The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।
বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে। বাংলাদেশের সংবিধানের ৭০নং অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর হাতে অনিয়ন্ত্রণীয় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ন্যস্ত করেছে বলে সমালোচনা রয়েছে।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৫৬) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা-৩ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লার রাজনীতিবিদ)
খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ভূ-তত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ছিলেন। ২০২৬ সালে বিএনপি থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৫) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি ২০২৬ সালে ব্যক্তি হিসেবে বাংলাদেশের ১১ তম এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সরদার শাখাওয়াত হোসেন বকুল (জন্ম: ১৯৫১) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালে সর্বমোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী। তিনি ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ববি হাজ্জাজ (জন্ম ৭ এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। হাজ্জাজ হলেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সাধারণ নির্বাচন। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বাধিক আসন লাভ করে।
শামা ওবায়েদ হলেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান এর কন্যা। শামা ওবায়েদ ইসলাম সোভন ইসলামকে বিয়ে করে ।
ফকির মাহবুব আনাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য। তিনি মোট ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাঁকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে মুক্ত করে দেয়।
জোনায়েদ আব্দুর রহিম সাকি (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৭৩) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষা, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
এই নিবন্ধটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবৃন্দের তালিকা সম্পর্কিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি-নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। এ বিষয়গুলো তাদের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের কার্যপ্রণালীর সাথেও জড়িত।
রেজা কিবরিয়া (জন্ম ৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। ২০২৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
ফারজানা শারমিন পুতুল (জন্ম ২ নভেম্বর ১৯৮৪) একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন অনুশীলন করছেন। এছাড়া তিনি সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্ত রয়েছেন এবং দলের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
লুৎফুজ্জামান বাবর (জন্ম: ১০ অক্টোবর ১৯৫৮) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রীসভায় নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০২৬ সালে আবারো ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসবে দেখতে চায় জনগণ।
আবু জাফর মোঃ জাহিদ হোসেন হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং চিকিৎসক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কে এম ওবায়দুর রহমান (৭ জুন ১৯৯৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইশরাক হোসেন (জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।
মুসা বিন শমসের (অথবা, “প্রিন্স মুসা”) হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি; যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে সবচেয়ে ধনী বাঙালি এবং বাংলাদেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি।
রাষ্ট্রপতি বাংলাদেশের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার ইন চিফ)। রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পূর্বে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর। ক্ষমতাসীন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে লড়তে পারেন।
মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন ১৯৪০) একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, অধ্যাপক, সমাজসেবক ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।
মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। বর্তমানে তিনি ভূমিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মিনু অষ্টম জাতীয় সংসদে রাজশাহী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপূর্বে তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।এই সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত দল বিএনপি'র কেবিনেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আসাদুল হাবিব দুলু হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এবং লালমনিরহাট সদরের প্রাক্তন সংসদ সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুল হক নুর হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।
আবদুল আউয়াল মিন্টু (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৯) বাংলাদেশী ব্যবসায়ী। তিনি এফবিসিসিআইয়ের এর সাবেক প্রেসিডেন্ট, রাজনীতিবিদ এবং সংসদ সদস্য (Memeber of Parliament)। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মোহাম্মদ আসাদুজ্জামান (আইনজীবী)
মোহাম্মদ আসাদুজ্জামান একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। তিনি বর্তমানে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিনি আইন মন্ত্রীর দায়িত্ব পান।
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে৷ মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
বিরোধীদলীয় চীফ হুইপ হলেন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত জাতীয় সংসদের প্রধান বিরোধী দল কর্তৃক নির্বাচিত হন। বিরোধীদলীয় চীফ হুইপের দায়িত্ব হল সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশের প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন না। দ্বিতীয় সংসদে এসে প্রথম বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচন করা হয় এবং জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন লুৎফর রহমান।
রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
শফিকুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক, রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর। ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য পুনরায় তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন।
আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস (জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৫১) নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা।
মোহাম্মদ আমিনুল হক (জন্ম: ৫ অক্টোবর ১৯৮০; আমিনুল হক নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমিনুল তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। তিনি "সর্বকালের সেরা বাংলাদেশী গোলরক্ষক" হিসেবেও অভিহিত হয়ে থাকেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
প্রতিমন্ত্রী হলো নিম্নপদস্থ মন্ত্রী; একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন। একজন প্রতিমন্ত্রী, পূর্ণ মন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যবর্তী পদমর্যাদার মন্ত্রী। প্রতিমন্ত্রীকে সাধারণত একজন পূর্ণ মন্ত্রীর কাজের চাপ ও দায়িত্ব কমানোর লক্ষ্যে নিযুক্ত করা হয়। প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রীর অধীনে থেকে কোন বিভাগের অংশবিশেষের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকা
বাংলাদেশের জাতীয় সংসদ সর্বমোট ৩৫০টি আসন নিয়ে গঠিত; যাতে ৩০০টি আসন থেকে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রয়েছে; যা দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটায় নির্ধারিত হয়ে থাকে। এই তালিকাটি বাংলাদেশের জাতীয় সংসদের এই ৩০০টি নির্বাচনী এলাকা এবং নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের হালনাগাদ তথ্যপুঞ্জি। জাতীয় সংসদের এই সদস্যগণ তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন।
এগারো দলীয় নির্বাচনী ঐক্য অথবা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন এগারোটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী জোট। ইসলামী আন্দোলনসহ প্রাথমিকভাবে আটটি ইসলামি-ঘরানার দল নিয়ে গঠিত জোটটি “আন্দোলনরত আট দল” ব্যানারে জুলাই সনদ-এর আইনী ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৩টি দল যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে শেষমুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে নাম প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ২৪ জানুয়ারি বাংলাদেশ লেবার পার্টি এই জোটে যোগ দিলে তা আবারো এগারো দলের নির্বাচনী জোট হয়।
বাংলাদেশের সাংবিধানিক গণভোট, ২০২৬
বাংলাদেশে সাংবিধানিক গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ভোটাদেরকে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে জিজ্ঞাস করা হয়েছিল। এই মর্মে "জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫" অনুমোদন করা হয়। গণভোটে শতকরা ৬৮.৫৯% ভোট পেয়ে "হ্যাঁ" জয়যুক্ত হয়েছে। সংসদীয় ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টি আসনে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তবে ১১টি আসনে জয়ী হয়েছে না ভোট।
ফজলুর রহমান (কিশোরগঞ্জের রাজনীতিবিদ)
ফজলুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা।
জুলাই সনদ (বা জুলাই জাতীয় সনদ ২০২৫) বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ, যাতে বাংলাদেশের রাজনৈতিক ঐকমত্যভিত্তিক গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবসমূহ রয়েছে। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন এবং বাংলাদেশের ২৫টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করে। এই সনদে রাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন অঙ্গীকার অন্তর্ভুক্ত হয়েছে। এটিকে সংবিধান সংস্কার হিসেবেও অভিহিত করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
মোঃ আবুল হাসনাত (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৯৮) যিনি হাসনাত আবদুল্লাহ নামে পরিচিত, হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী৷ তিনি ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ সরকার, আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হলো বাংলাদেশের কেন্দ্রীয় সরকার। এটি নির্বাহী বিভাগ (রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ), আইনসভা (জাতীয় সংসদ) এবং বিচার বিভাগ (সুপ্রীম কোর্ট) - এই তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত। একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সকল নির্বাহী ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত।
বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা
এটি ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের পর থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের সম্পূর্ণ তালিকা।
বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি ২০১৯ সালের ২৮ মে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৫০ নং আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলমানের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।