English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত

    কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত

    কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হলো পথিকৃত বসু পরিচালিত একটি আসন্ন ২০২৬ সালের ভারতীয় বাংলা ভাষার মহাকাব্যিক জীবনীমূলক মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। নন্দী মুভিজ ও জিৎজ ফিল্মওয়ার্কস- এর ব্যানারে প্রদীপ কুমার নন্দী ও জিৎ প্রযোজিত এই ছবিটি ভারতীয় বিপ্লবী অনন্ত সিং-এর জীবনের উপর ভিত্তি করে নির্মিত। সিং-এর আত্মজীবনীর সমশীর্ষক এই ছবিতে জিৎ নিজে অনন্ত সিং-এর ভূমিকায় অভিনয় করেছেন, টোটা রায় চৌধুরী একইসাথে অপর একটি মুখ্য চরিত্রে রয়েছেন। কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন এবং লোকনাথ দে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এবং মিমি চক্রবর্তী একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছেন।

    1.9K views (↓371 from yesterday)2228, 1857

    1+ day streak

    🔍 🗞️
  2. 2

    আশিস বন্দ্যোপাধ্যায়

    আশিস বন্দ্যোপাধ্যায়

    ডঃ আশিস ব্যানার্জি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মন্ত্রী এবং বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার রামপুরহাট (বিধানসভা কেন্দ্র) থেকে পাঁচবার নির্বাচিত (মেয়াদ ২০২১, ২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১)।

    576 views (↓978 from yesterday)1554, 576

    1+ day streak

    🔍 🗞️
  3. 3

    অনন্ত সিং

    অনন্ত সিং

    অনন্ত সিং বা অনন্ত লাল সিং (জন্ম: ১ ডিসেম্বর, ১৯০৩ - মৃত্যু: ২৫ জানুয়ারি, ১৯৭৯), চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন।

    563 views (↓267 from yesterday)830, 563

    1+ day streak

    🔍 🗞️
  4. 4

    বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

    505 views (↑13 from yesterday)492, 505

    1+ day streak

    🔍 🗞️
  5. 5

    মিয়া খলিফা

    মিয়া খলিফা

    মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৯৩), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানীয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং সাবেক প্রাপ্তবয়স্ক মডেল। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করার মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

    470 views (↓91 from yesterday)561, 470

    1+ day streak

    🔍 🗞️
  6. 6

    বন্দে মাতরম্‌

    বন্দে মাতরম্‌

    বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!

    425 views (↓219 from yesterday)644, 425

    1+ day streak

    🔍 🗞️
  7. 7

    রাজা সেন

    রাজা সেন

    রাজা সেন (১০ নভেম্বর, ১৯৫৫ - ১৬ আগস্ট, ২০২৬) ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক। দীর্ঘ কর্মজীবনে তিনি তিনটি জাতীয় পুরস্কার লাভ করেছেন। বাণিজ্যিক ধারার বাইরেও কিছু ছবি ও তথ্যচিত্রও নির্মাণ করেছেন তিনি।

    389 views (↑249 from yesterday)140, 389

    1+ day streak

    🔍 🗞️
  8. 8

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।

    389 views (↑58 from yesterday)331, 389

    1+ day streak

    🔍 🗞️
  9. 9

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।

    387 views (↓203 from yesterday)590, 387

    1+ day streak

    🔍 🗞️
  10. 10

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।

    387 views (↓14 from yesterday)401, 387

    1+ day streak

    🔍 🗞️
  11. 11

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়

    গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। ১৯৪৬ সালে ১৬ আগস্ট মুসলিম লিগ কর্তৃক প্রত‍্যক্ষ সংগ্রামের ডাকে কলকাতা শহর জুড়ে হিন্দু গণহত্যা শুরু হলে, তিনি হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।

    385 views (↓414 from yesterday)799, 385

    1+ day streak

    🔍 🗞️
  12. 12

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

    383 views (↓10 from yesterday)393, 383

    1+ day streak

    🔍 🗞️
  13. 13

    শিশু যৌনতা

    শিশু যৌনতা

    শিশুদের মধ্যে যৌন আচরণ একটি সাধারণ ঘটনা। এই আচরণ স্বাভাবিক ও বিকাশগতভাবে উপযুক্ত হতে পারে। আবার এটি আপত্তিজনক বা ক্ষতিকারকও হতে পারে। এই আচরণের নানারকম প্রকাশ দেখা যায়। এর মধ্যে আত্ম-উদ্দীপনা বা যৌনতার প্রতি আগ্রহ থাকতে পারে। নিজের বা অন্যের লিঙ্গ সম্পর্কে কৌতূহল থাকাও স্বাভাবিক। প্রদর্শন বাতিকতা বা ‘এক্সিবিশনিজম’ এর একটি উদাহরণ। এর অর্থ হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্ককে নিজের শরীর দেখানো। এছাড়া দর্শনকামিতা বা ‘ভয়রিজম’ দেখা যেতে পারে। এটি হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্কের শরীর দেখার প্রচেষ্টা। লিঙ্গভিত্তিক আচরণ, ও পারস্পরিক যৌন ক্রিয়াকলাপও এর অন্তর্ভুক্ত।

