মে ১৯৮৪) হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী, গায়ক এবং উন্নয়নকর্মী, যিনি পেশাগতভাবে মিথিলা নামে পরিচিত। বাংলাদেশ এবং ভারতের কলকাতায় চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তিনি ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন। মিথিলা অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। ২০২০ সালে হইচই-এর একাত্তর নাটকের মাধ্যমে ওয়েব ধারাবাহিকে এবং ২০২১ সালে অমানুষ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ও অভাগী (২০২৪) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

    210 views (↑210 from yesterday)0,0, 210

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

    209 views (↓11 from yesterday)259,220, 209

    2+ day streak

    🔍 🗞️
  26. 26

    ফেরদৌসী আহমেদ

    ফেরদৌসী আহমেদ

    ফেরদৌসী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ⁠বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে এই পদে মনোনীত হন। জমি দখল ও চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা থাকায় একই বছর ১লা অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপি পদ থেকে পদত্যাগ করেন।

    208 views (↓1.1K from yesterday)0,1354, 208

    2 day streak

    🔍 🗞️
  27. 27

    নীরজা ভনোট

    নীরজা ভনোট

    নীরজা ভানোট (হিন্দি: नीरजा भनोत; ৭ সেপ্টেম্বর ১৯৬৩ – ৫ সেপ্টেম্বর ১৯৮৬) ১৯৮৬ সালে প্যান এম ফ্লাইট ৭৩ বিমানটি ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন। মাত্র ২৩ বছর বয়সেই নীরজা ৩৬০ জন মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। নীরজা ভানোট কে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে।

    206 views (↑101 from yesterday)0,105, 206

    2 day streak

    🔍 🗞️
  28. 28

    জনি সিন্স

    জনি সিন্স

    স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল

    203 views (↑7 from yesterday)164,196, 203

    2+ day streak

    🔍 🗞️
  29. 29

    জেমস (সঙ্গীতজ্ঞ)

    জেমস (সঙ্গীতজ্ঞ)

    ফারুক মাহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার এবং অভিনেতা। তিনি রক ব্যান্ড "ফিলিংস" (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। জেমস নওগাঁয় জন্মগ্রহণ করেন, এবং বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে। জেমস ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা "বিগ থ্রি অফ রক" এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তাকে প্রায়শই "গুরু" নামে অভিহিত করা হয়। জেমস ব্যান্ডের পাশাপাশি "অনন্যা" (১৯৮৯), "পালাবে কোথায়?" (১৯৯৫), "দুঃখিনি দুঃখ করোনা" (১৯৯৭), "ঠিক আছে বন্ধু" (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ...

    198 views (↑120 from yesterday)0,78, 198

    2 day streak

    🔍 🗞️
  30. 30

    আনিসুজ্জামান খোকন

    আনিসুজ্জামান খোকন

    আনিসুজ্জামান খোকন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা যিনি তৎকালীন ময়মনসিংহ-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন।

    195 views (↑195 from yesterday)0,0, 195

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    দুর্গাপূজা

    দুর্গাপূজা

    দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

    181 views (↓18 from yesterday)311,199, 181

    2+ day streak

    🔍 🗞️
  32. 32

    সানি লিওন

    সানি লিওন

    করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

    179 views (↓30 from yesterday)171,209, 179

    2+ day streak

    🔍 🗞️
  33. 33

    নাথুরাম গডসে

    নাথুরাম গডসে

    নাথুরাম বিনায়ক গডসে (১৯ মে ১৯১০ – ১৫ নভেম্বর ১৯৪৯) () ছিলেন ভারতের মহারাষ্ট্রের একজন হিন্দু জাতীয়তাবাদী, যিনি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নয়াদিল্লির বিড়লা হাউসে বহু-বিশ্বাসের প্রার্থনা সভায় বিন্দু ফাঁকা জায়গায় গান্ধীর বুকে তিনবার গুলি চালিয়েছিলেন।

