The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
ভূত বাংলো একটি আসন্ন ভারতীয় হিন্দি ভাষার হাস্যরসাত্মক ভৌতিক চলচ্চিত্র৷ যেটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন এবং প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, একতা কাপুর ও শোভা কাপুর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাবল, রাজপাল যাদব, তাবু ও ওয়ামিকা গাব্বি। এটি ২০২৬ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬
২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের মার্চ–এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য সদস্য নির্বাচন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।
জেনারেশন এক্স, যা প্রায়শই সংক্ষেপে জেন এক্স নামে পরিচিত, হলো বেবি বুমারদের পরবর্তী এবং মিলিনিয়ালসদের পূর্ববর্তী একটি জনতাত্ত্বিক দল। গবেষক এবং জনপ্রিয় গণমাধ্যম প্রায়শই ১৯৬০-এর দশকের মধ্যভাগকে এর শুরুর জন্মসাল এবং ১৯৭০-এর দশকের শেষভাগ থেকে ১৯৮০-এর দশকের শুরুর দিককে এর সমাপ্তি জন্মসাল হিসেবে ব্যবহার করেন; এই প্রজন্মকে সাধারণত ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এই সংজ্ঞা এবং মার্কিন জনশুমারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জেন এক্সারের সংখ্যা ৬৫.২ মিলিয়ন। অধিকাংশ জেন এক্সার হলো সাইলেন্ট জেনারেশন এবং প্রবীণ বেবি বুমারদের সন্তান, এবং অনেকেই জেনারেশন জি-র অভিভাবক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভার সপ্তদশ সাধারণ নির্বাচন ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোট গ্রহণ করা হয়। দু'টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর নির্বাচন হয় এবং ৩ অক্টোবর গণনা ও ফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
সাবিত্রী চট্টোপাধ্যায় (জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯৩৭) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা থিয়েটার এবং সিনেমায় তার কাজের জন্য পরিচিত । তার কর্মজীবন ৬০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি দুইবার বিএফজেএ পুরস্কারের প্রাপক । ১৯৯৯ সালে, তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সংগীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন । ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গ বিভূষণে ভূষিত হন এবং ২০১৪ সালে ভারত সরকার তাকে তার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে।
পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের তালিকা
২০২৪ সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২৪ সালে পুনর্নির্ধারিত সীমানায় পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি হল :
পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গের এককক্ষ রাজ্য আইনসভা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিবাদীবাগ এলাকায় হাইকোর্টের দক্ষিণে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনটি অবস্থিত। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়। তাঁরা পাঁচ বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসনসংখ্যা ২৯৫। এর মধ্যে ২৯৪টি আসনের বিধায়করা এক-আসনবিশিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং এক জন সদস্য অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। সাধারণত, বিধানসভার মেয়াদ পাঁচ বছরের; তবে তার আগেই বিধানসভা ভেঙে দেওয়া যায়।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
গুপ্ত সাম্রাজ্য (সংস্কৃত: गुप्त राजवंश, Gupta Rājavaṃśa) ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিষ্টীয় ৩২০ থেকে ৫৫০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল। মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদি সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গুপ্ত শাসকদের সময়/শাসনামলে ভারতে যে শান্তি ও সমৃদ্ধি স্থাপিত হয়েছিল, তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়। গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। এই যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শনের বিশেষ উৎকর্ষের যুগ; বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত এই যুগেরই ফসল। গুপ্ত যুুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মা -এর অবির্ভাব হয়েছিলো।