    381 views (↑45 from yesterday)336, 381

    1+ day streak

    🔍 🗞️
  14. 14

    শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

    শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

    শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত দল বিএনপি’র ক‍্যাবিনেটে প্রথমে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

    380 views (↓169 from yesterday)549, 380

    1+ day streak

    🔍 🗞️
  15. 15

    বাংলা ভাষা

    বাংলা ভাষা

    বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    354 views (↑13 from yesterday)341, 354

    1+ day streak

    🔍 🗞️
  16. 16

    চ

    চ হল বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

    350 views (↓4 from yesterday)354, 350

    1+ day streak

    🔍 🗞️
  17. 17

    মনসা

    মনসা

    মনসা (সংস্কৃত: मनसा) হলেন একজন পৌরাণিক হিন্দু সর্প/নাগ দেবী। দেবীর উল্লেখ মহাভারত সহ দেবীভাগবত পুরাণ আদি অনেকানৈক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব্বভারতীয় অঞ্চল অবিভাজিত বঙ্গদেশ,অঙ্গদেশ, মিথিলা, কামরূপ এবং উৎকলে যেকোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্যলাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়। মনসা ঘট স্থাপন করে পুজো করা হয়। মনসা নাগ-রাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তার অপর নামগুলি হল বিষহরি বা বিষহরা (বিষ ধ্বংসকারিণী), নিত্যা (চিরন্তনী) ও পদ্মাবতী।

    345 views (↑212 from yesterday)133, 345

    1+ day streak

    🔍 🗞️
  18. 18

    শবনম

    শবনম

    ঝর্ণা বসাক (জন্ম: ১৭ আগস্ট, ১৯৪৬) বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী। যিনি শবনম নামে পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। শবনম নামের অর্থ দাঁড়ায় ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া। তিনি একজন হিন্দু অভিনেত্রী হিসেবে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে বা ললিউডে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ১৯৬০-এর দশক থেকে ১৯৮০'র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বা ঢালিউডে অভিনয় করে যাচ্ছেন। ঢাকায় জন্মগ্রহণকারী শবনম ঐ সময়ে অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম - উভয় অংশেই সমানভাবে জনপ্রিয় ছিলেন।

    334 views (↑334 from yesterday)0, 334

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    ভারতের জাতীয় পতাকা

    ভারতের জাতীয় পতাকা

    ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে ২৪টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত গেরুয়া, সাদা ও সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার । ভারতের জাতীয় পতাকায় গেরুয়া রংটি বীরত্ব, ত্যাগ, সাহসিকতা এবং শক্তির প্রতীক, সাদা রংটি শান্তি, সত্য, পবিত্রতা এবং সততার প্রতীক, সবুজ রংটি সমৃদ্ধি, উর্বরতা, জীবন এবং বিশ্বাসের প্রতীক এবং সবশেষে অশোকচক্রটি গতিশীলতা,প্রগতি,ধর্ম ও ন্যায় প্রতীক। ১৯৪৭ সালের ২২ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর ১৫ অগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। ভারতে এটিকে "তিরঙ্গা" নামে অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত "স্বরাজ" পতাকার আদলে।

    332 views (↓241 from yesterday)573, 332

    1+ day streak

    🔍 🗞️
  20. 20

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!

    332 views (↑92 from yesterday)240, 332

    1+ day streak

    🔍 🗞️
  21. 21

    মুহাম্মাদ

    মুহাম্মাদ

    মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু.  ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।

    311 views (↑35 from yesterday)276, 311

    1+ day streak

    🔍 🗞️
  22. 22

    ১৭ আগস্ট

    ১৭ আগস্ট

    ১৭ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৯তম (অধিবর্ষে ২৩০তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৬ দিন বাকি রয়েছে।

    302 views (↑69 from yesterday)233, 302

    1+ day streak

    🔍 🗞️
  23. 23

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

    300 views (↑48 from yesterday)252, 300

    1+ day streak

    🔍 🗞️
  24. 24

    সানি লিওন

    সানি লিওন

    করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

    295 views (↓26 from yesterday)321, 295

    1+ day streak

    🔍 🗞️
  25. 25

    এ. কে. এম. আসাদুজ্জামান

    এ. কে. এম. আসাদুজ্জামান

    এ. কে. এম.

    294 views (↑294 from yesterday)0, 294

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।

    294 views (↓28 from yesterday)322, 294

    1+ day streak

    🔍 🗞️
  27. 27

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর

    291 views (↑7 from yesterday)284, 291

    1+ day streak

    🔍 🗞️
  28. 28

    স্বাধীনতা দিবস (ভারত)

    স্বাধীনতা দিবস (ভারত)

    স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট (১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ, শুক্রবার) ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে । দেশ মাতৃকার শৃংখল-মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

    290 views (↓161 from yesterday)451, 290

    1+ day streak

    🔍 🗞️
  29. 29

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।

    280 views (↑81 from yesterday)199, 280

    1+ day streak

    🔍 🗞️
  30. 30

    ভূত বাংলা

    ভূত বাংলা

    ভূত বাংলো ২০২৬ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার হাস্যরসাত্মক ভৌতিক চলচ্চিত্র; যা পরিচালনা করেছেন প্রিয়দর্শন এবং প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, একতা কাপুর ও শোভা কাপুর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাবল, রাজপাল যাদব, তাবু ও ওয়ামিকা গাব্বি। যা ২০২৬ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