    173 views (↑173 from yesterday)0,0, 173

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।

    161 views (↓48 from yesterday)136,209, 161

    2+ day streak

    🔍 🗞️
  35. 35

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ (ইংরেজি: 2026 FIFA ASEAN Cup) হলো ফিফা আসিয়ান কাপের প্রথম আসর, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরুষ জাতীয় দলগুলোর জন্য ফিফা অনুমোদিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক সময়সূচির মধ্যে অনুষ্ঠিত হয়।

    160 views (↓375 from yesterday)182,535, 160

    2+ day streak

    🔍 🗞️
  36. 36

    তারেক রহমান

    তারেক রহমান

    তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান ১১ তম (ক্রমে ১৭ তম) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।

    158 views (↓35 from yesterday)165,193, 158

    2+ day streak

    🔍 🗞️
  37. 37

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা

    ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাতে ১৫ আগস্ট, ১৯৪৭ তারিখে ভারত স্বাধীন হওয়ার দিন থেকে বর্তমান কাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করা সকল ব্যক্তির নাম সন্নিবিষ্ট করা হয়েছে।

    158 views (↑85 from yesterday)0,73, 158

    2 day streak

    🔍 🗞️
  38. 38

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

    156 views (↓5 from yesterday)205,161, 156

    2+ day streak

    🔍 🗞️
  39. 39

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

    152 views (↑31 from yesterday)128,121, 152

    2+ day streak

    🔍 🗞️
  40. 40

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।

    152 views (↑42 from yesterday)136,110, 152

    2+ day streak

    🔍 🗞️
  41. 41

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা নিচে দেওয়া হয়েছে।

    151 views (↑9 from yesterday)168,142, 151

    2+ day streak

    🔍 🗞️
  42. 42

    ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

    ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ

    ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের চতুর্দশ আসর। আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক দেশের দ্বায়িত্ব পালন করবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে পূর্বে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করলেও নামিবিয়ার জন্য এটিই হতে যাচ্ছে প্রথম অভিজ্ঞতা।

    148 views (↑11 from yesterday)0,137, 148

    2 day streak

    🔍 🗞️
  43. 43

    আসসালামু আলাইকুম

    আসসালামু আলাইকুম

    আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) () আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ:

    147 views (↓29 from yesterday)158,176, 147

    2+ day streak

    🔍 🗞️
  44. 44

    জিতাষ্টমী ব্রত

    জিতাষ্টমী ব্রত

    জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দুসমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দুঘরের মহিলারা সন্তানের আয়ুবৃদ্ধি ও মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন। এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয়।

    137 views (↑137 from yesterday)0,0, 137

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।

    136 views (↑4 from yesterday)125,132, 136

    2+ day streak

    🔍 🗞️
  46. 46

    ১৫ এপ্রিল

    ১৫ এপ্রিল

    ১৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৫তম (অধিবর্ষে ১০৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৬০ দিন বাকি রয়েছে।

    132 views (↓8 from yesterday)137,140, 132

    2+ day streak

    🔍 🗞️
  47. 47

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ – ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হিন্দুত্ববাদী কর্মী এবং প্রাদেশিক ও জাতীয় সরকারের মন্ত্রী। কংগ্রেসের বিরোধিতা করলেও জওহরলাল নেহরু তাঁকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু মহাসভা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের শিল্প ও সরবরাহমন্ত্রী (বর্তমান নাম: বাণিজ্য ও শিল্পমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেহরুর সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলে এবং লিয়াকত–নেহরু চুক্তির প্রতিবাদে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর সহায়তায় তিনি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।

    130 views (↓11 from yesterday)107,141, 130

    2+ day streak

    🔍 🗞️
  48. 48

    মুহাম্মাদ

    মুহাম্মাদ

    মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু.  ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।

    127 views (↑15 from yesterday)90,112, 127

    2+ day streak

    🔍 🗞️
  49. 49

    ভারত

    ভারত

    ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

    126 views (↓42 from yesterday)135,168, 126

    2+ day streak

    🔍 🗞️
  50. 50

    খালেদা জিয়া

    খালেদা জিয়া

    বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

    122 views (↓19 from yesterday)88,141, 122

    2+ day streak

    🔍 🗞️
  51. 51

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৩ সালের ২৬শে জুলাই তারিখে, বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