আবদুল হামিদ খান ভাসানী (১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬), যিনি মাওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি চীনের মাওপন্থী কম্যুনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাছাড়াও উপমহাদেশে কম্যুনিস্ট ধারার রাজনীতির প্রসারে তার বিশেষ অবদান ছিল। এজন্য তার অনুসারীরা তাকে “লাল মওলানা” নামেও ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো বাংলাদেশের একটি গবেষণাধর্মী সরকারি ফেডারেল বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে সংযুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠিত। ২২ জানুয়ারি ২০২৬ তারিখে উপদেষ্টা পরিষদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। ০৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি এবং গেজেট প্রকাশ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের ৫৭তম পাবলিক এবং ৫ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে অধ্যাদেশটি ২০২৬ সালের ১০ এপ্রিল বাংলাদেশ সংসদ কর্তৃক একটি বিল হিসেবে অনুমোদিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে। মোট ৬২৩ টি শাখা নিয়ে এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৬,৬৩৬.২৮ মিলিয়ন টাকা। যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরাতন অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এ প্রকাশিত প্রতিবেদনে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।
ধরিত্রী দিবস (বা বিশ্ব বসুন্ধরা দিবস) হলো পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালিত একটি অনুষ্ঠান। ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসম্মতিক্রমে ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়, এবং ১৯৩ সংখ্যারও অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি সাধারণ নির্বাচন। ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনা করা, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে, দুই-তৃতীয়াংশ আসন লাভ করে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বাধিক আসন লাভ করে।
মমতা বন্দ্যোপাধ্যায় (জন্ম ৫ জানুয়ারি, ১৯৫৫ বা ২০ পৌষ, ১৩৬১ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমিসংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। ২০১১ সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে তিনি দুই বার রেল, এক বার কয়লা মন্ত্রকের এবং এক বার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি-নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। এ বিষয়গুলো তাদের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের কার্যপ্রণালীর সাথেও জড়িত।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
বগুড়া সিটি কর্পোরেশন বাংলাদেশের বগুড়া জেলার একটি স্থানীয় সরকার সংস্থা, যা ২০ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করে। এর পুর্বে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠার জন্য বগুড়া জেলা প্রশাসক কর্তৃক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বগুড়া করতোয়া নদীর পূর্ব ও পশ্চিম তীরে বিস্তৃত এবং ঢাকা থেকে প্রায় ২০০ কি.মি. উত্তর-পশ্চিমে অবস্থিত উত্তরবঙ্গের একটি প্রধান বাণিজ্যিক শহর ও অর্থনৈতিক কেন্দ্র। ৬৯.৫৬ বর্গ কি.মি.
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কি (৬৬%)বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।
মোঃ মনসুর আলী (১৬ জানুয়ারি ১৯১৯ - ৩ নভেম্বর ১৯৭৫), একজন আইনজীবী, রাজনৈতিক, এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪৮ সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড (পিএনজি) ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন। তখন থেকেই তিনি ‘ক্যাপ্টেন মনসুর’ নামেই অধিক পরিচিত ছিলেন। যদিও তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন ( রুশ: Владимир Ильич Ульянов, প্রতিবর্ণীকৃত: Vladimir Ilyich Ulyanov, রুশ উচ্চারণ: [vlɐˈdʲimʲɪr ɨˈlʲjitɕ ʊˈlʲjanəf] ; Ленин: Lenin; ২২ এপ্রিল, ১৮৭০ – ২১ জানুয়ারি, ১৯২৪ ) হলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ। লেনিন অক্টোবার বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। লেলিন ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান এবং ১৯২২ থেকে ১৯২৪ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক ছিলেন। লেলিন প্রশাসনের অধীনে রাশিয়া ও তারপর বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একটি একদলীয় সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে। তিনি আদর্শিকভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে মার্ক্সবাদের একটি বৈচিত্র্যপূর্ণ রূপ-বিকাশ করেছিলেন, যা লেনিনবাদ নামে পরিচিত হয়। তার ধারণাগুলি মরণোত্তরভাবে মার্কসবাদ-লেনিনবাদ হিসাবে সংজ্ঞায়িত হয়েছিল।
যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণিবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) বা ফিফা বিশ্বকাপ ২৬, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে। আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা হলো বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ১৯৮০ সালে শফিউল আলম প্রধান দলটি প্রতিষ্ঠা করেন। দলটি ২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেলেও ২০২১ সালের ৩১ জানুয়ারি নির্বাচন কমিশন এর নিবন্ধন বাতিল করে। পরবর্তীতে দলটি এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে এবং ২০২৫ সালের ১৯ মার্চ হাইকোর্ট নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। ২০২৫ সালে এ দলটি এগারো দলীয় নির্বাচনী ঐক্যে যোগদান করে।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, (সংক্ষেপে তৃণমূল কংগ্রেস; পূর্বনাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস) ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এই দল মোট সদস্য সংখ্যার বিচারে ভারতীয় সংসদের বিজেপি এবং কংগ্রেসের পর তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং বাংলায় প্রথম । এই দলের সভানেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও মহাসচিব হলো তারই ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
ডার্ক ওয়েব (ইংরেজি: Dark web, প্রতিবর্ণীকৃত: অন্ধকার ওয়েব) হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যাপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালের পহেলগাঁম হামলা ছিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁমের কাছে কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসীর দ্বারা পর্যটকদের উপর করা একটি সন্ত্রাসী হামলা, যেখানে ২২ এপ্রিল ২০২৫ তারিখে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। জঙ্গিরা হিন্দু পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায়, যদিও একজন খ্রিস্টান পর্যটক এবং একজন স্থানীয় মুসলিমও নিহত হয়। এম৪ কার্বাইন এবং একে-৪৭ নিয়ে সজ্জিত হামলাকারীরা আশেপাশের জঙ্গলের মধ্য দিয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র বৈসরন উপত্যকায় প্রবেশ করে। ২০০৮ সালের মুম্বাই হামলার পর এই ঘটনাটিকে ভারতে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে মনে করা হয়।
গুপ্ত বা গুপ্তা বঙ্গ বা বাংলার একটি সাধারণ হিন্দু বাঙালি পদবী অথবা উপাধি। অন্যান্য জাতির (বিশেষত হিন্দিভাষী) কিছু সম্প্রদায়ের মধ্যে গুপ্তা পদবীর ব্যবহার হলেও কেবলমাত্র বাঙালি বৈদ্য জাতির মধ্যেই "গুপ্ত" অথবা "গুপ্তা" পদবী দেখতে পাওয়া যায়। সংস্কৃত শব্দ गोप्तृ বা গোপ্তৃ থেকে গুপ্ত শব্দের উৎপত্তি যার অর্থ হলো 'অভিভাবক' বা 'রক্ষক'। ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদারের মতে, উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সময়ে উপাধি গুপ্ত গ্রহণ করেছে।
নরেন্দ্র দামোদর দাস মোদী (গুজরাতি: નરેન્દ્ર દામોદરદાસ મોદી; ; জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৫০) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারানসীর সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক দলের সদস্য। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (যা কেবল ছাত্রশিবির বা শিবির নামেও পরিচিত) বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠন। সংগঠনটি ৬ই ফেব্রুয়ারি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যত ছাত্র সংগঠন হিসেবে গণ্য করা হয়। ইসলামী ছাত্রশিবিরের পূর্বসূরি ছিল পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ, যেটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের জন্য বিতর্কিত। শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাসেম আলী, যিনি পূর্বে ছাত্রসংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তবে সংগঠনটি ছাত্রসংঘের উত্তরসূরিতা ও সংশ্লিষ্টতা অস্বীকার করে।
বাংলাদেশের ব্যাংকের তালিকা হচ্ছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন ব্যাংকসমূহের একটি তালিকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত বা তফসিলি ও অ-তালিকাভুক্ত বা অ-তফসিলি ব্যাংক। ৭টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ৩৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ও ৯টি বিদেশি, ১টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক-সহ (এখনো কার্যক্রম শুরু হয়নি) বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫৮টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি।
পূর্ব পাকিস্তান (উর্দু: مشرقی پاکستان Mas̱ẖriqī Pākistān আ-ধ্ব-ব: [məʃrɪqiː pɑːkɪst̪ɑːn]) ছিল ১৯৫৫ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তানের পূর্ব অংশ যা ১৯৭১-এ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ থেকে ১৯৫৫ পর্যন্ত পূর্ব পাকিস্তানের নাম ছিল পূর্ববঙ্গ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় যথা ভারত ও পাকিস্তান। মুসলিম আধিক্যের ভিত্তিতে পাকিস্তানের সীমানা চিহ্নিত করা হয় যার ফলে পাকিস্তানের মানচিত্রে দুটি পৃথক অঞ্চল অনিবার্য হয়ে ওঠে। তৎকালীন পূর্ব বঙ্গ তথা বর্তমান বাংলাদেশ নিয়ে গঠিত যার একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল প্রধানত পূর্ব বঙ্গ নিয়ে যা বর্তমানের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ১৯৪৭-১৯৭১ এই সময়কে পাকিস্তান আমল হিসাবে উল্লেখ করে থাকে।
