The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।
কারবালার যুদ্ধ (আরবি: مَعْرَكَة كَرْبَلَاء) সংঘটিত হয় ৬৮০ সালের ১০ অক্টোবর (ইসলামি বর্ষপঞ্জির ৬১ হিজরির ১০ মহররম তারিখে), ইসলামের নবী মুহাম্মদের নাতী হুসাইন ইবনে আলী নেতৃত্বাধীন অল্প কিছু সমর্থক-আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ (রাজত্বকাল: ৬৮০–৬৮৩) এর সেনাবাহিনীর মধ্যে। এ যুদ্ধ সংঘটিত হয় কারবালায়, যেটি সেই সময় সাওয়াদ নামে পরিচিত ছিল (আধুনিক দক্ষিণ ইরাকে অবস্থিত)।
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফ়র্ম সিভিল কোড (ইউ.সি.সি./ Uniform Civil Code) হচ্ছে ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব, যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় শাস্ত্র দ্বারা পরিচালিত হয়। ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির দেশ জুড়ে একটি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। এটি ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া ও ধর্মীয় রীতিনীতি রক্ষায় ভারতের মুসলিম গোষ্ঠী এবং অন্যান্য রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের দ্বারা বিতর্কিত অব্যাহত রয়েছে। ব্যক্তিগত আইনসমূহ জনসাধারণের আইন থেকে পৃথক এবং বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ও রক্ষণাবেক্ষণ বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে। এদিকে, ভারতীয় সংবিধানের ২৫-২৮ অনুচ্ছেদ ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি প্রদান করে এবং ধর্মীয় গোষ্ঠীগুলিকে তাদের নিজস্ব বিষয়গুলি বজায় রাখার অনুমতি দেয়, সংবিধানের অনুচ্ছেদ ৪৪ ভারতীয় রাষ্ট্র প্রত্যাশা করে যে জাতীয় নীতি প্রণয়নের সময় সকল ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশমূলক নীতি ও সাধারণ আইন প্রয়োগ করবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে: কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান বিজয়ী।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
আশুরা (আরবি: عَاشُورَاء, ʿĀshūrāʾ, [ʕaːʃuːˈraːʔ]) হলো ইসলাম ধর্মে একটি স্মরণীয় দিবস। এটি প্রতি বছর ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের ১০ তারিখে ঘটে। শিয়া মুসলমানদের মধ্যে আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয় কারণ এটি হোসাইন ইবনে আলীর (মুহাম্মদের নাতি) মৃত্যুকে চিহ্নিত করে যাকে ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় শিরশ্ছেদ করা হয়েছিলো। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন রোজা রাখার মাধ্যমে পালন করা হয় কেননা এটি মূসা ও ইস্রায়েলীয়দের পরিত্রাণের দিনটিকে চিহ্নিত করে যারা এই দিনে বাইবেলে চিত্রিত মিশর থেকে সফলভাবে পালিয়ে গিয়েছিল (যেখানে তারা ক্রীতদাস হিসেবে নির্যাতিত হতো) ও মূসা লোহিত সাগরকে বিভক্ত করার জন্য আল্লাহর শক্তিকে আহ্বান করেছিলেন। হোসাইনের মৃত্যুকে সুন্নিদের কাছে একটি বড় বিয়োগান্তক ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও নির্দিষ্ট বিধানের উপর নির্ভর করে প্রকাশ্যে শোক প্রদর্শনকে নিরুৎসাহিত বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মুহররম (আরবি: محرم) হলো ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি আরবি যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষি এই মাসটি । মহররম মাসের পরবর্তী মাসের নাম সফর।
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব হবে গ্রুপ পর্বের পর এই প্রতিযোগিতার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব। ২০২৬ সালের ২৮শে জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নকআউট পর্বটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল এবং এর সাথে সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল একটি একক-বিদায় প্রতিযোগিতা (সিঙ্গেল-এলিমিনেশন টুর্নামেন্ট) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নকআউট পর্বে উত্তীর্ণ হবে। নকআউট পর্বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।ঐ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল ছিল - আর্জেন্টিনা, বেলজিয়াম,ব্রাজিল, ফ্রান্স,জার্মানি ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন । তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থানে ছিল।
রেজা কিবরিয়া (জন্ম ৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) অংশগ্রহণ করে আওয়ামীলীগ প্রার্থীর নিকট পরাজিত হন।২০২৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!
