The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
বিধানচন্দ্র রায় (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। ১৯৩১ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। ১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর-কল্যাণগড়। তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্মদিন ও মৃত্যুদিন ১ জুলাই দিনটি সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।
গণতান্ত্রিক গণরাষ্ট্র কঙ্গো (ফরাসি: République démocratique du Congo), যা ডিআরসি, ডিআর কঙ্গো, কঙ্গো–কিনশাসা বা স্রেফ কঙ্গো নামেও পরিচিত, হল মধ্য আফ্রিকার একটি দেশ। ভৌগোলিক আয়তনের দিক থেকে ডিআর কঙ্গো আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বে একাদশ বৃহত্তম। প্রায় ১১ কোটি ২০ লাখ জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল নামমাত্র ফরাসিভাষী দেশ। ফরাসি ভাষা দেশটির সরকারি ও সবচেয়ে ব্যবহৃত ভাষা, যদিও এখানে ২০০টিরও বেশি আদিবাসী ভাষা প্রচলিত রয়েছে। জাতীয় রাজধানী এবং বৃহত্তম শহর কিনশাসা, যা দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। দেশটি পশ্চিমে গণরাষ্ট্র কঙ্গো, অ্যাঙ্গোলার ক্যাবিন্ডা অঞ্চল এবং দক্ষিণ অতলান্তিক মহাসাগর; উত্তরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান; পূর্বে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি এবং লেক তাঙ্গানিকাকে অতিক্রম করে তানজানিয়া; এবং দক্ষিণে জাম্বিয়া ও অ্যাঙ্গোলার সঙ্গে সীমান্ত ভাগ করে। কঙ্গো অববাহিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দেশের বেশিরভাগ এলাকা ঘন জঙ্গলে আবৃত এবং বহু নদ-নদী দ্বারা প্রবাহিত, তবে পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশ পার্বত্য এলাকা।
২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে: কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান বিজয়ী।
কঙ্গো প্রজাতন্ত্র ( ফরাসি: République du Congo, কিতুবা: Repubilika ya Kôngo) হচ্ছে মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ। দেশটি কঙ্গো-ব্রাজাভিল, কঙ্গো রিপাবলিক বা কেবল কঙ্গো নামেও পরিচিত। দেশটির পশ্চিমে গ্যাবন, উত্তর-পশ্চিমে ক্যামেরুন এবং উত্তর-পূর্বে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ-পূর্বে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণে অ্যাঙ্গোলার ছিটমহল ক্যাবিন্দা এবং দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ থাকায় ফরাসি হল কঙ্গো প্রজাতন্ত্রের সরকারি ভাষা।
কিলিয়্যাঁ ম্বাপে লত্যাঁ (ফরাসি: Kylian Mbappé Lottin, উচ্চারণ [kiljɑ̃ m̩ˈbaˌpe lɔtɛ̃]; জন্ম: ২০শে ডিসেম্বর ১৯৯৮), যিনি কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত, হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।ঐ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল ছিল - আর্জেন্টিনা, বেলজিয়াম,ব্রাজিল, ফ্রান্স,জার্মানি ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন । তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থানে ছিল।
ফিফা বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের তালিকা
পুরুষদের ফিফা বিশ্বকাপের ২২টি চূড়ান্ত প্রতিযোগিতার ম্যাটাইব্রেকার পেনাল্টি শুট-আউটের গোল বাদে মোট ২,৮০০-এরও বেশি গোল হয়েছে। ১৯৩০ সালের বিশ্বকাপে ফরাসি খেলোয়াড় লুসিয়াঁ লোরাঁ ইতিহাসের প্রথম গোল করেছিলেন। এরপর থেকে প্রায় ১,৩০০ ফুটবলার বিশ্বকাপ প্রতিযোগিতায় গোল করেছেন। তাঁদের মধ্যে ১০৩ জন পাঁচ বা তার বেশি গোল করেছেন।
আরলিং ব্রাউত হোলান (নরওয়েজীয়: Erling Haaland, শহুরে পূর্ব নরওয়েজীয়: [ˈhòːlɑn]; জন্ম: ২১ জুলাই ২০০০; আরলিং হোলান এবং সংক্ষেপে হোলান নামে সুপরিচিত) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব হবে গ্রুপ পর্বের পর এই প্রতিযোগিতার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব। ২০২৬ সালের ২৮শে জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নকআউট পর্বটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল এবং এর সাথে সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল একটি একক-বিদায় প্রতিযোগিতা (সিঙ্গেল-এলিমিনেশন টুর্নামেন্ট) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নকআউট