English Wikipedia Top 100

The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...

  1. 1

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    1.2K views (↑1.2K from yesterday), 1158

    1 day streak

    🔍 🗞️
  2. 2

    এডগার অ্যালান পো

    এডগার অ্যালান পো

    এডগার অ্যালান পো (জানুয়ারি ১৯, ১৮০৯ – অক্টোবর ৭, ১৮৪৯) একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোটোগল্প ও রহস্য গল্পগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। পোকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পুরো আমেরিকান সাহিত্যের রোমান্টিসিজমের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে সময় ছোটোগল্প লিখতেন সেইসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোটগল্প লেখকের সংখ্যা ছিল নগন্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথাসাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয় সেইসময়ে সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞানকল্পকাহিনীতে তার অবদান ছিল অনস্বীকার্য। পোই প্রথম মার্কিন লেখক যিনি শুধুমাত্র লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, ফলত তার জীবন ছিল আর্থিকভাবে অসচ্ছল।

    690 views (↑690 from yesterday), 690

    1 day streak

    🔍 🗞️
  3. 3

    ননীবালা দেবী

    ননীবালা দেবী

    ননীবালা দেবী (১৮৮৮ ― ১৯৬৭) একজন বাঙালী বিপ্লবী ও প্রথম মহিলা রাজবন্দী। পিতার নাম সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম গিরিবালা দেবী। নিবাস বালি, হাওড়া।

    663 views (↑663 from yesterday), 663

    1 day streak

    🔍 🗞️
  4. 4

    এমিল জোলা

    এমিল জোলা

    এমিল জোলা (ফরাসি: Émile Zola) (জন্ম: এপ্রিল ২, ১৮৪০, প্যারিস, ফ্রান্স - মৃত্যু: সেপ্টেম্বর ২৯, ১৯০২ প্যারিস, ফ্রান্স) পিতা ইতালীয় এবং মাতা ছিলেন ফরাসি। ঊনবিংশী শতাব্দীর একজন ফরাসি ঔপন্যাসিক। বিশ্বের "ঔপন্যাসিকদের ঔপন্যাসিক" হিসেবে খ্যাত ছিলেন তিনি। ১৮৭১ থেকে ১৮৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার প্রসিদ্ধ উপন্যাসমালা 'লে রুঁগ-মাকার' (Les Rougon-Macquart) ২০ খণ্ডে প্রকাশিত হয়। এগুলির মধ্যে কয়লাখনির শ্রমিকদের নিয়ে লিখিত 'ঝে য়ারমিনাল' তার শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি রূপে স্বীকৃত। প্রকৃতিবাদী চিন্তাধারার অত্যন্ত জোরালো প্রবক্তা ছিলেন তিনি। ফ্রান্সের রাজনৈতিক উদারনৈতিকতার জন্য সবসময় কাজ করেছেন এমিল জোলা। দ্য আর্থ (বাংলায় অনুদিত গ্রন্থ মাটি) বা দ্য জার্মিনাল (বাংলায় অনুদিত গ্রন্থ অঙ্কুর) এর মতো উপন্যাস সহ আরো অনেক কালজয়ী উপন্যাসের রচয়িতা ছিলেন এমিল জোলা। জীবনের শুরুতে তিনি ফরাসি শুল্ক বিভাগের একজন করণিক ছিলেন।

    616 views (↑616 from yesterday), 616

    1 day streak

    🔍 🗞️
  5. 5

    চ

    চ

    চ হল বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৭তম বর্ণ।

    600 views (↑600 from yesterday), 600

    1 day streak

    🔍 🗞️
  6. 6

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ

    ২০২৬ ফিফা আসিয়ান কাপ (ইংরেজি: 2026 FIFA ASEAN Cup) হলো ফিফা আসিয়ান কাপের প্রথম আসর, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুরুষ জাতীয় দলগুলোর জন্য ফিফা অনুমোদিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক সময়সূচির মধ্যে অনুষ্ঠিত হয়।

    534 views (↑534 from yesterday), 534

    1 day streak

    🔍 🗞️
  7. 7

    শেখ হাসিনা

    শেখ হাসিনা

    শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    513 views (↑513 from yesterday), 513

    1 day streak

    🔍 🗞️
  8. 8

    বিরাট কোহলি

    বিরাট কোহলি

    বিরাট কোহলি ( ; জন্ম: ৫ নভেম্বর ১৯৮৭) একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। তার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে তাকে "দ্য কিং" বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। ২০২০ সালে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে মনোনীত করেছিল। কোহলি ভারতের সাফল্যেও অবদান রেখেছেন, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন । ভারতের হয়ে ৫০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন এমন চার ভারতীয় ক্রিকেটারের মধ্যে তিনিও রয়েছেন।

    431 views (↑431 from yesterday), 431

    1 day streak

    🔍 🗞️
  9. 9

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ

    শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) বলতে একগুচ্ছ অপরাধ এবং কর্মকাণ্ডকে বোঝায়। এতে আর্থিক বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বাণিজ্যিক যৌন শোষণের আওতায় নানা ধরনের অপরাধ রয়েছে। শিশুকে পতিতাবৃত্তিতে এর অন্যতম। যৌন পাচার ও বাল্যবিবাহও এর অন্তর্ভুক্ত। শিশু যৌন পর্যটন এবং যৌনকাজে শিশুদের শোষণের অন্য যেকোনো উদ্যোগও এতে শামিল। অফিস অফ জুভেনাইল জাস্টিস অ্যান্ড ডেলিকোয়েন্সি প্রিভেনশন তাদের মতে এই অপরাধের বিষয়ে খুব কম অভিযোগ জানানো হয়, "ভুক্তভোগী ও অপরাধীদের শনাক্ত করা কঠিন, তাদের সংখ্যা পরিমাপ করাও জটিল।" এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের জাতীয় পরিসংখ্যান তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বব্যাপী আনুমানিক দশ লক্ষ শিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার হয় বলে ধারণা করা হয়। এই শিশুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেয়ে।

    398 views (↑398 from yesterday), 398

    1 day streak

    🔍 🗞️
  10. 10

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালেগীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