    118 views (↓624 from yesterday)76,742, 118

    2+ day streak

    🔍 🗞️
  52. 52

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা (জন্ম: মার্চ ৩০, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

    118 views (↓26 from yesterday)128,144, 118

    2+ day streak

    🔍 🗞️
  53. 53

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

    117 views (↑11 from yesterday)81,106, 117

    2+ day streak

    🔍 🗞️
  54. 54

    আন্তর্জাতিক অহিংসা দিবস

    আন্তর্জাতিক অহিংসা দিবস

    আন্তর্জাতিক অহিংসা দিবস প্রতিবছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয়৷ এছাড়া ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় ৷

    116 views (↑116 from yesterday)0,0, 116

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    যোনি

    যোনি

    যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

    113 views (↓14 from yesterday)132,127, 113

    2+ day streak

    🔍 🗞️
  56. 56

    হস্তমৈথুন

    হস্তমৈথুন

    হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

    113 views (↓12 from yesterday)102,125, 113

    2+ day streak

    🔍 🗞️
  57. 57

    পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা

    পশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকা

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মহামান্য আর. এন.

    108 views (↑108 from yesterday)0,0, 108

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    সালমান মুক্তাদির

    সালমান মুক্তাদির

    সালমান মোহাম্মদ মুক্তাদির (জন্ম: ৯ আগস্ট ১৯৯৩), যিনি সালমান মুক্তাদির নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশি ইউটিউবার, অভিনেতা, সংগীতশিল্পী ও লেখক। তিনি ২০১২ সালে SalmoN TheBrownFish নামে ইউটিউব চ্যানেল চালু করেন। দ্য ডেইলি স্টার তাঁকে বাংলাদেশের প্রথম দিকের ইন্টারনেট তারকাদের একজন হিসেবে উল্লেখ করেছে। ইউটিউবের পাশাপাশি তিনি নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং ২০২০ সালে বিহাইন্ড দ্য সিন নামে একটি বই প্রকাশ করেন।

    107 views (↓22 from yesterday)199,129, 107

    2+ day streak

    🔍 🗞️
  59. 59

    মহাত্মা গান্ধীর গুপ্তহত্যা

    মহাত্মা গান্ধীর গুপ্তহত্যা

    মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি (১৩৫৪ বঙ্গাব্দের ১৬ই মাঘ) নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে (এখন গান্ধী স্মৃতি) হত্যা করা হয়েছিল। তাঁর ঘাতক ছিলেন নাথুরাম গডসে। কট্টর হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা, রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য,

    106 views (↑106 from yesterday)0,0, 106

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।

    105 views (↑24 from yesterday)105,81, 105

    2+ day streak

    🔍 🗞️
  61. 61

    অক্টোবর ২০২১-এ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা

    অক্টোবর ২০২১-এ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা

    ২০২১ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে রক্তাক্ত শারদ নামেও আখ্যায়িত করা হয়। ১৩ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ই অক্টোবর পর্যন্ত সর্বশেষ এ ধরনের সহিংসতার খবর পাওয়া যায়। ১৩ই অক্টোবর বুধবার দুর্গাপূজার অষ্টমীর দিনে বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে সকালবেলা সেখানে রাখা একটি হনুমান মূর্তির উরুর উপর ইসলামের ধর্মগ্রন্থ কুরআন রাখার খবর সামাজিক মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এই খবরকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে উক্ত পূজামণ্ডপে হামলা করা হয়। হামলার সময় প্রতিমা, পূজামণ্ডপ ভাঙচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের মারধর করা হয়। হামলাকারীরা বুধবার সন্ধ্যায় কুমিল্লার নানুয়া দিঘির উত্তরপাড় পূজামণ্ডপের দুর্গা প্রতিমাটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। কুমিল্লায় সহিংসতার পর হামলাকারীরা চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়াতে ও বান্দরবানের লামায় কেন্দ্রীয় মন্দিরে ভাঙচুর করে। কুরআন অবমাননার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কমপক্ষে ১৫টি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    105 views (↑105 from yesterday)0,0, 105

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (সংক্ষেপে: আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, স্বেচ্ছা-সেবক অর্ধ-সামরিক সংগঠন। আরএসএস সংঘ পরিবার নামে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশ। ১৯২৫ সালে নাগপুর-বাসী ডাক্তার কে. বি.