পর্বে উত্তীর্ণ হবে। নকআউট পর্বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কেপ ভার্দে ( ()) অথবা কাবু ভের্দি ( (), ; পর্তুগিজ: [ˈkabu ˈveɾdɨ]), আনুষ্ঠানিকভাবে কাবু ভের্দি প্রজাতন্ত্র, আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের মাকারোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। ধর্মভীরু গ্রামীণ মুসলিম সমাজে সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে এক কল্পিত মাজারকে পুঁজি করে চতুর ধর্মব্যবসায়ী কীভাবে প্রতিষ্ঠা পায়, ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহার করে কিভাবে স্বার্থহাসিল করে তাই চিত্রিত হয়েছে এ উপন্যাসে।
নরওয়ে (নরওয়েজীয়: Norge), যার সরকারি নাম নরওয়ে রাজ্য (নরওয়েজীয়: Kongeriket Norge) উত্তর ইউরোপের একটি নর্ডীয় দেশ, যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত। সুমেরু অঞ্চলের ইয়ান মায়েন দ্বীপ ও স্ভালবার্দ দ্বীপপুঞ্জটি নরওয়ের মধ্যে পড়েছে। উপ-অ্যান্টার্কটিক অঞ্চলে অবস্থিত বুভে দ্বীপ নরওয়ের উপর নির্ভরশীল একটি অঞ্চল। এছাড়া অ্যান্টার্কটিকা মহাদেশের প্রথম পিটার দ্বীপ ও রানি মড ভূমির উপর নরওয়ের দাবী রয়েছে। অসলো (নরওয়েজীয় Oslo উষ্লু) নরওয়ের রাজধানী ও বৃহত্তম নগরী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার-প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত শাসনক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। নিয়মানুসারে, বিধানসভা নির্বাচনের পরে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলকে (বা জোটকে) সরকার গঠনের আহ্বান জানান। রাজ্যপালই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কাজকর্মের জন্য রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়ী থাকেন। বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করলে মুখ্যমন্ত্রী পাঁচ বছরের মেয়াদে তার পদে আসীন থাকতে পারেন এবং তার পদটিও কোনও মেয়াদের নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়। ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভারত ভাগের প্রেক্ষিতে বাংলার ভাগ্য নির্ধারিত হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ প্রতিনিধিরা সমগ্র বাংলাকে পাকিস্তানভূক্ত করার পক্ষে রায় দেন। কিন্তু বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের নির্বাচিত প্রতিনিধিরা ৫৮-২১ ভোটে বাংলার পশ্চিম অংশকে ভারতভূক্তির পক্ষে রায় দেওয়ার ফলে বঙ্গভঙ্গ নিশ্চিত হয় ও 'পশ্চিমবঙ্গ'-এর জন্ম হয়। ৩ জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে একাদশ সদস্য বিশিষ্ট 'পশ্চিমবঙ্গ'-এর প্রথম মন্ত্রিসভা শপথ নেন। প্রধানমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। অগস্ট মাসে ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সি আনুষ্ঠানিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে দুই নবগঠিত স্বাধীন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়। মুসলমান-প্রধান পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশ এবং হিন্দু-প্রধান পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সেই সময় থেকে মোট আট জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭ সালের অগস্ট মাস থেকে ১৯৫০ সালের জানুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নামে অভিহিত হতেন। তারপরই "প্রধানমন্ত্রী" শব্দটির পরিবর্তে "মুখ্যমন্ত্রী" শব্দটি চালু হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী। তিনি মাত্র পাঁচ মাস ওই পদে আসীন ছিলেন। এরপর তাঁরই সহকর্মী ডা.
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
জাতীয় চিকিৎসক দিবস চিকিৎসা, সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র-তে দিবসটি পরিচিতি পায় ৩০ মার্চ ১৯৩৩ সালে। সেই অনুষ্ঠানেই প্রথম দিবসের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) ৩০ অক্টোবর ১৯৯০ সালে ৩০ মার্চকে জাতীয় চিকিৎসক দিবস পালনের জন্য আইন পাশ করেন। কিউবা তে ৩ ডিসেম্বর ও ইরানে ২৩ অগাস্ট এই দিনটি পালন করা হয়। ভারতে এই দিনটি ১ জুলাই তারিখে পালন করা হয়। এই দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে এক মহান ব্যক্তিত্বের স্মৃতি। ডা.
লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বর্তমানে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে, আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।
ভারতীয় ন্যায় সংহিতা হল ভারতের মাটিতে সংঘটনীয় বিবিধ অপরাধের বিবরণ ও সংশ্লিষ্ট শাস্তি বা দণ্ডের বিধান সংবলিত প্রধান আইন। ভারতীয় দণ্ড বিধি, ১৮৬০,যা ব্রিটিশ ভারতের সময়কালের ছিল, এর পরিবর্তে এই ভারতীয় ন্যায় সংহিতা কে শুরু করা হয়। এটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংসদে পাশ হওয়ার পরে ১ জুলাই, ২০২৪ তারিখে কার্যকর হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্যাপন করত।
নকশাল–মাওবাদী বিদ্রোহ হলো বামপন্থী চরমপন্থী গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত সংঘাত, যারা মাওবাদী রাজনৈতিক আদর্শ অনুসরণ করে এবং ভারত সরকারের বিরুদ্ধে গ্রামীণ গণযুদ্ধ করার দাবি করে। এই বিদ্রোহ ১৯৬৭ সালের নকশালবাড়ি অভ্যুত্থান এবং পরবর্তীকালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) থেকে বিভেদের মাধ্যমে শুরু হয়েছিল, যার ফলে একটি মার্ক্সবাদী–লেনিনবাদী উপদল গঠিত হয় যা পরে ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। ১৯৬৭, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষিত, নকশালবাদীদের সশস্ত্র শাখা, পিপলস লিবারেশন গেরিলা আর্মি, ২০০০-এর দশক থেকে ৪,০০০-এর বেশি বেসামরিক নাগরিক এবং ২,৫০০-এর বেশি নিরাপত্তা কর্মীর মৃত্যুর জন্য দায়ী।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
সেনেগাল প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম ডাকার। সেনেগাল-এর নামকরণ সেনেগাল নদী থেকে। সেনেগাল নদী দেশটির পূর্ব ও উত্তর সীমান্ত নির্দেশ করে। সেনেগালের পশ্চিমে আটলান্টিক মহাসাগর; উত্তরে মৌরিতানিয়া, পূর্বে মালি এবং দক্ষিণে গিনি ও গিনি-বিসাউ। এছাড়া সেনেগাল প্রায় গাম্বিয়াকে ঘিরে রয়েছে, যা এমন একটি দেশ যেটি গাম্বিয়া নদীর তীরে একটি সংকীর্ণ জমি দখল করে আছে এবং সেনেগালের দক্ষিণাঞ্চলীয় ক্যাসামান্সকে দেশের বাকি অংশ থেকে আলাদা করেছে। সেনেগাল কেপ ভার্দের সাথে একটি সামুদ্রিক সীমানাও ভাগ করে নিয়েছে।
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
মুস্তফা মনোয়ার বা মুস্তাফা মনোয়ার (জন্ম:- ১ সেপ্টেম্বর, ১৯৩৫ - মৃত্যুঃ ২৯ জুন ২০২৬ ) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন।
মন্তেরো লামার হিল (জন্ম ৯ এপ্রিল ১৯৯৯), যিনি লিল নাস এক্স ( NAHZ) নামে বেশি পরিচিত, একজন মার্কিন র্যাপার, গায়ক ও গীতিকার। ২০১৮ সালে তার কান্ট্রি র্যাপ একক "ওল্ড টাউন রোড" প্রকাশের পরেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। গানটি মার্কিন বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে তখনকার রেকর্ড ১৯ সপ্তাহ টিকে ছিল। একই সময়ে তিনি নিজেকে সমকামী বলে প্রকাশ্যে স্বীকার করেন। এই কাজটি করার সময় তার একটি গান চার্টের শীর্ষে ছিল, যা তাকে এমন প্রথম শিল্পী করে তোলে।
মেক্সিকান যুক্তরাষ্ট্র, (), মেহিকো বা সাধারণ নামে মেক্সিকো (ইংরেজি: /ˈmɛksɪkoʊ/) (টেমপ্লেট:Audio-es [ˈmexiko]) উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর; দক্ষিণ-পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত। প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত মেক্সিকো আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র। দেশের জনসংখ্যা প্রায় ১০৯ মিলিয়ন; জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ জনবহুল রাষ্ট্র। মেক্সিকো যুক্তরাষ্ট্র একত্রিশটি রাজ্য ও রাজধানী শহর একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত।
