The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
প্রিন্স: ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা
প্রিন্স: ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা হলো একটি বাংলাদেশী মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র, যা আবু হায়াত মাহমুদ দ্বারা পরিচালিত এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অধীনে শিরিন সুলতানা প্রযোজিত। চলচ্চিত্রটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যিনি মোহাম্মদ নাজিম উদ্দিনের সাথে চিত্রনাট্যও লিখেছেন। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। যা ১৯৯০-এর দশকের বাংলাদেশী গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের উপর ভিত্তি করে তৈরি। খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ১৯৯০-এর দশকের একজন মাফিয়া রাজা এবং বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী যিনি ঢাকায় থাকেন। চলচ্চিত্রটি ২০২৬ সালের ঈদ-উল-ফিতরে মুক্তি পা।়
দম (উপশিরোনাম হিসেবে আনটিল দ্য লাস্ট ব্রেথ) হলো ২০২৬ সালের একটি বাংলাদেশী উদ্বর্তনধর্মী চলচ্চিত্র, যা রেদওয়ান রনি দ্বারা পরিচালিত। চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং গল্পটি একজন সাধারণ মানুষের স্থিতিস্থাপকতা এবং মানসিক শক্তির উপর কেন্দ্রীভূত। এই চলচ্চিত্রে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী তাদের প্রথম বড় পর্দার সহযোগিতায় অভিনয় করেছেন এবং এটি যৌথভাবে এসভিএফ এন্টারটেনমেন্ট, আলফা-আই স্টুডিওস এবং চরকি দ্বারা প্রযোজিত, যা ২০২৬ সালের ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকি, আল-আমিন হাসান নির্ঝর, মো.
দাউদ ইব্রাহিম কাসকার, (জন্মঃ ২৭ ডিসেম্বর, ১৯৫৫) দাউদ ইব্রাহিম নামেই বেশি পরিচিত যিনি ভারতের মুম্বাই এর অপরাধ চক্রের প্রধান। তার সিন্ডিকেটের নাম হলো ডি-কোম্পানি। তিনি সংগঠিত অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের ২০১১ এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০০৮ সালেও তিনি ফোর্বস-এর তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। এছাড়া ভারতীয় পুলিশের পলাতক মুসলিম অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
সূর্য সেন (২২ মার্চ ১৮৯৪ - ১২ জানুয়ারি ১৯৩৪) বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্যসেনের বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সূর্য সেনের অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় "কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপি অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে? ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬
২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের মার্চ–এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর নিয়ে বাঙালি কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান। ঈদের আনন্দ, সৌন্দর্য এবং আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদের আবহ গান হিসেবে পরিচিত এবং বাঙালির ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলামের শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। গানটি প্রথম আব্বাসউদ্দীনের কণ্ঠেই রেকর্ড করা হয়। গ্রামোফোন কোম্পানি (বর্তমান সারেগামা ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত) এর রেকর্ড প্রকাশ করে। গানটি ১৯৩২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হয়। গানের রেকর্ড প্রকাশের পরপরই গানটি বাঙালি মুসলিম সমাজে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এবং ঈদের আগমনী গান হিসেবে কালজয়ী হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভার সপ্তদশ সাধারণ নির্বাচন ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোট গ্রহণ করা হয়। দু'টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর নির্বাচন হয় এবং ৩ অক্টোবর গণনা ও ফল ঘোষণা করা হয়।