    101 views (↑101 from yesterday)86,0, 101

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    গোয়েন্দা সংস্থা

    গোয়েন্দা সংস্থা

    গোয়েন্দা সংস্থা(ইংরেজি:intelligence agency) বিভিন্ন দেশের সরকারি বিশেষায়িত সংস্থা যা আইন প্রয়োগে, জাতীয় নিরাপত্তা সংরক্ষণে, সামরিক প্রতিরোধে ও বৈদেশিক নীতি প্রনয়নের সহায়তার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, গবেষণা ও প্রয়োগ করে। সরাসরি কিংবা গোপনীয় বিভিন্ন ভাবে গোয়েন্দা সংস্থা গুলো তথ্যাদি সংগ্রহ করে থাকে।বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কাজের প্রেক্ষিতে দুটো অশে ভাগ করা যায়। প্রথমত, নিরাপত্তা সংক্রান্ত কাজে নিয়োজিত গোয়েন্দা সংস্থা: যা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কাজ করে। দ্বিতীয়: বৈদেশিক কাজে নিযুক্ত গোয়েন্দা সংস্থা: যা বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনিতকি তথ্যাদি সংগ্রহে নিযুক্ত থকে। কিছু গোয়েন্দা সংস্থা গুপ্তহত্যা, সামরিক অভ্যূথ্থানের সাথে সংশ্লিষ্ট।

    97 views (↑97 from yesterday)0,0, 97

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৬৪) হলেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তিনি 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং পদের মেয়াদ) আইন, ২০২৩'-এর অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যক্তি। এর আগে তিনি নির্বাচন কমিশনার এবং একজন আইএএস (IAS) আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    96 views (↑96 from yesterday)0,0, 96

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    মহালয়া

    মহালয়া

    মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবীমাহাত্ম্যম্ শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে। মহিষাসুরমর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলির শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তাঁর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে 'জলদান' বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বারাক উপত্যকায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে পালন করা হয়। 1931 saler 11 October Kolkata-y Birendra Krishna Bhadra-r konthe prothom Mahalaya radio-te prothom broadcasting shuru hoy. Echarao Uttam Kumar-er Mahalaya sara banglay famous.

    95 views (↑20 from yesterday)84,75, 95

    2+ day streak

    🔍 🗞️
  66. 66

    পরীমনি

    পরীমনি

    শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    91 views (↑10 from yesterday)135,81, 91

    2+ day streak

    🔍 🗞️
  67. 67

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

    91 views (↓24 from yesterday)94,115, 91

    2+ day streak

    🔍 🗞️
  68. 68

    মুহাম্মদ ইউনূস

    মুহাম্মদ ইউনূস

    মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন ১৯৪০) একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, অধ্যাপক, সমাজসেবক ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।

    90 views (↑90 from yesterday)0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    হনুমান চালিশা

    হনুমান চালিশা

    হনুমান চালিশা হল রামায়ণের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব হনুমানের প্রতি নিবেদিত অবধি ভাষায় লিখিত একটি জনপ্রিয় ভক্তিমূলক চালিশা অর্থাৎ চল্লিশটি চৌপাই নিয়ে রচিত কবিতা। জনপ্রিয় মত হল এটি রচনা করেন রামচরিতমানস রচয়িতা কবি তুলসীদাস, সাম্ভাব্য রচনাকাল ১৫৭৫ খ্রীষ্টাব্দ। চল্লিশটির মধ্যে শেষ চৌপাইটিতে তুলসিদাসের উল্লেখ সেই মতকেই সমর্থন করে। তবে ভিন্ন মতে এটি অনেক পরের রচনা। যদিও অবধি হিন্দির একটি উপভাষা মাত্র, কিন্তু শুধুমাত্র হিন্দিভাষীদের মধ্যেই নয় ভারতের অনেক অঞ্চলেরই লোক যারা হিন্দী বোঝেনা তাদের মধ্যেও প্রেরণাত্মক মন্ত্র বা স্তোত্র বা গান হিসাবে এটি লোকপ্রিয়। দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশেই রামায়ণের বহু চরিত্র এখনো জনপ্রিয় এবং তাদের মধ্যেও হনুমান চালিশার ব্যবহারের উদাহরণ আছে। চালিশার বিবরণে হনুমান তার জ্ঞানের ভিত্তিতে, রামের প্রতি শ্রদ্ধা এবং শূন্য অর্থে ব্যক্তি।