মরক্কো (আরবি: المغرب; আমাজিগ: ⵍⵎⴰⵖⵔⵉⴱ; ফরাসি: Maroc) বা মরক্কো রাজ্য (আরবি: المملكة المغربية; আল-মামলাকাতুল মাগরিবিয়া ; আমাজিগ: ⵜⴰⴳⵍⴷⵉⵜ ⵏ ⵍⵎⴰⵖⵔⵉⴱ; ত্যাগেল্দিৎ ন্ ল্মেগ়্রিব্) উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম হলো রাবাত। এটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। দেশটির দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত। মরোক্কো পশ্চিম সাহারার মালিকানা দাবী করে এবং দেশটি ১৯৭৫ সাল থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজের দখলে রেখেছে।
নরওয়ে জাতীয় ফুটবল দল (নরওয়েজীয়: Norges herrelandslag i fotball) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নরওয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নরওয়েজীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৮ সালের ১২ই জুলাই তারিখে, নরওয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত উক্ত ম্যাচে নরওয়ে সুইডেনের কাছে ১১–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
হাসানুল হক ইনু (জন্ম: ১২ নভেম্বর ১৯৪৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর সভাপতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ৬০ এর দশকের একজন নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর। ২০২৪ সালে ছাত্র গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে ২৬ আগস্ট ২০২৪ এ উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!
ইকুয়েডর বা একুয়াদর ( () EK-wə-dor; স্পেনীয় উচ্চারণ: [ekwaˈðoɾ] (); কেচুয়া: Ikayur; সুয়ার: Ecuador অথবা Ekuatur), এর সাংবিধানিক নাম রিপাবলিক অফ ইকুয়েডর (স্পেনীয়: República del Ecuador ) যার আভিধানিক অর্থ হচ্ছে "নিরক্ষরেখার প্রজাতন্ত্র"; কেচুয়া: Ikwadur Ripuwlika; সুয়ার: Ekuatur Nunka), হল দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি রাষ্ট্র, যার পূর্বে কলম্বিয়া, দক্ষিন -পূর্বে পেরু এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জও ইকুয়েডরের অন্তর্ভুক্ত, যা মূল ভূখণ্ড হতে প্রায় ৬২১ মাইল বা ১০০০ কিলোমিটার দূরবর্তী। ইকুয়েডরের রাজধানী হল কিতো।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা; যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" হিসেবে বলা হয়।
নবাব শাহ কুলী খান মির্জা মুহাম্মাদ সিরাজউদ্দৌলা (ফার্সি: میر سید جعفر علی خان میرزا محمد سراج الدول; ১৭৩৩ – ২ জুলাই ১৭৫৭) ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব। তিনি ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়।
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
হোলি আর্টিজান হামলা দ্বারা ২০১৬ সালের ১লা জুলাইয়ে সংঘটিত হামলাকে বুঝানো হয়। ২০১৬ সালের ১ জুলাই রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশ সময়ে (ইউটিসি+০৬:০০) পাঁচজন সশস্ত্র জঙ্গি ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে প্রবেশ করে সেখানে থাকা লোকজনকে জিম্মি করে এবং গুলি চালায়। হামলাকারীরা নিজেদের সাথে ক্রুড বোমা, চাপাতি ও পিস্তল বহন করছিল এবং স্থানীয় ও বিদেশি নাগরিকসহ কয়েক ডজন মানুষকে জিম্মি করেছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেকারির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
