The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।
অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল (জার্মান: Österreichische Fußballnationalmannschaft) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অস্ট্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ১২ই অক্টোবর তারিখে, অস্ট্রিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে: কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান বিজয়ী।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।ঐ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল ছিল - আর্জেন্টিনা, বেলজিয়াম,ব্রাজিল, ফ্রান্স,জার্মানি ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন । তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থানে ছিল।
অস্ট্রিয়া (জার্মান: Österreich ও্যস্টারাইশ্, ক্রোয়েশীয় ভাষায়: Austrija আউস্ত্রিয়া, হাঙ্গেরীয় ভাষায়: Ausztria অউস্ত্রিয়, স্লোভেনীয় ভাষায: Avstrija আভ্স্ত্রিয়া) পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি, এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিশ্টেন্ষ্টাইন। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির তিন-চতুর্থাংশ এলাকাই পর্বতময়।
ব্রঙ্কাস বা বায়ুনালি একটি বায়ু পথ যেখান দিয়ে ফুসফুসে বাতাস পৌছায়। এটি খাদ্যনালির সামনে অবস্থিত একটি ফাঁপা নল।এই নালিটি স্বরযন্তের নিচের অংশ থেকে শুরু করে কিছুদুর নিচে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়নলের সৃষ্টি হয়,এগুলো শ্বাসনালী।এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত।এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত।এ জিল্লিতে সূক্ষ লোমযুক্ত কোষ থাকে।এর ভেতর দিয়ে বায়ু আসা-যাওয়া করে।শ্বাসনালীর ভিতর দিয়ে কোন অপ্রয়োজনীয়' বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ লোমগুলো শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। ব্রঙ্কাস ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি ছোট কিন্তু প্রশস্ত এবং ৩ ভাগে ভাগ হয়ে ফুসফুসের ৩টি ভাগ বা লোবে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি ২টি খন্ডে প্রবেশ করে। ফুসফুসের ভিতরে ব্রঙ্কাস পুনঃপুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ব্রঙ্কিওল গঠন করে। ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে.
২৩ এপ্রিল ২০২৫-এ, ভারত ও পাকিস্তানের মাঝে একটি সংকটের আবির্ভাব হয়। এটি মূলত শুরু হয় পহেলগাঁও হামলার কারণে, যেখানে অস্ত্রধারীদের গুলিতে ২৫জন পর্যটক ১জন স্থানীয় বেসামরিক নাগরিক নিহত ও ২০জন আহত হয়। ভারত এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগ এনেছে, যেখানে পাকিস্তান-ভিত্তিক, জাতিসংঘ-মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে বিবেচিত, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক AY-pak) হলো একটি প্রো-ইসরায়েল লবিং সংস্থা, যা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও নির্বাহী শাখার কাছে ইসরায়েলের পক্ষে নীতিগত সমর্থনের জন্য প্রচার করে থাকে। এটি যুক্তরাষ্ট্রে সক্রিয় কয়েকটি প্রো-ইসরায়েল লবিং সংস্থার একটি, এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লবিং গোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত। এআইপ্যাক প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে আইজায়াহ এল.
২০২৩ সুদান সংঘাত হল সুদানের সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে একটি চলমান সশস্ত্র সংঘাত। এটি ২০২৩ সালের ১৫ই এপ্রিল শুরু হয়েছিল, যখন মূলত রাজধানী শহর খার্তুম ও দারফুর অঞ্চল সহ দেশজুড়ে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতের ফলে ২০২৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত, শুধুমাত্র খার্তুম রাজ্যেই কমপক্ষে ৬১,০০০ জন নিহত হয়েছিল, যার মধ্যে ২৬,০০০ জন সরাসরি সহিংসতার ফলাফল ছিল। ২০২৪ সালের ৫ জুলাই পর্যন্ত, ৭.৭ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল এবং ২.১ মিলিয়নেরও বেশি মানুষ উদ্বাস্তু হিসাবে দেশ ছেড়ে পালিয়েছিল। দারফুর-এ অনেক বেসামরিক লোককে মাসালিত গণহত্যার অংশ হিসাবে মৃত বলে জানা গেছে।
গণহত্যা হলো একটি জনগোষ্ঠীর সম্পূর্ণ বা আংশিকভাবে ইচ্ছাকৃত ধ্বংস। এই শব্দটি ১৯৪৪ সালে রাফায়েল লেমকিন দ্বারা প্রচলিত হয়। ১৯৪৮ সালের গণহত্যা অপরাধ প্রতিরোধ ও দণ্ডনীয় কনভেনশনের (সিপিপিসিজি) অনুচ্ছেদ ২-এ এটি সংজ্ঞায়িত করা হয়েছে "জাতীয়, নৃগোষ্ঠীগত, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নিম্নলিখিত যেকোনো কাজ: গোষ্ঠীর সদস্যদের হত্যা করা; গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সৃষ্টি করা; গোষ্ঠীর উপর ইচ্ছাকৃতভাবে এমন জীবনযাত্রার অবস্থা চাপিয়ে দেওয়া যা তার শারীরিক ধ্বংস ঘটাতে গণনা করা হয় সম্পূর্ণ বা আংশিকভাবে; গোষ্ঠীর মধ্যে জন্ম রোধের উদ্দেশ্যে ব্যবস্থা আরোপ করা; [এবং] গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।"
এআই স্লপ (বা সহজভাবে স্লপ নামেও পরিচিত) হলো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন ডিজিটাল কনটেন্ট, যা প্রচেষ্টা, গুণমান বা অর্থের অভাব হিসেবে বিবেচিত হয়। এগুলো মূলত মনযোগ আকর্ষণের প্রতিযোগিতায় সুবিধা পেতে বা অর্থ উপার্জনের জন্য ক্লিকবেট হিসেবে বিপুল পরিমাণে তৈরি করা হয়। এটি এক ধরনের সংশ্লেষিত মিডিয়া যা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রিয়েটর ইকোনমি এবং অনলাইন বিজ্ঞাপনের নগদীকরণের সাথে যুক্ত। ২০২০-এর দশকে উদ্ভাবিত এই শব্দটির একটি অবমাননাকর অর্থ রয়েছে যা অনেকটা স্প্যামের মতো। "স্লপ" শব্দটিকে মেরিয়াম-ওয়েবস্টার এবং আমেরিকান ডায়ালেক্ট সোসাইটি উভয়ই ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছে।
স্বপন দাশগুপ্ত (৩রা অক্টোবর, ১৯৫৫) একজন ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতের ডানপন্থী রাজনীতির অন্যতম প্রভাবশালী একজন বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংবাদপত্রে হিন্দু জাতীয়তাবাদ সম্পর্কিত প্রবন্ধ লেখার জন্যে পরিচিত। তিনি ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার একজন মনোনীত সাংসদ। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবার জন্য তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। নির্বাচনে পরাজিত হবার পর স্বপন দাশগুপ্ত ২০২১ সালের ১লা জুন পুনরায় রাজ্যসভার সাংসদ মনোনীত হন। ২০১৫ সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য স্বপন দাশগুপ্ত পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বর্তমানে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে, আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৮৯ বাংলাদেশ দাঙ্গা হলো ১৯৮৯ সালের অক্টোবরে - নভেম্বর মাসে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে পর্যায়ক্রমিক আক্রমণ ছিল ভারতের অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের প্রতিশোধ হিসাবে দেখা হয়েছিলো। সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার হিন্দু বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। ৪০০ এরও বেশি হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল।
এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (পর্তুগিজ: Edson Arantes do Nascimento, ব্রাজিলীয় পর্তুগিজ: [ˈɛtsõ (w)ɐˈɾɐ̃tʃiz du nɐsiˈmẽtu]; ২৩ অক্টোবর ১৯৪০―২৯ ডিসেম্বর ২০২২), যিনি পেলে (পর্তুগিজ উচ্চারণ: [peˈlɛ]) নামে অধিক পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার ছিলেন। পেলে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। ভক্তরা তাকে ফুটবলের সম্রাট বলে থাকে। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী। একমাত্র তিনি এবং ব্রাজিলেরই ফুটবলার কাফু তিনবার বিশ্বকাপ জিতেছেন। এছাড়া আর কেউ তিনবার বিশ্বকাপ জিততে পারেননি। ১৩৬৩টি খেলায় তার ১২৭৯টি গোল করেছেন, যার মধ্যে বন্ধুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্বীকৃত। এ যাবৎকালের বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও পেলে।
বিষ্ণুপ্রসাদ রাভা (অসমীয়া: বিষ্ণুপ্রসাদ ৰাভা) ভারতের অসম রাজ্যের একজন কবি, সাহিত্যিক, নাট্যকার, সংগীতজ্ঞ, অভিনেতা, চিত্রকার ও স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ছিলেন। কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা নটরা নৃত্যে মুগ্ধ হয়ে হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন বিষ্ণুপ্রসাদ রাভাকে কলাগুরু উপাধি দিয়েছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য বা ধ্বজভঙ্গ হল এক প্রকারের যৌন রোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষন এবং মিলনের পূর্বশত হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ। এ সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়।
ফিফা বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের তালিকা
পুরুষদের ফিফা বিশ্বকাপের ২২টি চূড়ান্ত প্রতিযোগিতার ম্যাটাইব্রেকার পেনাল্টি শুট-আউটের গোল বাদে মোট ২,৭০০-এরও বেশি গোল হয়েছে। ১৯৩০ সালের বিশ্বকাপে ফরাসি খেলোয়াড় লুসিয়াঁ লোরাঁ ইতিহাসের প্রথম গোল করেছিলেন। এরপর থেকে প্রায় ১৩০০ ফুটবলার বিশ্বকাপ প্রতিযোগিতায় গোল করেছেন। তাঁদের মধ্যে ১০১ জন পাঁচ বা তার বেশি গোল করেছেন।
রাশেদ খান মেনন (জন্ম ১৮ মে ১৯৪৩) বাংলাদেশের একজন বামপন্থী জনগণতান্ত্রিক ধারার রাজনৈতিক নেতা। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে তিনি ঢাকা থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৮ ও ২০২৪ সালের একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস এবং তাঁর বিষবৃক্ষ-কৃষ্ণকান্তের উইল-রজনী গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা (১৮৭৩) পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট বারোটি কিস্তিতে বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ১৮৭৩ সালের ১ জুন। এই উপন্যাসটি আধুনিক বাংলা উপন্যাস সাহিত্যের আদিযুগের একখানি উপন্যাস। বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা - বিধবাবিবাহ ও বহুবিবাহ প্রথা। এই উপন্যাসের পটভূমি বিধবাবিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কাল। এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় বিষবৃক্ষ উপন্যাসের আটটি সংস্করণ প্রকাশিত হয়। উপন্যাসটি অন্যান্য ভাষাতেও অনূদিত হয়েছিল। ১৮৯১ সালে শিয়ালকোট থেকে এর হিন্দুস্তানি অনুবাদ প্রকাশিত হয়। ১৮৮৪ সালে মিরিয়ম এস.
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন। সোহরাওয়ার্দীকে ভারতে একটি বিতর্কিত চরিত্র হিসেবে দেখা হয় সরাসরি কলকাতা দাঙ্গা জন্য দায়ী হওয়ার কারণে।
গণপ্রজাতন্ত্রী চীন নিয়মিতভাবে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র তৈরি এবং উন্নতিসাধন করে, এদের মধ্যে রাসায়নিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র ও রয়েছে। চায়নার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু হয় ১৯৬৪ সালে এবং এর প্রথম হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা কার্যকর করা হয় ১৯৬৭ সালে। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রীট (সিটিবিটি) এ সাক্ষর করার আগে ১৯৯৬ সাল পর্যন্ত চায়না তার এ পরীক্ষা চালু রাখে। জৈবিক এবং অধিবিষ অস্ত্র সম্মেলন ১৯৮৪ সালে আসন লাভ কয়ে এবং রাসায়নিক অস্ত্র সম্মেলন ১৯৯৭ সালে অনুমোদন পায়।
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশকের তালিকা
কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়াল্ড প্রপার্টি রাইটস অর্গানাইজেশন এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধিন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।
১৬ আগস্ট ১৯৪৬-এর ডাইরেক্ট অ্যাকশন ডে (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) ছিল সেই দিন, যখন সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর মুসলমানদের জন্য পৃথক একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও অর্থনৈতিক অচলাবস্থার মাধ্যমে "সরাসরি আন্দোলন" করার সিদ্ধান্ত নেয়। এটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা গ্রেট কলকাতা কিলিংস নামেও পরিচিত। খুব শিগগিরই এই দিনটি কলকাতায় সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এই ঘটনার ফলে তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের কলকাতা শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দিনটিকে দ্য উইক অব দ্য লং নাইভস-এর সূচনা হিসেবেও ধরা হয়। ঘটনার ব্যাপক হত্যাকাণ্ড ও স্বল্পমেয়াদি প্রভাব সম্পর্কে অনেকটাই ঐকমত্য থাকলেও (যদিও সঠিক হতাহতের সংখ্যা জানা যায় না), পুরো ঘটনাক্রম, বিভিন্ন পক্ষের দায়িত্ব এবং এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলাফল নিয়ে এখনো মতভেদ রয়েছে।
ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একটি তালিকা দেয়া হল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কি (৬৬%)বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।
মোশাররফ হোসেন (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নামে পরিচিত; ১২ জানুয়ারি ১৯৪৩ - ১৩ মে ২০২৬) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি। তিনি চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সাবেক মন্ত্রী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
ফাতিমা বাবু হলেন একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। অভিনয়ে আসার আগে তিনি সংবাদপাঠিকা ছিলেন। তার জন্ম চেন্নাইয়ের পুদুচেরির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ফাতিমা ২৫ বছরেরও বেশি সময় ধরে সংবাদ পাঠিকার কাজ করেছেন। ডিডি পোধিগাই, দূরদর্শন সংবাদের তামিল সংস্করণ, এবং পরে জয়া টিভিতে তিনি কাজ করেছেন। বিয়ের পর তিনি তার স্বামীর জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেন। তারপরই তিনি তামিল এবং মালয়ালম ভাষায় কাজ করে চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন।
দুর্গাপূজা বা দুর্গোৎসব (সংস্কৃত: दुर्गा पूजा) হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব, যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।
চৌড়হাস কুষ্টিয়ার একটি শহরতলি। এটি কুষ্টিয়া পৌরসভার ৫, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ডে বিস্তৃত। চৌড়হাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে ১০ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে মিত্র বাহিনীর অনেক সেনা নিহত হয়। চৌড়হাসে ১৮০২ সালে প্রতিষ্ঠিত একটি মসজিদ রয়েছে যা চৌড়হাস শাহী জামে মসজিদ নামে পরিচিত।
শাকিরা ইসাবেল মেবারাক রিপোই (স্পেনীয়: Shakira Isabel Mebarak Ripoll) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৭৭), যিনি শাকিরা (স্পেনীয়: Shakira চাকিরা বা শাকিরা, মূলত (আরবি: ةركاش শাকীরা) নামেই পরিচিত; একজন কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার বার্রাংকিলাতে তার জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তার নিজস্ব বেলি ড্যান্সের সাথে তিনি তার কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
কেপ ভার্দে ( ()) অথবা কাবু ভের্দি ( (), ; পর্তুগিজ: [ˈkabu ˈveɾdɨ]), আনুষ্ঠানিকভাবে কাবু ভের্দি প্রজাতন্ত্র, আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের মাকারোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।
আবু মুসা জাবির ইবন হাইয়ান (আল-বারিজি/আল-আযদি/আল-কুফি/আল-তুসি/আল-সুফি, আরবি: جابر بن حیان, ফার্সি: جابرحیان) (জন্ম:৭২১ - মৃত্যু:৮১৫ খ্রিষ্টাব্দ) বিখ্যাত শিয়া মুসলিম বহুবিদ্যাবিশারদ। পাশ্চাত্য বিশ্বে তিনি জেবার নামে পরিচিত যা তার নামের লাতিন সংস্করণ। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক। তার প্রকৃত জাতীয়তা সঠিকভাবে জানা যায়নি। অনেকে বলেন তিনি আরব, অনেকে আবার বলেন তিনি পারস্যের নাগরিক ছিলেন। তাকে "রসায়নের জনক" হিসেবে আখ্যায়িত করা হয়। জাবির ইবন হাইয়ান আলকেমিতে পরীক্ষণমূলক পদ্ধতির গোড়াপত্তন করেছিলেন।
২০২৫ সালের ২১শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে বাংলাদেশের রাজধানী ঢাকার সন্নিকটে ৫.৪ প্রাবল্যের (রিখটার মাপনীতে ৫.৫ মাত্রার) একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় ভূত্বকীয় (ভূ-গাঠনিক) পাতের অভ্যন্তরে স্বল্প গভীরতায় একটি বিলোম চ্যুতির কারণে এই ভূমিকম্পটি ঘটে ও এরপরে কমপক্ষে ৪টি পরাঘাত অনুভূত হয়। মুল ভূমিকম্পের প্রভাবে দেশটির বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেওয়াল ধসে ১০ জনের মৃত্যু ঘটে। এটি ছিল বিগত দুই দশকের মধ্যে দেশটিতে সংঘটিত সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।
সর্বাধিক গোলকারী ফুটবলারের তালিকা
রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) গবেষণা অনুসারে (অধিকাংশ ক্ষেত্রে) শীর্ষ স্তরের ফুটবলে ৩১ জন খেলোয়াড় তাদের খেলোয়াড়ি জীবনে ৫০০ বা তার অধিক গোল করেছে। শুধুমাত্র যারা তাদের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সর্বোচ্চ স্তরের ফুটবলে সক্রিয় ছিল তাদের এই তালিকায় বিবেচনা করা হয়। নিচের ছকে সকল স্তরের জাতীয় দল এবং ক্লাবের আনুষ্ঠানিক খেলায় করা গোল বিবেচনা করা হয়েছে। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগাল জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়, ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,৩০০টির বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৯০০ এর অধিক গোল করেছেন।
কামাখ্যা মন্দির (অসমীয়া: কামাখ্যা মন্দিৰ) হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি ৫১ সতীপীঠের অন্যতম। ৫১টি শক্তি পীঠের মধ্যে একটি, অষ্টাদশ শক্তিপীঠের একটি এবং আদি শক্তিপীঠ গুলোর মধ্যে প্রধাষ, কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে তথা নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা 'রক্তক্ষরা দেবী' বলা হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে দশমহাবিদ্যাসহ মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুরসুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী-সতী, চন্দ্রঘন্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা – এই ত্রিশটি দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরাসুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের, বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর -তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্র বিদ্যার জন্য প্রসিদ্ধ।
যুক্তাক্ষর বা যুক্তবর্ণ হল দুটি ব্যঞ্জনবর্ণকে একসাথে যুক্ত করা। তবে উচ্চারণের সময় প্রথম ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরধ্বনি উচ্চারিত হয় না। অর্থাৎ দুটি বর্ণের প্রথমটিতে যদি হসন্ত থাকে তবে বানানের সময় উভয়কে একত্রে লেখা হলে প্রাপ্ত বর্ণটিই যুক্তবর্ণ বা যুক্তাক্ষর। বাংলা শব্দে দ্বিত্ব প্রয়োগের জন্যও অনেক সময় যুক্তাক্ষর ব্যবহার করা হয়। ব্রাহ্মীলিপির মতো দেবনাগরীলিপি ব্যবহারে লিখিত ভাষাগুলোতেও একটি বর্ণ অন্য একটি বর্ণের সঙ্গে যুক্ত করে লেখা হয়।
আজান ফকির(ইংরেজি: Ajan fakir;অসমীয়া: আজান ফকীর) একজন ইসলাম ধর্ম প্রচারক, জিকির গীত রচয়িতা ও কবি ছিলেন। তার প্রকৃত নাম ছিল শাহ মীরান। তিনি আজান পীর, হজরত শাহ মিরান ও শাহ মিলান নামেও বিখ্যাত ছিলেন। ১৬১০ সনে ইরাকের রাজধানী বাগবাদে আজান ফকিরের জন্ম হয়েছিল। তিনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য অসমে এসেছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সাধারণ সৈনিক পদবি আছে। কমিশন্ড অফিসাররা প্রথম শ্রেণীর সেনা সদস্য, জেসিওরা প্রথম শ্রেণী (নন-ক্যাডার) সদস্য এবং এনসিও-দের মধ্যে সার্জেন্ট পদবিধারিরা দ্বিতীয় শ্রেণীর ও বাকি এনসিওরা তৃতীয় শ্রেণীর সদস্য হিসেবে বিবেচিত। পাশাপাশি সাধারণ সৈনিকরাও এখন তৃতীয় শ্রেণির আওতাভুক্ত।
নুরুল কবীর একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, কলাম লেখক, সম্পাদক এবং সংবাদকর্মী। তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক। নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, এবং দ্য রেড মাওলানা তার দুটি আলোচিত বই। ২০২৫ সালের শ্রেষ্ঠ নন-ফিকশন গ্রন্থ হিসেবে তার রচিত দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি বইটি বণিক বার্তা সম্মাননা লাভ করে।
বাংলাদেশের দর্শনীয় স্থানের তালিকা
সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতিবছর বাংলাদেশে বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক বেড়াতে আসে। আলোচ্য নিবন্ধে বাংলাদেশের পর্যটন স্থান সমূহের নামের তালিকা জেলাওয়ারী প্রকাশ করা হলো।
পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০
পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন-১৯৫০ (পূর্ব পাকিস্তান রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন ১৯৫০ নামেও পরিচিত) তদানীন্তন পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত একটি আইন ছিল। ১৯৪৮ ইং সনের ৩১ মার্চ পাকিস্তান সৃষ্টির প্রথম দিকে এই বিলটির খসড়া হয়েছিল যা ১৯৫১ ইং সনের ১৬ মে পাস হয়েছিল। এটি আইনসভায় পাস হওয়ার আগে বাংলায় ভূমি রাজস্ব আইনসমূহে ১৭৯৩ইং সনের স্থায়ী বন্দোবস্ত বিধিমালা ও ১৮৮৫ সনের বঙ্গীয় প্রজাস্বত্ত্ব বিধিমালা প্রযোজ্য ছিল।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (সংক্ষেপে এনটিআরসিএ নামে পরিচিত) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রথম প্রবেশ (এন্ট্রি লেভেল) পর্যায়ের পদসমূহে শিক্ষক ও প্রভাষক নিয়োগ নিশ্চিত করে থাকে। এনটিআরসিএ ২০০৫ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইনের (১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ২০০৫ সালের ১নং আইন) দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ঢাকার রমনায়।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা; যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" হিসেবে বলা হয়।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
ব্রিটিশরা ১৭০০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়া শাসন করার সময় বাংলাদেশে গণতন্ত্র প্রথম চালু হয় যেখানে বাংলাদেশ উপমহাদেশের প্রথম ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে ছিলো। তখনই ওয়েস্টমিনিস্টার ব্যবস্থার গণতন্ত্র চালু হয় যা সেই সময়ে ব্রিটেনে প্রচলিত ছিলো। যেহেতু বাংলাদেশ ১৯৭১ সালের ২৬শে মার্চে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে সেহেতু বাংলাদেশ তার রাজনৈতিক ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে; যাইহোক, ১৯৭৫ সালে একটি সামরিক অভ্যুত্থান প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। এটি ১৯৯১ সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছিলো।
উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন, ১৮৮২ ছিলো আধুনিক ভারতের সরকারিভাবে প্রথম শিক্ষা কমিশন, যা হান্টার কমিশন নামেই বেশি পরিচিত ছিলো। এই কমিশনের অফিশিয়াল সরকারিভাবে নামকরণ করা হয়েছিলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন, ১৮৮২। ব্রিটিশ ভারতের সরকারের এই কমিশনের লক্ষ্য ছিলো উডের শিক্ষা নীতি প্রস্তাব পর্যালোচনা করা, এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়া। ভারতের শিক্ষা ব্যবস্থা আধুনিকরন সম্পর্কে একটি নতুন শিক্ষানীতি প্রস্তাব করা। এই কমিশনের আরেকটি বড় লক্ষ্য ছিলো ১৮৫৪-এর উডের শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগে তুলে ইংল্যান্ডে মিশনারিদের বিক্ষোভ পর্যালোচনা করা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক অবস্থা বা ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। এটি সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে এবং সমষ্টিগতভাবে মানুষের আবেগীয় ও অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করে। সামাজিক সমস্যা কোনো একক ব্যক্তির সমস্যা নয়, বরং এটি সমাজের একটি বৃহৎ অংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং এর প্রতিকারে সামষ্টিক প্রচেষ্টার প্রয়োজন হয়।
আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন একটি মাত্রাবিহীন ভৌত রাশি। একটি প্রদত্ত নমুনাতে উপস্থিত পরমাণুসমূহের গড় ভরের সাথে পারমাণবিক ভর ধ্রুবকের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে গণ্য করা হয়। পারমাণবিক ভর ধ্রুবককে (প্রতীক: mu) কার্বন-১২ পরমাণুর ভরের +১/১২ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। দুইটি ভরের অনুপাত বলে আপেক্ষিক পারমাণবিক ভর শুধুই একটি সংখ্যা, এর কোনও একক নেই।
১৯৭৮ সালে ১১ তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার ৫ টি শহরের ৬টি ভেন্যুতে। ১-২৫ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বমোট ১৬ টি দেশ অংশ নেয়। ২৫ জুনের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে নেদারল্যান্ড কে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা ১ম বারের মতো ঘরে তোলে। ৩য় এবং ৪র্থ স্থান পায় যথাক্রমে ব্রাজিল এবং ইটালি। সর্বমোট ম্যাচ হয় ৩৮টি এবং গোল হয় ১০২টি। সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যারিও ক্যাম্পেস।
রইদ ২০২৬ সালের একটি বাংলাদেশী রহস্যধর্মী নাট্য চলচ্চিত্র, যা বঙ্গ বিডি ও ফেসকার্ডের প্রযোজনায় নির্মিত এবং পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও শুকর্ণ শাহেদ ধিমান, আর কাহিনি লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি, পাশাপাশি গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও কয়েকজন অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
মুহাদ্দিস হলেন সেই ব্যক্তি যিনি হাদিস শাস্ত্র এর বর্ণনা ও এ বিষয়ে জ্ঞান রাখেন। এভাবে তিনি হাদিসের অনেক বর্ণনা এবং বর্ণনাকারীদের অবস্থার সাথে পরিচিত। মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন, সিহাহ সিত্তার ছয় জন লেখক- বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজি ও ইবনে মাজাহ। এছাড়াও শামস উদ্দিন আল-যাহাবি, আল-হাকিম আল-নিশাপুরি ইবনে কাছির আল-দামেশকি, আবু বকর ইবনে আবি সাইথামা, আল-দিনুরি, আল-সাখাভি, দারেকুতনি, ইবনে হাজর আসকালানী, জালালুদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ রেজা খান বেরলভী এবং ইবনে জুযরি। সমসাময়িকদের মধ্যে আছেন যুফরুদ্দিন বিহারি, নঈম উদ্দিন মুরাদাবাদী, আমজাদ আলী আজমী, ইমাম আলবানী, শুয়াইব আরনাউত, আবু ইসহাক আল-হুওয়াইনি এবং মুস্তফা আল-আদাভী।
মুফতী (আরবি: مفتي) শব্দটি মূলত আরবি ক্রিয়াপদ "أفتى" (আফতা) থেকে উদ্ভূত হয়েছে, যার আভিধানিক অর্থ হলো "কোনো ধর্মীয় বা আইনগত প্রশ্নের উত্তর প্রদান করা" কিংবা "ব্যাখ্যা করা"। ব্যাকরণগতভাবে এটি 'ইসমুল ফায়িল' বা اسم الفاعل (কর্তা) রূপে ব্যবহৃত হয়, যার অর্থ দাঁড়ায় "ফতোয়া প্রদানকারী", "ধর্মীয় আইন বিশেষজ্ঞ" বা "পরামর্শদাতা"।
বিজয় সেন ছিলেন সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার পিতা হেমন্ত সেনের প্রতিষ্ঠিত ক্ষুদ্র সেন রাজ্যকে তিনি পরাক্রমশালী সম্রাজ্যে পরিনত করেন। তিনি ১০৯৭ থেকে ১১৬০ খ্রীস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেন। তার প্রতিষ্ঠিত সেন বংশ ১০০ বছর পর্যন্ত টিকে ছিল। বিজয় সেনের বংশধরগন দক্ষিণবঙ্গের কর্ণসুবর্ণ থেকে গৌড়ে এসেছিলেন। তিনি সূর বংশীয় রাজকন্যা বিলাশদেবীকে বিয়ে করেছিলেন।
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। সেলেসাও নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ব্রাজিলের রিউ দি জানেইরুর আটলান্টিক মহাসাগর তীরবর্তী বরা দা তিজুকা এলাকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিতে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় কাজিমিরো। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২) বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ। পেলে, গ্যারিঞ্চা, কাফু, রোনালদো, রোনালদিনহো, নেইমার,কাকা এবং রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়গণ ব্রাজিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি রয়েছে, যা হচ্ছে: ইংরেজি: The English invented it, the Brazilians perfected it.
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকা
লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ২০১টি আন্তর্জাতিক খেলায় ১২২টি গোল করেছেন। এর মাধ্যমে মেসি নিজ দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন। ২০১৬ সালের ২১ জুন কোপা আমেরিকা সেন্তেনারিওর সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি কিক থেকে গোল করে তিনি গাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। এছাড়াও দক্ষিণ আমেরিকার পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ড তার দখলে রয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি ব্রাজিলীয় কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। ২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে গোল করার পর থেকে বর্তমানে তিনি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসেবে অবস্থান করছেন।
শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ত্রিদেশীয় সীমানা (স্পেনীয়: La Triple Frontera; পর্তুগিজ: Tríplice Fronteira) প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের ত্রিমূখী সীমানা রেখা দিয়ে চিহ্নিত এলাকা, যাতে ঐ তিনটি দেশ একত্রিত হয়েছে। এখানে ইগুয়াসু ও পারানা নদীর মোহনা মিলিত হয়েছে। এর কাছেই প্যারাগুয়ের সিয়াদাদ দেল এস্তে, আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াজু এবং ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু - এ তিনটি শহর গড়ে উঠেছে। এ এলাকার কাছেই ইগুয়াসু জলপ্রপাত ও ইতাইপু জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
গণিতশাস্ত্রে লগারিদম বা লঘুগণিত হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। এর অর্থ কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের (ভিত্তি) ঘাত হিসাবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। সহজভাবে, একটি সংখ্যাকে বার বার গুণ করলে, লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তা গণনা করে। যেমন: যেহেতু 1000 = 10 × 10 × 10 = 103 তাই 1000 এর দশ ভিত্তিক লগারিদম হলো 3, অথবা log10 (1000) = 3। x এর b ভিত্তিক লগারিদম কে লেখা হয় logbx
ইউভাইটিস () হল ইউভিয়ার প্রদাহ, যা চোখের ভিতরের অক্ষিপট এবং বাইরের তন্তুময় স্তর শ্বেতপটল ও স্বচ্ছপটলর মধ্যবর্তী রঞ্জকস্তর। ইউভিয়া চোখের মধ্যম স্তরের রঞ্জক সংবহন কাঠামো নিয়ে গঠিত এবং এতে কনীনিকা, পক্ষ্মাকায় এবং রক্তঝিল্লি অন্তর্ভুক্ত। ইউভাইটিসকে শারীরস্থানিকভাবে, আক্রান্ত চোখের অংশ অনুযায়ী, সম্মুখ, মধ্যবর্তী বা পশ্চাৎ, বা সর্বাঙ্গীণ ইউভাইটিস হিসাবে বর্ণনা করা হয় যদি সব অংশ জড়িত থাকে। সম্মুখ ইউভাইটিস (কনীনিকা-পক্ষ্মাকায় প্রদাহ) সবচেয়ে সাধারণ, এবং সামগ্রিকভাবে ইউভাইটিসের ঘটনা প্রায় ১:৪৫০০ কে প্রভাবিত করে, যা প্রায়শই ২০-৬০ বছর বয়সীদের মধ্যে দেখা যায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখে ব্যথা, চোখ লাল হওয়া, ভাসমান বিন্দু এবং ঝাপসা দৃষ্টি, এবং চক্ষু পরীক্ষায় পক্ষ্মাকায় রক্তনালী প্রসারিত এবং সম্মুখ কক্ষয়ে কোষের উপস্থিতি দেখাতে পারে। ইউভাইটিস স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে, একটি জিনগত উপাদান থাকতে পারে, বা একটি স্ব-প্রতিরক্ষা রোগ বা সংক্রমণ এর সাথে যুক্ত হতে পারে। চোখ একটি তুলনামূলকভাবে সুরক্ষিত পরিবেশ হলেও, এর চক্ষু অনাক্রম্য সুরক্ষা কৌশল সক্রিয় হতে পারে, যার ফলে টি-কোষ সক্রিয়করণের সাথে যুক্ত প্রদাহ এবং টিস্যু ধ্বংস ঘটে।
সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি থানা। সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শিল্পনগরী মুঘল আমলেরও পূর্বে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর , কদমরসুল বাণিজ্যিক অঞ্চল এবং আন্তর্জাতিক নদীবন্দর ছিল নরসিংদীর টোকবর্গী থেকে মুন্সীগঞ্জের মোহনা পর্যন্ত দীর্ঘ ৬৫ মাইল শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চলকে আধুনিক শিল্প বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর লক্ষ্যা নদীর পূর্ব পাড় কদমরসুল, বন্দর ও মদনগঞ্জ এবং পশ্চিম পাড়ের মোট ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা ঘোষণা দেয়া হয়। প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মি.
যিনা বা জ়িনা ( আরবি: زِنَاء, زِنًى, زِنًا) হলো বিবাহের সম্পর্ক ছাড়া দুইজন মানুষের (পুরুষ এবং মহিলা) মধ্যে যৌনক্রিয়া। ব্যুৎপত্তিগতভাবে: যিনা হলো ইসলামি বৈবাহিক নিয়ম অনুযায়ী পরস্পর বিবাহের সম্পর্ক স্থাপন না করে দুই মুসলিমের মাঝে অবৈধ যৌন সম্পর্ক বিষয়ক একটি ধর্মীয় নিষেধাজ্ঞা। বিবাহোত্তর যৌনতা ও বিবাহপূর্ব যৌনতা, যেমন:
কিলিয়ান এমবাপে লোতাঁ (ফরাসি: Kylian Mbappé, ফরাসি উচ্চারণ: [kiljan (ə)mbape]; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৯৮; কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।