    90 views (↑90 from yesterday)0,0, 90

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    শেখ হাসিনা

    শেখ হাসিনা

    শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    89 views (↑9 from yesterday)113,80, 89

    2+ day streak

    🔍 🗞️
  71. 71

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী, ইংরেজিতে উওম্যান অন টপ, হল একধরনের যৌনাসন যেখানে যৌনক্রিয়া সম্পাদনের সময় একজন নারী তার পুরুষ যৌনসঙ্গীর দেহের উপর অবস্থান করেন। একজন রাখাল বালিকার "ঘোড়ায় আরোহনের" সাথে সাদৃশ্য থাকায় এই যৌনাসনকে বোঝাতে কাউগার্ল অথবা শুধুমাত্র রাইডিং বা আরোহন শব্দও ব্যবহার করা হয়ে থাকে। এই আসনে পুরুষ সঙ্গী সাধারণত চিৎ হয়ে শুয়ে থাকে এবং নারী সঙ্গী তার উপরে সামনে বা পিছনের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে তার সঙ্গীর উত্থিত শিশ্নকে নিজের যোনি বা পায়ুতে প্রবেশ করান।

    87 views (↑9 from yesterday)92,78, 87

    2+ day streak

    🔍 🗞️
  72. 72

    জয় বাংলা

    জয় বাংলা

    জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্‌যাপন করত।

    84 views (↑84 from yesterday)0,0, 84

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    অসমাপ্ত আত্মজীবনী

    অসমাপ্ত আত্মজীবনী

    অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে বইটি দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া, ইতালীয়,মালয়, কোরীয়, রুশ ,মারাঠি, গ্রিক, থাই এবং সর্বশেষ ত্রিপুরা ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।

    83 views (↓141 from yesterday)276,224, 83

    2+ day streak

    🔍 🗞️
  74. 74

    তপন সিংহ

    তপন সিংহ

    তপন সিংহ (২ অক্টোবর, ১৯২৪ - ১৫ জানুয়ারি, ২০০৯) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ভারতের সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সমাদৃত চলচ্চিত্র নির্মাতা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের সাথে তিনি কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র পরিচালক চতুষ্টয়ের একজন। তার নির্মিত অধিকাংশ চলচ্চিত্র বাংলা ভাষাতে হলেও তিনি হিন্দি ভাষার চলচ্চিত্রও নির্মাণ করেছেন। দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে তিনি সামাজিক বাস্তবতা, পারিবারিক নাট্যধর্মী, শ্রমিকদের অধিকার থেকে শুরু করে শিশুতোষ কল্পনাধর্মী চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি ১৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য তিনি ১৯৯২ সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন।

    82 views (↑82 from yesterday)0,0, 82

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান মধ্য বা মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।

    82 views (↓19 from yesterday)100,101, 82

    2+ day streak

    🔍 🗞️
  76. 76

    ইন্দিরা গান্ধী

    ইন্দিরা গান্ধী

    ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী (হিন্দুস্তানি: [ˈɪnd̪ɪɾɑː ˈɡɑːnd̪ʰi] (); বিবাহের পূর্বে: নেহরু; ১৯ নভেম্বর, ১৯১৭ – ৩১ অক্টোবর, ১৯৮৪) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র নারী যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনিই ভারতে তৃতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন (জওহরলাল নেহরু ও নরেন্দ্র মোদীর পরে)।

    81 views (↑81 from yesterday)0,0, 81

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮ ; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

    81 views (↓46 from yesterday)108,127, 81

    2+ day streak

    🔍 🗞️
  78. 78

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ সেপ্টেম্বর ১৮৯৪ – ১ নভেম্বর ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।