ভেনেজুয়েলা (স্পেনীয় ভাষায়: Venezuela বেনেসুয়েলা [beneˈswela]) হলো দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। ভেনেজুয়েলার ভূপ্রকৃতি উত্তরে আন্দেস পর্বতমালার সুউচ্চ পর্বতচূড়াগুলি থেকে দক্ষিণের ক্রান্তীয় অরণ্য পর্যন্ত বিস্তৃত। এর মধ্যভাগে আছে তৃণময় সমভূমি ও রুক্ষ উচ্চভূমি এবং উপকূল জুড়ে রয়েছে নয়নাভিরাম বেলাভূমি। দেশটির তীর থেকে অদূরে অবস্থিত অনেকগুলি দ্বীপ এর সীমানার অন্তর্গত। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস।
এ বি এম আবদুল্লাহ (জন্ম ১৯৫৪) একজন প্রখ্যাত বাংলাদেশি চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেডিসিন অনুষদের ৩ বার ডিন নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে তিনি একুশে পদক পান এবং ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। তিনি রাষ্ট্রীয় ভাবে পূর্ণ সচিব পদমর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০২২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তাকে ইমেরিটাস অধ্যাপক পদবীতে ভূষিত করে।
আরলিং ব্রাউত হোলান (নরওয়েজীয়: Erling Haaland, শহুরে পূর্ব নরওয়েজীয়: [ˈhòːlɑn]; জন্ম: ২১ জুলাই ২০০০; আরলিং হোলান এবং সংক্ষেপে হোলান নামে সুপরিচিত) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বর্তমানে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে, আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।
হুসাইন ইবনে আলি (আরবি: ٱلْحُسَيْن ٱبْن عَلِيّ, প্রতিবর্ণীকৃত: Al-Ḥusayn ibn ʿAlī; ১০ জানুয়ারি ৬২৬ – ১০ অক্টোবর ৬৮০) ছিলেন ইসলামের নবি হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র এবং হযরত আলী আঃ ও হযরত ফাতিমা আনহা এর পুত্র। মুসলমানরা তাঁকে আহল আল-কিসা ও আহল আল-বাইতের একজন সদস্য হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে। তিনি সুন্নি ইসলামের একজন গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং শিয়া ইসলামের তৃতীয় ইমাম। উমাইয়া শাসক মুয়াবিয়া রা.
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
কিলিয়্যাঁ ম্বাপে লত্যাঁ (ফরাসি: Kylian Mbappé Lottin, উচ্চারণ [kiljɑ̃ m̩ˈbaˌpe lɔtɛ̃]; জন্ম: ২০শে ডিসেম্বর ১৯৯৮), যিনি কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত, হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা; যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" হিসেবে বলা হয়।
নরওয়ে (নরওয়েজীয়: Norge), যার সরকারি নাম নরওয়ে রাজ্য (নরওয়েজীয়: Kongeriket Norge) উত্তর ইউরোপের একটি নর্ডীয় দেশ, যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত। সুমেরু অঞ্চলের ইয়ান মায়েন দ্বীপ ও স্ভালবার্দ দ্বীপপুঞ্জটি নরওয়ের মধ্যে পড়েছে। উপ-অ্যান্টার্কটিক অঞ্চলে অবস্থিত বুভে দ্বীপ নরওয়ের উপর নির্ভরশীল একটি অঞ্চল। এছাড়া অ্যান্টার্কটিকা মহাদেশের প্রথম পিটার দ্বীপ ও রানি মড ভূমির উপর নরওয়ের দাবী রয়েছে। অসলো (নরওয়েজীয় Oslo উষ্লু) নরওয়ের রাজধানী ও বৃহত্তম নগরী।
