The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।
বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা
এটি ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের পর থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের সম্পূর্ণ তালিকা।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
যৌনসঙ্গম (যৌনমিলন, সঙ্গম, মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন; যৌন সংসর্গ, যৌন সহবাস, সহবাস ইত্যাদি) হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা দ্বারা মূলত যৌনআনন্দ বা প্রজনন বা উভয় ক্রিয়ার জন্য একজন পুরুষের উত্থিত শিশ্ন একজন নারীর যোনিপথে প্রবেশ করানো ও সঞ্চালনা করাকে বোঝায়। অন্যান্য অন্তর্ভেদী যৌনসঙ্গমের মধ্যে রয়েছে পায়ুসঙ্গম (পায়ুপথে শিশ্ন প্রবেশ), মুখমৈথুন, অঙ্গুলিসঞ্চালন (আঙ্গুল দ্বারা যৌন প্রবেশ), যৌনখেলনা ব্যবহার দ্বারা প্রবেশ (বন্ধনীযুক্ত কৃত্রিম শিশ্ন)। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যেকার শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা জনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানব বন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে।
শিশুদের মধ্যে যৌন আচরণ একটি সাধারণ ঘটনা। এই আচরণ স্বাভাবিক ও বিকাশগতভাবে উপযুক্ত হতে পারে। আবার এটি আপত্তিজনক বা ক্ষতিকারকও হতে পারে। এই আচরণের নানারকম প্রকাশ দেখা যায়। এর মধ্যে আত্ম-উদ্দীপনা বা যৌনতার প্রতি আগ্রহ থাকতে পারে। নিজের বা অন্যের লিঙ্গ সম্পর্কে কৌতূহল থাকাও স্বাভাবিক। প্রদর্শন বাতিকতা বা ‘এক্সিবিশনিজম’ এর একটি উদাহরণ। এর অর্থ হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্ককে নিজের শরীর দেখানো। এছাড়া দর্শনকামিতা বা ‘ভয়রিজম’ দেখা যেতে পারে। এটি হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্কের শরীর দেখার প্রচেষ্টা। লিঙ্গভিত্তিক আচরণ, ও পারস্পরিক যৌন ক্রিয়াকলাপও এর অন্তর্ভুক্ত।
স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালেগীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।
সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড হলো ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সমর্থকদের (অভিযোগকৃত) দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড। তবে এই ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই দাবি করে ইসকন বাংলাদেশ। নিহত সাইফুল ইসলাম আলিফ ২০১৮ সাল থেকে আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালতে অনুশীলন করতেন এবং ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ সেপ্টেম্বর ১৮৯৪ – ১ নভেম্বর ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
নিম করোলি বাবা ( হিন্দি: नीम करौली बाबा, প্রতিবর্ণীকৃত: nīm karaulī bābā ) বা নীব করোরি বাবা ( হিন্দি: नीब करौरी बाबा, প্রতিবর্ণীকৃত: nīb karaurī bābā ) ( ১৯০০- ১১ সেপ্টেম্বর ১৯৭৩), যিনি তাঁর অনুসারীদের কাছে 'মহারাজ-জি' নামেও পরিচিত, ছিলেন একজন হিন্দু গুরু এবং হিন্দু দেবতা হনুমানের ভক্ত। তিনি ১৯৬০ এবং ৭০ এর দশকে ভারতে ভ্রমণকারী আমেরিকানদের অনেকের আধ্যাত্মিক গুরু হিসাবে ভারতের বাইরে পরিচিত, সবচেয়ে সুপরিচিত হলেন আধ্যাত্মিক শিক্ষক রাম দাস এবং ভগবান দাস, এবং সঙ্গীতজ্ঞ কৃষ্ণ দাস এবং জয় উত্তল । তাঁর আশ্রমগুলি কাইঞ্চি, বৃন্দাবন, ঋষিকেশ, সিমলা, ফারুখাবাদের খিমাসেপুরের কাছে নিম করোলি গ্রাম, ভূমিধর, হনুমানগড়ী এবং ভারতের দিল্লি এবং যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে তাওসে ।তিনি হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন।
দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।