    81 views (↓33 from yesterday)79,114, 81

    2+ day streak

    🔍 🗞️
  79. 79

    ভারতের সংবিধান

    ভারতের সংবিধান

    ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে বহুকক্ষবিশিষ্ট সরকারব্যবস্থা গঠন, কার্যপদ্ধতি, আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ, গোত্রীয় স্বাতন্ত্র্যবাদ, সমকামী অধিকারত্ববাদ, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান জোরদারভাবে কার্যকরী হয়।

    80 views (↑4 from yesterday)0,76, 80

    2 day streak

    🔍 🗞️
  80. 80

    শিশিরকুমার ভাদুড়ী

    শিশিরকুমার ভাদুড়ী

    শিশিরকুমার ভাদুড়ী (২ অক্টোবর,১৮৮৯ – ৩০ জুন,১৯৫৯ ) ছিলেন আধুনিক বাংলা নাট্যজগতের পথিকৃৎ, খ্যাতনামা অভিনেতা এবং নাট্যকার। গিরিশচন্দ্র ঘোষের পর তিনি বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তিনিই বাংলা নাটকের স্বর্ণযুগে প্রথম নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের কর্মকুশলতাকে এক বাস্তবতার ও প্রকৃতির আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়ে গেছেন। তিনি উপাধি নাট্যাচার্য পান ।

    80 views (↑80 from yesterday)0,0, 80

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    যৌনাসন

    যৌনাসন

    যৌনাসন বলতে প্রধানত যৌনসঙ্গমের সময় দুই জন ব্যাক্তির পাস্পরিক অবস্থান ও ভঙ্গীমা বোঝায়। মূলত: একজন পুরুষ একজন নারী বা ভিন্ন একজন পুরুষের শরীরের পুরুষাঙ্গ প্রবিষ্টকরণের সময় পরস্পর কী অবস্থানে থাকে সেটাই যৌন আসন। দুই জন নারী যখন যৌনকর্মে লিপ্ত হয় তখন পরস্পরের দৈহিক অবস্থানও যৌন আসন। প্রবিষ্টকণ ব্যাতিরেকে অন্যান্য যৌন ক্রিয়াকলাপের সময় দুটি শরীরের অবস্থান ও ভঙ্গীমাও যৌন আসন। মানুষ সাধারণত তিন ধরনের প্রবিষ্টকরণমূলক যৌনসঙ্গম অনুশীলন করে যথা যোনি সংসর্গ (যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ), পায়ুসঙ্গম (পায়ূপথে পুরুষাঙ্গের প্রবেশ) এবং মুখমৈথুন (মুখগহ্বরে পুরুষাঙ্গের প্রবেশ)।

    79 views (↑5 from yesterday)84,74, 79

    2+ day streak

    🔍 🗞️
  82. 82

    বাংলাদেশী টাকা

    বাংলাদেশী টাকা

    বাংলাদেশি টাকা (মুদ্রা প্রতীক: ৳; ব্যাংক কোড: BDT) হল বাংলাদেশের মুদ্রা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসেবে "টাকা" প্রতিষ্ঠিত হয়। কাগুজে টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক - "বাংলাদেশ ব্যাংক" কর্তৃক প্রবর্তিত হয়;- ব্যতিক্রম ৳১, ৳২ এবং ৳৫ টাকার নোট এবং ধাতব মুদ্রা যেগুলো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত হয়। টাকার ভগ্নাংশ হল পয়সা যার মূল্যমান ৳১-র ১০০ ভাগের ১ভাগ।

    79 views (↑79 from yesterday)0,0, 79

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    লিঙ্গ উত্থান ত্রুটি

    লিঙ্গ উত্থান ত্রুটি

    উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য বা ধ্বজভঙ্গ হল এক প্রকারের যৌন রোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষন এবং মিলনের পূর্বশত হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ। এ সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়।