জাতিসংঘের সাধারণ পরিষদ (UNGA) ৭ ডিসেম্বর ১৯৮৭ তারিখে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ) পালন করা হবে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে মাদকদ্রব্য গ্রহণের এবং অপব্যবহার করার প্রবণতা যেভাবে বেড়েছে তা সত্যিই উদ্বেগের বিষয়। সামাজিক সুস্থতা বজায় রাখতে, মানুষকে মাদকের কু প্রভাব থেকে মুক্ত করতে এই দিবস আরও সচেতন করে।
ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো (পর্তুগিজ: Cristiano Ronaldo, পর্তুগিজ উচ্চারণ: [kɾiʃˈtjɐnu ʁɔˈnaldu]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫; ক্রিস্টিয়ানো রোনালদো নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত গোল করতে খুব আগ্রহী এবং সবমিলিয়ে ১০০০ গোল করা তার স্বপ্ন
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
শহীদুল জহির (১১ সেপ্টেম্বর ১৯৫৩ – ২৩ মার্চ ২০০৮) ছিলেন একজন বাংলাদেশী গল্পকার, ঔপন্যাসিক ও সরকারি কর্মকর্তা। তিনি বাংলা সাহিত্যে জাদুবাস্তবতার অন্যতম প্রবর্তক হিসেবে উল্লেখযোগ্য, এবং বিংশ শতাব্দীর বাংলা কথাসাহিত্যের একজন প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত। স্বকীয় ভাষা ও বর্ণনাশৈলী ব্যবহার করে তিনি সাহিত্যজগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। বাংলা কথাসাহিত্যে তার লেখা "শহীদুল জহিরীয়" ধারা বা প্রবণতা হিসেবে পরিচিত একটি শৈলী সৃষ্টি করে।
ইকুয়েডর বা একুয়াদর ( () EK-wə-dor; স্পেনীয় উচ্চারণ: [ekwaˈðoɾ] (); কেচুয়া: Ikayur; সুয়ার: Ecuador অথবা Ekuatur), এর সাংবিধানিক নাম রিপাবলিক অফ ইকুয়েডর (স্পেনীয়: República del Ecuador ) যার আভিধানিক অর্থ হচ্ছে "নিরক্ষরেখার প্রজাতন্ত্র"; কেচুয়া: Ikwadur Ripuwlika; সুয়ার: Ekuatur Nunka), হল দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি রাষ্ট্র, যার পূর্বে কলম্বিয়া, দক্ষিন -পূর্বে পেরু এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জও ইকুয়েডরের অন্তর্ভুক্ত, যা মূল ভূখণ্ড হতে প্রায় ৬২১ মাইল বা ১০০০ কিলোমিটার দূরবর্তী। ইকুয়েডরের রাজধানী হল কিতো।
নোরা ফাতেহি (জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৯২) একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪ তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন। ২০১৬ সালে তিনি নাচবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "ঝলক দিখলা যা" তে অংশ নিয়েছিলেন।
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার ফুটবল খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।
ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান আরবি: يزيد بن معاوية بن أبي سفيان (২০ জুলাই ৬৪৭ – ১৪ নভেম্বর ৬৮৩) সাধারণভাবে প্রথম ইয়াজিদ বলে পরিচিত, ছিলেন উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। উত্তরাধিকার সূত্রে খিলাফত লাভকারীদের মধ্যে তিনি সর্বপ্রথম খলিফা হন। তার পিতার প্রথম মুয়াবিয়া মৃত্যুর পর ৬৮০ সনের এপ্রিল মাসে মসনদে আরোহন করে। তিনি ৬৮০ থেকে ৬৮৩ সাল পর্যন্ত তিন বছর শাসন করেন।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্যাপন করত।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