    280 views (↑98 from yesterday)182, 280

    1+ day streak

    🔍 🗞️
  31. 31

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা (ইংরেজিঃ এমএসএম) হচ্ছে এমন এক প্রকার যৌনাচারণ; যেখানে পুরুষ তার সমলিঙ্গের সদস্যের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের যৌনাচারণ যারা করে; তারা সবাই সুনির্দিষ্টভাবে সমকামী বা উভকামী হবে; এমন কোনো কথা নেই। একজন বিষমকামী ব্যক্তিও জীবনের কোনো পর্যায়ে এই যৌনাচারণে লিপ্ত হতে পারে।

    278 views (↓39 from yesterday)317, 278

    1+ day streak

    🔍 🗞️
  32. 32

    শাবনূর

    শাবনূর

    কাজী শারমিন নাহিদ নূপুর (জন্ম ১৭ ডিসেম্বর ১৯৭৯) মঞ্চনাম শাবনূর হিসাবেই অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। শাবনূর ঢালিউডের' বাংলাদেশের প্রথম নারী সুপারস্টার।শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ছয়বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যক ১০ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা। নব্বই দশক থেকে আসা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচিত

    277 views (↑277 from yesterday)0, 277

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    জনি সিন্স

    জনি সিন্স

    স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল

    274 views (↑9 from yesterday)265, 274

    1+ day streak

    🔍 🗞️
  34. 34

    পরীমনি

    পরীমনি

    শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    272 views (↓3 from yesterday)275, 272

    1+ day streak

    🔍 🗞️
  35. 35

    শামসুর রাহমান

    শামসুর রাহমান

    শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬)কে বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মনে করা হয়। জীবদ্দশাতেই তাকে 'দেশের প্রধান কবি' হিসেবে মর্যাদা দিয়েছিলো একটি পত্রিকা। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

    269 views (↑269 from yesterday)0, 269

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ – ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হিন্দুত্ববাদী কর্মী এবং প্রাদেশিক ও জাতীয় সরকারের মন্ত্রী। কংগ্রেসের বিরোধিতা করলেও জওহরলাল নেহরু তাঁকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু মহাসভা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের শিল্প ও সরবরাহমন্ত্রী (বর্তমান নাম: বাণিজ্য ও শিল্পমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেহরুর সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলে এবং লিয়াকত–নেহরু চুক্তির প্রতিবাদে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর সহায়তায় তিনি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।

    266 views (↓81 from yesterday)347, 266

    1+ day streak

    🔍 🗞️
  37. 37

    লিঙ্গ উত্থান ত্রুটি

    লিঙ্গ উত্থান ত্রুটি

    উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য বা ধ্বজভঙ্গ হল এক প্রকারের যৌন রোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষন এবং মিলনের পূর্বশত হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ। এ সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়।

    264 views (↓22 from yesterday)286, 264

    1+ day streak

    🔍 🗞️
  38. 38

    আসসালামু আলাইকুম

    আসসালামু আলাইকুম

    আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) () আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ:

    262 views (↓19 from yesterday)281, 262

    1+ day streak

    🔍 🗞️
  39. 39

    জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)

    জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)

    জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি জনপ্রশাসনের সেবা প্রদান সম্পর্কিত বিষয়াদির ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত।

    253 views (↑116 from yesterday)137, 253

    1+ day streak

    🔍 🗞️
  40. 40

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।

    253 views (↑58 from yesterday)195, 253

    1+ day streak

    🔍 🗞️
  41. 41

    ক্ষুদিরাম বসু

    ক্ষুদিরাম বসু

    ক্ষুদিরাম বসু (৩ ডিসেম্বর ১৮৮৯ — ১১ আগস্ট ১৯০৮) ছিলেন একজন ভারতীয়-বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্ৰাম করেছিলেন।

    251 views (↓197 from yesterday)448, 251

    1+ day streak

    🔍 🗞️
  42. 42

    তারেক রহমান

    তারেক রহমান

    তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।

    239 views (↓54 from yesterday)293, 239

    1+ day streak

    🔍 🗞️
  43. 43

    .বিএফ

    .বিএফ

    .বিএফ বুর্কিনা ফাসোর কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ১৯৯৩ সালে এটি চালু হয়।

    227 views (↑28 from yesterday)199, 227

    1+ day streak

    🔍 🗞️
  44. 44

    কলকাতা দাঙ্গা

    কলকাতা দাঙ্গা

    ১৬ আগস্ট ১৯৪৬-এর ডাইরেক্ট অ্যাকশন ডে (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) ছিল সেই দিন, যখন সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর মুসলমানদের জন্য পৃথক একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও অর্থনৈতিক অচলাবস্থার মাধ্যমে "সরাসরি আন্দোলন" করার সিদ্ধান্ত নেয়। এটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা গ্রেট কলকাতা কিলিংস নামেও পরিচিত। খুব শিগগিরই এই দিনটি কলকাতায় সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এই ঘটনার ফলে তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের কলকাতা শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দিনটিকে দ্য উইক অব দ্য লং নাইভস-এর সূচনা হিসেবেও ধরা হয়। ঘটনার ব্যাপক হত্যাকাণ্ড ও স্বল্পমেয়াদি প্রভাব সম্পর্কে অনেকটাই ঐকমত্য থাকলেও (যদিও সঠিক হতাহতের সংখ্যা জানা যায় না), পুরো ঘটনাক্রম, বিভিন্ন পক্ষের দায়িত্ব এবং এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলাফল নিয়ে এখনো মতভেদ রয়েছে।