    78 views (0 from yesterday)0,78, 78

    2 day streak

    🔍 🗞️
  84. 84

    পর্নোগ্রাফি

    পর্নোগ্রাফি

    অশ্লীল যৌনচিত্রণ, পানু বা ইংরেজি পরিভাষায় পর্নোগ্রাফি (সংক্ষেপে "পর্ন" বা "পর্নো" অনানুষ্ঠানিক ব্যবহারে) বলতে পাঠক-দর্শক-শ্রোতার দেহমনে যৌন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে যৌন বিষয়বস্তুর খোলামেলা ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা চিত্রণকে বোঝায়। অশ্লীল যৌনচিত্রণ বিভিন্ন মাধ্যমের সাহায্যে উপস্থাপন করা হতে পারে, যার মধ্যে বই, সাময়িকী, পোষ্টকার্ড, আলোকচিত্র, ভাস্কর্য, রেখাচিত্র, রঙচিত্র, সচলচিত্র, ধারণকৃত শব্দ, চলচ্চিত্র, ভিডিও এবং ভিডিও গেম অন্তর্ভুক্ত। অশ্লীল যৌনচিত্রণবিশিষ্ট সৃষ্টিকর্মকে "অশ্লীল সৃষ্টিকর্ম" বলে এবং একেও ইংরেজিতে "পর্নোগ্রাফি" বলা হয়।

    78 views (↑78 from yesterday)85,0, 78

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    বাংলাদেশ জামায়াতে ইসলামী

    বাংলাদেশ জামায়াতে ইসলামী

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।

    77 views (↑77 from yesterday)0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বাংলাদেশের বর্তমান ১৭ তম (ক্রমে ২৩ তম) রাষ্ট্রপতি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি সবচেয়ে দীর্ঘসময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    77 views (↑77 from yesterday)93,0, 77

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    ১১ সেপ্টেম্বরের আক্রমণ

    ১১ সেপ্টেম্বরের আক্রমণ

    ১১ সেপ্টেম্বরের আক্রমণ (যা নাইন/ইলেভেন নামেও পরিচিত) ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত আত্মঘাতী হামলা। এই হামলায় ২,৯৯৭ জন নিহত, ৬,০০০ এর অধিক মানুষ আহত হয় এবং ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়।

    77 views (↑77 from yesterday)0,0, 77

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    মুহাম্মদ আলী জিন্নাহ

    মুহাম্মদ আলী জিন্নাহ

    মুহাম্মদ আলী জিন্নাহ (জন্মনাম মহ্‌মদ আলী ঝিনাভাই; ২৫ ডিসেম্বর ১৮৭৬ – ১১ সেপ্টেম্বর ১৯৪৮) ছিলেন একজন গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম (মহান নেতা) ও বাবায়ে কওম (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়।

    77 views (↑77 from yesterday)93,0, 77

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    শ্রেয়া ঘোষাল

    শ্রেয়া ঘোষাল

    শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

    76 views (↑76 from yesterday)0,0, 76

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    ভিনচেনৎসো ক্যাম্পি

    ভিনচেনৎসো ক্যাম্পি

    'ভিনচেনৎসো ক্যাম্পি (Vincenzo Campi; আনু.

    75 views (↑75 from yesterday)0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

    75 views (↓9 from yesterday)95,84, 75

    2+ day streak

    🔍 🗞️
  92. 92

    সালাহুদ্দিন আইয়ুবি

    সালাহুদ্দিন আইয়ুবি

    আবু নাসির সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব (কুর্দি: سەلاحەدینی ئەییووبی/Selahedînê Eyûbî; আরবি: صلاح الدين يوسف بن أيوب) (১১৩৭/১১৩৮ – ৪ মার্চ ১১৯৩) বা (বাংলায় প্রসিদ্ধ নাম) সালাহুদ্দিন আইয়ুবি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। কুদুস ফাতেহী অর্থাৎ জেরুজালেমের (কুদুস রাজ্যে) বিজয়ী, পাশ্চাত্যে তিনি সালাদিন বলে পরিচিত। তিনি কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল।

    75 views (↑75 from yesterday)0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।