প্রথম কায়কোবাদ বা সুলতান আলাউদ্দিন কায়কোবাদ বিন কায়খসরু। (১১৮৮-১২৩৭) ছিলেন রোমে সেলজুক সুলতান যিনি ১২২০ থেকে ১২৩৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি তার প্রতিবেশী বিশেষত মেনগুজেক বেইলিক এবং আইয়ুবীদের ব্যয়ে সুলতানের সীমানা প্রসারিত করেছিলেন এবং কালোন ওরস বন্দর অধিগ্রহণের সাথে ভূমধ্যসাগরে একটি সেলজুক উপস্থিতি প্রতিষ্ঠা করেছিলেন, পরে তার সম্মানে আল'ইয়া নামকরণ করা হয়। সুলতান, কখনও কখনও স্টাইল্ড "কায়কাবাদ দ্য গ্রেট", তাঁর সমৃদ্ধ স্থাপত্যীয় উত্তরাধিকার এবং তাঁর রাজত্বকালে উন্নত উজ্জ্বল আদালত সংস্কৃতির জন্য আজো তাকে স্মরণ করা হয়।
এমিল জোলা (ফরাসি: Émile Zola) (জন্ম: এপ্রিল ২, ১৮৪০, প্যারিস, ফ্রান্স - মৃত্যু: সেপ্টেম্বর ২৯, ১৯০২ প্যারিস, ফ্রান্স) পিতা ইতালীয় এবং মাতা ছিলেন ফরাসি। ঊনবিংশী শতাব্দীর একজন ফরাসি ঔপন্যাসিক। বিশ্বের "ঔপন্যাসিকদের ঔপন্যাসিক" হিসেবে খ্যাত ছিলেন তিনি। ১৮৭১ থেকে ১৮৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার প্রসিদ্ধ উপন্যাসমালা 'লে রুঁগ-মাকার' (Les Rougon-Macquart) ২০ খণ্ডে প্রকাশিত হয়। এগুলির মধ্যে কয়লাখনির শ্রমিকদের নিয়ে লিখিত 'ঝে য়ারমিনাল' তার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি রূপে স্বীকৃত। প্রকৃতিবাদী চিন্তাধারার অত্যন্ত জোরালো প্রবক্তা ছিলেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক উদারনৈতিকতার জন্য সবসময় কাজ করেছেন এমিল জোলা। দ্য আর্থ (বাংলায় অনুদিত গ্রন্থ মাটি) বা দ্য জার্মিনাল (বাংলায় অনুদিত গ্রন্থ অঙ্কুর) এর মতো উপন্যাস সহ আরো অনেক কালজয়ী উপন্যাসের রচয়িতা ছিলেন এমিল জোলা। জীবনের শুরুতে তিনি ফরাসি শুল্ক বিভাগের একজন করণিক ছিলেন।
ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (ইংরেজি: Dhirendra Krishna Shastri; জন্ম: ৪ জুলাই ১৯৯৬ ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ নামে) হলেন একজন ভারতীয় স্বঘোষিত ধর্মগুরু। তিনি বাগেশ্বর ধাম সরকার নামেও পরিচিত। তিনি ভারতের মধ্যপ্রদেশের একটি হিন্দু তীর্থস্থান বাগেশ্বর ধাম-এর নেতা। শাস্ত্রীর বিরুদ্ধে মানসিকতা (Mentalism) ব্যবহার করে মানুষকে প্রতারণা করার অভিযোগ রয়েছে।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।
রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। এর আগে তিনি নারী আসন-৫০ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি ২০১৯ সালের ২৮ মে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৫০ নং আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সালের ১১ ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্যাপন করত।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
হাফিজ উদ্দিন আহমদ (জন্ম: ২৯ অক্টোবর ১৯৪৪) হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তি, রাজনীতিবিদ, ফুটবলার ও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। কিছুদিন তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
উত্তম কুমার (৩ সেপ্টেম্বর ১৯২৬ - ২৪ জুলাই ১৯৮০) (প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়) ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে “গুরু” বলে ডাকে। তার খ্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ, এছাড়াও পৃথিবী ব্যাপি বাঙালিদের মধ্যে বেষ্টিত। তিনি ২ বার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) লাভ করেন। তিনি ৮ বার বি এফ জে পুরস্কার (২য় সর্বাধিক) এবং ১ বার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার (১৯৭৬) লাভ করেন।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
আওয়াজ ডট বিডি ( ইংরেজি: Awaz.bd) হলো বাংলাদেশের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যেকোনো ব্যবহাকারী নিজের পরিচয় গোপন রেখে শৈশবে যৌন নিপীড়নের অভিজ্ঞতা বর্ণনা করতে পারে। এটি মূলত একটি ওয়েবসাইট, যা ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর রাকিবুল হাসান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর নামের দুই উদ্যোক্তা চালু করে। তবে ব্যবহারকারীর পরিচয় গোপন হওয়ার কারণে এতে নিবন্ধিত তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়।
