The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী (ফার্সি: سید علی حسینی خامنهای, উচ্চারণ [sæjjed̪̥ ʔælíː hosejniː xɒːmeneʔíː] ; ১৯শে এপ্রিল ১৯৩৯ – ২৮শে ফেব্রুয়ারি ২০২৬) ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু ও রাজনীতিবিদ, যিনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সালে তাঁর হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর ৩৬ বছর ৬ মাসব্যাপী কার্যকাল তাঁকে মৃত্যুর সময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাষ্ট্রপ্রধান এবং শাহ মহম্মদ রেজা পহলবীর পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ইরানি নেতা করে তুলেছিল।
ইরান, যা ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামি প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত, হল পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর-পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা ৮.৮ মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলিয়ে ১৫ মিলিয়নেরও বেশি। ইরানের জনসংখ্যা ৮৩ মিলিয়ন এবং এটি বিশ্বের ১৭তম সর্বাধিক জনবহুল দেশ। ১৬,৪৮,১৯৫ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি; এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। পারস্য উপসাগরের অন্যান্য তেলসমৃদ্ধ দেশের মতো ইরানেও তেল রপ্তানি ২০শ শতকের শুরু থেকে দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি।.
শিয়া ইসলাম, শিয়াবাদ বা তাশাইয়ু (আরবি: الشِّيْعَة ash-Shīʿa বা التَّشَيُّعُ at-Tashayyuʿ) হল ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। এই মতবাদ অনুযায়ী নবী মুহম্মদ তাঁর চাচাতো ভাই ও জামাতা আলী ইবন আবী তালিবকে তাঁর রাজনৈতিক স্থলাভিষিক্ত (খলিফা) ও পরবর্তী আধ্যাত্মিক নেতা (ইমাম) হিসেবে মনোনীত করে যান, কিন্তু সকীফায় নবীর সাহাবিদের একাংশের দ্বারা অনুষ্ঠিত মনোনয়নের ফলে আলী তাঁর ন্যায্য পদাধিকার থেকে বঞ্চিত হন এবং খিলাফত বেদখল হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি সুন্নি বয়ান থেকে মৌলিকভাবে ভিন্ন। সুন্নি মুসলমানদের মতে, মুহম্মদ মৃত্যুর পূর্বে কাউকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষণা করেননি, ফলে তারা সকীফায় মনোনীত আবু বকরকে প্রথম রাশিদুন খলিফা হিসেবে মান্য করে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকা
বিশ্বের মোট ৮টি সার্বভৌম রাষ্ট্র প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের সফল বিস্ফোরণ ঘটিয়েছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির (এনপিটি) শর্ত অনুসারে মোট পাঁচটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র (NWS) হিসাবে বিবেচিত হয়। সেগুলি হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া (যা সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি), যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন। এদের মধ্যে তিনটি ন্যাটো সদস্য: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে কখনও কখনও P3 বলা হয়।
দোলযাত্রা বা হোলি হলো একটি প্রধান হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত ৷ এই উৎসবের মাধ্যমে রাধা-কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে। এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের বেশকিছু অংশে ছড়িয়ে পড়ছে।
ইসরায়েল ( হিব্রু ভাষায়: מְדִינַת יִשְׂרָאֵל – মেদিনাৎ য়িস্রা'এল্ ; আরবি: دَوْلَةْ إِسْرَائِيل-দাউলাৎ ইস্রা'ঈল্) পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের স্বীকৃতি স্বত্বেও বিশ্বের ২৮টি রাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেনি। ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ–পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন (পশ্চিম তীর), পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ-পশ্চিমে মিশর অবস্থিত।
হরমুজ প্রণালি (ফার্সি: تَنگِه هُرمُز তাঙ্গেইয়ে হোর্মোয্)\, (আরবি: مَضيق هُرمُز মাদিক্বে হুরমুজ) একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলমানের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