ইরান, যার দাপ্তরিক নাম ইসলামি প্রজাতন্ত্রী ইরান এবং ঐতিহাসিক নাম পারস্য, হল পশ্চিম এশিয়ার একটি দেশ। এর পশ্চিমে ইরাক, উত্তর-পশ্চিমে তুরস্ক, আজারবাইজান ও আর্মেনিয়া, উত্তরে কাস্পীয় সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ৯.২ কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে ইরান ভৌগোলিক আয়তন ও জনসংখ্যা উভয় ক্ষেত্রেই বিশ্বে সপ্তদশ স্থানে রয়েছে এবং এটি এশিয়ার ষষ্ঠ বৃহত্তম দেশ। দেশটি পাঁচটি অঞ্চল ও ৩১টি প্রদেশে বিভক্ত। ইরানের রাজধানী, বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র হল তেহরান।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
হরমুজ প্রণালি (ফার্সি: تَنگِه هُرمُز তাঙ্গেইয়ে হোর্মোয্)\, (আরবি: مَضيق هُرمُز মাদিক্বে হুরমুজ) একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে।
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
ইসরায়েল ( হিব্রু ভাষায়: מְדִינַת יִשְׂרָאֵל – মেদিনাৎ য়িস্রা'এল্ ; আরবি: دَوْلَةْ إِسْرَائِيل-দাউলাৎ ইস্রা'ঈল্) পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের স্বীকৃতি স্বত্বেও বিশ্বের ২৮টি রাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেনি। ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ–পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন (পশ্চিম তীর), পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ-পশ্চিমে মিশর অবস্থিত।
মির্জা বেগ আসাদুল্লাহ খান (উর্দু /ফার্সি: مرزا اسد اللہ بیگ), মির্জা গালিব নামে অধিক পরিচিত, ডাক নাম গালিব (উর্দু/ফার্সি]: غالب, গালিব অর্থ সর্বোচ্চ) এবং (পূর্বের ডাক নাম) আসাদ (উর্দু/ফার্সি]: اسد, আসাদ অর্থ সিংহ) (ডিসেম্বর ২৭, ১৭৯৭ — ফেব্রুয়ারি ১৫, ১৮৬৯) ভারতবর্ষে মোঘল-সম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকের একজন উর্দু এবং ফার্সি ভাষার কবি । সাহিত্যে তার অনন্য অবদানের জন্য তাকে দাবির-উল-মালিক ও নাজিম-উদ-দৌলা উপাধি দেওয়া হয়। তার সময়কালে ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য তার ঔজ্জ্বল্য হারায় এবং শেষে ১৮৫৭ সালের সিপাহীবিদ্রোহ এর মধ্য দিয়ে ব্রিটিশরা পুরোপুরিভাবে মোঘলদের ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করে, তিনি তার লেখায় এ ঘটনা বর্ণনা করেছেন।
দিয়েগো গার্সিয়া (ইংরেজি ভাষায়: Diego Garcia) ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত, যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবালদ্বীপ। দ্বীপটি মধ্য ভারত মহাসাগরের বিষুবরেখা হতে সামান্য দক্ষিণে অবস্থিত এবং চাগোস দ্বীপপুঞ্জের ষাটটি দ্বীপের মধ্যে সবচেয়ে বড়। এটি একটি সামরিক দ্বীপ। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা প্রথম দ্বীপটি আবিষ্কার করে, ১৭৯০ সালে ফরাসীরা আর নেপোলিয়নিক যুদ্ধের পর ব্রিটিশরা দ্বীপটি অধিগ্রহণ করে। ১৯৬০ সালে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তির আগ পর্যন্ত দ্বীপটি মরিশাসের ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিল।[১] ১৯৬৬ সালে দ্বীপটির জনসংখ্যা ছিল ৯২৪ জন। এদের চাগোস-আগালেগা নামক একটি কোম্পানি তাদের ডাব বাগানে চুক্তিভিত্তিক চাষী হিসেবে নিয়োগ দিত। স্থানীয় বাগান ব্যবস্থাপকরা অল্প কাজের বিনিময়ে বৃদ্ধ ও অক্ষম চাষীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত, কিন্তু ১২ বছরের বেশি বয়সী শিশুদের বাগানে কাজ করতে বাধ্য করত। ১৯৬৪ সালে পুরো দ্বীপে মাত্র তিনজন ব্যক্তি বেকার ছিল। ১৯৬৭ সালের এপ্রিল মাসে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল কর্তৃপক্ষ ছয় লক্ষ ইউরোতে চাগোস-আগালেগার সমস্ত সম্পত্তি কিনে নিলে, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল কর্তৃপক্ষ এর একমাত্র মালিক বনে যায়। ব্রিটিশ রাজা আবার দ্রুত চাগোস-আগালেগাকে তাদের সম্পত্তি লিজ দেয় কিন্তু ১৯৬৭ সালের শেষের দিকে চাগোস-আগালেগা লিজ বাতিল করে সম্পত্তি ফিরিয়ে দেয়।[২]
মেজর মোহিত শর্মা, এসি, এসএম ছিলেন একজন ভারতীয় সেনা অফিসার, যাকে মরণোত্তরভাবে ভারতের সর্বাধিক শান্তিকালীন সামরিক সম্মান অশোকচক্র প্রদান করা হয়েছিল। মেজর শর্মা এলিট প্রথম প্যারা এসএফ থেকে ছিলেন। ২০০৯ সালের ২১ শে মার্চ কুপওয়ারা জেলায় ব্রাভো অ্যাসল্ট টিমের নেতৃত্ব দেওয়ার সময় তিনি বীরগতি প্রাপ্ত হন।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
