The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
মুকুল রায় (১৭ এপ্রিল ১৯৫৪-২৩ ফেব্রুয়ারি ২০২৬)ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৭ সাল অব্দি ভারতীয় সংসদের রাজ্যসভার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন । তিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতীয় প্রজাতন্ত্রের রেলমন্ত্রীও ছিলেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে জাতীয় সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন নেতা।
ইনকিলাব জিন্দাবাদ (উর্দু: اِنقلاب زِنده باد; হিন্দি: इंक़लाब ज़िन्दाबाद) হলো একটি হিন্দুস্তানি (হিন্দি–উর্দু) বাক্যাংশ, যার অনুবাদ "বিপ্লব দীর্ঘজীবী হোক"। স্লোগানের ‘انقلاب’ শব্দটি মূলত আরবি– যার অর্থ ‘বিপ্লব’। এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মুহাম্মদ ইকবাল। যদিও প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কম্যুনিস্টরা ব্যবহার করেন, আজ এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে।
আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।
অপারেশন ক্লিন হার্ট অপরাধ বিরোধী একটি যৌথ অপারেশনের নাম। এটি বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার সদস্যদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছিলো। এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে মানবাধিকার আইনজীবী জেড আই খান পান্না হাইকোর্টে একটি রিট আবেদন করেন। অবশেষে ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়ে ওই আইনকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেয়।
মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইবুনালের প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ প্রদান করে। এর পূর্বে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ববি হাজ্জাজ (জন্ম ৭ এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। হাজ্জাজ হলেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সাধারণ নির্বাচন। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বাধিক আসন লাভ করে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলমানের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে। বাংলাদেশের সংবিধানের ৭০নং অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর হাতে অনিয়ন্ত্রণীয় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ন্যস্ত করেছে বলে সমালোচনা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা
বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জেনারেলদের তালিকা। বর্তমানে সেনাবাহিনীতে একজন জেনারেল, ৬ জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৬ জন মেজর জেনারেল রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬
২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের মার্চ–এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
গোলাম আযম (৭ নভেম্বর ১৯২২ – ২৩ অক্টোবর ২০১৪) ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। গোলাম আযম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তিনি ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাঁকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে মুক্ত করে দেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৫৬) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা-৩ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
ওয়াকার-উজ-জামান (জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯৬৬) বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এর দায়িত্ব পালন করছেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের ১৫তম প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন।
মুসা বিন শমসের (অথবা, “প্রিন্স মুসা”) হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি; যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসেবেও মনে করা হয়ে থাকে। তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে সবচেয়ে ধনী বাঙালি এবং বাংলাদেশের সবচেয়ে বিত্তবান ব্যক্তি।
শামা ওবায়েদ হলেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান এর কন্যা। শামা ওবায়েদ ইসলাম সোভন ইসলামকে বিয়ে করে ।
এস এম কামরুল হাসান একজন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের ১৭তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে ৬৬তম পদাতিক ডিভিশনের দায়িত্ব পালন করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ২১তম বিএমএ লং কোর্সে অস্ত্র প্রশিক্ষণে শীর্ষ ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেছিলেন।
শফিকুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক, রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর। ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য পুনরায় তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
এই নিবন্ধটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবৃন্দের তালিকা সম্পর্কিত।
ইশরাক হোসেন (জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি বাংলাদেশের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার ইন চিফ)। রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পূর্বে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর। ক্ষমতাসীন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে লড়তে পারেন।
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