    225 views (↓230 from yesterday)455, 225

    1+ day streak

    🔍 🗞️
  45. 45

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।

    218 views (↓29 from yesterday)247, 218

    1+ day streak

    🔍 🗞️
  46. 46

    ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

    ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের একটি সরকারি ফেডারেল বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে একাডেমিকভাবে একীভূত করার মাধ্যমে প্রতিষ্ঠিত। ২২ জানুয়ারি ২০২৬ তারিখে উপদেষ্টা পরিষদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। ০৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি এবং গেজেট প্রকাশ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের ৫৭তম সরকারি এবং ৫ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে অধ্যাদেশটি ২০২৬ সালের ১০ এপ্রিল বাংলাদেশ সংসদ কর্তৃক একটি বিল হিসেবে অনুমোদিত হয়।

    216 views (↑216 from yesterday)0, 216

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি সবচেয়ে দীর্ঘসময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    215 views (↓132 from yesterday)347, 215

    1+ day streak

    🔍 🗞️
  48. 48

    রুহুল কবির রিজভী

    রুহুল কবির রিজভী

    রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

    212 views (↓127 from yesterday)339, 212

    1+ day streak

    🔍 🗞️
  49. 49

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

    211 views (↓17 from yesterday)228, 211

    1+ day streak

    🔍 🗞️
  50. 50

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

    198 views (↓71 from yesterday)269, 198

    1+ day streak

    🔍 🗞️
  51. 51

    চুয়াত্তরের দুর্ভিক্ষ

    চুয়াত্তরের দুর্ভিক্ষ

    ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অনেক মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন। সরকারি হিসাব অনুসারে ৪০,০০০ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন। বেসরকারি হিসাব অনুসারে ১,০০,০০০ থেকে ১৫,০০,০০০ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করেন। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়।

    198 views (↓39 from yesterday)237, 198

    1+ day streak

    🔍 🗞️
  52. 52

    মহামৃত্যুঞ্জয় মন্ত্র

    মহামৃত্যুঞ্জয় মন্ত্র

    মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত। এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় আবার এই মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগপীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তিদান করেন। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে। একসময় মহর্ষি মৃকন্ডু এবং তাঁর পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন। তাঁরা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হলো মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়ের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথা সময়ে যমরাজ এলেন। কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে!

    193 views (↑193 from yesterday)0, 193

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    কেলেঘাই নদী

    কেলেঘাই নদী

    কেলেঘাই বা কালিয়াঘাই নদীটি উৎপন্ন হয়েছে ঝাড়্গ্রাম জেলার কলসিভাঙা গ্রামে। তারপর ভগবানপুর ও সবং-এর নইপুর ছাড়িয়ে জলপাই –এর কাছে এই নদী কংসাবতী নদীতে মিলিত হয়েছে। কেলেঘাই কংসাবতীর ডানতীরের উপনদী। কেলেঘাইয়ের প্রধান উপনদী দুটি – কপালেশ্বরী ও চন্ডিয়া। কপালেশ্বরী সবং ব্লকের লাঙলকাটায় ও চন্ডিয়া শ্যামচকের কাছে উদ্ভূত হয়ে ময়নার কাছে কেলেঘাইতে মিশেছে। কপালেশ্বরী ও কেলেঘাইয়ের মিলনস্থলে শালমারির জলা নামে একটি জলাভূমির সৃষ্টি হয়েছে যা প্রতিবছর বর্ষায় নদীর জলে প্লাবিত হয়। কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত।

    193 views (↑193 from yesterday)0, 193

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।

    192 views (↓133 from yesterday)325, 192

    1+ day streak

    🔍 🗞️
  55. 55

    ১৮ আগস্ট

    ১৮ আগস্ট

    ১৮ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩০তম (অধিবর্ষে ২৩১তম) দিন। বছর শেষ হতে আরো ১৩৫ দিন বাকি রয়েছে।

    192 views (↑192 from yesterday)0, 192

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে অভিহিত করা হয়।

    190 views (↓37 from yesterday)227, 190

    1+ day streak

    🔍 🗞️
  57. 57

    শরিফুল হক ডালিম

    শরিফুল হক ডালিম

    শরিফুল হক ডালিম (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৪৬) যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। '৭৫ পরবর্তী সামরিক জান্তা তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।