    75 views (↓69 from yesterday)123,144, 75

    2+ day streak

    🔍 🗞️
  94. 94

    শিশ্ন-মুখমৈথুন

    শিশ্ন-মুখমৈথুন

    শিশ্ন-মুখমৈথুন ( ইংরেজিতে ফেলাশিও বা ফেলেশন এবং অপশব্দ ব্লোজব, বিজে, হেড গিভিং বা সাকিং অফ হিসেবেও পরিচিত) হলো মুখ ব্যবহার করে শিশ্নকে উত্তেজিত করার একটি মৌখিক যৌনক্রিয়া। মুখ ব্যবহার করে অণ্ডকোষকে উত্তেজিত করার ক্রিয়াকেও শিশ্ন-মুখমৈথুন, অথবা কথ্য ভাষায় টিব্যাগিং বলে অভিহিত করা হয়।

    75 views (↑75 from yesterday)0,0, 75

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    চর্যাপদ

    চর্যাপদ

    চর্যাপদ (বাংলা উচ্চারণ: [t͡ʃord͡ʒapɔd]; চোর‍্জাপদ্) বা চর্যাগীতি হলো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত তথা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোঁহা গ্রন্থে সংকলিত চব্বিশজন (মতান্তরে তেইশজন) বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি গান। এই গানগুলিতে বৌদ্ধধর্মের গূঢ় সাধনপ্রণালী ও দর্শনতত্ত্ব নানা রূপকে মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। প্রাচীন বাংলা ভাষায় রচিত এই পদগুলির যেমন সাহিত্যমূল্য রয়েছে, তেমনই এগুলিতে প্রাচীন বাঙালি সমাজের ছবিও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

    74 views (↓18 from yesterday)75,92, 74

    2+ day streak

    🔍 🗞️
  96. 96

    জ্যাকব সার্টোরিয়াস

    জ্যাকব সার্টোরিয়াস

    রলফ জ্যাকব সার্টোরিয়াস (জন্ম:২ অক্টোবর, ২০০২) একজন আমেরিকার সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং গায়ক। শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ্লিকেশন Musical.ly- তে লিপ-সিঙ্কিং ভিডিও পোস্ট করার পর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি অর্জন করেন । ২০১৬ সালে, তিনি তার প্রথম একক গান "সোয়েটশার্ট" দিয়ে সঙ্গীত প্রকাশ করা শুরু করেন, যা তার দ্বিতীয় একক গান "হিট অর মিস"-এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার হট ১০০ চার্টে স্থান করে নেয়।

    74 views (↑74 from yesterday)0,0, 74

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    বাংলা উইকিপিডিয়া

    বাংলা উইকিপিডিয়া

    বাংলা উইকিপিডিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উইকিপিডিয়া নামক উন্মুক্ত অনলাইন বিশ্বকোষের বাংলা সংস্করণ। এই সংস্করণটি ২৭ জানুয়ারি ২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করে। এটি ২০০৬ সালের অক্টোবরে বাংলা উইকিপিডিয়া ১০,০০০ নিবন্ধ এবং ২০২০ সালের ২৫ ডিসেম্বর ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করে। ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে ১,৯১,৭৫৫টি নিবন্ধ সৃষ্টি করা হয়েছে এবং সর্বমোট ৯১,৮১,১৭৯ বার সম্পাদনা হয়েছে। আশ্চর্যজনকভাবে, যদিও এটি শীর্ষস্থানীয় উইকিপিডিয়ার তুলনায় পরে যোগদান করেছে তবুও ভাষা অনুসারে ৩৪৮ টি সক্রিয় উইকিপিডিয়ার মধ্যে নিবন্ধের গভীরতার দিক থেকে এটি ৫ম অবস্থানে রয়েছে।

    72 views (↑72 from yesterday)0,0, 72

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা

    বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা

    বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জেনারেলদের তালিকা। বর্তমানে সেনাবাহিনীতে একজন জেনারেল, ৬ জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৬ জন মেজর জেনারেল রয়েছে।

    72 views (↑72 from yesterday)77,0, 72

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা

    বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা

    এটি ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের পর থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের সম্পূর্ণ তালিকা।

    72 views (↓38 from yesterday)0,110, 72

    2 day streak

    🔍 🗞️
  100. 100

    সুন্দরবন

    সুন্দরবন

    সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কি (৬৬%)বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।

    71 views (↑71 from yesterday)0,0, 71

    1 day streak

    🔍 🗞️

This data from .