জেনারেশন এক্স, যা প্রায়শই সংক্ষেপে জেন এক্স নামে পরিচিত, হলো বেবি বুমারদের পরবর্তী এবং মিলিনিয়ালসদের পূর্ববর্তী একটি জনতাত্ত্বিক দল। গবেষক এবং জনপ্রিয় গণমাধ্যম প্রায়শই ১৯৬০-এর দশকের মধ্যভাগকে এর শুরুর জন্মসাল এবং ১৯৭০-এর দশকের শেষভাগ থেকে ১৯৮০-এর দশকের শুরুর দিককে এর সমাপ্তি জন্মসাল হিসেবে ব্যবহার করেন; এই প্রজন্মকে সাধারণত ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এই সংজ্ঞা এবং মার্কিন জনশুমারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জেন এক্সারের সংখ্যা ৬৫.২ মিলিয়ন। অধিকাংশ জেন এক্সার হলো সাইলেন্ট জেনারেশন এবং প্রবীণ বেবি বুমারদের সন্তান, এবং অনেকেই জেনারেশন জি-র অভিভাবক।
শাকিব খান (জন্ম: ২৮ মার্চ ১৯৭৯) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে "মেগাস্টার" "কিং খান" ও "ঢালিউড কিং" হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
ভগৎ সিংহ (পাঞ্জাবি: ਭਗਤ ਸਿੰਘ بھگت سنگھ, আ-ধ্ব-ব: [pə̀ɡət̪ sɪ́ŋɡ]) (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহিদ। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন এক জাতীয়তাবাদী। ভারতের জাতীয়তাবাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সাধারণ নির্বাচন। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বাধিক আসন লাভ করে।
যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।
যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
শিয়া ইসলাম, শিয়াবাদ বা তাশাইয়ু (আরবি: الشِّيْعَة ash-Shīʿa বা التَّشَيُّعُ at-Tashayyuʿ) হল ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। এই মতবাদ অনুযায়ী নবী মুহম্মদ তাঁর চাচাতো ভাই ও জামাতা আলী ইবন আবী তালিবকে তাঁর রাজনৈতিক স্থলাভিষিক্ত (খলিফা) ও পরবর্তী আধ্যাত্মিক নেতা (ইমাম) হিসেবে মনোনীত করে যান, কিন্তু সকীফায় নবীর সাহাবিদের একাংশের দ্বারা অনুষ্ঠিত মনোনয়নের ফলে আলী তাঁর ন্যায্য পদাধিকার থেকে বঞ্চিত হন এবং খিলাফত বেদখল হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি সুন্নি বয়ান থেকে মৌলিকভাবে ভিন্ন। সুন্নি মুসলমানদের মতে, মুহম্মদ মৃত্যুর পূর্বে কাউকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষণা করেননি, ফলে তারা সকীফায় মনোনীত আবু বকরকে প্রথম রাশিদুন খলিফা হিসেবে মান্য করে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকা
বিশ্বের মোট ৮টি সার্বভৌম রাষ্ট্র প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের সফল বিস্ফোরণ ঘটিয়েছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির (এনপিটি) শর্ত অনুসারে মোট পাঁচটি রাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র (NWS) হিসাবে বিবেচিত হয়। সেগুলি হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া (যা সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি), যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন। এদের মধ্যে তিনটি ন্যাটো সদস্য: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে কখনও কখনও P3 বলা হয়।
সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।
আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস (জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৫১) নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা।
প্রেশার কুকার (২০২৬-এর চলচ্চিত্র)
প্রেশার কুকার রায়হান রাফী পরিচালিত একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মস ব্যানারে প্রযোজনা করেছে ফরিদুর রেজা সাগর এবং রাফী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চলচ্চিত্রটি মূলত নারীকেন্দ্রীক চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রয়াত পরিচালক তারেক মাসুদকে উৎসর্গ করা হয়েছে। যা ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
রফিকুল ইসলাম মাদানী একজন ওয়াজ মাহফিলের বক্তা, আলেম ও ইসলাম প্রচারক। তবে বর্তমান সময়ে তাকে শিশু বক্তা হিসেবে বেশি মানুষ চেনেন। তিনি ইসলামি বক্তা হিসেবে বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিল করেন এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোণা জেলার সহ-সভাপতি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।