ওসামা বিন মুহাম্মাদ বিন আওয়াদ বিন লাদেন বা বিন লাদেন (আরবি: أسامة بن محمد بن عوض بن لادن; ১০ মার্চ ১৯৫৭–২ মে ২০১১ খ্রি.) ছিলেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন ধনকুবের এবং আল কায়েদা নামে একটি সংগঠনের আমির ও একই সাথে এটির প্রতিষ্ঠাতা। সাধারনত তিনি ওসামা বিন লাদেন নামে পরিচিত। কয়েকজন আলেমের সাথে মিলে তিনি দুটি বিখ্যাত ফতোয়া জারি করার কারণে প্রসিদ্ধি লাভ করেন; একটি ১৯৯৬ সালে, অন্যটি ১৯৯৯ সালে। তার ফতোয়াটি ছিল, ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি সকল সহায়তা বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যসহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে।
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান ১১ তম (ক্রমে ১৭ তম) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক এবং প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সংক্ষেপে এসআরবি; ইংরেজি: Special Response Battalion, SRB) হলো বাংলাদেশ পুলিশের অধীনে গঠিত একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে বিলুপ্ত করে তার স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়, এর মাধ্যমে র্যাব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। খসড়াটি ২০২৬ সালের ১৭ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করেছিল, যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাস হওয়া আইন অনুযায়ী, নতুন বাহিনীটি বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে।
সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)
সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।
মুহাম্মদ আলী জিন্নাহ (জন্মনাম মহ্মদ আলী ঝিনাভাই; ২৫ ডিসেম্বর ১৮৭৬ – ১১ সেপ্টেম্বর ১৯৪৮) ছিলেন একজন গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম (মহান নেতা) ও বাবায়ে কওম (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮ ; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ – ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হিন্দুত্ববাদী কর্মী এবং প্রাদেশিক ও জাতীয় সরকারের মন্ত্রী। কংগ্রেসের বিরোধিতা করলেও জওহরলাল নেহরু তাঁকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি হিন্দু মহাসভা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের শিল্প ও সরবরাহমন্ত্রী (বর্তমান নাম: বাণিজ্য ও শিল্পমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেহরুর সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হলে এবং লিয়াকত–নেহরু চুক্তির প্রতিবাদে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর সহায়তায় তিনি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।
শেখ ফজলুল করিম সেলিম (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৪৭) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ও বিলুপ্ত ফরিদপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
মতিউর রহমান নিজামী (৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ২০১৬ সালের ১১ই মে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলনেতা বা আমীর ছিলেন। তিনি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। এছাড়াও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। যদিও তার মৃত্যুর পর ২০২৪ সালে এই অস্ত্র মামলায় তিনি খালাস পান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আল বদর নামের আধা-সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডে আল-বদর সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে এবং ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনেও তাদের প্রধান ভূমিকা ছিল।
বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!