    375 views (↑375 from yesterday), 375

    1 day streak

    🔍 🗞️
  11. 11

    মিয়া খলিফা

    মিয়া খলিফা

    মিয়া খলিফা (আরবি: ميا خليفة, জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৯৩), এছাড়াও মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত, একজন লেবানীয়-মার্কিন ইন্টারনেট সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং সাবেক প্রাপ্তবয়স্ক মডেল। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করার মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন।

    361 views (↑361 from yesterday), 361

    1 day streak

    🔍 🗞️
  12. 12

    বাংলাদেশ

    বাংলাদেশ

    বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

    355 views (↑355 from yesterday), 355

    1 day streak

    🔍 🗞️
  13. 13

    ভগৎ সিং

    ভগৎ সিং

    ভগৎ সিংহ (পাঞ্জাবি: ਭਗਤ ਸਿੰਘ بھگت سنگھ, আ-ধ্ব-ব: [pə̀ɡət̪ sɪ́ŋɡ]) (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহিদ। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন এক জাতীয়তাবাদী। ভারতের জাতীয়তাবাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করে।

    353 views (↑353 from yesterday), 353

    1 day streak

    🔍 🗞️
  14. 14

    রামমোহন রায়

    রামমোহন রায়

    রাজা রামমোহন রায় (২২ মে ১৭৭২ – ২৭ সেপ্টেম্বর ১৮৩৩) একজন ভারতীয় সমাজ সংস্কারক। তিনি ১৮২৮ সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। অনেক ইতিহাসবিদ রামমোহন রায় কে "ভারতীয় রেনেসাঁর জনক" বলে মনে করেন।

    344 views (↑344 from yesterday), 344

    1 day streak

    🔍 🗞️
  15. 15

    .বিএফ

    .বিএফ

    .বিএফ বুর্কিনা ফাসোর কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ১৯৯৩ সালে এটি চালু হয়।

    322 views (↑322 from yesterday), 322

    1 day streak

    🔍 🗞️
  16. 16

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা

    পুরুষে পুরুষে যৌনতা (ইংরেজিঃ এমএসএম) হচ্ছে এমন এক প্রকার যৌনাচারণ; যেখানে পুরুষ তার সমলিঙ্গের সদস্যের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের যৌনাচারণ যারা করে; তারা সবাই সুনির্দিষ্টভাবে সমকামী বা উভকামী হবে; এমন কোনো কথা নেই। একজন বিষমকামী ব্যক্তিও জীবনের কোনো পর্যায়ে এই যৌনাচারণে লিপ্ত হতে পারে।

    322 views (↑322 from yesterday), 322

    1 day streak

    🔍 🗞️
  17. 17

    আহমেদ আকবর সোবহান

    আহমেদ আকবর সোবহান

    আহমেদ আকবর সোবহান (জন্ম : ১৫ ফেব্রুয়ারি, ১৯৫২) একজন বাংলাদেশী ব্যবসায়ী। তিনি বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। ২০২০ সালের হিসেবে বার্ষিক আয় ১০০ কোটি ডলার বা তার বেশি হিসেবে দেশের শীর্ষস্থানীয় ২৩ কোম্পানির একটি বসুন্ধরা গ্রুপ। এছাড়াও বাংলাদেশে বিলিয়ন ডলারের আমদানি ক্লাবে থাকা শিল্প গ্রুপের একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবসা দিয়ে শুরু হলেও বসুন্ধরা গ্রুপের ব্যবসা পরিধি সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে বিস্তৃত। বাংলাদেশের চারটি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪ডটকম তার মালিকাধীন গ্রুপের। বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্লোগান: দেশ ও মানুষের কল্যাণে।

    296 views (↑296 from yesterday), 296

    1 day streak

    🔍 🗞️
  18. 18

    বাংলা ভাষা

    বাংলা ভাষা

    বাংলা ভাষা একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। বিভিন্ন সময়ের বইপত্র ও দলিলদস্তাবেজে বাঙ্গালা, বাঙ্গলা এবং বাঙলা ইত্যাদি বানানে লিখিত হয়েছে। এছাড়া এটি “বঙ্গভাষা” হিসেবেও উল্লিখিত হয়ে থাকে। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    292 views (↑292 from yesterday), 292

    1 day streak

    🔍 🗞️
  19. 19

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্প

    কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যানের উদ্দেশ্যে ২০১৯ সালে চালু করেছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের ২ টি সময় (খারিফ ও রবি) কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক ₹১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

    281 views (↑281 from yesterday), 281

    1 day streak

    🔍 🗞️
  20. 20

    বাংলা বাগধারার তালিকা

    বাংলা বাগধারার তালিকা

    বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

    269 views (↑269 from yesterday), 269

    1 day streak

    🔍 🗞️
  21. 21

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম

    যৌনসঙ্গম মূলতঃ নারী-পুরুষের মধ্যকার একটি শারীরিক ও জৈবিক প্রক্রিয়া যার মধ্য দিয়ে প্রজনন বা বংশবিস্তার ঘটে থাকে। এই প্রক্রিয়ার প্রধান আঙ্গিক হচ্ছে স্ত্রীর যোনীতে পুরুষের লিঙ্গ প্রবিষ্টকরণপূর্বক অঙ্গচালনা যার ফলে যোনী অভ্যন্তরে পুরুষের বীর্যস্খলন ঘটে। বই-পত্রে ও কথ্যভাষায় একে মৈথুন, রতিক্রিয়া, রতিমিলন, যৌনমিলন, সঙ্গম, নারীসঙ্গম, যৌনসংসর্গ, যৌনসহবাস, সহবাস, রমণক্রিয়া, চোদাচুদি বলেও আখ্যায়িত করা হয়। সাধারণভাবে যৌনসঙ্গম বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য জীবনের একটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়া। যৌনসঙ্গমের মধ্য দিয়ে কেবল প্রজনন বা বংশবিস্তার ঘটে তা নয়, এই প্রক্রিয়ায় নারী-পুরুষ উভয়ের চরমানন্দ বা যৌনসুখ লাভ হয়।

    265 views (↑265 from yesterday), 265

    1 day streak

    🔍 🗞️
  22. 22

    আরিফুল হক চৌধুরী

    আরিফুল হক চৌধুরী

    আরিফুল হক চৌধুরী (জন্ম: ২৩ নভেম্বর ১৯৫৯) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

    264 views (↑264 from yesterday), 264

    1 day streak

    🔍 🗞️
  23. 23

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)

    এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!

    254 views (↑254 from yesterday), 254

    1 day streak

    🔍 🗞️
  24. 24

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তিনি যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন তা এককথায় অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

    251 views (↑251 from yesterday), 251

    1 day streak

    🔍 🗞️
  25. 25

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع‎, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।

    241 views (↑241 from yesterday), 241

    1 day streak

    🔍 🗞️
  26. 26

    ২৭ সেপ্টেম্বর

    ২৭ সেপ্টেম্বর

    ২৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭০তম (অধিবর্ষে ২৭১তম) দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন বাকি রয়েছে।

    233 views (↑233 from yesterday), 233

    1 day streak

    🔍 🗞️
  27. 27

    আসসালামু আলাইকুম

    আসসালামু আলাইকুম

    আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ) () আরবি ভাষায় একটি অভিবাদনসূচক বাক্যাংশ, যার অর্থ:

    223 views (↑223 from yesterday), 223

    1 day streak

    🔍 🗞️
  28. 28

    খলিলুর রহমান

    খলিলুর রহমান

    ড.

    222 views (↑222 from yesterday), 222

    1 day streak

    🔍 🗞️
  29. 29

    ২৮ সেপ্টেম্বর

    ২৮ সেপ্টেম্বর

    ২৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১তম (অধিবর্ষে ২৭২তম) দিন। বছর শেষ হতে আরো ৯৪ দিন বাকি রয়েছে।

    222 views (↑222 from yesterday), 222

    1 day streak

    🔍 🗞️
  30. 30

    সানি লিওন

    সানি লিওন

    করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

    221 views (↑221 from yesterday), 221

    1 day streak

    🔍 🗞️
  31. 31

    জয় বাংলা

    জয় বাংলা

    জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্‌যাপন করত।

    211 views (↑211 from yesterday), 211

    1 day streak

    🔍 🗞️
  32. 32

    পরীমনি

    পরীমনি

    শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    205 views (↑205 from yesterday), 205

    1 day streak

    🔍 🗞️
  33. 33

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান

    জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

    195 views (↑195 from yesterday), 195

    1 day streak

    🔍 🗞️
  34. 34

    জনি সিন্স

    জনি সিন্স

    স্টিভ ওলফ যিনি জনি সিন্স নামে বেশি পরিচিত, একজন আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা। তিনি প্রায় ৫০০টি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতার জন্য এভিএন পুরস্কার উল্লেখযোগ্য। ব্রাজার্স কোম্পানির ভিডিওতে তার উপস্থিতি তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছিল

    195 views (↑195 from yesterday), 195

    1 day streak

    🔍 🗞️
  35. 35

    তারেক রহমান

    তারেক রহমান

    তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান ১১ তম (ক্রমে ১৭ তম) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।

    192 views (↑192 from yesterday), 192

    1 day streak

    🔍 🗞️
  36. 36

    নাগিব মাহফুজ

    নাগিব মাহফুজ

    নাগিব মাহফুজ(আরবি: نجيب محفوظ) (জন্ম: ডিসেম্বর ১১, ১৯১১ - মৃত্যু: আগস্ট ৩০, ২০০৬) নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ ১৭ বছর বয়স থেকে লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। জীবদ্দশায় ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়রো ট্রিলজি তাকে আরব সাহিত্যের এক অনন্য উচ্চতায় তুলে ধরেন। এতে তিনি ইংরেজ শাসন থেকেমুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন । এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশীর চলচ্চিত্রায়ন হয়েছে। উপন্যাসের পাশাপাশি তিনি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। এগুলির বেশীর ভাগই পরে ইংরেজিতে অনুদিত হয়েছে।

    189 views (↑189 from yesterday), 189

    1 day streak

    🔍 🗞️
  37. 37

    বিশ্ব পর্যটন দিবস

    বিশ্ব পর্যটন দিবস

    বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে।

    189 views (↑189 from yesterday), 189

    1 day streak

    🔍 🗞️
  38. 38

    জেন আয়ার

    জেন আয়ার

    জেন আয়ার ( AIR ; মূলত জেন আয়ার: অ্যান অটোবায়োগ্রাফি নামে প্রকাশিত) হল ইংরেজ লেখিকা শার্লট ব্রন্টির রচিত একটি উপন্যাস। এটি তার ছদ্মনাম "কারার বেল"-এর অধীনে ১৯শে অক্টোবর ১৮৪৭ লন্ডনের স্মিথ, এল্ডার অ্যান্ড কোং দ্বারা প্রকাশিত হয়েছিল। প্রথম আমেরিকান সংস্করণটি পরের বছর নিউ ইয়র্কের হার্পার অ্যান্ড ব্রাদার্স দ্বারা প্রকাশিত হয়েছিল। জেন আয়ার একটি গঠনগত উপন্যাস যেটি এর একই নামের নায়িকার অভিজ্ঞতা অনুসরণ করে, এর মধ্যে রয়েছে নায়িকার প্রাপ্তবয়স্ক হওয়ার অভিজ্ঞতা এবং থর্নফিল্ড হলের চিন্তাশীল মালিক মিঃ রচেস্টারের প্রতি তার ভালোবাসা।

    183 views (↑183 from yesterday), 183

    1 day streak

    🔍 🗞️
  39. 39

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ

    স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, "আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ" ...," ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তাঁর গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে তিনি শেখেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ; তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিশ্ব ধর্ম মহা সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড ওরে ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী (কবিতা-সংকলন), মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সংগীতজ্ঞ ও গায়ক। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হল "খণ্ডন-ভব-বন্ধন" (শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন) ও "নাহি সূর্য নাহি জ্যোতি"। এছাড়া "নাচুক তাহাতে শ্যামা", "৪ জুলাইয়ের প্রতি", "সন্ন্যাসীর গীতি" ও "সখার প্রতি" তাঁর রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। "সখার প্রতি" কবিতার অন্তিম দুইটি চরণ– “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

    177 views (↑177 from yesterday), 177

    1 day streak

    🔍 🗞️
  40. 40

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু

    সুভাষচন্দ্র বসু (২৩ জানুয়ারি ১৮৯৭ – ১৮ আগস্ট ১৯৪৫) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ-মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তী কালে তিনি অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল তৈরি করেন।

    170 views (↑170 from yesterday), 170

    1 day streak

    🔍 🗞️
  41. 41

    সায়েম সোবাহান আনভীর

    সায়েম সোবাহান আনভীর

    সায়েম সোবাহান আনভীর হলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তা। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    170 views (↑170 from yesterday), 170

    1 day streak

    🔍 🗞️
  42. 42

    মুহাম্মাদ

    মুহাম্মাদ

    মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু.  ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।

    162 views (↑162 from yesterday), 162

    1 day streak

    🔍 🗞️
  43. 43

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)

    সালাহউদ্দিন আহমেদ (৩০ জুন ১৯৬২-বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মুখপাত্র ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

    159 views (↑159 from yesterday), 159

    1 day streak

    🔍 🗞️
  44. 44

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮ ; বাংলা ৩১ ভাদ্র ১২৮৩ - ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। লেখালিখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পরিণীতা (১৯১৪), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।

    158 views (↑158 from yesterday), 158

    1 day streak

    🔍 🗞️
  45. 45

    জাইমা রহমান

    জাইমা রহমান

    জাইমা জারনাজ রহমান (জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৫), যিনি জাইমা রহমান নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী আইনজীবী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র সন্তান। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনী।

    157 views (↑157 from yesterday), 157

    1 day streak

    🔍 🗞️
  46. 46

    দুর্গাপূজা

    দুর্গাপূজা

    দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

    151 views (↑151 from yesterday), 151

    1 day streak

    🔍 🗞️
  47. 47

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল

    বাংলাদেশ জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৩ সালের ২৬শে জুলাই তারিখে, বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

    149 views (↑149 from yesterday), 149

    1 day streak

    🔍 🗞️
  48. 48

    জর্জ গর্ডন বায়রন

    জর্জ গর্ডন বায়রন

    জর্জ গর্ডন বায়রন, ৬ষ্ঠ ব্যারন বায়রন (জানুয়ারি ২২, ১৭৮৮ - এপ্রিল ১৯, ১৮২৪), লর্ড বায়রন নামেও পরিচিত, একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান (Don Juan) এবং চাইল্ড হ্যারল্ড'স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে "শি ওয়াকস ইন বিউটি" (She Walks in Beauty)। তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

    147 views (↑147 from yesterday), 147

    1 day streak

    🔍 🗞️
  49. 49

    শিশু যৌনতা

    শিশু যৌনতা

    শিশুদের মধ্যে যৌন আচরণ একটি সাধারণ ঘটনা। এই আচরণ স্বাভাবিক ও বিকাশগতভাবে উপযুক্ত হতে পারে। আবার এটি আপত্তিজনক বা ক্ষতিকারকও হতে পারে। এই আচরণের নানারকম প্রকাশ দেখা যায়। এর মধ্যে আত্ম-উদ্দীপনা বা যৌনতার প্রতি আগ্রহ থাকতে পারে। নিজের বা অন্যের লিঙ্গ সম্পর্কে কৌতূহল থাকাও স্বাভাবিক। প্রদর্শন বাতিকতা বা ‘এক্সিবিশনিজম’ এর একটি উদাহরণ। এর অর্থ হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্ককে নিজের শরীর দেখানো। এছাড়া দর্শনকামিতা বা ‘ভয়রিজম’ দেখা যেতে পারে। এটি হলো অন্য শিশু বা প্রাপ্তবয়স্কের শরীর দেখার প্রচেষ্টা। লিঙ্গভিত্তিক আচরণ, ও পারস্পরিক যৌন ক্রিয়াকলাপও এর অন্তর্ভুক্ত।

    141 views (↑141 from yesterday), 141

    1 day streak

    🔍 🗞️
  50. 50

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার

    জ্ঞানেশ কুমার (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৬৪) হলেন ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তিনি 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং পদের মেয়াদ) আইন, ২০২৩'-এর অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যক্তি। এর আগে তিনি নির্বাচন কমিশনার এবং একজন আইএএস (IAS) আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    140 views (↑140 from yesterday), 140

    1 day streak

    🔍 🗞️
  51. 51

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ

    পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।

    139 views (↑139 from yesterday), 139

    1 day streak

    🔍 🗞️
  52. 52

    ১৫ এপ্রিল

    ১৫ এপ্রিল

    ১৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৫তম (অধিবর্ষে ১০৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৬০ দিন বাকি রয়েছে।

    137 views (↑137 from yesterday), 137

    1 day streak

    🔍 🗞️
  53. 53

    বালেন শাহ

    বালেন শাহ

    বালেন্দ্র শাহ (জন্ম ২৭ এপ্রিল ১৯৯০), যিনি মূলত বালেন নামে জনপ্রিয়, একজন নেপালি রাজনীতিবিদ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং র‍্যাপার। তিনি ২০২৬ সালের মার্চ মাস থেকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে তার দলের বিপুল বিজয়ের পর তিনি এই পদে আসীন হন। এর আগে তিনি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত কাঠমান্ডুর ১৫তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন এই পদে নির্বাচিত হওয়া প্রথম স্বতন্ত্র প্রার্থী। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে শাহ কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। তার মেয়াদে তিনি বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বস্তি উচ্ছেদ এবং ফুটপাথ হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে তার প্রশাসন সমালোচনা ও বিতর্কেরও সম্মুখীন হয়। মেয়র থাকাকালীন শাহ বৃহত্তর নেপাল ইরিডেনটিজম বা অখণ্ড নেপালের ধারণার প্রচার করেন এবং সুগৌলি সন্ধির পর ব্রিটিশ ভারত কর্তৃক দখলকৃত উত্তর ভারতের কিছু অংশ নেপালের দাবি করেন। ২০২৫ সালের জেন জি বিক্ষোভের সময় শাহ একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি কাঠমান্ডুর মেয়র পদ থেকে পদত্যাগ করেন এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি-তে যোগ দিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ঝাপা ৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কে. পি.

    136 views (↑136 from yesterday), 136

    1 day streak

    🔍 🗞️
  54. 54

    সালমান মুক্তাদির

    সালমান মুক্তাদির

    সালমান মোহাম্মদ মুক্তাদির (জন্ম: ৯ আগস্ট ১৯৯৩), যিনি সালমান মুক্তাদির নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশি ইউটিউবার, অভিনেতা, সংগীতশিল্পী ও লেখক। তিনি ২০১২ সালে SalmoN TheBrownFish নামে ইউটিউব চ্যানেল চালু করেন। দ্য ডেইলি স্টার তাঁকে বাংলাদেশের প্রথম দিকের ইন্টারনেট তারকাদের একজন হিসেবে উল্লেখ করেছে। ইউটিউবের পাশাপাশি তিনি নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এবং ২০২০ সালে বিহাইন্ড দ্য সিন নামে একটি বই প্রকাশ করেন।

    135 views (↑135 from yesterday), 135

    1 day streak

    🔍 🗞️
  55. 55

    ফেরদৌসী আহমেদ

    ফেরদৌসী আহমেদ

    ফেরদৌসী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি).

    132 views (↑132 from yesterday), 132

    1 day streak

    🔍 🗞️
  56. 56

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম

    পায়ুসঙ্গম বা পায়ুকাম হচ্ছে সাধারণত যৌন-আনন্দ লাভের জন্য উত্থিত শিশ্ন কোনো ব্যক্তির পায়ুপথে প্রবেশকরণ ও সঞ্চালনাকরণ। পায়ুসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পায়ুপথে অঙ্গুলিসঞ্চালন, পায়ুপথে কৃত্রিম শিশ্ন ঢোকানোসহ পায়ুলেহন এবং পেগিং। যদিও পায়ুসঙ্গম বলতে প্রধানত পায়ুপথে শিশ্ন প্রবিষ্টকরণকেই বোঝানো হয়, এবং পায়ুকাম শব্দটিও মূলত অনুরূপ ক্রিয়া বোঝাতেই ব্যবহৃত হয়ে থাকে তবে আবার পায়ুকাম শব্দটি পায়ুদ্বারসম্পর্কিত অন্যান্য যৌনক্রিয়া বোঝাতেও ব্যবহৃত হতে পারে শুধু 'স্বপায়ুমেহন' (পায়ুপথে নিজ অঙ্গুলি প্রবেশ) ক্রিয়া ব্যতীত কারণ এটি হস্তমৈথুনের কাতারে পড়ে, এটাকে স্বপায়ুকাম বা স্বপায়ুমৈথুনও বলা হতে পারে।

    132 views (↑132 from yesterday), 132

    1 day streak

    🔍 🗞️
  57. 57

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম

    বুলু ফিল্ম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত গুয়ের্নিকা ক্রিয়েটোভিস্টার ব্যানারে নির্মিত একটি অসমীয়া হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিমাংশু প্রসাদ দাস পরিচালিত চতুর্থ ছবি। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন পরিচালকও।

    131 views (↑131 from yesterday), 131

    1 day streak

    🔍 🗞️
  58. 58

    বিগ বস বাংলা

    বিগ বস বাংলা

    বিগ বস বাংলা হলো ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যা হিন্দি ভাষায় প্রচারিত বিগ বসের বাংলা সংস্করণ। এটি প্রথম নেদারল্যান্ডসে এনডেমোল দ্বারা উন্নত ছিল যা বিগ ব্রাদার বিন্যাস, অনুসরণ করে। বর্তমানে তার প্রথম পর্বে, এটি ইটিভি বাংলা, একটি বাংলা সাধারণ বিনোদন চ্যানেলে মিঠুন চক্রবর্তী দ্বারা পরিবেশিত করা হয়।

    126 views (↑126 from yesterday), 126

    1 day streak

    🔍 🗞️
  59. 59

    জাতিসংঘ

    জাতিসংঘ

    জাতিসংঘ (ইংরেজি: United Nations বা UN) একটি বৈশ্বিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। এটি ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং এসব লক্ষ্য পূরণে দেশগুলোর কাজ একসঙ্গে সমন্বয় করা।

    125 views (↑125 from yesterday), 125

    1 day streak

    🔍 🗞️
  60. 60

    উত্তম কুমার

    উত্তম কুমার

    উত্তম কুমার (৩ সেপ্টেম্বর ১৯২৬ - ২৪ জুলাই ১৯৮০) (প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়) ছিলেন একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন‍্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ‍্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম‍্যাটিনি আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে “গুরু” বলে ডাকে। তার খ‍্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ, এছাড়াও পৃথিবী ব‍্যাপি বাঙালিদের মধ‍্যে বেষ্টিত। তিনি ২ বার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) লাভ করেন। তিনি ৮ বার বি এফ জে পুরস্কার (২য় সর্বাধিক) এবং ১ বার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার (১৯৭৬) লাভ করেন।

    121 views (↑121 from yesterday), 121

    1 day streak

    🔍 🗞️
  61. 61

    ভারত

    ভারত

    ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।

    121 views (↑121 from yesterday), 121

    1 day streak

    🔍 🗞️
  62. 62

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ

    বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

    119 views (↑119 from yesterday), 119

    1 day streak

    🔍 🗞️
  63. 63

    আমির জাঙ্গু

    আমির জাঙ্গু

    আমির জাঙ্গু (জন্ম: ১৪ জুলাই ১৯৯৭) হলেন একজন ত্রিনিদাদীয় ক্রিকেটার, যিনি ১৬ জানুয়ারী, ২০১৫ সালে ২০১৪-১৫ আঞ্চলিক সুপার৫০-এ ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯-এর হয়ে লিস্ট এ অভিষেক হয় করেন এবং ২০১৭ সালের ৭ ই এপ্রিল ২০১৬-১৭ আঞ্চলিক চার দিনের প্রতিযোগিতায় তিনি ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। ২০২০ সালের জুলাইয়ে ২০২০ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্স দলের স্কোয়াডে নামভুক্ত হয়েছিলেন। ২০২০ সালের সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেপ্টেম্বর তার টি-টোয়েন্টি অভিষেক হয়। তিনি ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষিক্ত হন এবং একটি সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।

    118 views (↑118 from yesterday), 118

    1 day streak

    🔍 🗞️
  64. 64

    স্যামসন এইচ চৌধুরী

    স্যামসন এইচ চৌধুরী

    স্যামসন এইচ চৌধুরী (জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯২৫ - মৃত্যু: ৫ জানুয়ারি, ২০১২) বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন। শীর্ষস্থানীয় এ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  65. 65

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান

    শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে অভিহিত করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  66. 66

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা

    বাংলা প্রবাদ-প্রবচনের তালিকা নিচে দেওয়া হয়েছে।

    116 views (↑116 from yesterday), 116

    1 day streak

    🔍 🗞️
  67. 67

    মাহদী আমিন

    মাহদী আমিন

    মাহদী আমিন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও রাজনৈতিক উপদেষ্টা। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা বতর্মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র । মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ছিলেন।

    114 views (↑114 from yesterday), 114

    1 day streak

    🔍 🗞️
  68. 68

    রাণী রাসমণি

    রাণী রাসমণি

    রাণী রাসমণি (২৮ সেপ্টেম্বর, ১৭৯৩ – ১৯ ফেব্রুয়ারি, ১৮৬১) ছিলেন কলকাতার জানবাজারের বাসিন্দা প্রসিদ্ধ মানবদরদি জমিদার। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের প্রধান পৃষ্ঠপোষক।

    113 views (↑113 from yesterday), 113

    1 day streak

    🔍 🗞️
  69. 69

    দ্য প্যারাডাইস

    দ্য প্যারাডাইস

    দ্য প্যারাডাইস (অনু. স্বর্গ) হলো ২০২৬ সালের একটি আসন্ন ভারতীয় তেলেগু-ভাষার মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র, যা শ্রীকান্ত ওডেলা পরিচালিত এবং শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর সিনেমাজের আওতাধীন সুধাকর চেরুকুরি প্রযোজিত। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নানি, পাশাপাশি কাযাডু লোহার, মোহন বাবু, রাঘব জুয়াল এবং সোনালী কুলকার্নী, সম্পূর্ণেশ বাবু পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, চিত্রগ্রহণ করেছেন জি. কে.

    112 views (↑112 from yesterday), 112

    1 day streak

    🔍 🗞️
  70. 70

    হস্তমৈথুন

    হস্তমৈথুন

    হস্তমৈথুন বা স্বমেহন একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে। আত্মমৈথুন ও স্বকাম এর সমার্থক শব্দ। এ যৌনক্রিয়ায় প্রধানত আঙ্গুল তথা হাতের সাহায্যে পুরুষ তার লিঙ্গ এবং নারী তার যোনী ঘর্ষণ করে বলে একে সচরাচর “হস্তমৈথুন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

    112 views (↑112 from yesterday), 112

    1 day streak

    🔍 🗞️
  71. 71

    মিস্টারবিস্ট

    মিস্টারবিস্ট

    জেমস স্টিফেন "জিমি" ডোনাল্ডসন (জন্ম ৭ মে, ১৯৯৮) অনলাইনে মিস্টারবিস্ট (MrBeast) নামে অধিক পরিচিত, একজন মার্কিন ইউটিউবার, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী। তিনি তার দ্রুত গতির ও উচ্চ মানের ইউটিউব ভিডিওগুলোর জন্য সুপরিচিত, যেখানে তিনি প্রায়ই ব্যয়বহুল প্রতিযোগিতা এবং সমাজসেবামূলক কার্যক্রম আয়োজন করেন। ৫০০ মিলিয়নেরও বেশি গ্রাহক নিয়ে, ইউটিউবের যেকোনো চ্যানেলের মধ্যে তার চ্যানেলেই সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে, এবং তিনি টিকটকে তৃতীয় সর্বাধিক অনুসরণকারী নির্মাতা, যার অনুসারীর সংখ্যা ১১.৫ কোটিরও বেশি।

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  72. 72

    যোনি

    যোনি

    যোনি (লাতিন: ভ্যাজাইনা) স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা একই সঙ্গে প্রজননতন্ত্র এবং রেচনতন্ত্রের অংশ। যোনি নারীর প্রজননতন্ত্রের বহির্ভাগ। যৌনসঙ্গমকালে পুরুষ তার লিঙ্গ নারীর যোনিতে প্রবিষ্ট করে এবং অঙ্গচালনার মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্ব নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিতে সক্ষম। অন্যদিকে, নারীর মাসিক রজঃস্রাব কালে যোনিপথেই রক্তের নির্গমন হয়। স্বাভাবিক অবস্থায় যোনিপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

    111 views (↑111 from yesterday), 111

    1 day streak

    🔍 🗞️
  73. 73

    মুহাম্মদ আলী জিন্নাহ

    মুহাম্মদ আলী জিন্নাহ

    মুহাম্মদ আলী জিন্নাহ (জন্মনাম মহ্‌মদ আলী ঝিনাভাই; ২৫ ডিসেম্বর ১৮৭৬ – ১১ সেপ্টেম্বর ১৯৪৮) ছিলেন একজন গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম (মহান নেতা) ও বাবায়ে কওম (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়।

    108 views (↑108 from yesterday), 108

    1 day streak

    🔍 🗞️
  74. 74

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

    ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ। এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।

    107 views (↑107 from yesterday), 107

    1 day streak

    🔍 🗞️
  75. 75

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (সংক্ষেপে এসআরবি; ইংরেজি: Special Response Battalion, SRB) হলো বাংলাদেশ পুলিশের অধীনে গঠিত একটি বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে বিলুপ্ত করে তার স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়, এর মাধ্যমে র‍্যাব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। খসড়াটি ২০২৬ সালের ১৭ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করেছিল, যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাস হওয়া আইন অনুযায়ী, নতুন বাহিনীটি বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে।

    106 views (↑106 from yesterday), 106

    1 day streak

    🔍 🗞️
  76. 76

    ফ্রেড সিঙ্গার

    ফ্রেড সিঙ্গার

    সিগফ্রিড ফ্রেড সিঙ্গার (২৭ সেপ্টেম্বর, ১৯২৪ – ৬ এপ্রিল, ২০২০) ছিলেন একজন আমেরিকার পদার্থবিজ্ঞানী। তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হয়েছিলেন ।

    104 views (↑104 from yesterday), 104

    1 day streak

    🔍 🗞️
  77. 77

    নেক্সট.জেএস

    নেক্সট.জেএস

    নেক্সট.জেএস হলো একটি ওপেন সোর্স ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যা প্রাইভেট কোম্পানি ভার্সেল তৈরি করেছে। এটি সার্ভার-সাইড রেন্ডারিং এবং স্ট্যাটিক রেন্ডারিং-এর সুবিধাসহ রিয়্যাক্ট-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়।

    103 views (↑103 from yesterday), 103

    1 day streak

    🔍 🗞️
  78. 78

    লতা মঙ্গেশকর

    লতা মঙ্গেশকর

    লতা মঙ্গেশকর (মারাঠি: लता मंगेशकर লতা মংগেশ্‌কর্‌; জন্ম: হেমা মঙ্গেশকর; ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী সঙ্গীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় সঙ্গীত শিল্পে আট দশকের বেশি সময় অবদানের জন্য তিনি "সুরের রাণী", "ভারতের পাপিয়া", ও "সহস্রাব্দের কণ্ঠ"-সহ একাধিক সম্মানসূচক উপাধি পেয়েছেন। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস.

    103 views (↑103 from yesterday), 103

    1 day streak

    🔍 🗞️
  79. 79

    বন্দে মাতরম্‌

    বন্দে মাতরম্‌

    বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!

    102 views (↑102 from yesterday), 102

    1 day streak

    🔍 🗞️
  80. 80

    শামা ওবায়েদ

    শামা ওবায়েদ

    শামা ওবায়েদ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা। শামা ওবায়েদ ইসলাম সোভন ইসলামকে বিয়ে করেন।

    99 views (↑99 from yesterday), 99

    1 day streak

    🔍 🗞️
  81. 81

    ভগবানজী

    ভগবানজী

    ভগবানজী বা গুমনামি বাবা (আক্ষ. 'নামবিহীন বাবা') ছিলেন একজন দেশপ্রেমিক সন্ন্যাসী। তিনি জন্মগ্রহণ করেন শনিবার ২৩ শে জানুয়ারি ১৮৯৭ খ্রিঃ উড়িয্যার কটক শহরে। তিনি তার জীবনের প্রায় শেষ ত্রিশ বছর উত্তর ভারতের রাজ্য উত্তর প্রদেশের বিভিন্ন অংশে বাস করেছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অবিরাম ছদ্মবেশে থাকা। শুধুমাত্র হাতে গোনা কয়েকজনেরই তাকে ব্যক্তিগতভাবে দেখার সৌভাগ্য হয়েছিল। অধিকাংশ দর্শনার্থীকে তার সাথে পর্দা দিয়ে আলাদা করে কথা বলতে হত, কারণ তিনি তার মুখ ঢেকে রাখতেন।

    96 views (↑96 from yesterday), 96

    1 day streak

    🔍 🗞️
  82. 82

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (সংক্ষেপে: আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, স্বেচ্ছা-সেবক অর্ধ-সামরিক সংগঠন। আরএসএস সংঘ পরিবার নামে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশ। ১৯২৫ সালে নাগপুর-বাসী ডাক্তার কে. বি.

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  83. 83

    ওয়ালাইকুমুস-সালাম

    ওয়ালাইকুমুস-সালাম

    ওয়া'লাইকুমুস-সালাম (আরবি: وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ) () একটি আরবি অভিবাদন, যা বিশ্বজুড়ে মুসলমানরা প্রায়শই "আপনার উপর শান্তি বর্ষিত হোক" অর্থে ব্যবহার করে থাকে। এটি অন্যদের জন্য দোয়াস্বরূপ। এটি আসসালামু আলাইকুম অভিবাদনটির ( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) আদর্শ জবাব । কারো উপস্থিতির কৃতজ্ঞতা জানাতে বা কাউকে স্বাগত জানানোর জন্য অভিবাদনগুলি ব্যবহার করা হয়। এগুলি কথোপকথনের আগে ব্যবহার করা হয় এবং বলা হয়ে থাকে যে এটি একটি ভাল আচরণ। অভিবাদনটিকে একটি গুরুত্বপূর্ণ ইসলামি দায়িত্ব ও বাধ্যবাধকতা হিসাবে বিবেচনা করা হয়। সালাম মুসলমানদের মধ্যে একটি আদর্শ অভিবাদন। মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম "ওয়া-আলাইকুমুস - সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , "এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক")।

    95 views (↑95 from yesterday), 95

    1 day streak

    🔍 🗞️
  84. 84

    পিতৃপক্ষ

    পিতৃপক্ষ

    হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ (সংস্কৃত: पितृ पक्ष) পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। আমাদের কাছে যা সাধারণত "মহালয়া" নামে পরিচিত। এই পক্ষ পিতৃপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত।

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  85. 85

    পাতি কাল কেউটে

    পাতি কাল কেউটে

    পাতি কাল কেউটে, কালাচ বা দেশি কালাচ (বৈজ্ঞানিক নাম: Bungarus caeruleus) হল শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালের একটি স্থানীয় সাপ। এটি এলাপিডি পরিবারের অন্তর্গত বিষধর সাপের একটি প্রজাতি। এটি বৃহৎ চারটি প্রজাতির মধ্যে একটি যেগুলো ভারতীয় উপমহাদেশের মানুষকে বেশি দংশন করে থাকে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

    94 views (↑94 from yesterday), 94

    1 day streak

    🔍 🗞️
  86. 86

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী (যৌনাসন)

    শীর্ষে নারী, ইংরেজিতে উওম্যান অন টপ, হল একধরনের যৌনাসন যেখানে যৌনক্রিয়া সম্পাদনের সময় একজন নারী তার পুরুষ যৌনসঙ্গীর দেহের উপর অবস্থান করেন। একজন রাখাল বালিকার "ঘোড়ায় আরোহনের" সাথে সাদৃশ্য থাকায় এই যৌনাসনকে বোঝাতে কাউগার্ল অথবা শুধুমাত্র রাইডিং বা আরোহন শব্দও ব্যবহার করা হয়ে থাকে। এই আসনে পুরুষ সঙ্গী সাধারণত চিৎ হয়ে শুয়ে থাকে এবং নারী সঙ্গী তার উপরে সামনে বা পিছনের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে তার সঙ্গীর উত্থিত শিশ্নকে নিজের যোনি বা পায়ুতে প্রবেশ করান।

    93 views (↑93 from yesterday), 93

    1 day streak

    🔍 🗞️
  87. 87

    খালেদা জিয়া

    খালেদা জিয়া

    বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৬ – ৩০ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন, যা তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️
  88. 88

    সুপ্রিয়া দেবী

    সুপ্রিয়া দেবী

    সুপ্রিয়া দেবী (সুপ্রিয়া চৌধুরী, ৮ জানুয়ারি ১৯৩৩ - ২৬ জানুয়ারি ২০১৮) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি ঋত্বিক ঘটকের বাংলা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা (১৯৬০) তে নীতার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত । তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার এবং বিএফজেএ পুরস্কারে ভূষিত হন। ২০১১ সালে, তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গ-বিভূষণ পেয়েছিলেন । ২০১৪ সালে, তিনি বিনোদন শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন ।

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️
  89. 89

    বাংলাদেশের বিভাগসমূহ

    বাংলাদেশের বিভাগসমূহ

    বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগগুলো হলো:

    92 views (↑92 from yesterday), 92

    1 day streak

    🔍 🗞️
  90. 90

    কামিনী রায়

    কামিনী রায়

    কামিনী রায় (জন্ম: ১২ই অক্টোবর ১৮৬৪ - মৃত্যু: ২৭শে সেপ্টেম্বর ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  91. 91

    আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতরানের তালিকা

    আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতরানের তালিকা

    বিরাট কোহলি একজন ভারতীয় ক্রিকেটার এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। একজন ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করেছেন — টেস্ট ক্রিকেটে ৩০টি, একদিনের আন্তর্জাতিকে (‌ওডিআই) ৫১টি এবং ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (টি২০আই) একটি। কোহলি আগস্ট ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ওডিআই অভিষেক করেন, এবং পরের বছর কলকাতার ইডেন গার্ডেনে একই দলের বিপক্ষে ১০৭ রান করার পর তার প্রথম সেঞ্চুরি করেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৮৬ বলের ১৩৩ অপরাজিত রান ভারতকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স এই ইনিংসটিকে "সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওডিআই ইনিংসগুলির মধ্যে একটি!" বলে বর্ণনা করেছেন৷ ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির সর্বোচ্চ ১৮৩ রান আসে; ভারত সফলভাবে পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করে এবং কোহলি ম্যাচের সেরা নির্বাচিত হন। এর পরে, তিনি ২০১৩ ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় একজন অধিনায়ক হিসাবে তার প্রথম সেঞ্চুরি করেন। ২০১৩ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে, কোহলি সফল রান তাড়া করে দুটি সেঞ্চুরি করেছিলেন। দুজনের মধ্যে প্রথমটি, ১০০ অপরাজিত, ৫২ বলে রান করেছিলেন এবং ভারতীয়দের দ্বারা সবচেয়ে দ্রুততম ওডিআই সেঞ্চুরি রয়ে গেছে। পরবর্তী সেঞ্চুরিটি, যা ৬১ বলে করা হয়েছিল, সেপ্টেম্বর ২০১৯-এর হিসাব অনুযায়ী ভারতীয়দের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি হিসেবে রয়ে গেছে। .

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  92. 92

    গুগল

    গুগল

    গুগল এলএলসি (ইংরেজি: Google LLC) বা গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক পরিষেবা ও পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন। গুগলের ১৪ শতাংশ শেয়ার তাদের এবং বিশেষ সুপারভোটিং ক্ষমতার মাধ্যমে ৫৬ শতাংশ স্টকহোল্ডারকে নিয়ন্ত্রণ করে। ৪ ই সেপ্টেম্বর, ১৯৯৮ সালে তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গুগল আগস্ট ১৯, ২০০৪ সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয় ও গুগলপ্লেক্স নামে মাউন্টেইন ভিউতে তাদের নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হয়। আগস্ট ২০১৫ সালে গুগল এর বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকর্পোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীন সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনর্গঠনের সমাপনী অংশ হিসেবে ল্যারি পেজ সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন করেন। (ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা)

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  93. 93

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  94. 94

    ঢাকা

    ঢাকা

    ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। জিডিপির দিক থেকে ঢাকা দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং বিশ্বের ৫৫তম শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতিমহানগরী বা মেগাসিটি। ২০২৫ সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ যা জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর; ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৩০ হাজার লোক বাস করে।

    91 views (↑91 from yesterday), 91

    1 day streak

    🔍 🗞️
  95. 95

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা

    সাদিয়া জাহান প্রভা (জন্ম: মার্চ ৩০, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

    90 views (↑90 from yesterday), 90

    1 day streak

    🔍 🗞️
  96. 96

    ঢাকা-১৭

    ঢাকা-১৭

    ঢাকা-১৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯০ নং আসন। ২০২৬ সালের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হন।

    90 views (↑90 from yesterday), 90

    1 day streak

    🔍 🗞️
  97. 97

    বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা

    বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা

    বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জেনারেলদের তালিকা। বর্তমানে সেনাবাহিনীতে একজন জেনারেল, ৬ জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৬ জন মেজর জেনারেল রয়েছে।

    90 views (↑90 from yesterday), 90

    1 day streak

    🔍 🗞️
  98. 98

    অনাভেদী যৌনক্রিয়া

    অনাভেদী যৌনক্রিয়া

    অনাভেদী যৌনক্রিয়া হচ্ছে অন্তর্ভেদী যৌনসঙ্গমের বিপরীত অর্থাৎ এই ধরনের যৌনক্রিয়াতে কোনো প্রকারের শিশ্ন প্রবেশ করানো হয়না। এই ধরনের যৌনক্রিয়ার মধ্যে রয়েছে চুম্বন, মর্দন বা লেহন। অনাভেদী যৌনক্রিয়া শৃঙ্গারের মতো হলেও এটি মূলত তা নয়। অনেকে এটাকে মূল যৌনকর্ম বা শুধু ভালোবাসার প্রকাশ হিসেবে ব্যবহার করেন।

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  99. 99

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা

    আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।

    89 views (↑89 from yesterday), 89

    1 day streak

    🔍 🗞️
  100. 100

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (সংক্ষেপে প্রাতিষ্ঠানিকভাবে বিএনপি) হলো বাংলাদেশের অন্যতম প্রধান মধ্য বা মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল। এটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।

    88 views (↑88 from yesterday), 88

    1 day streak

    🔍 🗞️

This data from .