    189 views (↓140 from yesterday)329, 189

    1+ day streak

    🔍 🗞️
  58. 58

    সাপ

    সাপ

    সাপ হাত-পা বিহীন দীর্ঘ শরীরের, মাংসাশী, ধূর্ত এক প্রকার সরীসৃপ। এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায়, সাপ পা-বিহীন টিকটিকি থেকে আলাদা। বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, প্রাণী জগৎ (প্রাণী) জগতের, কর্ডাটা (কর্ডটা) পর্বের, ভার্টিব্রাটা (মেরুদণ্ডী) উপপর্বের বা শ্রেণীর, রেপটিলিয়া (সরোপ্সিডা) শ্রেণীর , Squamata বর্গের, Serpentes (সার্পেন্টেস) উপবর্গের সদস্যদের সাপ বলে অভিহিত করা হয়। Squamata (স্কোয়ামান্টা) বর্গের সকলের মতোই সাপ এক্টোথার্মিক [from the Greek ἐκτός (ektós) "outside" and θερμός (thermós) "hot") যার অর্থ হল একটি অংশ যাতে অভ্যন্তরীণ তাপ উৎপন্নকারী জৈবিক উৎস রয়েছে। এখন পর্যন্ত যতোদূর জানা যায়, সাপের সর্বমোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ, এবং ২,৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে। সুদূর উত্তর গোলার্ধের স্কান্ডিনেভিয়া থেকে দক্ষিণে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত এদের বসবাসের বিস্তৃতি। অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায়, তা হতে পারে সমুদ্রের গভীরতম তলদেশে অথবা পর্বতের সুউচ্চ শানুদেশে প্রায় ষোলো হাজার ফিট (৪,৯০০ মি) ওপরে হিমালয় পর্বতমালাতেও। আবার আশ্চর্যের ব্যাপার এমন কিছু দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে যেখানে সাপের দেখা পাওয়া যায় না। যেমন আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড (যদিও নিউজিল্যান্ড এর জলে পেটের কাছে হলুদ রঙ্ এমন সামুদ্রিক সাপ আর ডোরাকাটা সামুদ্রিক ক্রেইট এর দেখা পাওয়া যায়)। এদের আকার কখনও খুব ছোট, ১০ সে.মি.

    187 views (↑187 from yesterday)0, 187

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    ডুরান্ড কাপ

    ডুরান্ড কাপ

    ডুরান্ড কাপ (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্পনসরশিপের কারণে ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ নামেও পরিচিত) ভারতের একটি বার্ষিক ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা যা ১৮৮৮ সালে হিমাচল প্রদেশের শিমলায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল। ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি (ডিএফটিএস) এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টটি এশিয়ার প্রাচীনতম বিদ্যমান ক্লাব ফুটবল প্রতিযোগিতা এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম জাতীয় ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটি বর্তমানে প্রতিটি ভারতীয় ফুটবল মৌসুমের জন্য পর্দা উত্থাপনকারী হিসাবে কাজ করে। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের অতিথি আমন্ত্রিত দলগুলির সাথে যে কোনও বিভাগের যে কোনও জাতীয় ক্লাবের জন্য উন্মুক্ত, শতাব্দীর দীর্ঘ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে৷

    186 views (↑186 from yesterday)0, 186

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    যোনি

    যোনি

    যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

    183 views (↑7 from yesterday)176, 183

    1+ day streak

    🔍 🗞️
  61. 61

    মারজুক রাসেল

    মারজুক রাসেল

    মারজুক রাসেল (জন্ম ১৫ আগস্ট ১৯৭৩) একজন বাংলাদেশী কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা। তার কর্মজীবনের শুরু কবিতা ও গানের গীত রচনার মধ্য দিয়ে। তিনি টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন, টেলিভিশনে তার অভিনীত প্রথম কাজ ছিল মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত আয়না মহল। সেই থেকে তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেন এবং প্রশংসা পান। মারজুক একাধিক সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন, যেমন ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (২০১২), স্মৃতি কথা (২০১৭)।

    181 views (↑181 from yesterday)0, 181

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    সেশেলস

    সেশেলস

    সেশেল ( (), ; ফরাসি : [sɛʃɛl]), officially the সেশেলস প্রজাতন্ত্র (ফরাসি: République des Seychelles; সেশেল ক্রেওল: Repiblik Sesel), আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ দেশ।

    178 views (↓146 from yesterday)324, 178

    1+ day streak

    🔍 🗞️
  63. 63

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।

    178 views (↓14 from yesterday)192, 178

    1+ day streak

    🔍 🗞️
  64. 64

    হস্তমৈথুন

    হস্তমৈথুন

    হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

    177 views (↑27 from yesterday)150, 177

    1+ day streak

    🔍 🗞️
  65. 65

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

    লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা ২০২১ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে ২০ থেকে ৬০ বছর বয়সি সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদানে করা হয়।

    176 views (↑176 from yesterday)0, 176

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    ভারত

    ভারত

    ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

    175 views (↓55 from yesterday)230, 175

    1+ day streak

    🔍 🗞️
  67. 67

    শামীম কায়সার লিংকন

    শামীম কায়সার লিংকন

    শামীম কায়সার লিংকন (জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৮০) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি ২০০৬ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    167 views (↑28 from yesterday)139, 167

    1+ day streak

    🔍 🗞️
  68. 68

    জনগণমন

    জনগণমন

    জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি প্রথিতযশা সাহিত্যিক, চিন্তাবিদ ও দেশের প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রীষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রীষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় স্তোত্র স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগীত ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান বিবেচিত হয়।