বামাক্ষ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় (জন্ম ১২ ফাল্গুন ১২৪৪, ইং ২২ ফেব্রুয়ারী ১৮৩৭ মৃত্যু ২ শ্রাবণ ১৩১৮, ইং ১৮ জুলাই ১৯১১ ) ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি বীরভূম জেলার আটলা গ্ৰামে জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠে বাস করতেন। তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে "বড় মা" বলে ডাকতেন। মন্দিরের কাছে শ্মশানঘাটে সাধনা করতেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সমসাময়িক ছিলেন।
সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।
বিগ বস বাংলা হলো ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যা হিন্দি ভাষায় প্রচারিত বিগ বসের বাংলা সংস্করণ। এটি প্রথম নেদারল্যান্ডসে এনডেমোল দ্বারা উন্নত ছিল যা বিগ ব্রাদার বিন্যাস, অনুসরণ করে। বর্তমানে তার প্রথম পর্বে, এটি ইটিভি বাংলা, একটি বাংলা সাধারণ বিনোদন চ্যানেলে মিঠুন চক্রবর্তী দ্বারা পরিবেশিত করা হয়।
নরেন্দ্র দামোদর দাস মোদী (গুজরাতি: નરેન્દ્ર દામોદરદાસ મોદી; ; জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৫০) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারানসীর সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক দলের সদস্য। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বাংলাদেশের বর্তমান ১৭ তম (ক্রমে ২৩ তম) রাষ্ট্রপতি। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি সবচেয়ে দীর্ঘসময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন। ২০১২ খ্রিস্টাব্দে বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনের বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ভারতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু (জন্ম: ১০ মে ১৯৫০) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং ২০০৬ সালে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।
অলি আহাদ (১৯২৮ - ২০ অক্টোবর, ২০১২) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ভাষা আন্দোলনের ইতিহাসে তার ভূমিকা অগ্রগণ্য। ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে ২৯ মার্চ, ১৯৪৮ তারিখে তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের জন্য বহিষ্কার করে। দীর্ঘ ৫৮ বছর পর ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে নেয়। কর্মজীবনে তিনি ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন।
শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।
ইয়েমেন ( (); আরবি: ٱلْيَمَن, প্রতিবর্ণীকৃত: আল-ইয়ামান; আরবি: ٱلْجُمْهُورِيَّةُ ٱلْيَمَنِيَّةُ, প্রতিবর্ণীকৃত: আল-জুমহূরিয়্যাহ আল-ইয়ামানিয়্যাহ) মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এখানকার আরবেরা বেশির ভাগই গ্রামীণ। প্রাচীনকালে এখানে অনেকগুলি সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।
পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।
হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
সর্বপল্লী রাধাকৃষ্ণণ ( তেলুগু: సర్వేపల్లి రాధాకృష్ణ; তামিল: சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் ; ৫ সেপ্টেম্বর, ১৮৮৮– ১৭ এপ্রিল, ১৯৭৫) ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও তার আগে সর্বপল্লী ১৯৩৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য এবং ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ২য় উপাচার্য ছিলেন। রাধাকৃষ্ণণ তুলনামূলক ধর্মতত্ত্ব দর্শনে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিশিষ্ট পণ্ডিতদের একজন হিসেবে বিবেচিত হন। তিনি ১৯২১ থেকে ১৯৩২ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানসিক এবং নৈতিক বিজ্ঞানের রাজা পঞ্চম জর্জ চেয়ার এবং ১৯৩৬ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের স্প্যাল্ডিং চেয়ারের দায়িত্ব পালন করেন। তিনি পরপর দুই মেয়াদে উপ-রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন এবং পরে এক মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের সবচেয়ে সংকটময় সময়ে তিনি (চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধকালীন ) প্রধানমন্ত্রীদের দিক নির্দেশনা দিয়েছিলেন। তার জন্মদিন ৫ সেপ্টেম্বর ভারতে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।
মরিশাস (ইংরেজি: Mauritius, ফরাসি: Maurice [mɔʁis, moʁis] ()), আনুষ্ঠানিকভাবে মরিশাস প্রজাতন্ত্র (ইংরেজি: Republic of Mauritius, ফরাসি: République de Maurice), আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরের অবস্থিত একটি দ্বীপ দেশ। দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস, যা দেশটির প্রধান সমুদ্র বন্দর। দ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ২০০০ কিলোমিটার পূর্বে এবং মাদাগাস্কার দ্বীপরাষ্ট্র থেকে ৮০০ কিলোমিটার পূর্বে, ভারত মহাসাগরের পশ্চিমভাগে অবস্থিত। দেশটি ইংরেজি ভাষায় মরিশাস () বা মরিশিয়াস, ফরাসি ভাষায় মোরিস (Maurice, ) এবং স্থানীয় ক্রেওল ভাষায় মরিস নামে পরিচিত।
Node.js হচ্ছে একটি ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, জাভাস্ক্রিপ্ট রান-টাইম এনভাইরোনমেন্ট যা ব্রাউজারের বাইরে টার্মিনালে কম্পাইল করা হয়, এটি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ও কমান্ড লাইন টুল এর জন্য ব্যাবহৃত হয়। এক্ষেত্রে ওয়েব সাইট লোড হওয়ার আগে স্ক্রিপ্ট সার্ভার সাইড এর কম্পিউটারে রান হয় ও ডাইনামিকভাবে ওয়েব পেজ লোড করে। এভাবে ক্লায়েন্ট ও সার্ভার উভয় সাইডেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে Node.js "সর্বত্রই জাভাস্ক্রিপ্ট" প্যারাডিজম প্রকাশ করে।
২০২৬ ফিফা বিশ্বকাপ হলো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের (কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র) মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম ফুটবল বিশ্বকাপ। একই সাথে ১৯৭০, ১৯৮৬ ও ১৯৯৪ সালের পর উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ বিশ্বকাপ।
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ (ইংরেজি: Transfer of Property (Amendment) Bill, 2026) বাংলাদেশের জাতীয় সংসদে পাসকৃত একটি আইন, যার মাধ্যমে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট (সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২) সংশোধন করা হয়েছে। এই সংশোধনীর মূল উদ্দেশ্য হলো, কোনো ব্যক্তি জীবদ্দশায় নিজের সম্পত্তি সন্তান বা নিকটাত্মীয়ের নামে দান বা হস্তান্তর করলেও দাতা নিজে যতদিন জীবিত থাকবেন ততদিন সেই সম্পত্তি ভোগ-দখল করার আইনি অধিকার বজায় রাখা। বিলটি ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়, যদিও বিরোধী দল এটিকে "শরিয়াহবিরোধী" আখ্যা দিয়ে ভোটদানে বিরত থেকে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে।
আহমেদ আকবর সোবহান (জন্ম : ১৫ ফেব্রুয়ারি, ১৯৫২) একজন বাংলাদেশী ব্যবসায়ী। তিনি বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। ২০২০ সালের হিসেবে বার্ষিক আয় ১০০ কোটি ডলার বা তার বেশি হিসেবে দেশের শীর্ষস্থানীয় ২৩ কোম্পানির একটি বসুন্ধরা গ্রুপ। এছাড়াও বাংলাদেশে বিলিয়ন ডলারের আমদানি ক্লাবে থাকা শিল্প গ্রুপের একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবসা দিয়ে শুরু হলেও বসুন্ধরা গ্রুপের ব্যবসা পরিধি সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে বিস্তৃত। বাংলাদেশের চারটি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪ডটকম তার মালিকাধীন গ্রুপের। বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্লোগান: দেশ ও মানুষের কল্যাণে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান মধ্য বা মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
সৌদি আরব, সরকারিভাবে সৌদি আরব রাজ্য (আরবি: المملكة العربية السعودية) পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম দেশ। ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এদেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাখস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের ৩য় বৃহৎতম দেশ।
উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য বা ধ্বজভঙ্গ হল এক প্রকারের যৌন রোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষন এবং মিলনের পূর্বশত হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ। এ সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়।
বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
লোকনাথ ব্রহ্মচারী (জন্ম: ৩১ আগস্ট ১৭৩০, ১৮ই ভাদ্র ১১৩৭ - ১ জুন ১৮৯০, ১৯শে জ্যৈষ্ঠ ১২৯৭) ছিলেন আঠারো ও উনিশ শতকের একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ, লোকনাথ বাবা, বাবা লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারীবাবা বা শুধু লোকনাথ নামেও পরিচিত। হিন্দুধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের আগ পর্যন্ত বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছ থেকে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান।
ইসলাম (আরবি: ۘالِإسْلَام, আল-ইসলাম [ʔɪsˈlæːm] ()) একটি একেশ্বরবাদী ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস যা কুরআন এবং নবি মুহাম্মাদের শিক্ষা ও দিকনির্দেশনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ইসলামের অনুসারীদের মুসলিম বলা হয়। বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা আনুমানিক ২০০ কোটির কাছাকাছি, যা খ্রিস্টানদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী।
জেন অস্টেন (ইংরেজি: Jane Austen) (১৬ ডিসেম্বর, ১৭৭৫ – ১৮ জুলাই, ১৮১৭) একজন মহিলা ইংরেজ ঔপন্যাসিক, যিনি মূলত তাঁর ছয়টি প্রধান উপন্যাসের জন্য সুপরিচিত ছিলেন। তার উপন্যাসগুলি মূলত আঠারো শতকের শেষভাগে ইংরেজ ভূস্বামীকেন্দ্রিক সমাজকে উপজীব্য করে রচিত। সমাজে উপযুক্ত স্থানলাভ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য নারীদের বিবাহের উপর নির্ভরশীলতা অস্টিনের বেশির ভাগ উপন্যাসের মূল আখ্যান। আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ভাবপ্রধান উপন্যাসের বিরুদ্ধ প্রতিক্রিয়াস্বরূপ তার রচনাগুলিকে উনিশ শতকের ক্রান্তিলগ্নে উদ্ভূত বাস্তব নির্ভর সাহিত্য শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তার রচনায় তীক্ষ্ণ প্রহসনের সাথে সাথে তার বাস্তববোধ, হাস্যরস এবং সামাজিক পর্যালোচনা তাকে সমালোচক, বিদ্বান এবং অনুরাগী পাঠকদের মাঝে স্বমহিমায় উপস্থাপন করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণিবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়। পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।
বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল, কুবের এর অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুঃষষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপবেদ এর প্রকাশক। কথিত আছে, পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেন। তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন (ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে "রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা" অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ( ইখওয়ানুল মুসলিমিন)-এর আদর্শ ধারণ করে। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়। যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর ২৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
কৃষ্ণ (সংস্কৃত: कृष्ण) বা শ্রীকৃষ্ণ (সংস্কৃত: श्रीकृष्ण) হলেন হিন্দুধর্মের একজন প্রধান দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর হিসেবেও পূজিত হন। তিনি সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা; হিন্দু দেবতাদের মধ্যে ব্যাপকভাবে শ্রদ্ধাশীল। চন্দ্র-সৌর হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর হিন্দুরা কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিন পালন করে।
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪) বিংশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচিত। তিনি প্রধানত কবি হিসেবে পরিচিতি লাভ করলেও ১৯৩৪ থেকে ১৯৪৮ পর্যন্ত নিয়মিত ছোটগল্প, বড় গল্প ও উপন্যাস রচনা করেছেন, যেসবের গভীরতা ও পরিমাণের ব্যাপ্তি দাবী করে যে তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার একজন প্রধান কথাসাহিত্যিক। তার কাব্য বাংলা কবিতায় আধুনিকতাবাদকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। আধুনিক ইংরেজী কাব্যে টি. এস.