মীর কাসেম আলী (৩১ ডিসেম্বর ১৯৫২ - ৩ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বাংলাদেশের একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর প্রতিষ্ঠাতা এবং প্রথম কেন্দ্রীয় সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন। ২০১৪ সালের ০২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ২০১৬ সালের ০৩ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘে যোগদান করেন। তিনি পরবর্তীতে চট্টগ্রাম ছাত্রসংঘের সভাপতি ও এরপরে প্রাদেশিক কার্যকরী পরিষদের সদস্য এবং পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন। এইসূত্রে তিনি আল বদর বাহিনীতে যোগ দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি-নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। এ বিষয়গুলো তাদের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের কার্যপ্রণালীর সাথেও জড়িত।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশের ঢাকায় অবস্থিত সরকারি কমিশন। বিচার বিভাগের যেকোন পদে নিয়োগ দানের ব্যাপারে এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্নের উদ্ভব হয় সে ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া উক্ত কমিশনের দায়িত্ব। ২০০৭ সালের ১লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এর মাধ্যমে "বিচার" ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে আলাদা হয়ে যায়। জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ক্যাডার (বিজেএস ক্যাডার)/বিচার বিভাগীয় কর্মকর্তাদের (জুডিসিয়াল অফিসার) নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হলো আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর দশম আসর। এটি ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
শংকর ( ৭ ডিসেম্বর ১৯৩৩ - ২০ ফেব্রুয়ারি ২০২৬) ছিলেন ভারতীয় বাঙালি লেখক। তার আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন ১৯৪০) একজন বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা, অধ্যাপক, সমাজসেবক ও নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন।
শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি (৩০ জুন ১৯৯৩ – ১৮ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারাবীহ এর (আরবি: تَرَاوِيْحِ; একবচন 'তারবীহাতুন', আরবি: تَروِيْحَة) আভিধানিক অর্থ বসা বিশ্রাম করা বা আরাম করা এবং এটি আরবি ر و ح শব্দমূল থেকে আগত। তারাবীহ বা কিয়ামুল লাইল হলো রাতের একটি বিশেষ সুন্নত নামাজ যেটি মুসলিমগণ রমজান মাসব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর সুদীর্ঘ তিলাওয়াত সহকারে পড়ে থাকেন।
বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
জোনায়েদ আব্দুর রহিম সাকি (জন্ম: ৯ ডিসেম্বর ১৯৭৩) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষা, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মতিউর রহমান নিজামী (৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ২০১৬ সালের ১১ই মে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলনেতা বা আমীর ছিলেন। তিনি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। এছাড়াও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আল বদর নামের আধা-সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডে আল-বদর সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে, এবং ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনেও তাদের প্রধান ভূমিকা ছিল।
কুরআনকে সূরা এবং আয়াতে বিভক্ত করা হয়েছে। আয়াত শব্দের প্রকৃত অনুবাদ হল আল্লাহর নিদর্শন। সূরাসমূহের কালানুক্রমিক ক্রম সম্পর্কে প্রাথমিক আলোচনার জন্য সূরা পাতায় দেখুন। নবম সূরা, আত-তাওবাহ্ ব্যাতীত প্রতিটি সূরার পূর্বে বিসমিল্লাহির রাহমানির রাহিম ("পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে") বাক্যাংশটি লেখা হয়েছে।).
বাংলা ভাষা আন্দোলন তথা রাষ্ট্রভাষা আন্দোলন ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত পাকিস্তানের তৎকালীন প্রদেশ পূর্ববঙ্গে (১৯৫৬ সালের পর পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে প্রদেশে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
আবদুর রউফ চৌধুরী (জন্ম: ৮ আগস্ট ১৯৩৫- মৃত্যু: ২৪ জুলাই ২০১৪) একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবং ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাংসদ নির্বাচিত হন।
সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান/প্রধান কর্মকর্তা। সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদরদপ্তর থেকে তার কার্যাবলী পরিচালনা করেন। সেনাপ্রধানরা চার তারকা জেনারেল বা পূর্ণ জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন তবে মঈন উদ্দিন আহমেদের আগে সেনাপ্রধানরা পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। যদিও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানী চার তারকা জেনারেল ছিলেন। বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এগারো দলীয় নির্বাচনী ঐক্য অথবা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন এগারোটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী জোট। ইসলামী আন্দোলনসহ প্রাথমিকভাবে আটটি ইসলামি-ঘরানার দল নিয়ে গঠিত জোটটি “আন্দোলনরত আট দল” ব্যানারে জুলাই সনদ-এর আইনী ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৩টি দল যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে শেষমুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে নাম প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ২৪ জানুয়ারি বাংলাদেশ লেবার পার্টি এই জোটে যোগ দিলে তা আবারো এগারো দলের নির্বাচনী জোট হয়।
রেজা কিবরিয়া (জন্ম ৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। ২০২৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।
আদমপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন।এই ইউনিয়নটি মনিপুরী শাড়ীর জন্য বেশ সুনাম অর্জন করেছে।বাংলাদেশে মনিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই এলাকায় বেশি দেখা যায়।আদমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদাল হোসেন।যিনি ২০২২ সালে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন।
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (ইংরেজি: ICC World Twenty20/ICC Men's T20 World Cup) ক্রিকেটের টুয়েন্টি২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা বিশেষ। প্রতিযোগিতাটি ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত হয়। প্রতিযোগিতায় ২০ দলের অংশগ্রহণ থাকে। তন্মধ্যে ১০টি আইসিসি'র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।
সিলেট সিটি কর্পোরেশন ২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই সিটি কর্পোরেশন, "সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১" অনুযায়ী প্রতিষ্ঠিত হয় অথবা বলা যায় সিটি কর্পোরেশন স্থাপনকল্পে উক্ত আইন প্রণীত হয়। এই সিটি কর্পোরেশন এলাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণার্থে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত৷ পরবর্তিকালে এই আইন ২০০২ সংশোধিত হয়ে হয় "সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২"।
জাতীয় পরিষদ (উর্দু: ایوانِ زیریں پاکستان or قومی اسمبلیِ پاکستان) এটি দ্বি-কক্ষ বিশিষ্ট মজলিসে শুরার নিম্নকক্ষ ও পাকিস্তানের সিনেটও (উচ্চকক্ষ) নিয়ে গঠিত। জাতীয় সংসদ এবং সিনেট উভয়ই ইসলামাবাদের পার্লামেন্ট হাউজে সম্মেলন করে। জাতীয় সংসদ হ'ল একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংস্থা যা মোট ৩৩৬ সদস্যের সমন্বয়ে গঠিত, ২৫তম সংশোধনীর আগে তারা ৩৪২ 'জাতীয় সংসদ সদস্য (এমএনএ) সদস্য হিসাবে পরিচিত, যার মধ্যে ২৭২ জন সরাসরি নির্বাচিত সদস্য এবং ৭০টি সংরক্ষিত আসন মহিলা ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক দলকে অবশ্যই ১৩৭টি আসন সুরক্ষিত করতে হবে অর্থাৎ নির্বাচিত হতে হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইংরেজি: Civil Aviation Authority of Bangladesh, সংক্ষেপে CAAB) বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ-সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করে। সংক্ষেপে এটি বেবিচক নামে অধিক পরিচিত। এই সংস্থার কাজের মধ্যে রয়েছে সকল বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সুবিধাদি প্রদান করা। এই সংস্থার প্রধান কার্যালয় ঢাকার কুর্মিটোলায়।
শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।
মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামি বক্তা, দাঈ, রাজনীতিবিদ ও কুষ্টিয়া-৩ আসন থেকে সংসদ সদস্য । তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও ওয়াজ-মাহফিলে ইসলামী বক্তৃতা করেন এবং কিছু বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মন্তব্য হিসেবে আলোচিত হয়েছে। তিনি ধর্ম ও রাজনীতি নিয়ে বিভিন্ন ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেছেন এবং বিভিন্ন ঘটনায় খবরের শিরোনামে থেকেছেন।। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সার্বিকভাবে ঢাকা শহরের দক্ষিণভাগ পরিচালনের দায়িত্বে রয়েছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অধুনালুপ্ত ঢাকা সিটি কর্পোরেশন বিভাজিত হয়ে একাংশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫টি ওয়ার্ড এবং ২৫টি ওয়ার্ডের (মহিলাদের জন্য সংরক্ষিত আসন) সমন্বয়ে গঠিত হয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট আয়তন ১০৯ বর্গ কিলোমিটার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইব্যুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির অন্যতম প্রধান রাজনৈতিক ইশতেহার ছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা। সে নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয়। প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের একজন সাংসদ ২০০৯ সালের ২৯শে জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা
নিচে বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদে (বাংলাদেশের জাতীয় সংসদ) নির্বাচিত সংসদ সদস্যদের একটি তালিকা দেওয়া হলো। নির্বাচিত সদস্যদের প্রায় দুই-তৃতীয়াংশই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৩শ জাতীয় মন্ত্রিসভা গঠিত হয়, যেখানে ২৫ জনকে পূর্ণাঙ্গ মন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
লুৎফুজ্জামান বাবর (জন্ম: ১০ অক্টোবর ১৯৫৮) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রীসভায় নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
সাদেক হোসেন খোকা (১২ মে ১৯৫২ - ৪ নভেম্বর ২০১৯) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী ছিলেন। এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন। তিনি পরপর চারবার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
মীর আহমদ বিন কাসেম বা ব্যারিস্টার আরমান নামেও পরিচিত, একজন বাংলাদেশী আইনজীবী ও মানবাধিকার কর্মী। যিনি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই-এর হাতে বলপূর্বক গুমের শিকার হয়ে আয়নাঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন। মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর বিশিষ্ট নেতা মীর কাসেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন। ৬ আগষ্ট ২০২৪ মীর আহমদ মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসেন।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল