The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে: কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান বিজয়ী।
আন্তর্জাতিক যোগ দিবস হল যোগব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন, যা ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।ঐ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল ছিল - আর্জেন্টিনা, বেলজিয়াম,ব্রাজিল, ফ্রান্স,জার্মানি ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন । তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থানে ছিল।
বিষ্ণুপ্রসাদ রাভা (অসমীয়া: বিষ্ণুপ্রসাদ ৰাভা) ভারতের অসম রাজ্যের একজন কবি, সাহিত্যিক, নাট্যকার, সংগীতজ্ঞ, অভিনেতা, চিত্রকার ও স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ছিলেন। কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা নটরা নৃত্যে মুগ্ধ হয়ে হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন বিষ্ণুপ্রসাদ রাভাকে কলাগুরু উপাধি দিয়েছিলেন।
২৩ এপ্রিল ২০২৫-এ, ভারত ও পাকিস্তানের মাঝে একটি সংকটের আবির্ভাব হয়। এটি মূলত শুরু হয় পহেলগাঁও হামলার কারণে, যেখানে অস্ত্রধারীদের গুলিতে ২৫জন পর্যটক ১জন স্থানীয় বেসামরিক নাগরিক নিহত ও ২০জন আহত হয়। ভারত এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগ এনেছে, যেখানে পাকিস্তান-ভিত্তিক, জাতিসংঘ-মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে বিবেচিত, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
এআই স্লপ (বা সহজভাবে স্লপ নামেও পরিচিত) হলো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন ডিজিটাল কনটেন্ট, যা প্রচেষ্টা, গুণমান বা অর্থের অভাব হিসেবে বিবেচিত হয়। এগুলো মূলত মনযোগ আকর্ষণের প্রতিযোগিতায় সুবিধা পেতে বা অর্থ উপার্জনের জন্য ক্লিকবেট হিসেবে বিপুল পরিমাণে তৈরি করা হয়। এটি এক ধরনের সংশ্লেষিত মিডিয়া যা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রিয়েটর ইকোনমি এবং অনলাইন বিজ্ঞাপনের নগদীকরণের সাথে যুক্ত। ২০২০-এর দশকে উদ্ভাবিত এই শব্দটির একটি অবমাননাকর অর্থ রয়েছে যা অনেকটা স্প্যামের মতো। "স্লপ" শব্দটিকে মেরিয়াম-ওয়েবস্টার এবং আমেরিকান ডায়ালেক্ট সোসাইটি উভয়ই ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছে।
২০২৩ সুদান সংঘাত হল সুদানের সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে একটি চলমান সশস্ত্র সংঘাত। এটি ২০২৩ সালের ১৫ই এপ্রিল শুরু হয়েছিল, যখন মূলত রাজধানী শহর খার্তুম ও দারফুর অঞ্চল সহ দেশজুড়ে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতের ফলে ২০২৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত, শুধুমাত্র খার্তুম রাজ্যেই কমপক্ষে ৬১,০০০ জন নিহত হয়েছিল, যার মধ্যে ২৬,০০০ জন সরাসরি সহিংসতার ফলাফল ছিল। ২০২৪ সালের ৫ জুলাই পর্যন্ত, ৭.৭ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল এবং ২.১ মিলিয়নেরও বেশি মানুষ উদ্বাস্তু হিসাবে দেশ ছেড়ে পালিয়েছিল। দারফুর-এ অনেক বেসামরিক লোককে মাসালিত গণহত্যার অংশ হিসাবে মৃত বলে জানা গেছে।
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক AY-pak) হলো একটি প্রো-ইসরায়েল লবিং সংস্থা, যা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও নির্বাহী শাখার কাছে ইসরায়েলের পক্ষে নীতিগত সমর্থনের জন্য প্রচার করে থাকে। এটি যুক্তরাষ্ট্রে সক্রিয় কয়েকটি প্রো-ইসরায়েল লবিং সংস্থার একটি, এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লবিং গোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত। এআইপ্যাক প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে আইজায়াহ এল.
গণহত্যা হলো একটি জনগোষ্ঠীর সম্পূর্ণ বা আংশিকভাবে ইচ্ছাকৃত ধ্বংস। এই শব্দটি ১৯৪৪ সালে রাফায়েল লেমকিন দ্বারা প্রচলিত হয়। ১৯৪৮ সালের গণহত্যা অপরাধ প্রতিরোধ ও দণ্ডনীয় কনভেনশনের (সিপিপিসিজি) অনুচ্ছেদ ২-এ এটি সংজ্ঞায়িত করা হয়েছে "জাতীয়, নৃগোষ্ঠীগত, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নিম্নলিখিত যেকোনো কাজ: গোষ্ঠীর সদস্যদের হত্যা করা; গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সৃষ্টি করা; গোষ্ঠীর উপর ইচ্ছাকৃতভাবে এমন জীবনযাত্রার অবস্থা চাপিয়ে দেওয়া যা তার শারীরিক ধ্বংস ঘটাতে গণনা করা হয় সম্পূর্ণ বা আংশিকভাবে; গোষ্ঠীর মধ্যে জন্ম রোধের উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ করা; [এবং] গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।"
অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল (জার্মান: Österreichische Fußballnationalmannschaft) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অস্ট্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ১২ই অক্টোবর তারিখে, অস্ট্রিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন। সোহরাওয়ার্দীকে ভারতে একটি বিতর্কিত চরিত্র হিসেবে দেখা হয় সরাসরি কলকাতা দাঙ্গা জন্য দায়ী হওয়ার কারণে।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
১৬ আগস্ট ১৯৪৬-এর ডাইরেক্ট অ্যাকশন ডে (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) ছিল সেই দিন, যখন সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর মুসলমানদের জন্য পৃথক একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও অর্থনৈতিক অচলাবস্থার মাধ্যমে "সরাসরি আন্দোলন" করার সিদ্ধান্ত নেয়। এটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা গ্রেট কলকাতা কিলিংস নামেও পরিচিত। খুব শিগগিরই এই দিনটি কলকাতায় সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এই ঘটনার ফলে তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের কলকাতা শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দিনটিকে দ্য উইক অব দ্য লং নাইভস-এর সূচনা হিসেবেও ধরা হয়। ঘটনার ব্যাপক হত্যাকাণ্ড ও স্বল্পমেয়াদি প্রভাব সম্পর্কে অনেকটাই ঐকমত্য থাকলেও (যদিও সঠিক হতাহতের সংখ্যা জানা যায় না), পুরো ঘটনাক্রম, বিভিন্ন পক্ষের দায়িত্ব এবং এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলাফল নিয়ে এখনো মতভেদ রয়েছে।
কুরাসাও (ওলন্দাজ: Curaçao)–সরকারিভাবে কুরাসাও দেশ– হলো নেদারল্যান্ডসের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র। এটি দক্ষিণ ক্যারিবীয় সাগরের ডাচ ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত। এটি ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে এবং আরুবার প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০২৩ সালের আদমশুমারি অনুযায়ী, দ্বীপটির জনসংখ্যা ছিল ১,৫৫,৮২৬ জন। এর আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার (১৭১ বর্গমাইল) এবং এর রাজধানী হলো ভিলেমস্টাড।
তিউনিসিয়া (আরবি: تونس), সরকারী নাম তিউনিসীয় প্রজাতন্ত্র (আরবি: الجمهرية التونسية) উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ। দেশটির মধ্য দিয়ে এটলাস পর্বতমালা চলে গেছে এবং দেশটিকে উত্তরের উর্বর সমভূমি ও দক্ষিণের শুষ্ক, উষ্ণ মরুময় অঞ্চলে ভাগ করেছে। ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বার জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ "শৈলান্তরীপ" অথবা "রাত কাটাবার স্থান"। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ। এর উত্তরে ও পূর্বে রয়েছে ভূমধ্যসাগর। এর পশ্চিমে আলজেরিয়া এবং দক্ষিণ-পূর্বে লিবিয়া। উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি দক্ষিণ তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। সামরিক কৌশলগত অবস্থানের কারণে উত্তর আফ্রিকা নিয়ন্ত্রণে অভিলাষী বহু সভ্যতার সাথে তিউনিসিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। এদের মধ্যে আছে ফিনিসীয় জাতি, কার্থেজীয় জাতি, রোমান জাতি, আরব জাতি এবং উসমানীয় তুর্কি জাতি। আরব বসন্তে জয় পেলেও এর নিরাপত্তা দুর্বল। ২০১৫ সালে এক হামলায় ৩৮ জন নিহত হয়।
শতক হলো বাংলাদেশ ও ভারতে প্রচলিত একটি ভূমি পরিমাপের একক। ২০শ শতাব্দীর মাঝামাঝিতে উভয় দেশে এককের মেট্রিকীকরণের ফলে সরকারিভাবে এই পরিমাপ অপ্রচলিত হয়ে যায়। তবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ অঞ্চলে এককটি এখনও ব্যবহৃত হয়। এছাড়া পূর্ব আফ্রিকাতেও ভূমি পরিমাপের জন্য “ডেসিমাল” নামে অনুরূপ একক প্রচলিত আছে।
বাংলাদেশের বীমা কোম্পানির তালিকা
বাংলাদেশের বীমা কোম্পানির তালিকা হচ্ছে বাংলাদেশে বীমা সেবাদানকারী কোম্পানিসমূহের একটি তালিকা। বাংলাদেশে বর্তমানে মোট ৮২ টি বীমা কোম্পানি বীমা সেবা দিচ্ছে যার মধ্যে ৩৬ টি লাইফ বীমাকারী কোম্পানি এবং ৪৬টি নন-লাইফ বীমাকারী কোম্পানি। লাইফ বীমাকারী কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৩৫টি বেসরকারি মালিকানাধীন। অন্যদিকে নন-লাইফ বীমাকারী কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৪৫টি বেসরকারি মালিকানাধীন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা; যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" হিসেবে বলা হয়।
লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বর্তমানে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে, আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।
শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
সেলিমা আহমাদ ছিলেন বাংলাদেশী ব্যবসায়ী। তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি বর্তমানে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য তিনি অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক।
জামাইষষ্ঠী বাঙালি হিন্দুদের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালি হিন্দুরা এই আচার পালন করেন। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠীপুজোর লৌকিক প্রথাই বাঙালি হিন্দুদের জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। সেলেসাও নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ব্রাজিলের রিউ দি জানেইরুর আটলান্টিক মহাসাগর তীরবর্তী বরা দা তিজুকা এলাকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিতে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় কাজিমিরো। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২) বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ। পেলে, গ্যারিঞ্চা, কাফু, রোনালদো, রোনালদিনহো, নেইমার,কাকা এবং রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়গণ ব্রাজিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি রয়েছে, যা হচ্ছে: ইংরেজি: The English invented it, the Brazilians perfected it.
এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (পর্তুগিজ: Edson Arantes do Nascimento, ব্রাজিলীয় পর্তুগিজ: [ˈɛtsõ (w)ɐˈɾɐ̃tʃiz du nɐsiˈmẽtu]; ২৩ অক্টোবর ১৯৪০―২৯ ডিসেম্বর ২০২২), যিনি পেলে (পর্তুগিজ উচ্চারণ: [peˈlɛ]) নামে অধিক পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার ছিলেন। পেলে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। ভক্তরা তাকে ফুটবলের সম্রাট বলে থাকে। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী। একমাত্র তিনি এবং ব্রাজিলেরই ফুটবলার কাফু তিনবার বিশ্বকাপ জিতেছেন। এছাড়া আর কেউ তিনবার বিশ্বকাপ জিততে পারেননি। ১৩৬৩টি খেলায় তার ১২৭৯টি গোল করেছেন, যার মধ্যে বন্ধুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্বীকৃত। এ যাবৎকালের বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও পেলে।
ধলাকোমর শ্যামা (বৈজ্ঞানিক নাম: Copsychus malabaricus) বা শামা Muscicapidae (মাসসিকাপিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Copsychus (কপ্সিকাস) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির গানের পাখি। পূর্বে এদেরকে দামাজাতীয় পাখিদের গোত্র টুর্ডিডি-এর অন্তর্ভুক্ত বলে মনে করা হত। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। ধলাকোমর শ্যামার বৈজ্ঞানিক নামের অর্থ মালাবারের কালো পাখি (গ্রিক: kopsukhos = কালো পাখি/দামা; লাতিন: malabaricus = মালাবার, ভারত)। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি.
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
জয় বাংলা একটি স্লোগান যা বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। ১৯২২ সালে কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান কাব্যে ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম "জয় বাঙলা" শব্দ যুগল ব্যবহার করেন। নজরুলের কাব্যে উৎপত্তির পর কালক্রমে এটি স্লোগানে পরিণত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ভারতের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার লোকেরাও বাঙালির ঐক্য বোঝাতে এর ব্যবহার করে থাকে। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে "জয় বাংলা" স্লোগান দিয়ে জয় উদ্যাপন করত।
মিকেল ওয়ারসাবাল উগার্তে (ইংরেজি: Mikel Oyarzabal; জন্ম: ২১ এপ্রিল ১৯৯৭; মিকেল ওয়ারসাবাল নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগায় রিয়াল সোসিয়েদাদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
সাদিয়া জাহান প্রভা (জন্ম: মার্চ ৩০, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
দেনিজ উন্দাভ (তুর্কি: Deniz Undav; জন্ম: ১৯ জুলাই ১৯৯৬) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্ট এবং জার্মানি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্সাসিলিন নামেও পরিচিত, একটি অ্যান্টিবায়োটিক যা ত্বকের সংক্রমণ, বাহ্যিক কানের সংক্রমণ, পায়ের আলসারের সংক্রমণ, ডায়াবেটিক পায়ের সংক্রমণ এবং হাড়ের সংক্রমণের জন্য ব্যবহৃত হয়। এটি নিউমোনিয়া এবং এন্ডোকার্ডাইটিসের চিকিৎসার জন্য অন্যান্য ওষুধের সাথে একসাথে ব্যবহার করা যেতে পারে। এটি স্ট্যাফিলোকক্কাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য অস্ত্রোপচারের আগে ব্যবহার করা যেতে পারে। এটি মেথিসিলিন-রেজিসট্রান্স স্ট্যাফিলোকক্কাস অরিয়াস (এমআরএসএ) এর বিরুদ্ধে কার্যকর নয়। এটি মুখ দ্বারা বা একটি শিরা বা পেশী মধ্যে ইনজেকশন দ্বারা দেওয়া হয়।
নুরুল কবীর একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, কলাম লেখক, সম্পাদক এবং সংবাদকর্মী। তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক। নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, এবং দ্য রেড মাওলানা তার দুটি আলোচিত বই। ২০২৫ সালের শ্রেষ্ঠ নন-ফিকশন গ্রন্থ হিসেবে তার রচিত দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি বইটি বণিক বার্তা সম্মাননা লাভ করে।
সংশপ্তক বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত একটি ধারাবাহিক নাটক। এটা শহীদুল্লাহ কায়সারের উপন্যাস সংশপ্তকের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। ১৯৭১ সালে ধারাবাহিক নাটক হিসেবে এটির নির্মাণ শুরু হয়েছিল, কিন্তু চার পর্ব প্রচারের পর সেই বছর মার্চে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় এর নির্মাণ ও সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ১৯৮৮ সালের এটির কাজ আবার শুরু হয়। কিন্তু একই বছর বাংলাদেশে ভয়াবহ বন্যা হওয়ার কারণে এর কাজ আবার বন্ধ হয়ে যায়। বন্যা শেষ হওয়ার পর নাটক তৈরির কাজ আবার শুরু হয়। উপন্যাস থেকে এটি নাট্যরূপ দেন ইমদাদুল হক মিলন। প্রথম কয়েক পর্বের পরিচালক ছিলেন যৌথভাবে আবদুল্লাহ আল মামুন এবং আল মনসুর। শেষের দিকের পর্বগুলো নির্মাণ করেন মোহাম্মদ আবু তাহের। আবহ সংগীত পরিচালনা করেন আনিসুর রহমান তনু।
ফরাসী ভাষায় ফেট ডে লা মিউজিক-আর বাংলায় বিশ্ব সঙ্গীত দিবস । ২১ জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস ৷ বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। এভাবে, ১৯৮২ সালে এসে এ ফেস্টিভ্যাল 'ওয়ার্ল্ড মিউজিক ডে'-তে রূপ নেয়। 'গান হতে হবে মুক্ত; সংশয়হীন'- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথপরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় 'ওয়ার্ল্ড মিউজিক ডে'।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
কেপ ভার্দে ( ()) অথবা কাবু ভের্দি ( (), ; পর্তুগিজ: [ˈkabu ˈveɾdɨ]), আনুষ্ঠানিকভাবে কাবু ভের্দি প্রজাতন্ত্র, আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের মাকারোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।
বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস এবং তাঁর বিষবৃক্ষ-কৃষ্ণকান্তের উইল-রজনী গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা (১৮৭৩) পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট বারোটি কিস্তিতে বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ১৮৭৩ সালের ১ জুন। এই উপন্যাসটি আধুনিক বাংলা উপন্যাস সাহিত্যের আদিযুগের একখানি উপন্যাস। বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা - বিধবাবিবাহ ও বহুবিবাহ প্রথা। এই উপন্যাসের পটভূমি বিধবাবিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কাল। এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় বিষবৃক্ষ উপন্যাসের আটটি সংস্করণ প্রকাশিত হয়। উপন্যাসটি অন্যান্য ভাষাতেও অনূদিত হয়েছিল। ১৮৯১ সালে শিয়ালকোট থেকে এর হিন্দুস্তানি অনুবাদ প্রকাশিত হয়। ১৮৮৪ সালে মিরিয়ম এস.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ দলসমূহ
২০২৬ ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি জাতীয় দলকে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়ের একটি চূড়ান্ত দল নিবন্ধন করতে হবে, যার মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক থাকতে হবে। কেবল এই চূড়ান্ত তালিকাভুক্ত খেলোয়াড়রাই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য হবেন।
মোশাররফ হোসেন (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নামে পরিচিত; ১২ জানুয়ারি ১৯৪৩ - ১৩ মে ২০২৬)[১] ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি। তিনি চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সাবেক মন্ত্রী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
রাশেদ খান মেনন (জন্ম ১৮ মে ১৯৪৩) বাংলাদেশের একজন বামপন্থী জনগণতান্ত্রিক ধারার রাজনৈতিক নেতা। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে তিনি ঢাকা থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৮ ও ২০২৪ সালের একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
জর্জা মেলোনি (ইতালীয়: Giorgia Meloni; জন্ম ১৫ই জানুয়ারি ১৯৭৭) একজন ইতালীয় রাজনীতিবিদ ও সাংবাদিক, যিনি ২০২২ সালের ২২শে অক্টোবর থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম নারী। তিনি ২০০৬ সাল থেকে ইতালির জনপ্রতিনিধি সভার সদস্যা। তিনি ২০১৪ সাল থেকে ফ্রাতেল্লি দিতালিয়া নামক ডানপন্থী রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং ২০২০ সাল থেকে তিনি ইউরোপীয় রক্ষণশীল এবং সংস্কারবাদী দলের প্রধান। ২০২৪ সালে মার্কিন সাময়িকী ফোর্বস তাঁকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নারীর মর্যাদা দেয়, টাইম সাময়িকী তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান দেয় এবং পলিটিকো ২০২৫ সালে ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাঁর নামোল্লেখ করে।
দামাত রুস্তম পাশা ওপোকোভিচ (১৫০০-১৫৬১) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের একজন উজিরে আজম। তিনি প্রথমে ১৫৪৪ থেকে ১৫৫৩ এবং পরবর্তীতে ১৫৫৫ থেকে ১৫৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত উজিরে আজমের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন উচ্চশিক্ষিত, বহু ভাষায় পারদর্শী এবং বীর যোদ্ধা। তিনি সুলতান সুলেমান এবং হুররাম সুলতানের একমাত্র কন্যা শাহজাদি মিহরিমাহ সুলতান কে বিবাহ করেছিলেন৷ যারফলে তাকে দামাত অর্থাৎ জামাতা উপাধী দেওয়া হয়েছিলো। তার অঢেল সম্পদের কারণে তাকে ইতিহাসের সবচেয়ে সম্পদশালী উজিরে আজম ও বলা হয়। তার দ্বারা নির্মিত রুস্তম পাশা মসজিদ আজও তার ঐশ্বর্যের পরিচয় দেয়।
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার ফুটবল খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।
পশ্চিমবঙ্গের ইতিহাস বলতে মূলত খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ থেকে খ্রিস্টীয় বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত, বঙ্গের প্রাচীন, মধ্যযুগীয় ও প্রাক-আধুনিক কালের ইতিহাসকেই বোঝানো হয়। পশ্চিমবঙ্গে খ্রিস্টের জন্মের প্রায় ৪২ হাজার বছর পূর্বের মানববসতির প্রমান পাওয়া যায়। উক্ত সময়কালের মানববসতির উপস্থিতি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড়ের গুহায় পাওয়া গিয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের জ্ঞাত ইতিহাসের সূচনা ২,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে দামোদর উপত্যকা ও বিদ্যাধরী নদীর তীরবর্তী অঞ্চলে মানব সভ্যতার উন্মেষ ও প্রসারের সঙ্গে সঙ্গে হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে ১১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩৫০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে বঙ্গ রাজ্যের উপস্থিতি পরিলক্ষিত হয়, যেটি উত্তর ভারতের বৈদিক সভ্যতার সমসাময়িক ছিল।
সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল (পর্তুগিজ: República Federativa do Brasil, পর্তুগিজ উচ্চারণ: [he'publikɐ fedeɾa'tʃivɐ du bɾa'ziw] বা হেপুব্লিকা ফ়েদেরাচিভ়া দু ব্রাজ়িউ ), যা প্রচলিতভাবে ব্রাজিল (পর্তুগিজ: Brasil, পর্তুগিজ উচ্চারণ: [bɾaˈziw] বা ব্রাজিউ) নামে পরিচিত, হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজভাষী দেশ, এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজভাষী রাষ্ট্র।
ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো (পর্তুগিজ: Cristiano Ronaldo, পর্তুগিজ উচ্চারণ: [kɾiʃˈtjɐnu ʁɔˈnaldu]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫; ক্রিস্টিয়ানো রোনালদো নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত গোল করতে খুব আগ্রহী এবং সবমিলিয়ে ১০০০ গোল করা তার স্বপ্ন
রোনালদিনহো (Ronaldinho) হলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ইদানীং কালের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবে তিনি স্বীকৃত। তিনি স্পেনের বার্সেলোনা ক্লাবে খেলতেন। রোনালদিনহো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত, তিনি দুটি ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার এবং একটি ব্যালন ডি’অর জিতেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একটি বিশ্বকাপ, একটি কোপা আমেরিকা, একটি কনফেডারেশন্স কাপ, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি কোপা লিবের্তাদোরেস এবং একটি ব্যালন ডি’অর জিতেছেন।
কারবালার যুদ্ধ (আরবি: مَعْرَكَة كَرْبَلَاء) সংঘটিত হয় ৬৮০ সালের ১০ অক্টোবর (ইসলামি বর্ষপঞ্জির ৬১ হিজরির ১০ মহররম তারিখে), ইসলামের নবী মুহাম্মদের নাতী হুসাইন ইবনে আলী নেতৃত্বাধীন অল্প কিছু সমর্থক-আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ (রাজত্বকাল: ৬৮০–৬৮৩) এর সেনাবাহিনীর মধ্যে। এ যুদ্ধ সংঘটিত হয় কারবালায়, যেটি সেই সময় সাওয়াদ নামে পরিচিত ছিল (আধুনিক দক্ষিণ ইরাকে অবস্থিত)।
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব হবে গ্রুপ পর্বের পর এই প্রতিযোগিতার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব। ২০২৬ সালের ২৮শে জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নকআউট পর্বটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। বারোটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল, এবং এর সাথে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল একটি একক-বর্জন টুর্নামেন্টে (সিঙ্গেল-এলিমিনেশন টুর্নামেন্ট) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নকআউট পর্বে উত্তীর্ণ হবে। নকআউট পর্বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)
জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি জনপ্রশাসনের সেবা প্রদান সম্পর্কিত বিষয়াদির ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
ভারত (), যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)।
প্রতি বছর বিভিন্ন দিনে বিশ্বব্যাপী নানা "দিবস" আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এই সকল বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবস সমূহের তালিকা এই পাতায় অন্তর্ভুক্ত করা হলো। এই সকল দিবসের উদ্দেশ্য হচ্ছে - কোন একটি নির্দিষ্ট দিনে আন্তর্জাতিকভাবে সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি বা ক্ষেত্র বিশেষে কোন অতীত ঘটনা স্মরণ করা।
জোভান্নি ভিনচেন্ৎসো ইনফান্তিনো, যিনি জান্নি ইনফান্তিনো (ইতালীয় উচ্চারণ: [ˈdʒanni infanˈtiːno]; জন্ম: ২৩ মার্চ, ১৯৭০) নামে পরিচিত, ব্রিগ -এ জন্মগ্রহণকারী সুইস-ইতালীয় ফুটবল প্রশাসক ও বর্তমান ফিফা সভাপতি। ইতালি ও সুইজারল্যান্ড - উভয় দেশের নাগরিক তিনি। ২০০৯ সাল থেকে উয়েফা'র মহাসচিবের দায়িত্বে ছিলেন জান্নি ইনফান্তিনো। ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ফিফা'র এক্সট্রাঅর্ডিনারী কংগ্রেস সভা চলাকালীন তাকে ফিফা'র সভাপতিরূপে নির্বাচিত করা হয়।
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশী রাজনীতিবিদ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী, যিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীকালে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। বিশ বছরেরও বেশি সময় সম্মিলিতভাবে দায়িত্ব পালন করার পর, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ-সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের ফলে ঘটিত ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পলায়নের মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনকালের অবসান ঘটে। ২০২৫ সালের নভেম্বরে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ২৪তম ফিফা বিশ্বকাপ। এটি একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনের পুরুষ জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০৩০ সালের এই আসরটি হবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি সংস্করণ। প্রথমবারের মতো দুটি মহাদেশের তিনটি দেশ যৌথভাবে এই প্রতিযোগিতার মূল আয়োজক হবে; দেশগুলো হলো স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এছাড়া বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মাটিতে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন, ১৮৮২ ছিলো আধুনিক ভারতের সরকারিভাবে প্রথম শিক্ষা কমিশন, যা হান্টার কমিশন নামেই বেশি পরিচিত ছিলো। এই কমিশনের অফিশিয়াল সরকারিভাবে নামকরণ করা হয়েছিলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ১৮৮২। ব্রিটিশ ভারতের সরকারের এই কমিশনের লক্ষ্য ছিলো উডের শিক্ষা নীতি প্রস্তাব পর্যালোচনা করা, এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়া। ভারতের শিক্ষা ব্যবস্থা আধুনিকরন সম্পর্কে একটি নতুন শিক্ষানীতি প্রস্তাব করা। এই কমিশনের আরেকটি বড় লক্ষ্য ছিলো ১৮৫৪-এর উডের শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগে তুলে ইংল্যান্ডে মিশনারিদের বিক্ষোভ পর্যালোচনা করা।
মুহাম্মাদ (আরবি: مُحَمَّد, প্রতিবর্ণীকৃত: মুহাম্মাদ; আনু. ৫৭০ খ্রিষ্টাব্দ – ৮ জুন ৬৩২ খ্রিষ্টাব্দ) ষষ্ঠ ও সপ্তম খ্রিষ্টীয় শতাব্দীর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার পূর্ণ সম্মানসূচক নাম হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অমুসলিম প্রায় সকল ইতিহাসবিদদের মতে, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তবে ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহর প্রেরিত একজন নবি; যিনি আদম, ইব্রাহিম, মুসা, ইসা এবং অন্যান্য নবিদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। মুসলিমগণ বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছিলেন আল্লাহ প্রেরিত শেষ নবি ও রাসুল এবং কুরআন ও মুহাম্মাদের জীবনাদর্শ হলো ইসলাম ধর্মের মূলভিত্তি।
ইউভাইটিস () হল ইউভিয়ার প্রদাহ, যা চোখের ভিতরের অক্ষিপট এবং বাইরের তন্তুময় স্তর শ্বেতপটল ও স্বচ্ছপটলর মধ্যবর্তী রঞ্জকস্তর। ইউভিয়া চোখের মধ্যম স্তরের রঞ্জক সংবহন কাঠামো নিয়ে গঠিত এবং এতে কনীনিকা, পক্ষ্মাকায় এবং রক্তঝিল্লি অন্তর্ভুক্ত। ইউভাইটিসকে শারীরস্থানিকভাবে, আক্রান্ত চোখের অংশ অনুযায়ী, সম্মুখ, মধ্যবর্তী বা পশ্চাৎ, বা সর্বাঙ্গীণ ইউভাইটিস হিসাবে বর্ণনা করা হয় যদি সব অংশ জড়িত থাকে। সম্মুখ ইউভাইটিস (কনীনিকা-পক্ষ্মাকায় প্রদাহ) সবচেয়ে সাধারণ, এবং সামগ্রিকভাবে ইউভাইটিসের ঘটনা প্রায় ১:৪৫০০ কে প্রভাবিত করে, যা প্রায়শই ২০-৬০ বছর বয়সীদের মধ্যে দেখা যায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখে ব্যথা, চোখ লাল হওয়া, ভাসমান বিন্দু এবং ঝাপসা দৃষ্টি, এবং চক্ষু পরীক্ষায় পক্ষ্মাকায় রক্তনালী প্রসারিত এবং সম্মুখ কক্ষয়ে কোষের উপস্থিতি দেখাতে পারে। ইউভাইটিস স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে, একটি জিনগত উপাদান থাকতে পারে, বা একটি স্ব-প্রতিরক্ষা রোগ বা সংক্রমণ এর সাথে যুক্ত হতে পারে। চোখ একটি তুলনামূলকভাবে সুরক্ষিত পরিবেশ হলেও, এর চক্ষু অনাক্রম্য সুরক্ষা কৌশল সক্রিয় হতে পারে, যার ফলে টি-কোষ সক্রিয়করণের সাথে যুক্ত প্রদাহ এবং টিস্যু ধ্বংস ঘটে।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
তামাক গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। তামাক গাছের শুকানো পাতাকে তামাক বা তাম্বাকু বলা হয়। তামাক গাছ ১২-১৮ ইঞ্চি লম্বা হয়। তামাক অত্যন্ত নেশাদায়ক পদার্থ। তামাকে আগুন দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুঁকো, গাঁজা, পাইপ এবং অন্যান্য ধূমপানের মাধ্যম প্রস্তুত করা হয়। ধূমপান ছাড়াও তামাক নানা রকম ভাবে ব্যবহার হয়, যেমন চিবিয়ে (জর্দা, যা পানের সাথে খাওয়া হয়, গুটকা, খৈনি, পান মশলা, মাওয়া), ঠোঁটের ফাঁকে গুঁজে (যেমন গুল), বা নাকে ঠুসে (নস্যি)।
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।