মৈথিলী ঠাকুর (জন্ম: ২৫ জুলাই ২০০০) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং নেপথ্য গায়িকা যিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং লোকসঙ্গীতের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি হিন্দি, মৈথিলী, ভোজপুরি, আওয়াধি, মাগাহি এবং অন্যান্য ভারতীয় ভাষায় মৌলিক গান, প্রচ্ছদ এবং ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গেয়েছেন। ২০২৫ সালে ২৫ বছর বয়সে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। একই বছর বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আলীনগর আসন থেকে বিজয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি সুষমা স্বরাজের পরে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে ইতিহাসে স্থান পান।
মনিরা শারমিন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন 'জাতীয় নারীশক্তি'-র কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এনসিপির অন্যতম নারী মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন।
কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড
কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। তবে উপজাত হিসেবে এই কারখানা থেকে মদ্য উৎপাদিত হয়ে থাকে।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
মহন্ত যোগী আদিত্যনাথ (ইংরাজী: Yogi Adityanath; জন্ম অজয় সিং বিস্ত; ৫ জুন, ১৯৭২) হলেন একজন ভারতীয় সন্ন্যাসী এবং রাজনীতিবিদ। ২০১৭ সালের উত্তর প্রদেশ-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ১৯ মার্চ শপথ গ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত নির্বাচনে যোগী ছিলেন বিজেপি দলের একজন বিশিষ্ট প্রচারক। ১৯৯৮ সাল থেকে যোগী উত্তর প্রদেশ-এর গোরখপুর কেন্দ্র থেকে একটানা পাঁচবার লোকসভার সাংসদ হন। এছাড়া, যোগী ছিলেন গোরখনাথ মঠ নামে গোরখপুরের একটি হিন্দু মন্দিরের মহন্ত বা মুখ্য পুরোহিত । এর আগে মন্দিরের মুখ্য পুরোহিত ছিলেন যোগীর আধ্যাত্মিক "পিতা" মহন্ত অবৈদ্যনাথ । যিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে মারা যান। যোগী আদিত্যনাথ হিন্দু যুবা বাহিনী নামে একটি যুব সংগঠনও প্রতিষ্ঠা করেছেন।
শমীক ভট্টাচার্য একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান মুখপাত্রও ছিলেন। ভট্টাচার্য উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। ২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হলো ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান দুটি দলের অন্যতম। ২০১৪ সালের হিসেব অনুসারে, ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলির প্রতিনিধি সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যপদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপি একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল। জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এই দলের আদর্শগত ও সংগঠনগত নৈকট্য রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (জন্ম ৭ নভেম্বর, ১৯৮৭) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬তম লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ছিলেন। ২০২১ সালে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সত্যজিৎ রায় (বাংলা: [ˈʃotːodʒit ˈrae̯] ; (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে মহকুমার (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয়: Ladri di biciclette, বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাকায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। সূচনালগ্নে ছাত্র-শিক্ষকদের প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি "প্রাচ্যের অক্সফোর্ড" নামে খ্যাতি লাভ করে।
হাফিজ উদ্দিন আহমদ (জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪) হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, ও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা
এই নিবন্ধটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীবৃন্দের তালিকা সম্পর্কিত।
তৌকীর আহমেদ একজন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও গীতিকার। ১৯৮০'র দশকের শেষের দিকে তার অভিনয় জীবনের শুরু হয়। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন। পরবর্তীতে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তার পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে। পাশাপাশি তার রচিত তিনটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।
মির্জা বেগ আসাদুল্লাহ খান (উর্দু /ফার্সি: مرزا اسد اللہ بیگ), মির্জা গালিব নামে অধিক পরিচিত, ডাক নাম গালিব (উর্দু/ফার্সি]: غالب, গালিব অর্থ সর্বোচ্চ) এবং (পূর্বের ডাক নাম) আসাদ (উর্দু/ফার্সি]: اسد, আসাদ অর্থ সিংহ) (ডিসেম্বর ২৭, ১৭৯৭ — ফেব্রুয়ারি ১৫, ১৮৬৯) ভারতবর্ষে মোঘল-সম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকের একজন উর্দু এবং ফার্সি ভাষার কবি । সাহিত্যে তার অনন্য অবদানের জন্য তাকে দাবির-উল-মালিক ও নাজিম-উদ-দৌলা উপাধি দেওয়া হয়। তার সময়কালে ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য তার ঔজ্জ্বল্য হারায় এবং শেষে ১৮৫৭ সালের সিপাহীবিদ্রোহ এর মধ্য দিয়ে ব্রিটিশরা পুরোপুরিভাবে মোঘলদের ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করে, তিনি তার লেখায় এ ঘটনা বর্ণনা করেছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬
২০১৬ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনে (মোট ২৯৪টি আসনের মধ্যে) বিধানসভা নির্বাচন আয়োজিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পুনঃনির্বাচিত হয়। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল জোট না করে একক শক্তিতে ক্ষমতায় আসে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচনও ছয় দফায় আয়োজিত হয়েছিল। প্রথম দফাটি ৪ এপ্রিল ও ১১ এপ্রিল তারিখে রাজ্যের নকশালবাদী-মাওবাদী প্রভাবিত রেড করিডোর এলাকায় আয়োজিত হয়। পরবর্তী দফায় নির্বাচন হয় ১৭ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ৩০ এপ্রিল ও ৫ মে তারিখে। উল্লেখ্য, পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটায়।
ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। এছাড়া ঢাকার পিপিপি ২৯৭.৮৭$ বিলিয়ন (২০২৩)। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতিমহানগরী বা মেগাসিটি। ২০২৫ সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ যা জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর; ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৩০ হাজার লোক বাস করে।
কুমিল্লা বিভাগ হলো বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ। চট্টগ্রাম বিভাগ থেকে বিচ্ছিন্ন করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সমন্বয়ে বিভাগটি গঠিত হবে বলে প্রস্তাব করা হয়। এটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত মোট ১৩,৩৬৮.২ কিমি২ (৫,১৬১.৫ মা২) জায়গা জুড়ে বিস্তৃত এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এখানে জনসংখ্যা ছিল ১,৯৩,৬৬,৮০৯ জন। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম বিভাগ হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু (জন্ম: ১০ মে ১৯৫০) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং ২০০৬ সালে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত, একজন ভারতীয় বাঙালি কবি। তিনি ২০০৪ সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার জিতেছিলেন। ২০১৪ সালে তিনি মিশর রহস্য চলচ্চিত্রের "বালির শহর" গানের জন্য সেরা গীতিকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত জুলফিকার (২০১৬) চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাতে। বাংলাদেশ ,ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলংকা, কম্বোডিয়া এবং ভিয়েতনামে ১৪ই এপ্রিলে নতুন বর্ষবরণের উৎসব পালন করা হয়। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয়-সামাজিক উৎসব ‘বৈসাবি’ পালিত হয়।
ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ড হলো ২০২১ সালে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের রুপান্তরিত হওয়া মুসলিম মুহাম্মাদ ওমর ফারুক নামক এক ব্যক্তির হত্যাকাণ্ড। ওমর ফারুক ইসলাম গ্রহণের পর নিজ মসজিদের ইমাম ছিলেন এবং নিজ এলাকায় ইসলামের দাওয়াত দিতেন। তিনি শহীদ হওয়ার আগ পর্যন্ত ৩২টি ত্রিপুরা পরিবারের প্রায় ১৫০ জন মানুষকে ইসলামে দীক্ষিত করেন। স্থানীয় বাঙালি সংগঠন তাকে নওমুসলিম উল্লেখ করে এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে নানা কর্মসূচি পালন করেছিলো। ত্রিপুরাকে স্মরণ রাখার জন্য শহীদ ওমর ফারুক ত্রিপুরা স্মৃতি সংসদ নামে একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
নায়লা আজাদ নূপুর (জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৫৮) হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি হলিউডের চলচ্চিত্রে অভিনয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে পরিচিত। ১৯৮০ সালে ঘুড্ডি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৯৮ সালে স্টর্ম ইন দ্য আফটারনুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে। ২০০৯ সালে ক্রসিং ওভার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মোহন (১৯৮৩), দহন (১৯৮৫), কিত্তনখোলা (২০০০), ঘাসফুল (২০১৫), বাঙালি বিউটি (২০১৮) ইত্যাদি।
বাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকা
বাংলাদেশে বর্তমানে ১৩টি সিটি কর্পোরেশন রয়েছে। এর মধ্যে দুইটি রাজধানী ঢাকায় রয়েছে। সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন আর্থ-সামাজিক ও নাগরিক কার্য সম্পাদন করে থাকে।
বাংলা ভাষা আন্দোলন তথা রাষ্ট্রভাষা আন্দোলন ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত পাকিস্তানের তৎকালীন প্রদেশ পূর্ববঙ্গে (১৯৫৬ সালের পর পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে প্রদেশে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।