ঈদুল ফিতর (আরবি: عيد الفطر, অর্থ: “রোজা/উপবাস ভাঙার আনন্দ”) মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি। অন্যটি হলো ঈদুল আযহা৷ ধর্মীয় পরিভাষায় একে ইয়াওমুল জায়েজ (অর্থ: পুরস্কারের দিবস) হিসাবেও বর্ণনা করা হয়েছে৷ দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সামর্থ্যবানদের ফিতরা ও যাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে৷ এই দিনে তারা একে অন্যকে “ঈদ মোবারক” বলে শুভেচ্ছা জানায়।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
নেপোলিয়ন বোনাপার্ট (জন্ম নাম: নাপোলেওনে দি বুয়নাপার্তে; ১৫ আগস্ট ১৭৬৯ – ৫ মে ১৮২১) একজন ফরাসি সামরিক কর্মী ও কূটনীতিজ্ঞ, যিনি ফরাসি বিপ্লবের সময় খ্যাতি অর্জন করেছিলেন এবং ১৭৯৬ থেকে ১৮১৫ পর্যন্ত ফরাসি বিপ্লবী ও নেপোলিয়নীয় যুদ্ধসমূহ পর্ব চলাকালীন ইউরোপজুড়ে একাধিক সফল সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ১৭৯৯ থেকে ১৮০৪ সাল পর্যন্ত তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন। পরে ১৮০৪ থেকে ১৮১৪ সাল পর্যন্ত তিনি ফরাসি সম্রাট ছিলেন। তারপর ১৮১৫ সালে ১০০ দিনের জন্য তিনি ফরাসি সম্রাট ছিলেন, যা "একশো দিনের শাসন" বলে পরিচিত।
শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি (৩০ জুন ১৯৯৩ – ১৮ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।
হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
বনলতা এক্সপ্রেস ২০২৬ সালের একটি বাংলাদেশী অভিযানধর্মী-হাস্যরসাত্মক চলচ্চিত্র, যা তানিম নূর দ্বারা পরিচালিত ও প্রযোজিত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও সহ-প্রযোজনা করেছে হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটির গল্প হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত, যা ২০২৬ সালের ঈদ-উল-ফিতরের সাথে মিল রেখে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।
সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব অধিরাজ্য (আরবি: المملكة العربية السعودية, প্রতিবর্ণীকৃত: আল-মামলাকাতুল-আরাবীয়াতুস- সৌওদিয়া) মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাখস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের ৩য় বৃহৎতম দেশ।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর অদূরে অবস্থিত মুঘল আমলের একটি ঐতিহাসিক কেল্লা বা দূর্গ, যেটি পূর্বে কেল্লা আওরঙ্গবাদ নামে পরিচিত ছিল। এই দূর্গের নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে, যখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন এবং এটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু পরবর্তী বছর তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হলে এই দূর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর ১৬৮০ সালে সুবাদার শায়েস্তা খাঁ পুনরায় এটির নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু সমাপ্ত করেননি। কারণ সেই সময় তাঁর কন্যা পরী বিবি ইন্তেকাল করেন।
অশ্লীল যৌনচিত্রণ বা ইংরেজি পরিভাষায় পর্নোগ্রাফি (সংক্ষেপে "পর্ন" বা "পর্নো" অনানুষ্ঠানিক ব্যবহারে) বলতে পাঠক-দর্শক-শ্রোতার দেহমনে যৌন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে যৌন বিষয়বস্তুর খোলামেলা ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা চিত্রণকে বোঝায়। অশ্লীল যৌনচিত্রণ বিভিন্ন মাধ্যমের সাহায্যে উপস্থাপন করা হতে পারে, যার মধ্যে বই, সাময়িকী, পোষ্টকার্ড, আলোকচিত্র, ভাস্কর্য, রেখাচিত্র, রঙচিত্র, সচলচিত্র, ধারণকৃত শব্দ, চলচ্চিত্র, ভিডিও এবং ভিডিও গেম অন্তর্ভুক্ত। অশ্লীল যৌনচিত্রণবিশিষ্ট সৃষ্টিকর্মকে "অশ্লীল সৃষ্টিকর্ম" বলে এবং একেও ইংরেজিতে "পর্নোগ্রাফি" বলা হয়।
শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।
কলকাতা বা কোলকাতা (/kolkata/ ()), পূর্বনাম কলিকাতা, হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪৪,৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক) $২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী (ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নয়াদিল্লির ঠিক পর তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর।