গাব্রিয়েল তেওদোরো মার্তিনেলি সিলভা (পর্তুগিজ: Gabriel Martinelli, পর্তুগিজ উচ্চারণ: [ɡabɾiˈɛw maʁtʃiˈnɛli]; জন্ম: ১৮ জুন ২০০১; গাব্রিয়েল মার্তিনেলি নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
সর্বাধিক গোলকারী ফুটবলারের তালিকা
রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) গবেষণা অনুসারে (অধিকাংশ ক্ষেত্রে) শীর্ষ স্তরের ফুটবলে ৩১ জন খেলোয়াড় তাদের খেলোয়াড়ি জীবনে ৫০০ বা তার অধিক গোল করেছে। শুধুমাত্র যারা তাদের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সর্বোচ্চ স্তরের ফুটবলে সক্রিয় ছিল তাদের এই তালিকায় বিবেচনা করা হয়। নিচের ছকে সকল স্তরের জাতীয় দল এবং ক্লাবের আনুষ্ঠানিক খেলায় করা গোল বিবেচনা করা হয়েছে। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগাল জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়, ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,৩০০টির বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৯০০ এর অধিক গোল করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ২৩ টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসনবিভাগ, একটি আইনবিভাগ ও একটি বিচারবিভাগ নিয়ে এই সরকার গঠিত। ভারতের অন্যান্য রাজ্যগুলির মতোই, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল কেন্দ্রীয় আগামীতে সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। তবে তার পদটি মূলত আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রী সরকারের প্রধান, এবং তার হাতেই রাজ্যের প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং এখানেই রাজ্যের আইনসভা বিধানসভা ও সচিবালয় মহাকরণ অবস্থিত। উচ্চ আদালতও কলকাতায় অবস্থিত। এর এখতিয়ারভুক্ত এলাকা হল সমগ্র পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
ড.প্রফুল্লচন্দ্র ঘোষ (২৪ ডিসেম্বর ১৮৯১ - ১৮ ডিসেম্বর ১৯৮৩) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা জেলার মালিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। মোট দুবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন।
স্ট্রেঞ্জ কোয়ার্ক বা s কোয়ার্ক (এর প্রতীক, s থেকে) হল ৬টি মৌলিক কোয়ার্কের মধ্যে তৃতীয় সবচেয়ে হালকা, যা এক ধরণের প্রাথমিক কণা । হ্যাড্রন নামক অতিপারমাণবিক কণায় স্ট্রেঞ্জ কোয়ার্ক পাওয়া যায়। স্ট্রেঞ্জ কোয়ার্ক ধারণকারী হ্যাড্রনের উদাহরণ হলো কাওন ( K ), স্ট্রেঞ্জ ডি মেসন ( Ds ), সিগমা বেরিয়নস ( Σ ), এবং অন্যান্য স্ট্রেঞ্জ কণা ( যারা এক বা একাধিক স্ট্রেঞ্জ কোয়ার্ক ধারণ করে) । IUPAP -এর মতে, s প্রতীকটি হল অফিসিয়াল নাম, আর "স্ট্রেঞ্জ" কেবলমাত্র একটি মনে রাখার সহায়ক শব্দ (mnemonic) হিসেবে বিবেচিত হবে।"সাইডওয়েজ" নামটিও ব্যবহার করা হয়েছে কারণ s কোয়ার্কের (এবং বাকি তিনটি কোয়ার্কেরও) I 3 মান 0, যেখানে u ("আপ") এবং d ("ডাউন") কোয়ার্কের মান যথাক্রমে +1/2 এবং −1/2 । চার্ম কোয়ার্কের মতো, এটিও দ্বিতীয় প্রজন্মের (গোত্র-২) পদার্থের অংশ। এর বৈদ্যুতিক চার্জ আছে ±⅓e এবং এর অবিকৃত ভর ৯৫+৯−৩ MeV/c².
