The most-visited বাংলা Wikipedia articles, updated daily. Learn more...
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে কুখ্যাত "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের মোট ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে: কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রতিযোগিতাটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান বিজয়ী।
গোপালচন্দ্র মুখোপাধ্যায়, জনপ্রিয়ভাবে গোপাল পাঁঠা নামে পরিচিত, একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ১৯৪৬ সালে মুসলমান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হিন্দু নিধনের সময় (যেটিকে কলকাতা দাঙ্গা বা direct action day ও বলা হয়ে থাকে) সময় হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।
শাকিরা ইসাবেল মেবারাক রিপোই (স্পেনীয়: Shakira Isabel Mebarak Ripoll) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৭৭), যিনি শাকিরা (স্পেনীয়: Shakira চাকিরা বা শাকিরা, মূলত (আরবি: ةركاش শাকীরা) নামেই পরিচিত; একজন কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী ও জনহিতৈষী। কলম্বিয়ার বার্রাংকিলাতে তার জন্ম ও বেড়ে ওঠা। স্কুল জীবনে সরাসরি উপস্থাপনার মাধ্যমে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে তার নিজস্ব বেলি ড্যান্সের সাথে তিনি তার কণ্ঠে স্বার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ, এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।
লিওনেল আন্দ্রেস মেসি (স্পেনীয় উচ্চারণ: [ljoˈnel anˈdɾes ˈmesi] (); (জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বর্তমানে খেলছেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে পরিচিত মেসি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারজুড়ে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে আটটি ব্যালন ডি'অর, ছয়টি ইউরোপীয় গোল্ডেন বুট এবং ফিফা কর্তৃক আটবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া। ২০২৫ সালে, আইএফএফএইচএস তাকে সর্বকালের সর্বসেরা পুরুষ ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়।
ফিফা বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের তালিকা
পুরুষদের ফিফা বিশ্বকাপের ২২টি চূড়ান্ত প্রতিযোগিতার ম্যাটাইব্রেকার পেনাল্টি শুট-আউটের গোল বাদে মোট ২,৭০০-এরও বেশি গোল হয়েছে। ১৯৩০ সালের বিশ্বকাপে ফরাসি খেলোয়াড় লুসিয়াঁ লোরাঁ ইতিহাসের প্রথম গোল করেছিলেন। এরপর থেকে প্রায় ১৩০০ ফুটবলার বিশ্বকাপ প্রতিযোগিতায় গোল করেছেন। তাঁদের মধ্যে ১০১ জন পাঁচ বা তার বেশি গোল করেছেন।
সাধনা শিবদাসানি(২ সেপ্টেম্বর ১৯৪১ - ২৫ ডিসেম্বর ২০১৫) একাধারে পরিচিত নাম সাধনা হিসাবে পরিচিত। তিনি একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন।তিনি ১৯৬০ এবং ৭০ এর দশকের বহু সফল ছবিতে উপস্থিত হয়েছিলেন। তিনি বলিউডের ইতিহাসের অন্যতম সেরা এবং আইকনিক চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে বিবেচিত। সাধনা ১৯৬০ এর দশক থেকে শুরু করে ১৯৭০ এর দশক অবধি তাঁর সময়ের সর্বাধিক বেতনের অভিনেত্রী ছিলেন। দ্য মিস্ট্রি গার্ল নামে খ্যাত, সাধনা ১৯৬০ এর দশকের অন্যতম সুন্দরী এবং শীর্ষ অভিনেত্রী ছিলেন। এই সময়টি বলিউডের "স্বর্ণযুগ" হিসাবে বিবেচিত হয়েছিল। তিনি ১৯৬০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন। চার দশক ধরে ক্যারিয়ারে, সাধনা হাম দোনো, ওহ কৌন থি, রাজকুমার, ওয়াক্ত (১৯৬৫-এর চলচ্চিত্র), মেরে মেহবুব, মেরা সায়া, অনিতা, সচাই এবং এক ফুল দো মালি প্রভৃতি ৩০ টিরও বেশি সফল ছবিতে অভিনয় করেছিলেন। শিবদাসানী সিন্ধি ভাষার চলচ্চিত্র আবানাতে আবির্ভূত হয়েছিলেন এবং ১৯৬০ এর দশকের রোমান্টিক চলচ্চিত্র লাভ ইন সিমলার মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। তার ফ্রেঞ্জ চুল কাটা ১৯৬০ এর দশকে জনপ্রিয় হয়ে ওঠে এবং "সাধনা কাট" হিসাবে পরিচিতি পায়। তিনি তাঁর তিনটি সাসপেন্স থ্রিলার ফিল্ম দিয়ে বিখ্যাত হয়েছিলেন; ওহ কৌন থি? (১৯৬৪), মেরা সায়া (১৯৬৬) এবং অনিতা (১৯৬৭), সবই রাজ খসলা পরিচালিত। সাধনাকে তার দুটি বাণিজ্যিক সফল ছবি ওহ কৌন থি ও মেরা সায়া চলচ্চিত্রে দ্বৈত ভূমিকা দেওয়া হয়েছিল। ওহ কৌন থি ?
ফিফা বিশ্ব র্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়। ফিফা.কম-এ প্রকাশিত ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা। সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়। র্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।ঐ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল ছিল - আর্জেন্টিনা, বেলজিয়াম,ব্রাজিল, ফ্রান্স,জার্মানি ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন । তন্মধ্যে ব্রাজিল সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থানে ছিল।
রাসায়নিক সংকেত হল একটি রাসায়নিক যৌগের গঠনকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য ব্যবহৃত একটি প্রতীকী পদ্ধতি। এটিতে রাসায়নিক উপাদানসমূহের প্রতীক, সংখ্যা এবং অন্যান্য প্রতীকসমূহ যেমন, ড্যাশ, বন্ধনী, যোগ-বিয়োগ প্রভৃতি চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। রাসায়নিক সংকেত কোন রাসায়নিক নাম নয়, এটি কোন শব্দ দ্বারা লেখা হয় না। এটিতে শুধুমাত্র মৌল
কিলিয়্যাঁ ম্বাপে লত্যাঁ (ফরাসি: Kylian Mbappé Lottin, উচ্চারণ [kiljɑ̃ m̩ˈbaˌpe lɔtɛ̃]; জন্ম: ২০শে ডিসেম্বর ১৯৯৮), যিনি কিলিয়ান এমবাপে নামে সুপরিচিত, হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
উজবেকিস্তান (উজবেক: Ўзбекистон [ozbekistɒn] ওজ্বেকিস্তান্; রুশ: Узбекистан), আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র (উজবেক: Ўзбекистон Республикаси / ওজবেকিস্তোন রেসপাবলিকাসি; রুশ: Республика Узбекистан), মধ্য এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। এর রাজধানী তাশখন্দ। সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ, ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, ১২ টি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর গঠিত। উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থলবেষ্টিত দেশ রয়েছে: উত্তরে কাজাখস্তান; উত্তরপূর্ব কিরগিজস্তান; দক্ষিণপূর্ব তাজিকিস্তান, দক্ষিণ আফগানিস্তান; এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান। লিচটেনস্টাইনের পাশাপাশি এটি বিশ্বের দুবার দ্বিগুণ স্থলবেষ্টিত দেশগুলির মধ্যে একটি (অর্থাৎ অন্যান্য স্থলবেষ্টিত দেশগুলির সাথে ভাগ করে নেওয়ার সীমানা)।
বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে আওয়ামী লীগ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি ১৯৭১/২–৭৫, ১৯৯৬–২০০১ এবং ২০০৯–২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন দল ছিল। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল। ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
ক্রিস্তিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো (পর্তুগিজ: Cristiano Ronaldo, পর্তুগিজ উচ্চারণ: [kɾiʃˈtjɐnu ʁɔˈnaldu]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৫; ক্রিস্টিয়ানো রোনালদো নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত গোল করতে খুব আগ্রহী এবং সবমিলিয়ে ১০০০ গোল করা তার স্বপ্ন
সর্বাধিক গোলকারী ফুটবলারের তালিকা
রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) গবেষণা অনুসারে (অধিকাংশ ক্ষেত্রে) শীর্ষ স্তরের ফুটবলে ৩১ জন খেলোয়াড় তাদের খেলোয়াড়ি জীবনে ৫০০ বা তার অধিক গোল করেছে। শুধুমাত্র যারা তাদের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সর্বোচ্চ স্তরের ফুটবলে সক্রিয় ছিল তাদের এই তালিকায় বিবেচনা করা হয়। নিচের ছকে সকল স্তরের জাতীয় দল এবং ক্লাবের আনুষ্ঠানিক খেলায় করা গোল বিবেচনা করা হয়েছে। এই তালিকার শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগাল জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়, ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,৩০০টির বেশি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৯০০ এর অধিক গোল করেছেন।
রামকৃষ্ণ পরমহংস () (১৮ ফেব্রুয়ারি ১৮৩৬ – ১৬ আগস্ট ১৮৮৬) পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায় । ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁকে তাঁর অনুসারীরা অবতার (ঐশ্বরিক অবতার) বলে মনে করেন।
সৈয়দ আবদুস সামাদ (জন্ম:ডিসেম্বর ৬, ১৮৯৫ - মৃত্যু: ফেব্রুয়ারি ২, ১৯৬৪) এই ভারত উপমহাদেশের ফুটবল যাদুকর হিসেবে খ্যাত। উপমহাদেশের ফুটবলামোদীদের কাছে জাদুকর সামাদ নামে পরিচিত। প্রায় ১০০ টির বেশি গোল করেন আব্দুস সামাদ (ধারণা কিন্তু এরও বেশি হতে পারে) মতান্তরে ৩০০ টিরবেশি গোল করেন আব্দুল সামাদ। তার উল্লেখযোগ্য ম্যাচ ছিল চীনের সাথে যেখানে ৪ গোল করেন মাত্র ১৫ মিনিটে ইংল্যান্ডের সাথে হ্যাটট্রিক করেন এ ফুটবল জাদুকর। তিনি নিঃসন্দে বাংলায় থেকে শ্রেষ্ঠ ফুটবলার।
বাংলাদেশ () দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। জনসংখ্যার বিচারে প্রায় ২০ কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম দেশ। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়েকে ৬–০ গোলে পরাজিত করে।
বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীর শ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। ১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৮ জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। সর্বশেষ ৬৯তম ব্যক্তি হিসেবে বীর-উত্তম পদক পান ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর-উত্তম পদক প্রদান করা হয়। তবে দুজনের খেতাব বাতিল করায় বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত বীর-উত্তম ৬৭ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব হবে গ্রুপ পর্বের পর এই প্রতিযোগিতার দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব। ২০২৬ সালের ২৮শে জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নকআউট পর্বটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। বারোটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল, এবং এর সাথে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল একটি একক-বিদায় প্রতিযোগিতা (সিঙ্গেল-এলিমিনেশন টুর্নামেন্ট) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নকআউট পর্বে উত্তীর্ণ হবে। নকআউট পর্বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকা
লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ২০১টি আন্তর্জাতিক খেলায় ১২২টি গোল করেছেন। এর মাধ্যমে মেসি নিজ দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়েছেন। ২০১৬ সালের ২১ জুন কোপা আমেরিকা সেন্তেনারিওর সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি কিক থেকে গোল করে তিনি গাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। এছাড়াও দক্ষিণ আমেরিকার পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ড তার দখলে রয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি ব্রাজিলীয় কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। ২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে গোল করার পর থেকে বর্তমানে তিনি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসেবে অবস্থান করছেন।
মার্কোস হাভিয়ের আকুনিয়া (স্পেনীয়: Marcos Acuña; জন্ম: ২৮ অক্টোবর ১৯৯১; মার্কোস আকুনিয়া নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একটি তালিকা দেয়া হল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে।
ব্রঙ্কাস বা বায়ুনালি একটি বায়ু পথ যেখান দিয়ে ফুসফুসে বাতাস পৌছায়। এটি খাদ্যনালির সামনে অবস্থিত একটি ফাঁপা নল।এই নালিটি স্বরযন্তের নিচের অংশ থেকে শুরু করে কিছুদুর নিচে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়নলের সৃষ্টি হয়,এগুলো শ্বাসনালী।এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত।এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত।এ জিল্লিতে সূক্ষ লোমযুক্ত কোষ থাকে।এর ভেতর দিয়ে বায়ু আসা-যাওয়া করে।শ্বাসনালীর ভিতর দিয়ে কোন অপ্রয়োজনীয়' বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ লোমগুলো শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। ব্রঙ্কাস ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি ছোট কিন্তু প্রশস্ত এবং ৩ ভাগে ভাগ হয়ে ফুসফুসের ৩টি ভাগ বা লোবে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি ২টি খন্ডে প্রবেশ করে। ফুসফুসের ভিতরে ব্রঙ্কাস পুনঃপুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ব্রঙ্কিওল গঠন করে। ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে.
মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
অস্ট্রিয়া জাতীয় ফুটবল দল (জার্মান: Österreichische Fußballnationalmannschaft) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম অস্ট্রিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ১২ই অক্টোবর তারিখে, অস্ট্রিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফা বা আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
উত্থান ত্রুটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শৈথিল্য বা ধ্বজভঙ্গ হল এক প্রকারের যৌন রোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষন এবং মিলনের পূর্বশত হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ। এ সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়।
প্রতি বছর বিভিন্ন দিনে বিশ্বব্যাপী নানা "দিবস" আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এই সকল বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবস সমূহের তালিকা এই পাতায় অন্তর্ভুক্ত করা হলো। এই সকল দিবসের উদ্দেশ্য হচ্ছে - কোন একটি নির্দিষ্ট দিনে আন্তর্জাতিকভাবে সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি বা ক্ষেত্র বিশেষে কোন অতীত ঘটনা স্মরণ করা।
কারবালার যুদ্ধ (আরবি: مَعْرَكَة كَرْبَلَاء) সংঘটিত হয় ৬৮০ সালের ১০ অক্টোবর (ইসলামি বর্ষপঞ্জির ৬১ হিজরির ১০ মহররম তারিখে), ইসলামের নবী মুহাম্মদের নাতী হুসাইন ইবনে আলী নেতৃত্বাধীন অল্প কিছু সমর্থক-আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ (রাজত্বকাল: ৬৮০–৬৮৩) এর সেনাবাহিনীর মধ্যে। এ যুদ্ধ সংঘটিত হয় কারবালায়, যেটি সেই সময় সাওয়াদ নামে পরিচিত ছিল (আধুনিক দক্ষিণ ইরাকে অবস্থিত)।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।
বন্দে মাতরম্ ("বন্দনা করি মায়") বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত-বাংলা মিশ্রভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প। ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম্ গানটিকে "বঙ্গদেশের জাতীয় সংগীত" বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল, তাই "মা" চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম্ গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম্ গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে, ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম-নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ Mother, I bow to thee!
নেহেরু-লিয়াকত চুক্তি (বা দিল্লি চুক্তি ) ছিল ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি, যেখানে উদ্বাস্তুদের তাদের সম্পত্তি নিষ্পত্তি করার জন্য ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল, অপহৃত মহিলাদের এবং লুণ্ঠিত সম্পত্তি ফেরত দেওয়ার কথা ছিল, জোরপূর্বক ধর্মান্তরকে অস্বীকৃত করা হয়েছিল এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হয়েছিল।
আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বের একটি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা; যা দেশ দুইটির জাতীয় ফুটবল দল, এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে অনেক সময় "দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ" হিসেবে বলা হয়।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কি (৬৬%)বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ; ) হলো কুরআনের একটি আয়াত (বাক্য) বা দোয়া, যার বাংলা অর্থ হলো "আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব"। এটি ইস্তিরজা' (আরবি: اِسْتِرْجَاع, অনুবাদ 'প্রত্যাবর্তন') নামেও পরিচিত। সাধারণত মুসলমানরা তাদের বেদনার অভিব্যক্তি প্রকাশ করতে বাক্যটি উচ্চারণ করে, বাক্যটি যেকোনো মুসলিমের মৃত্যু বা যেকোনো দুঃসংবাদেই পাঠ করা হয়।
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) ছিলেন একজন পূর্ব পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন। সোহরাওয়ার্দীকে ভারতে একটি বিতর্কিত চরিত্র হিসেবে দেখা হয় সরাসরি কলকাতা দাঙ্গা জন্য দায়ী হওয়ার কারণে।
১৬ আগস্ট ১৯৪৬-এর ডাইরেক্ট অ্যাকশন ডে (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) ছিল সেই দিন, যখন সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর মুসলমানদের জন্য পৃথক একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও অর্থনৈতিক অচলাবস্থার মাধ্যমে "সরাসরি আন্দোলন" করার সিদ্ধান্ত নেয়। এটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা গ্রেট কলকাতা কিলিংস নামেও পরিচিত। খুব শিগগিরই এই দিনটি কলকাতায় সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এই ঘটনার ফলে তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের কলকাতা শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই দিনটিকে দ্য উইক অব দ্য লং নাইভস-এর সূচনা হিসেবেও ধরা হয়। ঘটনার ব্যাপক হত্যাকাণ্ড ও স্বল্পমেয়াদি প্রভাব সম্পর্কে অনেকটাই ঐকমত্য থাকলেও (যদিও সঠিক হতাহতের সংখ্যা জানা যায় না), পুরো ঘটনাক্রম, বিভিন্ন পক্ষের দায়িত্ব এবং এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলাফল নিয়ে এখনো মতভেদ রয়েছে।
নপকমার্স (ইংরেজি: nopCommerce) এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় মুক্ত সোর্স ই-কর্মাস প্লাটফর্ম; যাতে ASP.NET MVC 5.0 এবং MS SQL ২০০৮ (অথবা এর পরের ভার্সন) ব্যাকএন্ড ডেটাবেজ এর জন্য ব্যবহার করা হয়েছে। এই সফটওয়্যার তাদের নিজস্ব "nopCommerce" পাবলিক লাইসেন্স V3 এর অন্তর্গত এবং অফিসিয়ালি অক্টোবর ২০০৮ সালে ছোট থেকে মাঝারি অনলাইন কেনাকাটা সংক্রান্ত ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশ কে সূচিত করেছিল।
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি শতাব্দী প্রাচীন ভারতীয় দৈনিক পত্রিকা। কলকাতার এবিপি প্রাইভেট লিমিটেড এর প্রকাশক। প্রকাশ-সংখ্যার ভিত্তিতে এটি ভারতে বাংলা ভাষায় বহুল প্রচারিত দৈনিক। কলকাতা, নয়া দিল্লি, ভুবনেশ্বর, রাঁচি, শিলিগুড়ি ও ভারতের অন্যান্য শহর থেকে নিয়মিত এটি দশ লক্ষেরও অধিক সংখ্যায় প্রচারিত হয়। ইন্ডিয়ান রিডারশিপ সার্ভে অনুসারে, পত্রিকাটি ১৫৬ লাখ মানুষ পাঠ করেন।
ব্রাজিল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Brasileira de Futebol) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, ব্রাজিল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। সেলেসাও নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ব্রাজিলের রিউ দি জানেইরুর আটলান্টিক মহাসাগর তীরবর্তী বরা দা তিজুকা এলাকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিতে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় কাজিমিরো। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২) বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। এছাড়া কোপা আমেরিকায়ও ব্রাজিল অন্যতম সফল দল, যেখানে তারা ৯টি (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ব্রাজিল ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপ (১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং ২০১৩) জয়লাভ করেছে; যা উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ। পেলে, গ্যারিঞ্চা, কাফু, রোনালদো, রোনালদিনহো, নেইমার,কাকা এবং রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়গণ ব্রাজিলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি রয়েছে, যা হচ্ছে: ইংরেজি: The English invented it, the Brazilians perfected it.
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা তথা বাঙ্গালা নামেও পরিচিত) একটি ধ্রুপদি ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, প্রায় ২৪.২ কোটি মাতৃভাষী এবং আরও প্রায় ৪.৩ কোটি দ্বিতীয় ভাষাভাষীর সমন্বয়ে বাংলা ভাষা মাতৃভাষীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ এবং মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা।
পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। এটি বঙ্গোপসাগরের উত্তর দিকে ও হিমালয়ের দক্ষিণ দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি, আর এই নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য।
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র (পর্তুগিজ উচ্চারণ: [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tuj ˈʒũɲoʁ]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৯২), সাধারণত নেইমার নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার ফুটবল খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।