    158 views (↓37 from yesterday)195, 158

    1+ day streak

    🔍 🗞️
  69. 69

    বাংলাদেশের পদমর্যাদা ক্রম

    বাংলাদেশের পদমর্যাদা ক্রম

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণিবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।

    156 views (↑4 from yesterday)152, 156

    1+ day streak

    🔍 🗞️
  70. 70

    খন্দকার মোশতাক আহমেদ

    খন্দকার মোশতাক আহমেদ

    খন্দকার মোশতাক আহমেদ (১৯১৯ — ৫ মার্চ ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ৪র্থ রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

    155 views (↓118 from yesterday)273, 155

    1+ day streak

    🔍 🗞️
  71. 71

    শেখ হাসিনা

    শেখ হাসিনা

    শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    154 views (↓35 from yesterday)189, 154

    1+ day streak

    🔍 🗞️
  72. 72

    খালেদা জিয়া

    খালেদা জিয়া

    বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

    152 views (↓146 from yesterday)298, 152

    1+ day streak

    🔍 🗞️
  73. 73

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান মধ্য বা মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।

    152 views (↓39 from yesterday)191, 152

    1+ day streak

    🔍 🗞️
  74. 74

    জাহাঙ্গীর আলম খান

    জাহাঙ্গীর আলম খান

    জাহাঙ্গীর আলম খান (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫২) একজন বাংলাদেশী গবেষক ও কৃষি অর্থনীতিবিদ। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সাবেক উপাচার্য। এর পূর্বে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের সদস্য পরিচালক ছিলেন। গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

    151 views (↑151 from yesterday)0, 151

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    ভ্লাদিমির লেনিন

    ভ্লাদিমির লেনিন

    ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন ( রুশ: Владимир Ильич Ульянов, প্রতিবর্ণীকৃত: Vladimir Ilyich Ulyanov, রুশ উচ্চারণ: [vlɐˈdʲimʲɪr ɨˈlʲjitɕ ʊˈlʲjanəf] ; Ленин: Lenin; ২২ এপ্রিল, ১৮৭০ – ২১ জানুয়ারি, ১৯২৪ ) হলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ। লেনিন অক্টোবার বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। লেলিন ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান এবং ১৯২২ থেকে ১৯২৪ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক ছিলেন। লেলিন প্রশাসনের অধীনে রাশিয়া ও তারপর বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একটি একদলীয় সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে। তিনি আদর্শিকভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে মার্ক্সবাদের একটি বৈচিত্র্যপূর্ণ রূপ-বিকাশ করেছিলেন, যা লেনিনবাদ নামে পরিচিত হয়। তার ধারণাগুলি মরণোত্তরভাবে মার্কসবাদ-লেনিনবাদ হিসাবে সংজ্ঞায়িত হয়েছিল।

    150 views (↑150 from yesterday)0, 150

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    মহাত্মা গান্ধী

    মহাত্মা গান্ধী

    মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাতি: મોહનદાસ કરમચંદ ગાંધી ; মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তাঁকে গান্ধীজি, বাপু, বাপুজি, গান্ধীবুড়ো বা ভারতের জাতির জনক নামেও ডাকা হয়। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল

    149 views (↓18 from yesterday)167, 149

    1+ day streak

    🔍 🗞️
  77. 77

    শ্যামল সেন

    শ্যামল সেন

    শ্যামল সেন (ইংরেজি: Shyamal Sen) (১৯৪১ - ১৩ আগস্ট ১৯৯৩) ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, বিশিষ্ট নাট্যকর্মী ও নাট্যনির্দেশক। আদ্যপ্রান্ত থিয়েটারের ব্যক্তিত্ব তিনি ছিলেন কলকাতার অন্যতম বাংলা থিয়েটার গ্রুপ স্বপ্নসন্ধানীর প্রতিষ্ঠাতা-সদস্য এবং চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যমঞ্চের অভিনেতা কৌশিক সেনের পিতা।

    148 views (↑148 from yesterday)0, 148

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    ইনফিনিটিফ্রি

    ইনফিনিটিফ্রি

    ইনফিনিটিফ্রিহোস্টিং (InfinityFreeHosting) হলো বিশ্বব্যাপী বিনামূল্যে ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি মূলত স্বাধীন ডেভেলপার, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো বিজ্ঞাপন ছাড়াই বিনামূল্যে পিএইচপি (PHP) এবং মাইএসকিউএল (MySQL) ওয়েব হোস্টিং সুবিধা প্রদান করে।

    147 views (↑147 from yesterday)0, 147

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

    147 views (↓8 from yesterday)155, 147

    1+ day streak

    🔍 🗞️
  80. 80

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা নিচে দেওয়া হয়েছে।

    147 views (↓26 from yesterday)173, 147

    1+ day streak

    🔍 🗞️
  81. 81

    মাহদী আমিন

    মাহদী আমিন

    মাহদী আমিন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও রাজনৈতিক উপদেষ্টা। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা বতর্মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র । মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ছিলেন।

    146 views (↑146 from yesterday)0, 146

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    কৌশিক সেন

    কৌশিক সেন

    কৌশিক সেন (ইংরেজি: Koushik Sen) কলকাতা ভিত্তিক চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারের একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র আমার ভূবন চলচ্চিত্রে জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা হিসাবে বিএফজেএ (BFJA) পুরস্কার জিতেছেন।