হাসান (আরবি: ٱلْحَسَن ٱبْن عَلِيّ ٱبْن أَبِي طَالِب, প্রতিবর্ণীকৃত: Al-Ḥasan ibn Alīy ibn Abī Ṭālib ছিলেন ইসলামের পয়গম্বর মুহম্মদের এর দৌহিত্র, আলীর ও ফাতিমার জ্যেষ্ঠপুত্র এবং হোসাইনের জ্যেষ্ঠভ্রাতা। সুন্নি ইসলাম অনুসারে তিনি হলেন রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি দ্বিতীয় ইমাম। মুসলমানরা তাঁকে আহল আল-বাইত এবং আহল আল-কিসার একজন সদস্য হিসাবে শ্রদ্ধা করে থাকে। হাসান রা তাঁর পিতা আলী ইবনে আবী তালিব রা এর মৃত্যুর পর খলিফা হিসেবে নির্বাচিত হন, তবে ছয় বা সাত মাস শাসনকার্য পরিচালনার পর প্রথম ফিতনার অবসানের লক্ষ্যে তিনি শর্তসাপেক্ষে ক্ষমতাভার মুয়াবিয়া ইবনে আবী সুফিয়ানের নিকট হস্তান্তর করেন। হাসানের রা পদত্যাগের পর মুয়াবিয়ার মাধ্যমে খিলাফত রাজতন্ত্রে পরিণত হয়। হাসান তাঁর অনুদান, দরিদ্র ও দাস-দাসীদের প্রতি করুণা, জ্ঞান, সহনশীলতা ও সাহসিকতার জন্য খ্যাত ছিলেন। কুফা থেকে শাসনভার পরিত্যাগের পর জীবনের বাকি সময় তিনি মদীনাতে অতিবাহিত করেন। বনু উমাইয়া দ্বারা প্ররোচিত স্বীয় স্ত্রী জাদা বিনতুল আশআস কর্তৃক বিষপ্রয়োগে মাত্র ৪৫ বছর বয়সে আল-হাসান মৃত্যুবরণ করেন। তাঁকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়।
জাহানারা ইমাম (৩ মে ১৯২৯ - ২৬ জুন ১৯৯৪) ছিলেন একজন বাংলাদেশি লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ "একাত্তরের দিনগুলি"। একাত্তরে তার জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীকালে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন। রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননী মর্যাদায় ভূষিত হন।
ফজলুর রহমান (কিশোরগঞ্জের রাজনীতিবিদ)
ফজলুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা।
যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
আমির মুয়াবিয়া (আরবি: معاوية ابن أبي سفيان মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ; ৬০২ – ২৭ এপ্রিল ৬৮০) (মূল নাম, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান) ছিলেন উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও ৬৬১ থেকে তার মৃত্যু পর্যন্ত খলিফা ছিলেন। তিনি ইসলামী নবী মুহাম্মাদ (সাঃ)- এর ওফাতের ৩০ বছর পরে এবং চারজন "সঠিক পথনির্দেশিত" (রাশিদুন) খলিফার রাজত্বের পর মুসলমানদের বাদশা হন। তিনি উমাইয়া গোত্রের দ্বিতীয় শাসক। উসমান গণি এই গোত্র থেকে প্রথম খলিফা হন। মুয়াবিয়া ও তার পিতা আবু সুফিয়ান তাদের দূরবর্তী কুরাইশিত আত্মীয় মুহাম্মদের বিরোধিতা করেছিলেন, ৬৩০ সালে মুহাম্মদ মক্কা বিজয় করার আগ পর্যন্ত, যার পর মুয়াবিয়া ও তার পরিবার ইসলাম স্বীকার করে নেয়। তিনি খলিফা আবু বকর (র. ৬৩২-৬৩৪) সিরিয়া বিজয়ের সময় তার ভাই ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সেনাবাহিনীর অগ্রদূতের কমান্ডার নিযুক্ত হন এবং খলিফা উসমানের শাসনামলে সিরিয়ার গভর্নর না হওয়া পর্যন্ত তিনি পদমর্যাদায় উন্নীত হন (র. ৬৪৪-৬৫৬)।শেষে ইসলাম গ্রহণকারী হওয়ায় বাকি মুসলমানরা আবু সুফিয়ানের সাথে সম্পর্ক বজায় রাখতো না বলে একদা আবু সুফিয়ানের বিশেষ অনুরোধে নবী মুহাম্মদ (সাঃ) তাকে মুন্সি নিযুক্ত করেন। আবু বকর সিদ্দিক ও উমর ফারুক খিলাফতের সময় তিনি সিরিয়ায় মুসলমানদের পক্ষে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেন। তিনি খলিফা আবু বকর (র.
যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
শিয়া ইসলাম, শিয়াবাদ বা তাশাইয়ু (আরবি: الشِّيْعَة ash-Shīʿa বা التَّشَيُّعُ at-Tashayyuʿ) হল ইসলামের দ্বিতীয় বৃহত্তম শাখা। এই মতবাদ অনুযায়ী নবী মুহম্মদ তাঁর চাচাতো ভাই ও জামাতা আলী ইবন আবী তালিবকে তাঁর রাজনৈতিক স্থলাভিষিক্ত (খলিফা) ও পরবর্তী আধ্যাত্মিক নেতা (ইমাম) হিসেবে মনোনীত করে যান, কিন্তু সকীফায় নবীর সাহাবিদের একাংশের দ্বারা অনুষ্ঠিত মনোনয়নের ফলে আলী তাঁর ন্যায্য পদাধিকার থেকে বঞ্চিত হন এবং খিলাফত বেদখল হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি সুন্নি বয়ান থেকে মৌলিকভাবে ভিন্ন। সুন্নি মুসলমানদের মতে, মুহম্মদ মৃত্যুর পূর্বে কাউকে তাঁর স্থলাভিষিক্ত ঘোষণা করেননি, ফলে তারা সকীফায় মনোনীত আবু বকরকে প্রথম রাশিদুন খলিফা হিসেবে মান্য করে।
শাকিরা ইসাবেল মেবারাক রিপোই (স্পেনীয়: Shakira Isabel Mebarak Ripoll) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৭৭), যিনি শাকিরা (স্পেনীয়: Shakira চাকিরা বা শাকিরা, মূলত (আরবি: ةركاش শাকীরা) নামেই পরিচিত; একজন কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার বার্রাংকিলাতে তার জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তার নিজস্ব বেলি ড্যান্সের সাথে তিনি তার কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।
ফিফা বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের তালিকা
পুরুষদের ফিফা বিশ্বকাপের ২২টি চূড়ান্ত প্রতিযোগিতার ম্যাটাইব্রেকার পেনাল্টি শুট-আউটের গোল বাদে মোট ২,৮০০-এরও বেশি গোল হয়েছে। ১৯৩০ সালের বিশ্বকাপে ফরাসি খেলোয়াড় লুসিয়াঁ লোরাঁ ইতিহাসের প্রথম গোল করেছিলেন। এরপর থেকে প্রায় ১,৩০০ ফুটবলার বিশ্বকাপ প্রতিযোগিতায় গোল করেছেন। তাঁদের মধ্যে ১০৩ জন পাঁচ বা তার বেশি গোল করেছেন।
সর্বাধিক গোলকারী ফুটবলারের তালিকা
রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) গবেষণা অনুসারে (অধিকাংশ ক্ষেত্রে) শীর্ষ স্তরের ফুটবলে ৩১ জন খেলোয়াড় তাদের খেলোয়াড়ি জীবনে ৫০০ বা তার অধিক গোল করেছে। শুধুমাত্র যারা তাদের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সর্বোচ্চ স্তরের ফুটবলে সক্রিয় ছিল তাদের এই তালিকায় বিবেচনা করা হয়। নিচের ছকে সকল স্তরের জাতীয় দল এবং ক্লাবের আনুষ্ঠানিক খেলায় করা গোল বিবেচনা করা হয়েছে। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগাল জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়, ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,৩০০টির বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৯০০ এর অধিক গোল করেছেন।
লিগাল ফেমওয়ার্ক অর্ডার, ১৯৭০ (এলএফও) ছিল পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান কর্তৃক জারিকৃত একটি ফরমান। এতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের নীতিসমূহ উল্লেখ করা হয়েছিল। এই নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রত্যক্ষ নির্বাচন। এলএফও এর মাধ্যমে “এক ইউনিট” ব্যবস্থা বাতিল করা হয় এবং পশ্চিম পাকিস্তানে চারটি প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ পুনর্বহাল করা হয়।
স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
দিলারা হানিফ রিতা (জন্ম: ১১ জুলাই ১৯৮১) একজন বাংলাদেশী অভিনেত্রী, তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত । জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার (১৯৯৮) চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
দীনেশ হীরালাল ত্রিবেদী (জন্ম ৪ জুন ১৯৫০) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একজন সংসদ সদস্য এবং পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্রের প্রতিনিধিত্বকারী লোকসভার (২০০৯-২০১৯) প্রাক্তন সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি দুটি পৃথক মেয়াদে (১৯৯০-১৯৯৬ এবং ২০০২-২০০৮) জন্য সংসদ সদস্য, রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং মনমোহন সিং-এর মন্ত্রিসভার অধীনে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন।
বিধানচন্দ্র রায় (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। ১৯৩১ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। ১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর-কল্যাণগড়। তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্মদিন ও মৃত্যুদিন ১ জুলাই দিনটি সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়।
২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ২৪তম ফিফা বিশ্বকাপ। এটি একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনের পুরুষ জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০৩০ সালের এই আসরটি হবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি সংস্করণ। প্রথমবারের মতো দুটি মহাদেশের তিনটি দেশ যৌথভাবে এই প্রতিযোগিতার মূল আয়োজক হবে; দেশগুলো হলো স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এছাড়া বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মাটিতে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ দলসমূহ
২০২৬ ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি জাতীয় দলকে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়ের একটি চূড়ান্ত দল নিবন্ধন করতে হবে, যার মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক থাকতে হবে। কেবল এই চূড়ান্ত তালিকাভুক্ত খেলোয়াড়রাই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য হবেন।
পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।
হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
ইমেরিটাস অধ্যাপক উচ্চশিক্ষায়তনিক ক্ষেত্রে (যেমন বিশ্ববিদ্যালয়ে) অধ্যাপনা পেশায় একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পদ বা পদবি। বিশ্ববিদ্যালয়ের একজন চাকুরি থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ বা পদবি প্রদান করা হয়ে থাকে।
মুহাম্মদ আলী জিন্নাহ (জন্মনাম মহ্মদ আলী ঝিনাভাই; ২৫ ডিসেম্বর ১৮৭৬ – ১১ সেপ্টেম্বর ১৯৪৮) ছিলেন একজন গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম (মহান নেতা) ও বাবায়ে কওম (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়।
তুরস্ক (তুর্কি: Türkiye ত্যুর্কিয়ে), সরকারি নাম তুরস্ক প্রজাতন্ত্র (তুর্কি: Türkiye Cumhuriyeti ত্যুর্কিয়ে জুম্হুরিয়েতি), পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে, পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকী অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলাপাহাড় নিয়ে গঠিত। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল এখানে অবস্থিত। সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে মার্মারা সাগর, বসফরাস প্রণালী ও দার্দানেলেস প্রণালী। এই তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে যাবার একমাত্র পথ তৈরি করেছে।
শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।
কলকাতা বা কোলকাতা (/kolkata/ ()), পূর্বনাম কলিকাতা, হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪৪,৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক) $২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী (ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নয়াদিল্লির ঠিক পর তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়।
অলকা যাজ্ঞিক (গুজরাতি: અલકા યાજ્ઞિક; জন্ম: ২০ মার্চ ১৯৬৬) একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে থাকেন। ১৯৯০-এর দশকে বলিউডের অন্যতম প্রসিদ্ধ সঙ্গীতশিল্পী অলকা ২ বার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২ বার বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, রেকর্ড সংখ্যক ৩৬টি মনোনয়ন থেকে ৭ বার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার-সহ অসংখ্য সঙ্গীত পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
স্বপন দাশগুপ্ত (৩রা অক্টোবর, ১৯৫৫) একজন ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতের ডানপন্থী রাজনীতির অন্যতম প্রভাবশালী একজন বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংবাদপত্রে হিন্দু জাতীয়তাবাদ সম্পর্কিত প্রবন্ধ লেখার জন্যে পরিচিত। তিনি ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার একজন মনোনীত সাংসদ। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবার জন্য তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। নির্বাচনে পরাজিত হবার পর স্বপন দাশগুপ্ত ২০২১ সালের ১লা জুন পুনরায় রাজ্যসভার সাংসদ মনোনীত হন। ২০১৫ সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য স্বপন দাশগুপ্ত পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
জাপান জাতীয় ফুটবল দল (জাপানি: サッカー日本代表, প্রতিবর্ণীকৃত: সাক্কা নিপ্পন দাইহিয়ো) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জাপানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জাপানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২১ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৭ সালের ৯ই মে তারিখে, জাপান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জাপানের টোকিওতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে জাপান চীনের কাছে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
শাঁওলি মিত্র ছিলেন একজন বাংলা থিয়েটার ও সিনেমার অভিনেত্রী। তিনি ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রে বংগবালা চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা এবং তার পিতামাতাও থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন সমিতির একজন চেয়ারপার্সন ছিলেন।।
ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হলো ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান দুটি দলের অন্যতম। ২০১৪ সালের হিসেব অনুসারে, ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলির প্রতিনিধি সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যপদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপি একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল। জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এই দলের আদর্শগত ও সংগঠনগত নৈকট্য রয়েছে।
উবায়দুল্লাহ ফারুক (জন্ম: ৯ আগস্ট ১৯৪৭) একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দী ইসলামি পণ্ডিত, রাজনীতবিদ, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ৮ম সভাপতি। ২০২৫ সালের ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কাউন্সিল অধিবেশনে তিনি দলের ৮ম সভাপতি মনোনীত হন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে বারিধারা মাদ্রাসার শিক্ষকতা করে আসছিলেন, পর্যায়ক্রমে তিনি মাদরাসাটির শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জামিয়াতুন নূর আল কাসিমিয়্যাহ,আল মাদ্রাসাতু মুঈনুল ইসলাম ঢালীবাড়ী ভাটারা ঢাকাসহ প্রায় ১৫ টি মাদরাসায় শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র প্রার্থী হয়ে এবং ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট’র প্রার্থী হয়ে সিলেট-০৫ আসন থেকে নির্বাচন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে সিলেট ৫ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।