স্বপন দাশগুপ্ত (৩রা অক্টোবর, ১৯৫৫) একজন ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতের ডানপন্থী রাজনীতির অন্যতম প্রভাবশালী একজন বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংবাদপত্রে হিন্দু জাতীয়তাবাদ সম্পর্কিত প্রবন্ধ লেখার জন্যে পরিচিত। তিনি ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার একজন মনোনীত সাংসদ। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবার জন্য তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। নির্বাচনে পরাজিত হবার পর স্বপন দাশগুপ্ত ২০২১ সালের ১লা জুন পুনরায় রাজ্যসভার সাংসদ মনোনীত হন। ২০১৫ সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য স্বপন দাশগুপ্ত পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
আরলিং ব্রাউত হোলান (নরওয়েজীয়: Erling Haaland, শহুরে পূর্ব নরওয়েজীয়: [ˈhòːlɑn]; জন্ম: ২১ জুলাই ২০০০; আরলিং হোলান এবং সংক্ষেপে হোলান নামে সুপরিচিত) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
আল-বাহর আল-মুহিত (আরবি: البحر المحيط, অনুবাদ 'গভীর/প্রশস্ত মহাসাগর'), হলো কুরআনের একটি ধ্রুপদী সুন্নি তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ, যা আন্দালুসীয় জাহিরি-আশআরি পণ্ডিত আবু হাইয়ান আল-গারনাতি কর্তৃক রচিত। এটি কুরআনের ব্যাকরণ (রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব), বাক্যাংশ, শব্দভাণ্ডার, ব্যুৎপত্তি এবং তিলাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।
উজবেকিস্তান জাতীয় ফুটবল দল (উজবেক: Oʻzbekiston milliy futbol terma jamoasi) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উজবেকিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উজবেকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭ই জুন তারিখে, উজবেকিস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাজিকিস্তানের দুশান্বেতে অনুষ্ঠিত উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যকারের উক্ত ম্যাচটি কাছে ২–২ গোলে ড্র হয়েছে।
সামরিক শাসন হলো সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান স্বয়ং। পূর্ববর্তী সরকারের প্রশাসনিক, আইনি ও বিচারবিভাগীয় ব্যবস্থার বাতিলকরনের মাধ্যমে ক্ষমতা দখল করেন উক্ত সামরিক প্রধান। সাময়িকভাবে সাধারণ শাসকদের ব্যার্থতায় তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা সামরিক শাসকের হাতে যায় ও কার্যকরী হয়। (উদাঃ নিরাপত্তাজনিত কারণে বা জরুরি অবস্থার ভিত্তিতেও সামরিক শাসন চালু হতে পারে)
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ দলসমূহ
২০২৬ ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি জাতীয় দলকে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড়ের একটি চূড়ান্ত দল নিবন্ধন করতে হবে, যার মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক থাকতে হবে। কেবল এই চূড়ান্ত তালিকাভুক্ত খেলোয়াড়রাই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য হবেন।
৬নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন
৬নং ওয়ার্ড বাংলাদেশের বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
নীতিশ কুমার (জন্ম ১ মার্চ ১৯৫১) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে রাজ্যসভা - ভারতীয় সংসদের উচ্চকক্ষের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত এবং ২০০০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য এই পদে ছিলেন। জনতা দল (ইউনাইটেড) -এর জাতীয় সভাপতি হিসেবে , তিনি বিহারের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী, যিনি ১০ বার এই পদে অধিষ্ঠিত ছিলেন।
মিরোস্লাভ ক্লোসা (জার্মান: Miroslav Klose; জন্ম: ৯ জুন ১৯৭৮) একজন জার্মান ফুটবলার। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত ৪টি বিশ্বকাপে অংশ নিয়েছেন জার্মানির জাতীয় দলের হয়ে। ফলাফলের দিকে তাকালে দেখা যাবে যে ২০১৪তে (২ গোল) চ্যাম্পিয়ন, ২০০২তে (৫ গোল) রানার্সআপ, এবং ২০০৬ (৫ গোল) এবং ২০১০তে (৪ গোল) তৃতীয়স্থান অর্জন করেছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের “Ronaldo” কে হার মানিয়ে ১৬ গোল করে নিজেকে নিয়ে যায় প্রথম স্থানে। এছাড়াও “Klose” জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডে আছে “Klose” যে ম্যাচে গোল করেছে জার্মানি সে ম্যাচ কখনো হারেনি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির জয়ের পর অবসর নেন তিনি।
আশুরা (আরবি: عَاشُورَاء, ʿĀshūrāʾ, [ʕaːʃuːˈraːʔ]) হলো ইসলাম ধর্মে একটি স্মরণীয় দিবস। এটি প্রতি বছর ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের ১০ তারিখে ঘটে। শিয়া মুসলমানদের মধ্যে আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয় কারণ এটি হোসাইন ইবনে আলীর (মুহাম্মদের নাতি) মৃত্যুকে চিহ্নিত করে যাকে ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় শিরশ্ছেদ করা হয়েছিলো। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন রোজা রাখার মাধ্যমে পালন করা হয় কেননা এটি মূসা ও ইস্রায়েলীয়দের পরিত্রাণের দিনটিকে চিহ্নিত করে যারা এই দিনে বাইবেলে চিত্রিত মিশর থেকে সফলভাবে পালিয়ে গিয়েছিল (যেখানে তারা ক্রীতদাস হিসেবে নির্যাতিত হতো) ও মূসা লোহিত সাগরকে বিভক্ত করার জন্য আল্লাহর শক্তিকে আহ্বান করেছিলেন। হোসাইনের মৃত্যুকে সুন্নিদের কাছে একটি বড় বিয়োগান্তক ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও নির্দিষ্ট বিধানের উপর নির্ভর করে প্রকাশ্যে শোক প্রদর্শনকে নিরুৎসাহিত বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। এটি ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি দক্ষিণ চীন সাগর দ্বারা পূর্ব-পশ্চিমে দুইটি অঞ্চলে বিভক্ত, যেগুলি একে অপরের থেকে ৬৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এগুলি হল এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত পশ্চিম মালয়েশিয়া বা উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বোর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত পূর্ব মালয়েশিয়া। উপদ্বীপীয় মালয়েশিয়ার সাথে উত্তরে থাইল্যান্ডের স্থল- ও সমুদ্র সীমান্ত আছে, দক্ষিণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে, এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সাথে সমুদ্র সীমান্ত আছে। উপদ্বীপীয় মালয়েশিয়ার ভেতর দিয়ে উত্তর-দক্ষিণে একাধিক পর্বতশ্রেণী প্রসারিত হয়েছে। পূর্ব মালয়েশিয়ার সাথে উত্তরে ব্রুনাই ও দক্ষিণে ইন্দোনেশিয়ার স্থল- (বোর্নিও দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত কালিমান্তান প্রদেশের সাথে) ও সমুদ্র সীমান্ত আছে এবং ফিলিপাইন ও ভিয়েতনামের সমুদ্র সীমান্ত আছে। কুয়ালালামপুর মালয়েশিয়ার জাতীয় রাজধানী, বৃহত্তম নগরী ও কেন্দ্রীয় সরকারের আইনপ্রণয়ণ বিভাগের (সংসদ) অধিষ্ঠানস্থল। অন্যদিকে পুত্রজায়া শহরটি মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র, যেখানে সরকারের নির্বাহী বিভাগ (মন্ত্রীসভা, কেন্দ্রীয় মন্ত্রণালয়সমূহ, কেন্দ্রীয় সরকারি সংস্থাসমূহ) এবং বিচার বিভাগ উভয়েই অবস্থিত। মালয়েশিয়ার জনসংখ্যা ৩ কোটি ৪০ লক্ষেরও বেশি, ফলে এটি বিশ্বের ৪৩তম সর্বাধিক জনবহুল দেশ। ইপোহ, ক্লাং, শাহ আলম, জোহোর বাহু, পেতালিং জায়া, সেবেরাং পেরাই ও কাজাং আরও কয়েকটি প্রধান শহর। গ্রীষ্মমণ্ডলীয় (ক্রান্তীয়) অঞ্চলে অবস্থিত মালয়েশিয়াতে সারা বছর উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করে ও প্রচুর বৃষ্টিপাত হয়। ১ লক্ষ ৯২ হাজার বর্গকিলোমিটার আয়তনের অতিবৃষ্টি অরণ্যের অধিকারী (যা দেশের আয়তনের অর্ধেকেরও বেশি) মালয়েশিয়া বিশ্বের ১৭টি মহাবিচিত্র দেশগুলির একটি; এখানে বিপুল সংখ্যক স্থানীয় বন্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে। মালয়েশিয়ার জোহোর রাজ্যের তানজুং পিয়াই শহরটি ইউরেশিয়া মহাদেশের সর্বদক্ষিণ বিন্দু।
অস্ট্রিয়া (জার্মান: Österreich ও্যস্টারাইশ্, ক্রোয়েশীয় ভাষায়: Austrija আউস্ত্রিয়া, হাঙ্গেরীয় ভাষায়: Ausztria অউস্ত্রিয়, স্লোভেনীয় ভাষায: Avstrija আভ্স্ত্রিয়া) পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি, এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিশ্টেন্ষ্টাইন। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির তিন-চতুর্থাংশ এলাকাই পর্বতময়।
পর্তুগাল (পর্তুগিজ: República Portuguesa) দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে দেশটির দীর্ঘ উপকুল রয়েছে। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন; এগুলি হল আসোরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়েই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর।
টেসলা ইনকর্পোরেটেড (পূর্বে টেসলা মোটরস) একটি আমেরিকান বৈদ্যুতিক যান এবং ক্লিন এনার্জি ভিত্তিক পণ্য নির্মাতা সংস্থা। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার পালো অল্টো তে অবস্থিত। টেসলার বর্তমান পণ্যের মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি, বাড়ির গ্রিড স্কেল, সৌর প্যানেল এবং সৌর ছাদ টাইলস, সেইসাথে এই সংশ্লিষ্ট পণ্য এবং সেবা।
শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২) যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
করেনজিত কৌর বোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন () নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সাধারণ সৈনিক পদবি আছে। কমিশন্ড অফিসাররা প্রথম শ্রেণীর সেনা সদস্য, জেসিওরা প্রথম শ্রেণী (নন-ক্যাডার) সদস্য এবং এনসিও-দের মধ্যে সার্জেন্ট পদবিধারিরা দ্বিতীয় শ্রেণীর ও বাকি এনসিওরা তৃতীয় শ্রেণীর সদস্য হিসেবে বিবেচিত। পাশাপাশি সাধারণ সৈনিকরাও এখন তৃতীয় শ্রেণির আওতাভুক্ত।
বহুস্তরবিশিষ্ট বিপণন, যা ইংরেজি ভাষায় মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম), পিরামিড সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, এবং রেফারাল মার্কেটিং নামেও পরিচিত, একটি পিরামিড আকৃতির বিপণন কৌশল যেখানে তাত্ত্বিকভাবে লাভ আসে দুই দিক থেকে: ক্রেতার কাছে সরাসরি বিক্রয় এবং বিক্রয় দলের সদস্য, ডাউন লাইন নামে খ্যাত, তাদের বিক্রয়ের উপর কমিশন থেকে। সাধারণত এমএলএম বিক্রয়কর্মীরা ভোক্তাদের সাথে তাদের সম্পর্ক ও ওয়ার্ড অফ মাউথ বিপণনের ভিত্তিতে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বা সেবা পৌঁছে দিয়ে থাকে
যমুনা অয়েল পিএলসি ( জেওপিএলসি ) (১৯৬৪ সালে পাকিস্তান ন্যাশনাল অয়েল হিসাবে প্রতিষ্ঠিত; ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় তেল নামে নামকরণ করা হয়) ( ডিএসই : জেওসিএল re২ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জানুয়ারি ২০২০ তারিখে ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা যা জাতীয়ভাবে অক্টেন, পেট্রল, ডিজেল, কেরোসিন, ফার্নেস তেল , বিটুমিন এবং লুব্রিকেন্টস বাংলাদেশে বাজারজাত করে। ১৯৭৫ সালে যমুনা নদীর নামানুসারে এর নাম পরিবর্তন করে যমুনা অয়েল কোম্পানি (জেওসিএল) রাখা হয়। কোম্পানি আইন,১৯৯৪ (১৮ নং আইন) এর ধারা ১১(৭) অনুযায়ী রেজিস্ট্রার অব জয়েন্ট কোম্পানিজ এন্ড ফার্মস এর অনুমোদনক্রমে ০২ এপ্রিল ২০২৬ তারিখ হতে কোম্পানির নাম যমুনা অয়েল কোম্পানি লিমিটেড হতে পরিবর্তিত হয়ে ”যমুনা অয়েল পিএলসি ( জেওপিএলসি )” করা হয়। এটির সদর দফতর বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত।
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)
এক্স এক্স এক্স এক্স (ইংরেজি: XXXX) কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি (পূর্বনাম ইউ সে পার্টি!
হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগের তালিকা
হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত রাগগুলির তালিকা নিম্নে প্রদত্ত হল-
কৌতুকা হল একটি লাল-হলুদ রঙের সুতো, আচার অনুযায়ী এটি সুরক্ষা প্রদান করে, এতে কখনও কখনও গিঁট থাকে। এটি ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। একে নানা নামে ডাকা হয়, যেমন কলভ, মৌলি, মৌই, রাক্ষসসূত্র, প্রতিসার (উত্তর ভারতে), কাপু, কায়রু, চরাণ্ডু বা রক্ষধারা (দক্ষিণ ভারতে)। ভারতবিদ জান গোণ্ডা বলেন, কৌতুকা হল একটি বোনা সুতো, দড়ি বা ফিতা, একে ঐতিহ্যগতভাবে প্রতিরক্ষামূলক বা অ্যাপোট্রোপিক (যা অশুভকে সরিয়ে দেয়) বলে মনে করা হয়। বৈদিক পাঠ অথর্ববেদ সংহিতা ২.১১ ধারায় প্রতিসার এবং কৌতুকার উল্লেখ একটি আচারমূলক সুতো হিসেবে পাওয়া যায়। একটি আরও আগের উল্লেখ অনুযায়ী এর দ্বৈত কাজ রয়েছে, "লাল এবং কালো" রঙিন সুতোর একটি "দুরাত্মাদের" দূরে সরিয়ে দেয় এবং অন্যটি "বন্ধন তৈরি" করে, গোণ্ডা বলেছেন ঋগ্বেদের স্তোত্র ১০.৮৫.২৮ এ পাওয়া গেছে এটি বর এবং কনের হাতে আত্মীয়রা বেঁধে দেয়। একটি প্রতিসার বা কৌতুকা হিন্দুধর্মে একটি আচার-অনুষ্ঠানের ভূমিকা পালন করে এবং পুরোহিত বা পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য একজন ভক্ত, পৃষ্ঠপোষক, প্রিয়জনের কব্জিতে এটি বেঁধে দেয়। এছাড়াও তার আশেপাশে আচার-অনুষ্ঠানের জন্য রাখা কলস বা লোটার (পাত্র) মতো জিনিসপত্রেও যজ্ঞের আচার হিসেবে এটি বাঁধা হয়। এটি পুজোর থালায় রাখা একটি বুনন করা সুতো। এটি মূলত লাল রঙের হয়, কখনও কখনও এটি কমলা, জাফরান, হলুদ বা এইসব রঙের মিশ্রণে হতে পারে। বিভিন্ন সংস্কৃতিতে এটি সাদা রঙেরও হতে পারে, অথবা গাঁথা মালা বা ঘাসও হতে পারে এবং অনুরূপ অ্যাপোট্রোপিক মান প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এটি সাধারণত হাতে কব্জির সাথে বাঁধা হয় বা গলায় হারের মতো পরা হয়, তবে মাঝে মাঝে এটি একটি হেডব্যাণ্ড বা পাগড়ির মতো পোশাকের সাথে একত্রে পরা যেতে পারে। হিন্দু পূজা অনুষ্ঠানের সময় বিভিন্ন জিনিস এবং কলসের কানায় একই ধরনের সুতো বাঁধা হয়। আচারের সুতোটি ঐতিহ্যগতভাবে পুরুষেরা ডান হাতের কব্জি বা বাহুতে এবং মহিলারা বাম হাতে পরিধান করে। এই সুতোটি কিছু পারিবারিক এবং বৈবাহিক অনুষ্ঠানেও পরা হয়। উদাহরণস্বরূপ, রাখী বন্ধনে বোন তার ভাইকে একটি লাল বা সোনালী বা অনুরূপ রঙের সুতো বেঁধে দেয়। ভারতবিদ জ্যাক গুডি বলেন, এই সুতোটি একযোগে "ভাইয়ের জন্য দুর্ভাগ্যের বিরুদ্ধে সুরক্ষা, বোন এবং ভাইয়ের মধ্যে পারস্পরিক নির্ভরতার প্রতীক এবং পারস্পরিক শ্রদ্ধার চিহ্ন"। প্রাচীন সংস্কৃত গ্রন্থে, একটি হিন্দু বিবাহ অনুষ্ঠানের এই সুতোটিকে কৌতুকা হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি বর এবং কনে উভয়ের হাতেই বাঁধা হয়, সেইসাথে গৃহস্থালীর জিনিসপত্র যেমন শিল নোড়া, মাটির পাত্র এবং উর্বরতার প্রতীকচিহ্নগুলির সাথেও বাঁধা হয়। দক্ষিণ ভারতে, পুরোহিতই বরের কব্জিতে কাপু (কৌতুকা) বাঁধেন এবং বর বিয়ের আচারের অংশ হিসাবে কনের কব্জিতে এই সুতো বেঁধে দেয়। যেখানে হিন্দুধর্মের আঞ্চলিক বৈষ্ণবধর্মীয় ঐতিহ্য দেখতে পাওয়া যায়, যেমন মহারাষ্ট্রে, লাল রঙের সুতো পুরুষদের জন্য বিষ্ণু এবং মহিলাদের জন্য লক্ষ্মীর প্রতীক, এটি বলেছেন ভারতবিদ গুদ্রুন বুহেনম্যান। সুতোটিতে সাধারণত কোন গিঁট থাকেনা বা চৌদ্দটি গিঁট থাকে এবং এটি উপাসকের কব্জিতে বাঁধা হয় বা গলায় মালার মতো পরানো হয়। স্ত্রী পরিধান করলে, এটি গিঁটবিহীন এবং লক্ষ্মী-দোরাকা বা অনন্তী দ্বারা চিহ্নিত করা হয়। স্বামীর জন্য, সুতার গিঁট থাকে এবং এটি অনন্ত (বিষ্ণু)-র প্রতীক। হিন্দুধর্মের শৈবধর্মীয় ঐতিহ্য একইভাবে পূজা এবং পবিত্রতার আচারে শুভ কৌতুকা ( প্রতিসার ) সুতো স্থাপন করে। উদাহরণস্বরূপ, মন্দির নির্মাণ এবং পূজার আচার-অনুষ্ঠানের সময়, শিল্প সংস্কৃত গ্রন্থগুলি সুপারিশ করে যে প্রথম ইঁট এবং শিব লিঙ্গগুলিকে লাল-, সোনালি-, জাফরান- বা অনুরূপ রঙের সুতো দিয়ে আবদ্ধ করা হবে। শৈব মন্দির স্থাপত্য গ্রন্থগুলি সাধারণত এই শুভ সুতোর জন্য কৌতুকা শব্দটি ব্যবহার করে, যখন বৈষ্ণব গ্রন্থগুলি এটিকে প্রতিসার হিসাবে উল্লেখ করে। এছাড়াও রাক্ষসসূত্র (কৌতুকা, প্রতিসার ) উৎসব অনুষ্ঠান এবং শোভাযাত্রার একটি অংশ, যেখানে উৎসবের মূর্তি এবং মানব অংশগ্রহণকারীদের কব্জিতে সুরক্ষামূলক সুতো বাঁধা হয়। ভারতবিদ রিচার্ড ডেভিস বলেছেন, অজিতাগামার ২৭.২০৬-২০৭ শ্লোকে এর উল্লেখ করা হয়েছে। কিছু হিন্দু গ্রন্থে এই সুতোগুলিকে মন্দিরের শোভাযাত্রা এবং উৎসব উদযাপনের জন্য রাখিবন্ধন অনুষ্ঠানের একটি অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে, সুপারিশ করা হয়েছে সোনা, রূপা বা সুতো দিয়ে বোনা কৌতুকার। কিছু গ্রন্থে কৌতুকা-র সুতার সংখ্যা উল্লেখ করা হয়েছে। ভারতবিদ এম.
কামাখ্যা মন্দির (অসমীয়া: কামাখ্যা মন্দিৰ) হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি ৫১ সতীপীঠের অন্যতম। ৫১টি শক্তি পীঠের মধ্যে একটি, অষ্টাদশ শক্তিপীঠের একটি এবং আদি শক্তিপীঠ গুলোর মধ্যে প্রধাষ, কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে তথা নীলাচল পর্বতে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা 'রক্তক্ষরা দেবী' বলা হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে দশমহাবিদ্যাসহ মহাকালী, তারা, ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুরসুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী-সতী, চন্দ্রঘন্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা – এই ত্রিশটি দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরাসুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের, বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর -তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্র বিদ্যার জন্য প্রসিদ্ধ।
জিজিয়া (আরবি: جزية, প্রতিবর্ণীকৃত: jizyah, আইপিএ: [dʒizja], জিজ়্য়াঃ) হলো ইসলামি রাষ্ট্রে ইসলামি আইনের অনুকূলে স্থায়ীভাবে বসবাসরত অমুসলিমদের জনপ্রতি বাৎসরিক ধার্যকৃত কর।ইসলামিক রাষ্ট্র কর্তৃক জিম্মি বা বিধর্মীদের সামরিক বাহিনীর যোগদান হতে নিবৃত্ত করে এবং জানমালের নিরাপত্তা বিধান ও যুদ্ধবিগ্রহ অংশগ্রহণ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তাদের নিকট থেকে জিম্মিদের আর্থিক সচ্ছলতা বিবেচনা করে, ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক করকে জিযিয়া বলে। মুসলিম ফকীহগণের অভিমত এই যে, অমুসলিমদের মধ্যে করদাতাকে প্রাপ্তবয়স্ক, স্বাধীন, কর্মক্ষম পুরুষ হতে হবে। এই কর থেকে মহিলা, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, উন্মাদ, দাসদের নিস্কৃতি দেয়া হয়েছে। পাশাপাশি মুস্তামিন – মুসলিম দেশে আশ্রয় নেওয়া অমুসলিম বিদেশী, সামরিক বাহিনীতে যোগদানে ইচ্ছুক অমুসলিম এবং কর প্রদানে অসমর্থ ও অক্ষদের এই কর থেকে নিস্কৃতি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বা এসপি জেলা পুলিশের সবচেয়ে সিনিয়র অফিসার। তিনি জেলা পুলিশের প্রধান। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের পঞ্চম গ্রেডের সদস্য। বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুযায়ী পুলিশ সুপারের পদমর্যাদা ২৫। পুলিশ সুপার দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত আমলী আদালতের অধিক্ষেত্রের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট পুলিশ রিপোর্ট দাখিলের ব্যবস্থা করেন। তিনি অপরাধ প্রতিরোধ, উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সচেষ্ট থাকেন। তিনি আদালতের নির্দেশ মোতাবেক ওয়ারেন্ট, সমন, তদন্তের আদেশ ইত্যাদি তামিল ও বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। আদালত কর্তৃক সুষ্ঠু বিচারকার্য সম্পাদনার স্বার্থে তিনি প্রসিকিউশন বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতের সাথে সমন্বয় ও সম্পর্ক রক্ষা করেন। জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধের তদন্ত ও আইনের প্রয়োগ সহ যাবতীয় কার্যকলাপের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট জবাবদিহি করেন।
হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি চেয়ে ছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে। অনেকের মতে, তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন'।