    143 views (↑143 from yesterday)0, 143

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    143 views (↑6 from yesterday)137, 143

    1+ day streak

    🔍 🗞️
  84. 84

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ (ইংরেজি: 2026 FIFA ASEAN Cup) হলো ফিফা আসিয়ান কাপের প্রথম আসর, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরুষ জাতীয় দলগুলোর জন্য ফিফা অনুমোদিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক সময়সূচির মধ্যে অনুষ্ঠিত হবে।

    141 views (↓202 from yesterday)343, 141

    1+ day streak

    🔍 🗞️
  85. 85

    হাফিজ উদ্দিন আহমদ

    হাফিজ উদ্দিন আহমদ

    হাফিজ উদ্দিন আহমদ (জন্ম: ২৯ অক্টোবর ১৯৪৪) হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তি, রাজনীতিবিদ, ফুটবলার ও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বাধীন আছেন। এরআগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

    139 views (↓3 from yesterday)142, 139

    1+ day streak

    🔍 🗞️
  86. 86

    শাহরিয়ার কবির

    শাহরিয়ার কবির

    শাহরিয়ার কবির (জন্ম ২০ নভেম্বর ১৯৫০) একজন বাংলাদেশী লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

    138 views (↑138 from yesterday)0, 138

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    এয়ারটেল (বাংলাদেশ)

    এয়ারটেল (বাংলাদেশ)

    136 views (↑136 from yesterday)0, 136

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    সাবিত্রী চট্টোপাধ্যায়

    সাবিত্রী চট্টোপাধ্যায়

    সাবিত্রী চট্টোপাধ্যায় (জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯৩৭) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বাংলা থিয়েটার এবং সিনেমায় তার কাজের জন্য পরিচিত । তার কর্মজীবন ৬০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি দুইবার বিএফজেএ পুরস্কারের প্রাপক । ১৯৯৯ সালে, তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সংগীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন । ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বঙ্গ বিভূষণে ভূষিত হন এবং ২০১৪ সালে ভারত সরকার তাকে তার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে।

    135 views (↑135 from yesterday)0, 135

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    ডগি স্টাইল

    ডগি স্টাইল

    চারটি মৌলিক যৌনাসনের একটি হলো ডগি স্টাইল। চামচ যৌনাসন-এর মতো এটিও একটি পশ্চাদগামী সংগম আসন।

    134 views (↑134 from yesterday)0, 134

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    পশ্চিমবঙ্গের নদনদীর তালিকা

    পশ্চিমবঙ্গের নদনদীর তালিকা

    পশ্চিমবঙ্গের বেশির ভাগ নদ-নদী উত্তরে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে অথবা পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে এই রাজ্যের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে বয়ে গিয়েছে।হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদ-নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে।পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদ-নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাসে জল খুব কমে যায় অথবা একদমই জল থাকেনা। পশ্চিমবঙ্গের ভূমিরূপের অবস্থান অনুযায়ী গঙ্গা, ইছামতি, রূপনারায়ণ ইত্যাদি নদ-নদীগুলোত জোয়ার-ভাটা খেলে অর্থাৎ জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত জল হলেও সারা বছর জলের জোগান থাকে। অন্যদিকে রাঢ় অঞ্চলের কংসাবতীর মতো নদীগুলোর অবস্থান উঁচু থাকায় জোয়ারের জল ঢোকেনা। ফলে সম্বৎসর বর্ষা ভালো হলে জল থাকে, আর না-হলে নদীবক্ষ শুকিয়ে যায়।

    134 views (↑134 from yesterday)0, 134

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    ঈদে মিলাদুন্নবী

    ঈদে মিলাদুন্নবী

    ঈদ-এ-মিলাদুন্নবী (আরবি: مَوْلِدُ النَبِيِّ মাওলিদু এন-নাবীয়ী, আরবি: مولد النبي মাওলিদ আন-নাবী, কখনো কখনো সহজভাবে বলা হয় مولد মাওলিদ, মেভলিদ, মেভলিট, মুলুদ আরো অসংখ্য উচ্চারণ; কখনো কখনো: ميلاد মিলাদ) হচ্ছে শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশী মুসলিমরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।

    134 views (↑134 from yesterday)0, 134

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    বাংলা বাগধারার তালিকা

    বাংলা বাগধারার তালিকা

    বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

    134 views (↑16 from yesterday)118, 134

    1+ day streak

    🔍 🗞️
  93. 93

    মনসামঙ্গল

    মনসামঙ্গল

    মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। অনুমিত হয়, মনসামঙ্গল কাব্যের উৎপত্তি অধুনা পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অসিতকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলা দেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে, তন্মধ্যে পশ্চিমবঙ্গে কাব্যগুলো ‘মনসামঙ্গল’ ও পূর্ববঙ্গে প্রায়শই ‘পদ্মাপুরাণ’ নামে পরিচিত।"