জেনারেশন এক্স, যা প্রায়শই সংক্ষেপে জেন এক্স নামে পরিচিত, হলো বেবি বুমারদের পরবর্তী এবং মিলিনিয়ালসদের পূর্ববর্তী একটি জনতাত্ত্বিক দল। গবেষক এবং জনপ্রিয় গণমাধ্যম প্রায়শই ১৯৬০-এর দশকের মধ্যভাগকে এর শুরুর জন্মসাল এবং ১৯৭০-এর দশকের শেষভাগ থেকে ১৯৮০-এর দশকের শুরুর দিককে এর সমাপ্তি জন্মসাল হিসেবে ব্যবহার করেন; এই প্রজন্মকে সাধারণত ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এই সংজ্ঞা এবং মার্কিন জনশুমারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জেন এক্সারের সংখ্যা ৬৫.২ মিলিয়ন। অধিকাংশ জেন এক্সার হলো সাইলেন্ট জেনারেশন এবং প্রবীণ বেবি বুমারদের সন্তান, এবং অনেকেই জেনারেশন জি-র অভিভাবক।
বেঞ্জামিন "বিবি" নেতানিয়াহু (হিব্রু:; জন্ম ২১ অক্টোবর ১৯৪৯) হলেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি এছাড়াও বর্তমানে বেইথ নেসেট সদস্য হিসেবে এবং একটি লিকুদ পার্টির সভাপতি হিসেবে কাজ নিয়োজিত রয়েছেন। তেল আভিভ এর ইহুদি পরিবারে জন্ম নেওয়া নেতানিয়াহু রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম ইসরায়েলি ও ইসরায়েল ইতিহাসের সবথেকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন।
সঞ্জু বিশ্বনাথ স্যামসন (মালয়ালম: സഞ്ജു സാംസൺ; জন্ম: ১১ নভেম্বর ১৯৯৪) হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ঘরোয়া ক্রিকেটে কেরল ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০তে একটি হাফ সেঞ্চুরি করেন। ২০১৩ সালের ২৯ এপ্রিল ১৮ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ শীর্ষ শেষ অনূর্ধ্ব-১৯ সিরিজ এবং ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নিযুক্ত হন। তিনি ২০১৪ সালের ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত ছিলেন। সঞ্জু প্রথম উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতক হাঁকান। তিনি কেরলের হয়ে গোয়ার বিপক্ষে অপরাজিত ২১২ করেন। এটি বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহ এবং লিস্ট এ ক্রিকেট-এ দ্রুততম দ্বিশতক।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলার সময় হত্যাকাণ্ডের শিকার হন। তেহরানের আশেপাশে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলিকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় খামেনির মৃত্যু ঘটে। স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে যে হামলার সময় খামেনির বাসভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরান–ইসরায়েল যুদ্ধ, যেটাকে বারো দিনের যুদ্ধও বলা হয়, ছিল ইসরায়েল এবং ইরান মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘাত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে তার পারমাণবিক অ-প্রচার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করার পরের দিনই ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েলের একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি আকস্মিক আক্রমণের পর, ইরান যুদ্ধ ঘোষণা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। পারমাণবিক আলোচনার জন্য আমেরিকার ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরদিনই ইসরায়েলি হামলাটি চালানো হয়। ইসরায়েল ঘোষণা করেছে যে যুদ্ধ ইরানি জনগণের বিরুদ্ধে নয় বরং ইরানি শাসনের বিরুদ্ধে, সেইসাথে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার জন্য, যার মধ্যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র উন্নয়ন অন্তর্ভুক্ত করার কথা বলেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬
২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের মার্চ–এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সাধারণ নির্বাচন। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বাধিক আসন লাভ করে।
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
সৈয়দ রুহুল্লাহ মুসাবী খোমেইনী (ফার্সি: سید روحالله موسوی خمینی [ɾuːholˈlɒːhe xomejˈniː] (); ২৪ সেপ্টেম্বর ১৯০২ – ৩ জুন ১৯৮৯), যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেইনী হিসেবে পরিচিত, ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও শিয়া মুসলিম ধর্মগুরু। তিনি ছিলেন ইসলামি প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের নেতা যার ফলশ্রুতিতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভী ক্ষমতাচ্যুত হন এবং ২৫০০ বছরের পুরনো পারসিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। বিপ্লবের পর খোমেইনী ইসলামি প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ৪ জুন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী তাঁর স্থলাভিষিক্ত হন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