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।
বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম. এ.
তাসনিয়া জামিল ফারিণ (জন্ম: ৩০ জানুয়ারি ১৯৯৭) একজন বাংলাদেশী মডেল,অভিনেত্রী ও গায়িকা। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলমেনে (২০২১) কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে (২০২১) ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। ২০২২ সালে ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরো এক পৃথিবী চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (জন্ম ৫ জানুয়ারি, ১৯৫৫ বা ২০ পৌষ, ১৩৬১ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। ২০১১ সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুই বার রেল, এক বার কয়লা মন্ত্রকের এবং এক বার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন।
রাশিয়া (রুশ: Россия রাশিয়া), সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত (রুশ: Российская Федерация রশিস্কায়া ফিদিরাৎসিয়া) যেটা পূর্ব ইউরোপে এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড (উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে। দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে। পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া ১১টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে। একই সাথে ইউরেশিয়ার একটি দেশ রাশিয়া।এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের অন্যতম ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
ইরান–ইসরায়েল যুদ্ধ, যেটাকে বারো দিনের যুদ্ধও বলা হয়, ছিল ইসরায়েল এবং ইরান মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘাত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে তার পারমাণবিক অ-প্রচার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করার পরের দিনই ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েলের একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি আকস্মিক আক্রমণের পর, ইরান যুদ্ধ ঘোষণা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। পারমাণবিক আলোচনার জন্য আমেরিকার ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরদিনই ইসরায়েলি হামলাটি চালানো হয়। ইসরায়েল ঘোষণা করেছে যে যুদ্ধ ইরানি জনগণের বিরুদ্ধে নয় বরং ইরানি শাসনের বিরুদ্ধে, সেইসাথে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার জন্য, যার মধ্যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র উন্নয়ন অন্তর্ভুক্ত করার কথা বলেছে।
আতিক আহমেদ ( ১০ আগস্ট, ১৯৬২– ১৫ এপ্রিল, ২০২৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, এবং সমাজবাদী পার্টি থেকে ভারতীয় সংসদ ও উত্তর প্রদেশ বিধানসভার সদস্য। তার বিরুদ্ধে ১০০ টিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছিল এবং ২০১৯ থেকে ২০২৩ সালে বন্দুকধারীদের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। আহমেদ বিভিন্ন অভিযোগে কারাগারে থেকেও বেশ কয়েকটি নির্বাচনে লড়েছেন এবং ২০১৬ সালের ১৫ ডিসেম্বরে স্যাম হিগিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারের টেকনোলজি অ্যান্ড সায়েন্সের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
শ্রী চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ – ১৫৩৪ খ্রিঃ) ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে (অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা) হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাঁহাকে শ্রীরাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণচৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। তিনি বিশেষত পরম সত্ত্বা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ হইতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্য্যন্ত শ্রীহরি নাম, ভক্তি ও হরেকৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রীকলিসন্তরন উপনিষদে ও শ্রীপদ্মপুরাণের হরপার্বতী সংবাদে উল্লেখিত রহিয়াছে। হরেকৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ হইতে মুক্তি পাইয়া পারমার্থিক ধামে যাইবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয়।
পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের তালিকা
২০24 সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুযায়ী ২০24 সালে পুনর্নির্ধারিত সীমানায় পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি হল :
শাওয়ালের ছয়টি রোজা অর্থাৎ শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখা হলো এক ধরনের নফল রোযা, যা রমজান পরবর্তী মাস শাওয়ালে রাখা হয়। মাসটি চান্দ্র বছরের মাসের ক্রমানুসারে দশম মাস এবং শাওয়াল মাসের প্রথম দিন ব্যতীত অন্য দিনসমূহে ছয়টি রোজা রাখা জায়েজ। কারণ পয়লা শাওয়াল ঈদুল ফিতরের দিন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে রোজা রাখা নিষিদ্ধ। রোযা রাখার বিষয়ে ইমাম মুসলিম তার সহীহতে বর্ণনা করেন: "আবু আইয়ুব আল-আনসারী রা. থেকে বর্ণিত যে, মুহাম্মাদ সা.
পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গের এককক্ষ রাজ্য আইনসভা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদীবাগ এলাকায় হাইকোর্টের দক্ষিণে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনটি অবস্থিত। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়। তাঁরা পাঁচ বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসনসংখ্যা ২৯৫। এর মধ্যে ২৯৪টি আসনের বিধায়করা এক-আসনবিশিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং এক জন সদস্য অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। সাধারণত, বিধানসভার মেয়াদ পাঁচ বছরের; তবে তার আগেই বিধানসভা ভেঙে দেওয়া যায়।
ইয়াবা (থাই: ยาบ้า; অর্থ পাগলা ঔষধ) একধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এটি মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রণ। কখনো কখনো এর সাথে হেরোইন মেশানো হয়। এটি সাধারণত "বাবা, গুটি, বেদোনা, ইশতুপ, আপেল, পাথর, দানা, পোক, বিচি, বিমান,ট্রেন,নৌকা, ঘোড়া এবং কালোজোরি" নামেও পরিচিত। এই মাদকটি ইমনবেশ জনপ্রিয়। পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে এটি চোরাচালান করা হয়। এছাড়া বাংলাদেশ, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশেই এই মাদকের বিস্তার ঘটেছে।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) বা ফিফা বিশ্বকাপ ২৬, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে। আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।
এপস্টিন ফাইলস্ হলো একগুচ্ছ নথিপত্র, যেখানে আমেরিকান অর্থদাতা এবং সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টিন হলো এই নথিপত্রের ভিতরে থাকা এমন একটি সম্ভাব্য তালিকা, যাতে সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে যাদের কাছে এপস্টিন এপস্টিন তালিকাটি এই সংস্থার মধ্যে একটি কথিত নথি যাতে উচ্চ-প্রোফাইল ক্লায়েন্টদের নাম রয়েছে যাদের কাছে এপস্টিন অল্পবয়সী মেয়েদের পাচার করত। এপস্টিন রাজনীতিবিদ এবং তারকাদের মতো পরিচিত ব্যক্তিদের সাথে মেলামেশা করতেন। এর ফলে এমন এক ধারণা তৈরি হয় যে, তিনি ওই ব্যক্তিদেরর ব্ল্যাকমেইল করার জন্যই এই তালিকাটি রাখতেন। এছাড়া আরও দাবি করা হয় যে, ২০১৯ সালে তার মৃত্যু আসলে আত্মহত্যা ছিল না (সরকারি রিপোর্টে যেমনটা বলা হয়েছিল), বরং তার প্রভাবশালী ক্লায়েন্টদের আড়াল করতে তাকে খুন করা হয়েছিল।
হাফিজ উদ্দিন আহমদ (জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪) হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, ও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন।
মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩) ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয়। ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন। বাংলা ভাষায় তিনিই অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক।
শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।