    133 views (↑133 from yesterday)0, 133

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড

    শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড

    শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। পরে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের বেসামরিক প্রশাসনকেন্দ্রিক রাজনীতিতে প্রথমবারের মতো সামরিক ক্ষমতার প্রত্যক্ষ হস্তক্ষেপ ঘটে। হত্যাকাণ্ডটি বাংলাদেশের আদর্শিক পটপরিবর্তন বলে বিবেচিত। লরেন্স লিফশুলৎজ এই হত্যাকাণ্ডের সামগ্রিক ঘটনাবলিকে মার্কিন-পাকিস্তানপন্থী ও ভারত-সোভিয়েতপন্থী দুই অক্ষশক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠার স্নায়ুযুদ্ধের সহিংস বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন। ১৫ই আগস্ট বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস' আওয়ামী লীগ সরকার জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে পালন করত। ২০২৪-এর অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী গঠিত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দিবসটিকে সরকারি কার্যতালিকা থেকে বাতিল করে।

    132 views (↓78 from yesterday)210, 132

    1+ day streak

    🔍 🗞️
  95. 95

    রেজা কিবরিয়া

    রেজা কিবরিয়া

    রেজা কিবরিয়া (জন্ম ৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) অংশগ্রহণ করে আওয়ামীলীগ প্রার্থীর নিকট পরাজিত হন।২০২৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।

    130 views (↑130 from yesterday)0, 130

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    পশ্চিমবঙ্গ সরকার

    পশ্চিমবঙ্গ সরকার

    পশ্চিমবঙ্গ সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ২৩ টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসনবিভাগ, একটি আইনবিভাগ ও একটি বিচারবিভাগ নিয়ে এই সরকার গঠিত। ভারতের অন্যান্য রাজ্যগুলির মতোই, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল কেন্দ্রীয় আগামীতে সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। তবে তার পদটি মূলত আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রী সরকারের প্রধান, এবং তার হাতেই রাজ্যের প্রকৃত শাসনক্ষমতা ন্যস্ত থাকে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং এখানেই রাজ্যের আইনসভা বিধানসভা ও সচিবালয় মহাকরণ অবস্থিত। উচ্চ আদালতও কলকাতায় অবস্থিত। এর এখতিয়ারভুক্ত এলাকা হল সমগ্র পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

    126 views (↑126 from yesterday)0, 126

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    সূর্য সেন

    সূর্য সেন

    সূর্য সেন (২২ মার্চ ১৮৯৪ - ১২ জানুয়ারি ১৯৩৪) বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্যসেনের বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সূর্য সেনের অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় "কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপি অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে? ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ!

    121 views (↓17 from yesterday)138, 121

    1+ day streak

    🔍 🗞️
  98. 98

    বাংলাদেশের ব্যাংকের তালিকা

    বাংলাদেশের ব্যাংকের তালিকা

    বাংলাদেশের ব্যাংকের তালিকা হচ্ছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন ব্যাংকসমূহের একটি তালিকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত বা তফসিলি ও অ-তালিকাভুক্ত বা অ-তফসিলি ব্যাংক। ৭টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ৩৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ও ৯টি বিদেশি, ১টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক-সহ (এখনো কার্যক্রম শুরু হয়নি) বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫৮টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি।

    121 views (↑121 from yesterday)0, 121

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    ওয়ালাইকুমুস-সালাম

    ওয়ালাইকুমুস-সালাম

    ওয়া'লাইকুমুস-সালাম (আরবি: وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ) () একটি আরবি অভিবাদন, যা বিশ্বজুড়ে মুসলমানরা প্রায়শই "আপনার উপর শান্তি বর্ষিত হোক" অর্থে ব্যবহার করে থাকে। এটি অন্যদের জন্য দোয়াস্বরূপ। এটি আসসালামু আলাইকুম অভিবাদনটির ( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) আদর্শ জবাব । কারো উপস্থিতির কৃতজ্ঞতা জানাতে বা কাউকে স্বাগত জানানোর জন্য অভিবাদনগুলি ব্যবহার করা হয়। এগুলি কথোপকথনের আগে ব্যবহার করা হয় এবং বলা হয়ে থাকে যে এটি একটি ভাল আচরণ। অভিবাদনটিকে একটি গুরুত্বপূর্ণ ইসলামি দায়িত্ব ও বাধ্যবাধকতা হিসাবে বিবেচনা করা হয়। সালাম মুসলমানদের মধ্যে একটি আদর্শ অভিবাদন। মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম "ওয়া-আলাইকুমুস - সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , "এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক")।

    120 views (↑120 from yesterday)0, 120

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    চর্যাপদ

    চর্যাপদ

    চর্যাপদ (বাংলা উচ্চারণ: [t͡ʃord͡ʒapɔd]; চোর‍্জাপদ্) বা চর্যাগীতি হলো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত তথা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোঁহা গ্রন্থে সংকলিত চব্বিশজন (মতান্তরে তেইশজন) বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি গান। এই গানগুলিতে বৌদ্ধধর্মের গূঢ় সাধনপ্রণালী ও দর্শনতত্ত্ব নানা রূপকে মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। প্রাচীন বাংলা ভাষায় রচিত এই পদগুলির যেমন সাহিত্যমূল্য রয়েছে, তেমনই এগুলিতে প্রাচীন বাঙালি সমাজের ছবিও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

    120 views (↓16 from yesterday)136, 120

    1+ day streak

    🔍 🗞️

This data from .