মাহমুদ আহমাদি নেজাদ (ফার্সি: محمود احمدینژاد Mahmūd Ahmadinezhād [mæhˈmuːd(-e) æhmædiːneˈʒɒːd], ইংরেজি: /ɑːməˈdɪnɨʒɒd/ ah-mə-DIN-i-zhod; ২৮ অক্টোবর ১৯৫৬, – ২৮ ফেব্রুয়ারি ২০২৬) ১৯৫৬ সালে তেহরানের পাশে গার্মসার নামে একটি শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুব সাধারণ জীবন যাপন করে চলেছেন এবং সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন।
শিয়া ও সুন্নি ইসলাম হলো ইসলামের দুটি প্রধান সম্প্রদায়। ৬৩২ খৃষ্টাব্দে ইসলামী নবী মুহাম্মদ (সা.) -এর মৃত্যুর পর হযরত আবু বকর খলিফা নির্বাচিত হলে কয়েকজন দাবি করে নবী মুহম্মদ ঐতিহাসিক গাদীর খুমের ভাষণে তাঁর চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবী তালিবকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করে যান। মুসলিম সম্প্রদায়ের খলিফা হিসেবে মুহাম্মদ সাঃ এর উত্তরাধিকার লাভ নিয়ে দ্বন্দ্ব-বিবাদ ইসলামী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, ফলশ্রুতিতে জামালের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। কারবালার যুদ্ধের পর এই বিরোধ কিছুটা কমে গেছে, যেখানে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের অধীনে হুসাইন ইবনে আলী ও তার পরিবার-পরিজন নিহত হন, এবং প্রতিশোধের স্পৃহা প্রারম্ভিক ইসলামী সম্প্রদায়কে দুভাগে বিভক্ত করে দেয়, যা বর্তমানে ইসলামী শিয়াবাদ নামে পরিচিত, ইসলামী শব্দটি ব্যবহারের কারণ হল যেন একে খ্রিস্টান শিয়াবাদ হতে আলাদাভাবে চিহ্নিত করা যায়।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
শ্রী চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ – ১৫৩৪ খ্রিঃ) ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে (অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা) হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাঁহাকে শ্রীরাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণচৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। তিনি বিশেষত পরম সত্ত্বা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ হইতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্য্যন্ত শ্রীহরি নাম, ভক্তি ও হরেকৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রীকলিসন্তরন উপনিষদে ও শ্রীপদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত রহিয়াছে। হরেকৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ হইতে মুক্তি পাইয়া পারমার্থিক ধামে যাইবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয়।
মোজতবা হোসেইনী খামেনেয়ী ( ফার্সি; سید مجتبی حسینی خامنهای জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৬৯) একজন ইরানী শিয়া ধর্মগুরু এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পুত্র। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করছেন তিনি বাসিজ মিলিশিয়ার নিয়ন্ত্রণও নিয়েছিলেন যা ২০০৯ সালের নির্বাচনে বিক্ষোভ দমন করতে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়।
একজন হুইপ হলেন একটি রাজনৈতিক দলের একজন কর্মকর্তা যার কাজ হল আইনসভায় দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা। এর অর্থ নিশ্চিত করা যে দলের সদস্যরা দলীয় প্ল্যাটফর্ম অনুসারে ভোট দেয়, তাদের নিজস্ব আদর্শ বা তাদের দাতা বা উপাদানের ইচ্ছা অনুসারে না। হুইপরা হলেন দলের ‘এনফোর্সার্স’। তারা নিশ্চিত করার চেষ্টা করে যে তাদের সহকর্মী রাজনৈতিক দলের বিধায়করা ভোটের অধিবেশনে উপস্থিত হন এবং তাদের দলের অফিসিয়াল নীতি অনুসারে ভোট দেন। যে সদস্যরা দলীয় নীতির বিরুদ্ধে ভোট দেন তারা কার্যকরভাবে দল থেকে বহিষ্কৃত হয়ে "হুইপ হারাতে পারেন"।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
শিয়া ইসলাম বা শিয়াবাদ (আরবি: شيعة, প্রতিবর্ণীকৃত: Shīʿah) হল ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। শিয়ারা নবী মুহাম্মদ (সঃ)-এর শিক্ষা এবং তাঁর পরিবার (যাদের আহলে বাইত বলা হয়) বা বংশধরদের (শিয়া ইমামগণ) ধর্মীয় নির্দেশনা মেনে চলে। মুহাম্মদ (সঃ)-এর বংশধারা শুধু তাঁর মেয়ে ফাতিমা (রাঃ) ও চাচাতো ভাই আলী(রাঃ) এর মাধ্যমে অব্যাহত রয়েছে। এই দম্পতি এবং তাঁদের দুই পুত্র হাসান (রাঃ) ও হোসেন (রাঃ) হলেন আহলে বাইত ও আহলে কিসার অন্তর্ভুক্ত। এতদনুসারে শিয়া মুসলমানরা মুহাম্মদ (সঃ)-এর শিক্ষার পাশাপাশি তাঁর বংশধরদেরও হেদায়তের প্রকৃত উৎস বিবেচনা করে। সুন্নি ইসলামের মতো শিয়া ইসলামও নানান সময় নানান শাখায় বিভক্ত হয়েছে; তথাপি বর্তমানে এদের মধ্যে মাত্র তিনটিরই উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী বিদ্যমান এবং প্রত্যেকটির পৃথক গতিপথ রয়েছে।
মধ্যপ্রাচ্য (আরবি : الشرق الأوسط : Ash–Sharq Al–Awsat) হল একটি ভূ-রাজনৈতিক অঞ্চল, যা আরব উপদ্বীপ, এশিয়া মাইনর, (হাতাই প্রদেশ ছাড়া তুরস্কের এশীয় অংশ), পূর্ব থ্রেস (তুরস্কের ইউরোপীয় অংশ), মিশর, ইরান, লেভান্ট (আশ-শাম ও সাইপ্রাস), ইরাক ও ইয়েমেনের সুকাত্রা প্রদেশের সমন্বয়ে গঠিত। মধ্যপ্রাচ্য শব্দটি ২০ শতকের গোড়ার দিকে শুরু হওয়া নিকট প্রাচ্য (দূর প্রাচ্যের বিপরীতে) শব্দের প্রতিস্থাপন হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। "মধ্যপ্রাচ্য" শব্দটির পরিবর্তিত সংজ্ঞা নিয়ে কিছু বিভ্রান্তির জন্ম দেয় এবং কেউ কেউ একে বৈষম্যমূলক বা খুব ইউরোপকেন্দ্রিক শব্দ বলে মনে করে। এই অঞ্চলে পশ্চিম এশিয়ার (ইরানসহ) বেশিরভাগ অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। আফ্রিকা মহাদেশের মিশরও মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। তবেদক্ষিণ ককেশাস, তুরস্কের পূর্ব থ্রেস অঞ্চল, মিশর বাদে পুরো আফ্রিকা মহাদেশের কোনো দেশই মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত নয়। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব অধিরাজ্য (আরবি: المملكة العربية السعودية, প্রতিবর্ণীকৃত: আল-মামলাকাতুল-আরাবীয়াতুস- সৌওদিয়া) মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাখস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের ৩য় বৃহৎতম দেশ।
মার্কিন যুক্তরাষ্ট্র (ইংরেজি: United States of America; উচ্চারণ: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা) উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র বহিঃস্থ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি "আমেরিকা" নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত; আলাস্কার পূর্ব সীমান্তে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালী পেরিয়ে রাশিয়া অবস্থিত। হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে পাঁচটি টেরিটরি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশের ঢাকায় অবস্থিত সরকারি কমিশন। বিচার বিভাগের যেকোন পদে নিয়োগ দানের ব্যাপারে এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্নের উদ্ভব হয় সে ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া উক্ত কমিশনের দায়িত্ব। ২০০৭ সালের ১লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এর মাধ্যমে "বিচার" ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে আলাদা হয়ে যায়। জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ক্যাডার (বিজেএস ক্যাডার)/বিচার বিভাগীয় কর্মকর্তাদের (জুডিসিয়াল অফিসার) নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।
সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতি (আরবি: صدام حسين التكريتي Ṣaddām Ḥusayn ʿAbd al-Majīd al-Tikrītī (২৮ এপ্রিল ১৯৩৭- ৩০ ডিসেম্বর ২০০৬) ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। তিনি ১৬ জুলাই ১৯৭৯ থেকে ৯ এপ্রিল ২০০৩ সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। প্রথমে সাদ্দাম হোসেন জেনারেল আহমেদ হাসান আল বকরের উপ-রাষ্ট্রপতি ছিলেন। সেই সময় সাদ্দাম দৃঢ় ভাবে সরকার ও সামরিক বাহিনীর মধ্যকার বিরোধের অবসান ঘটান। এই উদ্দেশ্যে তিনি নিরাপত্তা বাহিনী গঠন করেন। ইরাকের রাষ্ট্রপতি ও বাথ পার্টির প্রধান হিসেবে সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন। সাদ্দাম এক দলীয় শাসন কায়েম করেন। এসময়ই সাদ্দাম ইরানের সাথে ৯ বছরের যুদ্ধে জড়িয়ে পড়েন (১৯৮০-১৯৮৮)।
ইরানের সর্বোচ্চ নেতা (ফার্সি: رهبر معظم ایران, প্রতিবর্ণীকৃত: rahbar-e mo'azzam-e irān ()),, যাকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা(رهبر معظم انقلاب اسلامی, rahbar-e mo'azzam-e enqelāb-e eslāmi) হিসাবেও উল্লেখ করা হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতৃত্ব কর্তৃপক্ষ (مقام معظم رهبری, maqām mo'azzam rahbari) বলা হয়, তিনি হলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপ্রধান এবং সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃপক্ষ। সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় টেলিভিশন, এবং অন্যান্য প্রধান সরকারী সংস্থা যেমন অভিভাবক পরিষদ এবং এক্সপিডিয়েন্সি ডিসার্সনমেন্ট কাউন্সিল সর্বোচ্চ নেতার অধীনস্থ। বর্তমান আজীবন কার্যালয়-ধারণকারী হলেন আলী খামেনেয়ী, যিনি ডিক্রি জারি করেন এবং ইরানের অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্র নীতি, শিক্ষা, জাতীয় পরিকল্পনা এবং শাসনের অন্যান্য দিকগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। খামেনি নির্বাচনে স্বচ্ছতার পরিমাণের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্রপতির মন্ত্রিসভা নিয়োগকারীদের বরখাস্ত ও পুনর্বহাল করেন।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
মোহাম্মদ রেজা শাহ পাহলভী (ফার্সি: محمد رضا شاه پهلوی উচ্চারণ [mohæmˈmæd reˈzɒː ˈʃɒːhe pæhlæˈviː]; জন্ম: ২৬ অক্টোবর, ১৯১৯ - মৃত্যু: ২৭ জুলাই, ১৯৮০) তেহরানে জন্মগ্রহণকারী ইরানের শেষ রাজা ছিলেন। ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে ইসলামিক বিপ্লবের ফলে তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি শাহানশাহ (সম্রাট বা রাজাদের রাজা) পদবী ধারণ করেন। এছাড়াও, আরিয়ামের, বোজর্গ আর্তেশতারান পদবীও তিনি লাভ করেন। পাহলভী পরিবারের দ্বিতীয় এবং ইরানের সর্বশেষ বাদশাহ ছিলেন তিনি।
কালো পতাকা সম্পর্কিত হাদিস হল সেই সব হাদিস, যার মধ্যে কালো পতাকা বা কালো পতাকাবাহী কোন বিশেষ দল বা গোষ্ঠীর তাৎপর্য বর্ণিত হয়েছে। এসব হাদিসে বলা হয়েছে, খোরাসান অঞ্চল বা "পূর্ব দিক" থেকে একটি বাহিনী কালো পতাকা নিয়ে বের হবে এবং তাদের আবির্ভাব ইমাম মাহদির আগমনের পূর্বাভাস হিসেবে বিবেচিত হবে। তবে অনেক মুহাদ্দিস এসব বর্ণনাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ কেউ কালো পতাকা সম্পর্কিত সকল হাদিসকে জাল বলে মন্তব্য করেন। মধ্যযুগীয় ইসলামি পণ্ডিত ও হাদিসবিশারদ ইবনুল জাওজি এই হাদিসগুলোকে জাল বা বনোয়াট বলে উল্লেখ করেছেন। আব্বাসীয় খিলাফতের উত্থানকালে এই হাদিসগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। তারা উমাইয়া খিলাফতের বিরুদ্ধে বিপ্লব চালানোর জন্যে এই হাদিসগুলোকে প্রপাগান্ডা হিসেবে ছড়িয়ে দেয় বলে অনেকে উল্লেখ করেন। আবু মুসলিম ও আবু সালামা হাফস আল-খাল্লালের অনুসারীরা কালো ব্যানার বহন করত এবং তাদের বলা হত মুসাওয়িদা অর্থাৎ ‘কালো পতাকা বহনকারী’। ঐ সময়ের সাধারণ বিশ্বাস ছিল যে, কালো রং মাহদির আগমনের প্রতীক এবং এই কারণে উমাইয়ারা এসব হাদিসের প্রচার বন্ধ করতে চেষ্টা করেছিল; এমনকি প্রয়োজনে দমন-পীড়নের পথও বেছে নিয়েছিল। মূলত আব্বাসীয় সম্পৃক্ততার কারণে অনেকে কালো পতাকা সম্পর্কিত হাদিসগুলি দুর্বল বা জাল হিসেবে আখ্যায়িত করলে এসব হাদিস অর্থগতভাবে বিশুদ্ধ বলে অনেক মুহাদ্দিস মতামত ব্যক্ত করেছেন। কালো পতাকা সম্পর্কিত কিছু হাদিস ইমাম তিরমিযি, ইবন মাজাহ, আহমাদ ও হাকিম তাঁদের গ্রন্থে বর্ণনা করেছেন, যার ব্যাপারে কিছু হাদিসবিশারদ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। ইবনে মাজাহের বর্ণনায় বলা হয়েছে:'তোমাদের ধনভাণ্ডার (অর্থাৎ কাবার ধনভাণ্ডার) নিয়ে তিনজন খলীফার পুত্র যুদ্ধ করবে। কিন্তু এদের কারো হাতেই সেই ধনভাণ্ডার যাবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনী প্রকাশ পাবে এবং তারা এমনভাবে তোমাদের হত্যা করবে, যা কোনো জাতি আর কখনো করেনি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
ওসামা বিন মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন বা বিন লাদেন (আরবি: أسامة بن محمد بن عوض بن لادن; ১০ মার্চ ১৯৫৭–২ মে ২০১১ খ্রি.) ছিলেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন ধনকুবের এবং আল কায়েদা নামে একটি সংগঠনের আমির ও একই সাথে এটির প্রতিষ্ঠাতা। সাধারনত তিনি ওসামা বিন লাদেন নামে পরিচিত। কয়েকজন আলেমের সাথে মিলে তিনি দুটি বিখ্যাত ফতোয়া জারি করার কারণে প্রসিদ্ধি লাভ করেন; একটি ১৯৯৬ সালে, অন্যটি ১৯৯৯ সালে। তার ফতোয়াটি ছিল, ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি সকল সহায়তা বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যসহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
হিজবুল্লাহ (উচ্চারণ: ; আরবি: حزب الله Ḥizbu 'llāh, আক্ষরিক অর্থে "আল্লাহর দল" অথবা "স্রষ্টার দল") হলো লেবানন ভিত্তিক ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। দলটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়ালটি টু দ্য রেসিস্ট্যান্স ব্লক নামক রাজনৈতিক শাখা রয়েছে। এটি ইরান ও সিরিয়া থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন গ্রহণ করে এবং তার সামরিকপক্ষকে আরব এবং মুসলিম বিশ্বের অনেক অংশ জুড়ে একটি প্রতিরোধের আন্দোলন হিসেবে গণ্য করা হয়। মার্কিন সরকার, নেদারল্যান্ডস, বাহরাইন,ফ্রান্স, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েলের কাছে হিজবুল্লাহ পুরো বা আংশিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন।
ইরান-ইরাক যুদ্ধের সূচনা হয় ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘের মধ্যস্ততায় ১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে। ইরানের কাছে এ যুদ্ধ অন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধ (جنگ تحمیلی, Jang-e-tahmīlī/জাংগে তাহমিলি) and পবিত্র প্রতিরোধ (دفاع مقدس, Defa-e-moghaddas/দেফা এ মাক্বাদ্দাস) হিসেবে পরিচিত। অন্যদিকে ইরাকের সাদ্দাম হোসেন এ যুদ্ধকে ব্যাটল অব ক্বাদেসিয়া (قادسيّة صدّام, Qādisiyyat Saddām) নামে অভিহিত করতেন।
ভারত বা ভারতবর্ষ (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
পারমাণবিক শক্তিধর দেশের তালিকা
পারমাণবিক শক্তি পরমাণুর তেজস্ক্রিয়তা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। যখন কোন তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম-২৩৫ (ইউরেনিয়ামের একটি আইসোটোপ) কে নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন তেজস্ক্রিয় পদার্থে পারমাণবিক শৃংখল বিক্রিয়া (nuclear chain reaction) শুরু হয়। এই প্রক্রিয়াকে বলে পারমাণবিক বিযোজন (Nuclear fission)। শৃংখল বিক্রিয়ার ফলে প্রচুর তাপ নির্গত হয়, যা পানিকে ফুটিয়ে বাস্প উৎপন্ন করে। উদ্ভূত বাস্প বাস্পীয় টারবাইন চালাতে ব্যবহৃত হয়।
পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এটির দূরত্ব প্রায় ১৫ কোটি কি.মি। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"। ইংরেজি ভাষায় পরিচিত আর্থ (Earth) নামে, গ্রিক ভাষায় পরিচিত গাইয়া (Γαῖα) নামে, লাতিন ভাষায় এই গ্রহের নাম "টেরা (Terra)।
ববি হাজ্জাজ (জন্ম ৭ এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী। হাজ্জাজ হলেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
সৌদি আরামকো (আরবি: أرامكو السعودية ʾArāmkō s-Suʿūdiyyah), আনুষ্ঠানিকভাবে সৌদি আরব তেল কোম্পানি, আরামকো নামে সবচেয়ে বেশি পরিচিত (পূর্বে আরব-আমেরিকান তেল কোম্পানি), হল সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানী। সৌদি আরামকো এর অর্থমূল্য অনুমান করা হয়েছে এর মধ্যে মার্কিন $১.২৫ ট্রিলিয়ন এবং মার্কিন $১০ ট্রিলিয়ন, এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে গড়ে উঠেছে।.!! সৌদি আরামকোতে উভয় বিশ্বের বৃহত্তম প্রমাণিত অশোধিত তেল মজুদ রয়েছে, এখানে ২৬০ billion barrels (৪.১×১০১০ ঘনমিটার) এর থেকে বেশি তেল. রয়েছে, এবং এখানে দৈনিক বৃহত্তম তেল উৎপাদন করা হয়ে থাকে। সৌদি আরামকো কোম্পানি সৌদি আরবের সমস্ত শক্তি সম্পদের বিকাশ করার অধিকার রয়েছে। ২০১৫ সালে ফোর্বস এর একটি প্রতিবেদন অনুযায়ী, আরামকো বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানীতে ঘোষিত হয়।.!!
কুরআনকে সূরা এবং আয়াতে বিভক্ত করা হয়েছে। আয়াত শব্দের প্রকৃত অনুবাদ হল আল্লাহর নিদর্শন। সূরাসমূহের কালানুক্রমিক ক্রম সম্পর্কে প্রাথমিক আলোচনার জন্য সূরা পাতায় দেখুন। নবম সূরা, আত-তাওবাহ্ ব্যাতীত প্রতিটি সূরার পূর্বে বিসমিল্লাহির রাহমানির রাহিম ("পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে") বাক্যাংশটি লেখা হয়েছে।).
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
২০২৬ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হলো আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর দশম আসর। এটি ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (ফার্সি: سپاه پاسداران انقلاب اسلامی, প্রতিবর্ণীকৃত: Sepâh-e Pâsdârân-e Enghelâb-e Eslâmi, ইংরেজি: Islamic Revolutionary Guard Corps; সংক্ষেপে সেপাহ বা আইআরজিসি) হল ইরানি সামরিক বাহিনীর একটি শাখা যা ১৯৭৯ সালের ২২শে এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে প্রতিষ্ঠিত হয়। ইরানি সংবিধান অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে, অন্যদিকে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (পাসদারান) ইরানের ইসলামি প্রজাতন্ত্রী রাষ্ট্রকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী ইসলামি শাসনব্যবস্থার নিরাপত্তা প্রদানের পাশাপাশি বৈদেশিক হস্তক্ষেপ, সামরিক অভ্যুত্থান বা ভ্রষ্ট আন্দোলন প্রতিরোধে ভূমিকা রাখে।
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় চুক্তিবদ্ধ রাষ্ট্র বা ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম। আমিরাতের শাসনকর্তার পদবী আমির। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপ্যনাস লিখে থাকেন। ১৯৮৮ সালে তার মানবজমিন উপ্যনাসের জন্য সাহিত্য একডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপ্যনাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাঁই-বাগানের ভূত জনপ্রিয়।
দোল পূর্ণিমা, যা দোলযাত্রা, দৌল উৎসব বা দেউল হলো ব্রজ অঞ্চল, রাজস্থান, গুজরাট, ওড়িশা, আসাম, ত্রিপুরা এবং বঙ্গ অঞ্চলের হোলি উৎসবের সময় পালিত হিন্দু দোল উৎসব। এই উৎসবটি রাধা এবং কৃষ্ণের দম্পতিকে উৎসর্গীকৃত। এটি সাধারণত গোপাল সম্প্রদায়ের দ্বারা পূর্ণিমা রাতে বা ফাল্গুন মাসের পনেরো তারিখে উদযাপন করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল। ৬ কোটি ইউরোপীয়সহ আরো ৭ কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে।
সতীনাথ ভাদুড়ী (২৭ সেপ্টেম্বর ১৯০৬ – ৩০ মার্চ ১৯৬৫) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরী (১৯৪৫) তাঁকে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা প্রদান করেছিল। এই গ্রন্থটির জন্যই ১৯৫০ সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৬৫ সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক সাহিত্যকর্মের সংকলনের অংশ হিসেবে ইংরেজিতে অনূদিতও হয়। সতীনাথ ভাদুড়ী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং "চিত্রগুপ্ত" ছদ্মনামেও সাহিত্য রচনা করেন। তাঁর অপর বিখ্যাত উপন্যাস ঢোঁড়াই চরিত মানস (১৯৪৯-৫১) দুই খণ্ডে প্রকাশিত হয়। সতীনাথ ভাদুড়ী বহুপ্রসূ লেখক ছিলেন না। তাঁর উপন্যাস, গল্প-সংকলন ও অন্যান্য রচনা সংকলনের সংখ্যা মাত্র চোদ্দো। বইটি তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপন্যাস অচিন রাগিণী এবং জার্নাল সত্যি ভ্রমণকাহিনী।
আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব (জন্ম: ২ জানুয়ারি ১৯৪৫) যিনি আ স ম আবদুর রব নামেই পরিচিত; একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। ছিলেন ডাকসুর ভিপি। তার নেতৃত্বে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্ব প্রথম উত্তোলন করেন।
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ (ইংরেজি: ICC World Twenty20/ICC Men's T20 World Cup) ক্রিকেটের টুয়েন্টি২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা বিশেষ। প্রতিযোগিতাটি ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত হয়। প্রতিযোগিতায় ২০ দলের অংশগ্রহণ থাকে। তন্মধ্যে ১০টি আইসিসি'র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।
লেবানন বা লুবনান (আরবি: لبنان Lubnān, উচ্চারণ [lɪbˈnɛːn]; ফরাসি: Liban), যার দাপ্তরিক নাম লুবনানীয় প্রজাতন্ত্র (আরবি: الجمهة الجمهورية, ফরাসি: République libanaise), হল পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিকভাবে দেশটির উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ফিলিস্তিন সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস। ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে এর অবস্থান এর সমৃদ্ধ ইতিহাসে অবদান রেখেছে এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। এটি মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের অংশ। লেবানন প্রায় পাঁচ মিলিয়ন লোকের আবাসস্থল এবং এটি ১০,৪৫২ বর্গ কিলোমিটার (৪,০৩৬ বর্গ মাইল) এলাকা জুড়ে, এটি মহাদেশীয় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। রাষ্ট্রের সরকারী ভাষা আরবি, অন্যদিকে ফরাসীও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত; সারা দেশে আধুনিক স্ট্যান্ডার্ড আরবির পাশাপাশি লেবানিজ আরবি ব্যবহৃত হয়। লেবাননে সভ্যতার প্রাচীনতম প্রমাণ ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দের। সি.
কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূ-পৃষ্ঠস্থ কোন জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। বেশির ভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ১৮শ শতকের শেষভাগ থেকে আল-থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯৭১ সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্তও এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ঐ সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি।
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
রশ্মিকা মন্দানা (; জন্ম: ৫ এপ্রিল, ১৯৯৬) একজন ভারতীয় অভিনেত্রী যিনি তেলুগু, কন্নড়, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি চারটি সাইমা পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। রশ্মিকা দক্ষিণ ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন, তিনি ২০২৪ সালে ফোর্বস ইন্ডিয়া–এর "থার্টি আন্ডার থার্টি" তালিকায় স্থান পেয়েছেন।
ফিলিস্তিন বা প্যালেস্টাইন[i] (আরবি: فلسطين, ফিলাস্তীন্), সরকারিভাবে ফিলিস্তিন রাষ্ট্র (আরবি: دولة فلسطين, দাউলাত্ ফিলাস্তীন্) নামে পরিচিত, হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের নির্বাসনঘোষিত একটি রাষ্ট্র, যেখানে ১৫ নভেম্বর ১৯৮৮ সালে আলজিয়ার্স শহরে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ (পিএনসি) একপাক্ষিক ভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল। ১৯৮৮ ঘোষণার সময়ে কোনো অঞ্চলেই পিএলওর নিয়ন্ত্রণ ছিল না, যদিও তারা যে অঞ্চলগুলি দাবি করেছিল আন্তর্জাতিকভাবে সেইগুলি ইসরায়েলের দখলে রয়েছে। ১৯৪৭ সালে জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, সেখানে ফিলিস্তিন ভূখণ্ড (গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর) ছাড়াও ইসরায়েল শাসনাধীন কিছু অঞ্চল এবং জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে থাকে।[ii]
পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক প্রকল্প
মৌলিক পরিষেবা'র সুযোগ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের জন্যও নানাবিধ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এইসব সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করে রাজ্যের সাধারণ মানুষ তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে এই ঘটনা বিশেষ মাত্রা যোগ করছে।
আমেরিকান যুদ্ধ বিমানগুলো ভিয়েতনাম যুদ্ধে রাশিয়ান ফাইটারগুলোর কাছে মার খাচ্ছিলো সে সময়ে আমেরিকান যোদ্ধারা একটি এয়ার সুপিরিওর এয়ারক্রাফটের প্রয়োজনীয়তা অনুভব করে। যার ফলাফল হিসেবে ১৯৬৭ সালে এই ফাইটার উন্নয়নের কাজ ম্যাকডোনেল ডগলাস কে দেয়া হয়। পরবর্তীতে ১৯৭২ সালে এই ফাইটারটি প্রথম উড্ডয়ন এবং ১৯৭৬ সালে F-15 ঈগল আকাশে যুক্তরাষ্টের এয়ার সুপ্রিমেসি নিশ্চিত করতে সার্ভিসে আসে। এটি খুবই উচ্চ ম্যানুভার ক্ষমতা সম্পন্ন দুই ইঞ্জিনের ফাইটার জেট যা সব আবহাওয়ায় ব্যবহার উপযোগী। এই বিমানে সবকিছুর তুলনায় ম্যানুভার এবং ক্লোজ রেঞ্জে সক্ষমতার দিকে জোর দেয়া হয়েছিলো যদিও পরবর্তীতে এতে বিভি আর ক্ষমতা উন্নয়ন ঘটানো হয়েছে।
মাসুদ পেজেশকিয়ান (ফার্সি: مسعود پزشکیان ; জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৫৪) একজন ইরানী কার্ডিয়াক সার্জন এবং সংস্কারবাদী রাজনীতিবিদ যিনি ইরানের নির্বাচিত রাষ্ট্রপতি। এর আগে, পেজেশকিয়ান ইরানের পার্লামেন্টে তাব্রিজ, ওস্কু এবং আজারশাহর নির্বাচনী জেলার প্রতিনিধিত্ব করেছিলেন এবং ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এর প্রথম ডেপুটি স্পিকার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি মোহাম্মদ খাতামির সরকারের সময় ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রী ছিলেন।
আমরা সবাই জানি, চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। (যদিও বহু আগেই প্রমাণিত হয়েছে যে পৃথিবী এবং সূর্য পরস্পরের ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে। সূর্যের ভর বেশি হওয়ায় এই কেন্দ্র সূর্যের কেন্দ্রের কাছাকাছি থাকে যা দেখলে মনে হয় যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে)।
বিরোধীদলীয় চীফ হুইপ হলেন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত জাতীয় সংসদের প্রধান বিরোধী দল কর্তৃক নির্বাচিত হন। বিরোধীদলীয় চীফ হুইপের দায়িত্ব হল সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশের প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন না। দ্বিতীয় সংসদে এসে প্রথম বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচন করা হয় এবং জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন লুৎফর রহমান।
বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে। বাংলাদেশের সংবিধানের ৭০নং অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর হাতে অনিয়ন্ত্রণীয় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা ন্যস্ত করেছে বলে সমালোচনা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা
বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জেনারেলদের তালিকা। বর্তমানে সেনাবাহিনীতে একজন জেনারেল, ৬ জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৬ জন মেজর জেনারেল রয়েছে।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং দুই মাস পরে অপহরণকারীরা তাঁকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিয়ে মুক্ত করে দেয়।
আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।
ইসলামি প্রজাতন্ত্রী ইরানের রাষ্ট্রপতি (ফার্সি: رئیسجمهور ایران, প্রতিবর্ণীকৃত: রাইস জমহুরে ইরআন) ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার প্রধান এবং সর্বোচ্চ নেতার পরে দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা। প্রথম নির্বাচন ১৯৮০ সালে অনুষ্ঠিত হয়, এবং আবুলহাসান বানিসাদর বিজয়ী হন। ২০২৪ সালের ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এবং সর্বোচ্চ নেতা কর্তৃক আনুষ্ঠানিকভাবে সমর্থন পাওয়ার পর, মাসুদ পেজেশকিয়ান বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
এই নিবন্ধটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবৃন্দের তালিকা সম্পর্কিত।