ফুটবল ক্লাব রেড বুল জালৎসবুর্গ
ফুটবল ক্লাব রেড বুল জালৎসবুর্গ হচ্ছে একটি অস্ট্রীয় ফুটবল ক্লাব, যেটি সদর দফতর ভালস-সিৎসনহাইমে অবস্থিত। এই ক্লাবের নিজস্ব মাঠ হচ্ছে রেড বুল এরিনা। স্পনসরশিপ বিধিনিষেধের কারণে, এই ক্লাবটি এফসি জালৎসবুর্গ নামে পরিচিত এবং উয়েফা প্রতিযোগিতায় খেলতে পরিবর্তিত লোগো ব্যবহার করে থাকে।
ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো (পর্তুগিজ: Cristiano Ronaldo, পর্তুগিজ উচ্চারণ: [kɾiʃˈtjɐnu ʁɔˈnaldu]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫; ক্রিস্টিয়ানো রোনালদো নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত গোল করতে খুব আগ্রহী এবং সবমিলিয়ে ১০০০ গোল করা তার স্বপ্ন
আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১) ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খান সহ আরো অনেকের মতে, মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
কার্লো আনচেলত্তি (ইতালীয়: Carlo Ancelotti, ইতালীয় উচ্চারণ: [ˈkarlo antʃeˈlɔtti]; জন্ম: ১০ জুন ১৯৫৯; কার্লো আনচেলত্তি নামে সুপরিচিত) হলেন একজন ইতালীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ভক্তদের কাছে কার্লেত্তো ডাকনামে পরিচিত আনচেলত্তি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রোমা এবং এসি মিলানের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।
বসনিয়া ও হার্জেগোভিনা (বসনীয় ও ক্রোয়েশীয় ভাষায়: Bosna i Hercegovina, সার্বীয় ভাষায়: Босна и Херцеговина বস্না ই খ়ের্ত্সেগভ়িনা) ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল। ১৯৯২ সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে। এর পরপরই বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ১৯৯৫ সালে যুদ্ধ শেষে সার্বীয়রা দেশের ৪৯% এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয় সার্ব প্রজাতন্ত্র। বসনীয় ও ক্রোয়েশীয়রা দেশের বাকী অংশের নিয়ন্ত্রণ নেয় যার নাম বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশন। এই ফেডারেশন ও সার্ব প্রজাতন্ত্র একত্রে বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনা রাষ্ট্র নামে পরিচিত। তবে বাস্তবে দেশটির বসনীয়, ক্রোয়েশীয় ও সার্বীয় জাতির লোকদের মধ্যে প্রবল বিভাজন ও বিদ্বেষ বর্তমান, যদিও এটি নিরসনের জন্য বহুবার আন্তর্জাতিক প্রচেষ্টা নেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাকায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালের ১ জুলাই। সূচনালগ্নে ছাত্র-শিক্ষকদের প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি "প্রাচ্যের অক্সফোর্ড" নামে খ্যাতি লাভ করে।
উসমান দেম্বেলে (ফরাসি: Ousmane Dembélé, উচ্চারণ [usman dɛmbele]; জন্ম: ১৫ই মে ১৯৯৭) একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি ফ্রান্সের লিগ ১-এর দল পারি সাঁ-জেরমাঁ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন। তিনি কর্মজীবনে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি'অর জিতেছেন এমন দশজন খেলোয়াড়ের মধ্যে একজন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইসলাম
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। সেখানে জনসংখ্যার বৃহৎ অংশ বিভিন্ন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। ইসলাম প্রথম ১৯ শতকে পূর্ব আফ্রিকীয় উপকূল থেকে কঙ্গো অববাহিকায় প্রবেশ করে এবং ইসলাম মূলত পূর্ব কঙ্গোর কিছু অংশে; বিশেষ করে ম্যানিয়েমা প্রদেশে কেন্দ্রীভূত। বেশিরভাগ কঙ্গোলি মুসলমান সুন্নি এবং তারা শাফিঈ ও মালিকি ফিকহ অনুসরণ করে। যদিও এর মোট মুসলিম জনসংখ্যার পরিসংখ্যান অনুমান অনুসারে ভিন্ন ভিন্ন হয়েছে; তবে সাধারণত বিশ্বাস করা হয় যে, দেশের জনসংখ্যার এক থেকে পাঁচ শতাংশ নিজেদের মুসলমান হিসেবে চিহ্নিত করে।
ইংল্যান্ড (ইংরেজি: England, উচ্চারণ [ˈɪŋɡ.lənd] ) যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ। এর পশ্চিমে ওয়েলস, উত্তরে স্কটল্যান্ড, উত্তর-পশ্চিমে আইরিশ সাগর ও দক্ষিণ-পশ্চিমে কেল্টীয় সাগর অবস্থিত। পূর্বদিকে উত্তর সাগর ও দক্ষিণদিকে ইংলিশ চ্যানেল ইংল্যান্ডকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। এর জনবসতি সমগ্র যুক্তরাজ্যের লোকসংখ্যার ৮৩% এবং দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের দুই-তৃতীয়াংশ এবং শতাধিক ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র।
জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)
জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি জনপ্রশাসনের সেবা প্রদান সম্পর্কিত বিষয়াদির ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
জোভান্নি ভিনচেন্ৎসো ইনফান্তিনো, যিনি জান্নি ইনফান্তিনো (ইতালীয় উচ্চারণ: [ˈdʒanni infanˈtiːno]; জন্ম: ২৩ মার্চ, ১৯৭০) নামে পরিচিত, ব্রিগ -এ জন্মগ্রহণকারী সুইস-ইতালীয় ফুটবল প্রশাসক ও বর্তমান ফিফা সভাপতি। ইতালি ও সুইজারল্যান্ড - উভয় দেশের নাগরিক তিনি। ২০০৯ সাল থেকে উয়েফা'র মহাসচিবের দায়িত্বে ছিলেন জান্নি ইনফান্তিনো। ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ফিফা'র এক্সট্রাঅর্ডিনারী কংগ্রেস সভা চলাকালীন তাকে ফিফা'র সভাপতিরূপে নির্বাচিত করা হয়।
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফ়র্ম সিভিল কোড (ইউ.সি.সি./ Uniform Civil Code) হচ্ছে ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব, যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় শাস্ত্র দ্বারা পরিচালিত হয়। ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির দেশ জুড়ে একটি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। এটি ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া ও ধর্মীয় রীতিনীতি রক্ষায় ভারতের মুসলিম গোষ্ঠী এবং অন্যান্য রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের দ্বারা বিতর্কিত অব্যাহত রয়েছে। ব্যক্তিগত আইনসমূহ জনসাধারণের আইন থেকে পৃথক এবং বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ও রক্ষণাবেক্ষণ বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে। এদিকে, ভারতীয় সংবিধানের ২৫-২৮ অনুচ্ছেদ ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি প্রদান করে এবং ধর্মীয় গোষ্ঠীগুলিকে তাদের নিজস্ব বিষয়গুলি বজায় রাখার অনুমতি দেয়, সংবিধানের অনুচ্ছেদ ৪৪ ভারতীয় রাষ্ট্র প্রত্যাশা করে যে জাতীয় নীতি প্রণয়নের সময় সকল ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশমূলক নীতি ও সাধারণ আইন প্রয়োগ করবে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল (ইংরেজি: DR Congo national football team; এছাড়াও ডিআর কঙ্গো, পূর্বে জাইর এবং কঙ্গো-কিনশাসা নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৮ সালে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজীয় কঙ্গোয় অনুষ্ঠিত উক্ত ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বেলজীয় কঙ্গো হিসেবে উত্তর রোডেশিয়াকে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ২৪তম ফিফা বিশ্বকাপ। এটি একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনের পুরুষ জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০৩০ সালের এই আসরটি হবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি সংস্করণ। প্রথমবারের মতো দুটি মহাদেশের তিনটি দেশ যৌথভাবে এই প্রতিযোগিতার মূল আয়োজক হবে; দেশগুলো হলো স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এছাড়া বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মাটিতে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ দলসমূহ
২০২৬ ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি জাতীয় দলকে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়ের একটি চূড়ান্ত দল নিবন্ধন করতে হবে, যার মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক থাকতে হবে। কেবল এই চূড়ান্ত তালিকাভুক্ত খেলোয়াড়রাই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য হবেন।
ভারতের সংবিধান অনুযায়ী ভারত সরকারের সরকারি ভাষা দেবনাগরী অক্ষরে হিন্দি এবং ইংরেজি। সংবিধান অনুযায়ী ভারতের কোনো জাতীয় ভাষা নেই। হিন্দি এবং ইংরেজি বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়; যেমন, সংসদের কাজে, আইন ও বিচার বিষয়ক কাজে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বার্তা প্রেরণে ইত্যাদিতে। রাজ্যগুলোর স্বাধীনতা আছে তাদের নিজেস্ব সরকারি ভাষা ঠিক করার। মূলত ১৪.৫-২৪.৫% মানুষ হিন্দিতে কথা বলেন, তবে মোটামুটি ৪৫% ভারতীয় হিন্দিভাষী অথবা এর কাছাকাছি ভাষায়। এই ৪৫% জনগণ হিন্দি ভাষা ভাষী রাজ্যে বসবাস করেন। বাকি ভারতীয় ভাষাগুলিতে কমবেশি ১০% করে জনগণ কথা বলেন।
সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল (পর্তুগিজ: República Federativa do Brasil, পর্তুগিজ উচ্চারণ: [he'publikɐ fedeɾa'tʃivɐ du bɾa'ziw] বা হেপুব্লিকা ফ়েদেরাচিভ়া দু ব্রাজ়িউ ), যা প্রচলিতভাবে ব্রাজিল (পর্তুগিজ: Brasil, পর্তুগিজ উচ্চারণ: [bɾaˈziw] বা ব্রাজিউ) নামে পরিচিত, হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ, এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র।
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার ফুটবল খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।
হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হলো ২০১৩ সালে ঢাকা জেলায় প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে আরবি বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত। এটি বাংলাদেশের অধিভুক্ত প্রথম আরবি বিশ্ববিদ্যালয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগী করতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
মেসুত ওজিল (জার্মান উচ্চারণ: [ˈmeːzut ˈøːzil], তুর্কি: [me̞ˈsut ˈø̞zil]; জন্ম অক্টোবর ১৯৮৮) একজন জার্মান মুসলিম ফুটবলার যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। ওজিল ২০০৬ সাল থেকে জার্মানির বয়সভিত্তিক দল এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় ফুটবল দলে খেলেছেন। ২০১০ ফিফা বিশ্বকাপের পারফর্মেন্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়, যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হয়। ওজিল ২০০৬ সালে তার বরিষ্ঠ(সিনিয়র) ক্যারিয়ার শুরু করেন বুন্দেসলিগায় তার আদি শহরের ক্লাব শার্লকে ০৪ এর হয়ে। ২০০৮ সালে তিনি ওয়ের্ডার ব্রেমেনে চলে আসেন এবং ২০১০ সালে বিশ্বকাপে তার দারুণ পারফর্মেন্সে মুগ্ধ হয়ে রিয়াল মাদ্রিদ ওই বছরের আগস্ট মাসে তাকে দলে নেয়।২০১৩ সালের সামার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে আর্সেনাল তাদের ক্লাব রেকর্ড £৪২.৫ মিলিয়ন ইউরোর মাধ্যমে তাকে দলে নিয়ে আসে। এর মাধ্যমে তিনি জার্মানির সর্বকালের সবচেয়ে দামী খেলোয়াড় হন। ওজিল জার্মানির হয়ে ২০১৪ ফিফা বিশ্বকাপ জয় করেন।
জিয়ানকার্লো জিউসেপ্পে আলেসান্দ্রো এসপোসিতো (ইতালীয়: [dʒaŋˈkarlo dʒuˈzɛppe alesˈsandro eˈspɔːzito]; জন্ম ২৬ এপ্রিল ১৯৫৮) হলেন একজন মার্কিন অভিনেতা ও পরিচালক। তিনি এএমসির ক্রাইম ড্রামা সিরিজ ব্রেকিং ব্যাড (২০০৯–২০১১)-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে এই ধারাবাহিকের স্পিন-অফ বেটার কল সল (২০১৭–২০২২)-এও তিনি একই চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দুইবার নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনবার নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য মনোনীত হন। টেলিভিশনে তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এনবিসির হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট (১৯৯৮–১৯৯৯) ধারাবাহিকে ফেডারেল এজেন্ট মাইক জিয়ারডেলো এবং এবিসির ফ্যান্টাসি সিরিজ ওয়ান্স আপন এ টাইম (২০১১–২০১৭)-এ সিডনি গ্লাস বা ম্যাজিক মিরর চরিত্র। এছাড়াও তিনি এনবিসির রেভোলিউশন (২০১২–২০১৪)-এ টম নেভিল, নেটফ্লিক্সের ডিয়ার হোয়াইট পিপল (২০১৭–২০২১)-এ ড.
সাদিও মানে (ইংরেজি: Sadio Mané; জন্ম: ১০ এপ্রিল ১৯৯২) হলেন একজন সেনেগালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের ক্লাব আল নাসর এফসি এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
নোরা ফাতেহি (জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৯২) একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪ তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন। ২০১৬ সালে তিনি নাচবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "ঝলক দিখলা যা" তে অংশ নিয়েছিলেন।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
কলকাতা বা কোলকাতা (/kolkata/ ()), পূর্বনাম কলিকাতা, হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪৪,৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক) $২৬৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী (ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নয়াদিল্লির ঠিক পর তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর।